নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫ সকাল ১০:০৯:২০
ইসি সচিব
শনিবার ২৭ ডিসেম্বর দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে তিনি এ তথ্য জানান।
সচিব বলেন, ভোটার তালিকা আইনের ২০০৯ এর ১৫ নম্বর ধারা অনুযায়ী কমিশনের এখতিয়ার আছে, যেকোন প্রাপ্তবয়স্ক বা ভোটার হওয়া সক্ষম ব্যক্তিকে ভোটার করতে পারেন। সেই বিবেচনায় তারা ঢাকা-১৭ আসনের ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হিসেবে নিবন্ধন করেছেন।
আখতার আহমেদ বলেন, নিবন্ধন প্রক্রিয়ায় ওনাদের ছবি ও বায়োমেট্রিক্স দিয়ে ওনারা আবেদন করেছেন, ওনাদের যেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।
সচিব বলেন, উনারা নিবন্ধন কমপ্লিট করে গেছেন। নিবন্ধন কমপ্লিট করে গেলেও এখানে আমাদের প্রসেসের এজন্য সময় লাগে। কারণ, এটা আপলোড করে ফিঙ্গারপ্রিন্ট এবং সিগনেচার ম্যাচিং, ফেস আইডি সেগুলো দিয়ে ম্যাচিং করতে হয়। ম্যাচিং করার পর কনফার্ম হলে তখন ওনাদের ভোটার হতে এনআইডি নাম্বারটা দেওয়া হয়। এটা করতে কিছু সময় লাগবে।