ঢাকা বুধবার ০৬ বৈশাখ ১৪৩১ বিকাল ০৪:৫৬:৩৯ (06-May-2026)
আইপিএল প্লে-অফের দৌড়ে যারা এগিয়ে

আইপিএল প্লে-অফের দৌড়ে যারা এগিয়ে


আইপিএলে প্লে-অফের লড়াই শুরু হয়ে গিয়েছে ভালোভাবেই। পয়েন্ট তালিকায় চোখ রাখলে দেখা যাচ্ছে, অন্তত তিনটি দল প্লে-অফের পথে ভালোভাবেই এগিয়ে আছে। পয়েন্ট তালিকায় ৯ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে আছে পাঞ্জাব কিংস। তারা আর এক ম্যাচ জিতলেও প্লে-অফে প্রায় উঠে যাবে। দুটি ম্যাচ জিতলে প্লে-অফ নিশ্চিত হয়ে যাবে। পাঞ্জাবের ম্যাচ বাকি হায়দরাবাদ, দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু এবং লখনৌয়ের বিপক্ষে। একটি করে ম্যাচ জিতলে সানরাইজার্স হায়দরাবাদ এবং রাজস্থান রয়্যালসও প্লে-অফ কার্যত নিশ্চিত করে ফেলবে। দুই দলেরই ১০ ম্যাচে ১২ পয়েন্ট রয়েছে। তাদের ম্যাচ বাকি পাঞ্জাব, গুজরাট, চেন্নাই এবং বেঙ্গালুরুর বিপক্ষে। রাজস্থানের ম্যাচ বাকি গুজরাট, দিল্লি, লখনৌ এবং মুম্বাইয়ের বিপক্ষে। পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বেঙ্গালুরু। তাদেরও এক ম্যাচ জিতলেই চলবে। তারা ৯ ম্যাচে ১২ পয়েন্টে রয়েছে। রান রেটও খুবই ভালো। ফলে লখনৌ, মুম্বাই, কলকাতা, পাঞ্জাব এবং হায়দরাবাদের মধ্যে যে কোনো একটি বা দুটি ম্যাচ জিতলেই প্লে-অফ নিশ্চিত হয়ে যাবে।এই চারটি দল প্লে-অফের দৌড়ে । এই চেয়ে এগিয়ে। 

২ ঘন্টা আগে

টি-টোয়েন্টিতে বড়ো সুখবর পেল বাংলাদেশ

টি-টোয়েন্টিতে বড়ো সুখবর পেল বাংলাদেশ


সবশেষ টি-টোয়েন্টি সিরিজে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ড্র করেছে বাংলাদেশ দল। সিরিজ না জিততে পারলেও আইসিসির বার্ষিক র‍্যাংকিং হালনাগাদে বড়ো অগ্রগতি দেখিয়েছে টাইগাররা। নতুন তালিকায় এক ধাপ এগিয়ে এখন অষ্টম স্থানে উঠে এসেছে টাইগাররা। মঙ্গলবার (৫ মে) প্রকাশিত আইসিসির টি-টোয়েন্টি র‍্যাংকিং অনুযায়ী, বাংলাদেশের বর্তমান রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ২২৫। এই পয়েন্ট নিয়েই তারা উঠে এসেছে আট নম্বরে। অন্যদিকে, ছয় পয়েন্ট হারিয়ে শ্রীলঙ্কা নেমে গেছে নবম স্থানে। তাদের ঠিক পেছনেই রয়েছে আফগানিস্তান, যাদের পয়েন্ট ২২০। র‍্যাংকিংয়ের শীর্ষে রয়েছে ভারত, যারা ২৭৫ পয়েন্ট নিয়ে প্রথম স্থান ধরে রেখেছে।  দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। এছাড়া নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ নিজেদের অবস্থান অপরিবর্তিত রেখেছে শীর্ষ সাতের মধ্যে। এই র‍্যাংকিং হালনাগাদে গত এক বছরের পারফরম্যান্সকে পুরোপুরি বিবেচনায় নেওয়া হয়েছে, আগের দুই বছরের ম্যাচগুলোর ধরা হয়েছে ৫০ শতাংশ হিসেবে। ফলে সাম্প্রতিক সময়ে যারা ভালো খেলছে, তাদের র‍্যাংকিংয়ে দ্রুত উন্নতি ঘটছে।

২০ ঘন্টা আগে

হয়রানি বন্ধের নিশ্চয়তা পেলে পরশুই দেশে ফিরব : সাকিব

হয়রানি বন্ধের নিশ্চয়তা পেলে পরশুই দেশে ফিরব : সাকিব


বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান জানিয়েছেন, আইনি প্রক্রিয়ায় হয়রানি না করার নিশ্চয়তা পেলে তিনি দ্রুতই দেশে ফিরতে প্রস্তুত। সম্প্রতি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি আইনের মুখোমুখি হতে চাই, কিন্তু আমার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বিশেষ কোনো প্রটোকল চাই না, শুধু সাধারণ নাগরিক হিসেবে আইনি প্রক্রিয়ার সময় হয়রানি না করার নিশ্চয়তা চাই। এই নিশ্চয়তা কাল দেওয়া হলে আমি পরশুই দেশে ফিরব। রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও নিজের অবস্থান পরিষ্কার করেছেন এই অলরাউন্ডার। তিনি জানান, ক্রিকেট ক্যারিয়ার শেষে পুরোপুরি রাজনীতিতে সময় দেওয়ার পরিকল্পনা রয়েছে তার। দল পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, আমার পল্টি দেওয়ার অভ্যাস নেই। ছোট দলেও খেলেছি, সেখানেও অনুগত ছিলাম। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করে তিনি বলেন, কোনো দলকে দীর্ঘ সময় নিষিদ্ধ করে রাখা গণতান্ত্রিক চর্চার পরিপন্থি। তার মতে, জোর করে দমন করে রাখলে দেশের বা রাজনীতির উন্নতি হয় না। রাজনীতিতে প্রতিহিংসার সংস্কৃতি বন্ধ করার আহ্বান জানিয়ে সাকিব বলেন, একই ভুলের পুনরাবৃত্তি হলে এই চক্র চলতেই থাকবে। কাউকে না কাউকে এই ধারা শেষ করতে হবে।

২ দিন আগে

এগিয়ে থেকেও পারল না বাংলাদেশ, টি-টোয়েন্টি সিরিজ ড্র

এগিয়ে থেকেও পারল না বাংলাদেশ, টি-টোয়েন্টি সিরিজ ড্র


ওয়ানডে সিরিজ জয়ের পর টি-টোয়েন্টিতে ভালো শুরু পেয়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় টি-টোয়েন্টি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় তৃতীয় ও শেষ ম্যাচটি ছিল অঘোষিত ফাইনাল। এদিন ব্যাটে বলে নিজেদের সেরাটা দিতে পারেননি লিটন-শরিফুলরা। তৃতীয় ম্যাচে বাংলাদেশকে উইকেটে হারিয়েছে সফরকারীরা। এতে ১-১ ব্যবধানে ড্র করে সিরিজ শেষ করল দুই দল। শনিবার (২ মে) আগে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডকে ১০২ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। জবাব দিতে নেমে ২০ বল এবং ৬ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় সফরকারীরা। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ড। ইনিংসের দ্বিতীয় ওভারেই জোড়া শিকারে কিউইদের কাঁপিয়ে দেন শরিফুল। সাজঘরে ফিরে যান কাটে ক্লার্ক এবং ড্যান ক্লিভার। দুজনই করেছেন মাত্র ১ রান। নিজের পরের ওভারে ১৪ বলে ২৩ রান করা টিম রবিনকে ফিরিয়ে দেন শরিফুল। ২৫ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ফেলে নিউজিল্যান্ড। চারে নামা অধিনায়ক নিক কেলিও ১ রানের বেশি করতে পারেননি। তাকে বিদায় করেছেন শেখ মেহেদী হাসান। ৩৩ রানের মধ্যেই ৪ উইকেট হাওয়া কিউইদের। তবে এরপরই যেন শুরু আসল খেলা। ক্রিজে নেমেই তাণ্ডব চালিয়েছেন বেভন জ্যাকবস। সাথে সঙ্গ দিয়েছেন ডিন ফক্সক্রফট। বাংলাদেশের বোলারদের উপর কাউন্টার অ্যাটাক চালিয়েছেন জ্যাকবস। একের পর এক বাউন্ডারিতে বের করেছেন রান। সামাল দিয়েছেন শুরুর পরিস্থিতি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের প্রথম ফিফটি পেলেন বেভন জ্যাকবস। শেষ পর্যন্ত জ্যাকবস এবং ফক্সক্রফটের ব্যাটে চড়েই জয়ের বন্দরে চলে গেছে নিউজিল্যান্ড। ২০ বল এবং ৬ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে গেছে কিউইরা। ফিফটি হাঁকানো জ্যাকবস টিকেছিলেন ৩১ বলে ৬২ রান করে। অন্যদিকে ১৫ বলে ১৫ রানের ইনিংস খেলে টিকেছিলেন ডিন ফক্সক্রফট। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ১১ বলে ১৬ রান করে চতুর্থ ওভারেই সাজঘরে ফেরেন সাইফ হসান। পরের ওভারে তানজিদ তামিম ১০ বলে ৬ রান করে আউট হন। পরের বলে পারভেজ ইমন ডাক হয়ে ফিরলে বিপাকে পড়ে বাংলাদেশ। পাওয়ার প্লেতে বাংলাদেশের সংগ্রহ ছিল ৫০ রান। এরপরই শুরু হয় বৃষ্টি। ঝুম বৃষ্টির কারণে প্রায় ২ ঘণ্টা বন্ধ ছিল খেলা। ফলে প্রতি ইনিংসের ৫ ওভার কাটার সিদ্ধান্ত নেন আম্পায়ার। বৃষ্টির পর মাঠে নেমে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন লিটন দাস। তবে ১৭ বলে ২৬ রান করে সাজঘরে ফেরেন এই টাইগার অধিনায়ক। এরপর ৮ বলে ৩ রান করে শামীম পাটোয়ারী আউট হলে দলের হাল ধরার চেষ্টা করেন হৃদয়। ওভার কম হওয়ায় দ্রুত রান করার চেষ্টা করছিলেন তিনি। তবে ২৪ বলে ৩৩ রান করে বাউন্ডারি লাইনে কাটা পড়েন এই ডান হাতি ব্যাটার। এরপর উইকেট মিছিল শুরু করেন বাকিরা। মোহাম্মদ সাইফউদ্দিন (০), রিশাদ হোসেন (৫), শরিফুল ইসলাম (২)  ও রিপন মন্ডল ডাক আউট হলে ইনিংসের ৪ বল হাতে থাকতেই ১০২ রানে অলআউট হয় বাংলাদেশ।

৩ দিন আগে

সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের একাদশ

সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের একাদশ

২ মে ২০২৬ সকাল ১০:১০:২১

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের নতুন কমিটিতে সাঙ্গাকারা

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের নতুন কমিটিতে সাঙ্গাকারা

১ মে ২০২৬ সকাল ১১:১০:৪৮

তামিমের নির্বাচনে লড়ার ঘোষণা

তামিমের নির্বাচনে লড়ার ঘোষণা

৩০ এপ্রিল ২০২৬ রাত ০৮:২৬:৫৫

বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত সরকারের বড়ো ভুল ছিল : সাকিব

বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত সরকারের বড়ো ভুল ছিল : সাকিব

৩০ এপ্রিল ২০২৬ সকাল ০৯:১৩:৪৪

বৃষ্টিতে ভেসে গেল দ্বিতীয় টি-টোয়েন্টি

বৃষ্টিতে ভেসে গেল দ্বিতীয় টি-টোয়েন্টি

২৯ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:৪৪:১৩

নিউজিল্যান্ডকে হারাল টাইগাররা

নিউজিল্যান্ডকে হারাল টাইগাররা

২৭ এপ্রিল ২০২৬ রাত ০৭:৫৯:০৯

অধিনায়ককে হারালো নিউজিল্যান্ড

অধিনায়ককে হারালো নিউজিল্যান্ড

২৭ এপ্রিল ২০২৬ দুপুর ০১:৩১:৫৩

অভিষেক, তারিক ও পাকিস্তানকে নিয়ে যা বললেন ভারতের অধিনায়ক

অভিষেক, তারিক ও পাকিস্তানকে নিয়ে যা বললেন ভারতের অধিনায়ক

১৪ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:১১:৪৪

বিশ্বকাপের আগে নিষিদ্ধ যুক্তরাষ্ট্রের ক্রিকেটার জোন্স

বিশ্বকাপের আগে নিষিদ্ধ যুক্তরাষ্ট্রের ক্রিকেটার জোন্স

২৯ জানুয়ারি ২০২৬ দুপুর ১২:০৩:৩১

বিপিএলে নাটকীয় জয়ে কোয়ালিফায়ারে রাজশাহী

বিপিএলে নাটকীয় জয়ে কোয়ালিফায়ারে রাজশাহী

১৭ জানুয়ারি ২০২৬ সকাল ০৭:৪৭:৩৩

টসে জিতে ভারতকে হারিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করতে চায় বাংলাদেশ

টসে জিতে ভারতকে হারিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করতে চায় বাংলাদেশ

১৭ জানুয়ারি ২০২৬ সকাল ০৭:৪৩:৪৫

1–15 / মোট 22টি সংবাদ  |  পৃষ্ঠা 1 / 2
শিরোনাম
অস্ত্র উদ্ধারে ডিসিদের কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর হজ :অজুতে এড়িয়ে চলবেন যে-সব ভুল দেশে এলো হাম-রুবেলা ও পোলিও টিকা বিজয়ের ড্রাইভারের ছেলেও এখন এমএলএ আইপিএল প্লে-অফের দৌড়ে যারা এগিয়ে চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার, আটক ২ যাদের মাছ খাওয়া মানা সমাজকল্যাণমন্ত্রীর মা আর নেই অনার্স ১ম বর্ষের ফরম পূরণের তারিখ ঘোষণা অস্ত্র উদ্ধারে ডিসিদের কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর হজ :অজুতে এড়িয়ে চলবেন যে-সব ভুল দেশে এলো হাম-রুবেলা ও পোলিও টিকা বিজয়ের ড্রাইভারের ছেলেও এখন এমএলএ আইপিএল প্লে-অফের দৌড়ে যারা এগিয়ে চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার, আটক ২ যাদের মাছ খাওয়া মানা সমাজকল্যাণমন্ত্রীর মা আর নেই অনার্স ১ম বর্ষের ফরম পূরণের তারিখ ঘোষণা