নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৯ জুন ২০২৬ দুপুর ০১:১৬:২৩
স্থানীয় সরকার নির্বাচনে যে কেউ অংশ নিতে পারবে: তথ্য উপদেষ্টা
স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগসহ যে কেউ নির্ধারিত মানদণ্ড পূরণ সাপেক্ষে অংশ নিতে পারবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।