ঢাকা বৃহস্পতিবার ০৬ শ্রাবণ ১৪৩১ সকাল ০৫:৪৮:১২ (06-Aug-2026)
চট্টগ্রামে ভয়াবহ গ্যাস সংকট: নিভেছে চুলা, বেড়েছে লোডশেডিং

চট্টগ্রামে ভয়াবহ গ্যাস সংকট: নিভেছে চুলা, বেড়েছে লোডশেডিং

চট্টগ্রামে গ্যাস সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। বাসাবাড়িতে বেশিরভাগ সময়ই চুলা জ্বলেছে না। একই অবস্থা শিল্প-কারখানাতেও; ফলে কমেছে উৎপাদন। অন্যদিকে সিএনজি স্টেশনগুলোতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও গ্যাস পাচ্ছেন না চালকেরা। গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদনও কমেছে, ফলে বেড়েছে লোডশেডিং। সব মিলিয়ে দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের জনজীবন, পরিবহন, শিল্প ও ব্যবসা-বাণিজ্যে নেমে এসেছে স্থবিরতা।কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) সূত্র জানায়, বর্তমানে চট্টগ্রামে গ্যাসের দৈনিক স্বাভাবিক চাহিদা প্রায় ৩৫০ মিলিয়ন ঘনফুট। সংকটের শুরুতে চাহিদার বিপরীতে সরবরাহ হচ্ছিল মাত্র ২০০ মিলিয়ন ঘনফুটের কাছাকাছি। কিন্তু আগস্টের শুরু থেকে সরবরাহ আরও কমে গেছে। ফলে আবাসিক ও শিল্প—সব খাতেই তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে।সংকটের কারণে নগরীর হালিশহর, আগ্রাবাদ, চান্দগাঁও, চকবাজার, বাকলিয়া, পতেঙ্গাসহ অধিকাংশ এলাকায় ভোরের পর থেকেই গ্যাসের চাপ প্রায় শূন্যে নেমে আসে। অনেক পরিবারে দুপুরের খাবার রান্না করতে হচ্ছে বিকেলে কিংবা গভীর রাতে। অনেকে বাধ্য হয়ে প্রতিদিন হোটেল-রেস্তোরাঁর খাবারের ওপর নির্ভর করছেন। একই চিত্র সিএনজি রিফুয়েলিং স্টেশনগুলোতেও। গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকায় স্টেশনগুলোর সামনে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে থাকতে হচ্ছে অটোরিকশা, মাইক্রোবাস ও অন্যান্য সিএনজিচালিত যানবাহনচালকদের। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরও গ্যাস না পেয়েই ফিরতে হচ্ছে অনেককে।নগরীর আসকার দিঘির পাড় এলাকার বাসিন্দা ইশরাত জাহান বলেন, এক সপ্তাহ ধরে পরিবারের খাবারের কোনো নির্দিষ্ট সময় নেই। সকালেই গ্যাস চলে যায়। দুপুরে রান্না করা সম্ভব হয় না। বাধ্য হয়ে রেস্তোরাঁ থেকে খাবার কিনতে হচ্ছে। বড়রা বাইরে খাবার খেলেও ছোট শিশুদের নিয়মিত হোটেলের খাবার খাওয়ানো নিয়ে দুশ্চিন্তায় থাকি।মইজ্জার টেক এলাকার অটোরিকশাচালক মোহাম্মদ ফরহাদ আলম বলেন, আগে ১০ থেকে ২০ মিনিটের মধ্যেই গ্যাস নেওয়া যেত। এখন চার ঘণ্টা লাইনে দাঁড়িয়েও গ্যাস পাওয়া যায় না। দিনের বেশির ভাগ সময় লাইনে কাটিয়ে দিলে যাত্রী পরিবহন করা সম্ভব হয় না। এতে মালিকের জমা তোলা এবং সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।গ্যাসের সংকটের বড় ধাক্কা লেগেছে শিল্প খাতে। কেজিডিসিএল সূত্র জানায়, চট্টগ্রাম ইউরিয়া সার কারখানাসহ (সিইউএফএল) বিভিন্ন বড় শিল্প প্রতিষ্ঠানে গ্যাসের স্বল্পতার কারণে উৎপাদন ৩৫ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমে গেছে। অনেক কারখানায় নির্ধারিত সক্ষমতার অর্ধেকেরও কম উৎপাদন হচ্ছে। এতে রপ্তানিমুখী শিল্প, ইস্পাত, টেক্সটাইল ও খাদ্য প্রক্রিয়াজাতকরণসহ বিভিন্ন খাত ক্ষতির মুখে পড়েছে।আবার, বিদ্যুৎকেন্দ্রগুলোতে প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ না থাকায় উৎপাদন সক্ষমতা কমে গেছে। ফলে চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় সাম্প্রতিক দিনগুলোতে লোডশেডিংয়ের মাত্রা বেড়েছে। শিল্পাঞ্চলের পাশাপাশি আবাসিক এলাকাতেও দিনে প্রায় সময় বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগ করছেন গ্রাহকেরা।সংশ্লিষ্টরা বলছেন, গ্যাসের সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনও স্বাভাবিক হবে না। এতে শিল্প উৎপাদন, ব্যবসা-বাণিজ্য ও জনজীবনের ওপর দ্বিমুখী চাপ তৈরি হয়েছে। একদিকে যেমন গ্যাসের অভাবে কারখানাগুলো উৎপাদন কমাচ্ছে, অন্যদিকে বিদ্যুৎ ঘাটতির কারণে উৎপাদন কার্যক্রম আরও ব্যাহত হচ্ছে। 

২ দিন আগে

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড

হত্যা ও অস্ত্রের দুই মামলায় চট্টগ্রামের আলোচিত ‘সন্ত্রাসী’ মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে ১০ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।রোববার দুপুরে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোতাসিম বিল্লাহ এ আদেশ দেন।চট্টগ্রাম জেলা পুলিশের হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ বলেন, “হত্যা মামলায় ইমনের ৫ দিন এবং অস্ত্র মামলায় ৫ দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।“অস্ত্র মামলাটিতে অন্য চারজনের প্রত্যোককেও জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।”ওই চারজন হলেন – মো. মিঠু ওরফে ধামা ইলিয়াছ, মোহাম্মদ শামীম, মোহাম্মদ সাফায়েত হোসেন ও আল ইসলাম আলিফ।পরে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. লোকমান হাকিমের আদালতে হাটহাজারী থানার একটি চাঁদাবাজি মামলায় ডেভিড ইমনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হলে শুনানি শেষে তা মঞ্জুর করে আদালত।ইমনকে যে দুই মামলায় রিমান্ডে পেয়েছে পুলিশ, তার একটি—গত জানুয়ারিতে ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর এলাকায় গুলিতে জামায়াতে ইসলামীর কর্মী জামাল উদ্দিন হত্যা মামলা। অন্যটি বৃহস্পতিবার হওয়া অস্ত্র মামলা।এর আগে গত ৩০ জুলাই ডেভিড ইমনকে তিনটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছিল।মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন চট্টগ্রামের জোড়া খুনসহ অন্তত ১৮ মামলার আসামি। ২৯ জুলাই ভোরে নড়াইল-যশোর সড়কের ঝুমঝুম এলাকায় একটি কার থেকে তিন সহযোগীসহ তাকে গ্রেপ্তারের তথ্য দেয় পুলিশ।৩০ জুলাই দুপুরে এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, ১৩ জুন রাউজানে যুবদল নেতা মাসুদ হত্যাকাণ্ডের পর থেকে পুলিশ তাদের গ্রেপ্তারের জন্য কাজ শুরু করে। সে হিসেবে গত ২২ জুলাই মাসুদ হত্যা মামলার এজাহার নামীয় আসামি ইলিয়াছকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে বেশকিছু তথ্য পাওয়া যায়।মাসুদ আলমের ভাষ্য, ঢাকা থেকে ইমন খুলনার দিকে যাওয়ার পরিকল্পনা করেছিল। পদ্মাসেতু টোল প্লাজায় মুন্সীগঞ্জ জেলা পুলিশের সহযোগিতায় চেক পোস্ট বসানো হয়। খুলনার রূপসা এলাকতেও চেকপোস্ট বসানো হয়েছিল।“কিন্তু তারা গোপালগঞ্জে থেকে খুলনার দিকে না গিয়ে রুট পাল্টে নড়াইলের দিকে যায়। বিষয়টি যশোরের পুলিশ সুপারকে জানানোর পর তিনি সেখানে একটি দল ঠিক করেন এবং তাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে ঝুমঝুমপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।”পুলিশ সুপার মাসুদ বলেছিলেন, গ্রেপ্তারের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের পাইট্রাল টিলাপাড়ায় মৃত আবুল হোসেনের পরিত্যক্ত বাড়িতে অভিযান চালানো হয়।“এ সময় একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় এলজি এবং অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।”এসব অস্ত্র উদ্ধারের ঘটনায় ৩০ জুলাই করা মামলাটিতে রোববার ইমনসহ পাঁচ জনের রিমান্ড হয়েছে।

৩ দিন আগে

চায়না ইকোনমিক জোনে বিনিয়োগ ছাড়াবে ১ বিলিয়ন ডলার

চায়না ইকোনমিক জোনে বিনিয়োগ ছাড়াবে ১ বিলিয়ন ডলার

চট্টগ্রামের আনোয়ারায় নির্মাণাধীন চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে (সিইআইজেড) এক বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি বিনিয়োগ হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, “এই অর্থনৈতিক অঞ্চল দক্ষিণ চট্টগ্রামে কর্মসংস্থান ও বিনিয়োগে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।”সোমবার (২৭ জুলাই) আনোয়ারার বেলচূড়া এলাকায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।অর্থমন্ত্রী বলেন, “সরকার ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার যে লক্ষ্য নিয়েছে, এ প্রকল্প সেই লক্ষ্য অর্জনের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। একই সঙ্গে দেশের জন্য নির্ধারিত এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য বাস্তবায়নেও এ অর্থনৈতিক অঞ্চল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”তিনি জানান, বর্তমানে প্রকল্পটিতে প্রায় ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। তবে, অবকাঠামো উন্নয়নসহ সংশ্লিষ্ট সব বিনিয়োগ মিলিয়ে এর পরিমাণ শেষ পর্যন্ত এক বিলিয়ন ডলার অতিক্রম করবে বলে সরকার আশা করছে।আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “এই অর্থনৈতিক অঞ্চলে এক লাখের বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। শুধু শিল্পকারখানা নয়, এর প্রভাবে আবাসন, পরিবহন, লজিস্টিকস, সাপ্লাই চেইন, সেবাখাত এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্যও নতুন ব্যবসায়িক সুযোগ তৈরি হবে।”“প্রকল্পটির সুফল আনোয়ারার গণ্ডি পেরিয়ে পুরো দক্ষিণ চট্টগ্রামের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং এ অঞ্চলের শিল্পভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি যোগ করবে”, বলেন তিনি।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এছাড়া, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশনের (সিআরবিসি) প্রেসিডেন্ট, চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, বেজার ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারি প্রতিনিধিসহ দেশি-বিদেশি বিনিয়োগকারী ও ব্যবসায়ী নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

১ সপ্তাহ আগে

বন্যায় মৃত বেড়ে ৫১, সবচেয়ে বেশি প্রাণহানি কক্সবাজারে

বন্যায় মৃত বেড়ে ৫১, সবচেয়ে বেশি প্রাণহানি কক্সবাজারে

১৩ জুলাই ২০২৬ সকাল ১১:৫৬:৪৮

চট্টগ্রামে পাহাড় ধসে প্রাণ গেল ১৩ জনের

চট্টগ্রামে পাহাড় ধসে প্রাণ গেল ১৩ জনের

১৩ জুলাই ২০২৬ সকাল ১০:০৮:৪১

বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, হাজার মানুষ পানিবন্দি

বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, হাজার মানুষ পানিবন্দি

১১ জুলাই ২০২৬ দুপুর ০১:৪০:০৯

বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

১১ জুলাই ২০২৬ দুপুর ১২:৫৮:৫৮

বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

১১ জুলাই ২০২৬ দুপুর ১২:৫৮:৫৮

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নিহত বেড়ে ৮

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নিহত বেড়ে ৮

৮ জুলাই ২০২৬ রাত ০৮:১৯:৪৮

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি নেতার মৃত্যু

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি নেতার মৃত্যু

৮ জুলাই ২০২৬ দুপুর ১২:৪৫:৩৫

খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে নিহত ৩

খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে নিহত ৩

৬ জুলাই ২০২৬ বিকাল ০৩:৫৪:০১

কর্ণফুলী নদীতে ফিশিং ট্রলারে বিস্ফোরণে দগ্ধ ৬

কর্ণফুলী নদীতে ফিশিং ট্রলারে বিস্ফোরণে দগ্ধ ৬

৩০ জুন ২০২৬ রাত ০৯:৪৮:৪৯

এইচএসসি শুরু বৃহস্পতিবার, কেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা

এইচএসসি শুরু বৃহস্পতিবার, কেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা

৩০ জুন ২০২৬ দুপুর ০১:১৮:৫৬

যুবদল নেতা হত্যার মূল পরিকল্পনাকারী আটক

যুবদল নেতা হত্যার মূল পরিকল্পনাকারী আটক

২২ জুন ২০২৬ দুপুর ১২:১৬:০৪

1–15 / মোট 37টি সংবাদ  |  পৃষ্ঠা 1 / 3
শিরোনাম
জুলাইয়ের অনুষ্ঠানে তথ্যচিত্র নিয়ে হট্টগোল ‘কমনসেন্স বলে’ শেখ হাসিনা ফিরে আসবেন: রুমিন ফারহানা হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু সেনবাগে১১ দলীয় জোটের সমাবেশ ও বিক্ষোভ মিছিল দাওয়াত না পেয়ে পাবিপ্রবিতে জুলাইয়ের অনুষ্ঠান পণ্ড করে দিল ছাত্রদল আমরা যদি বলি জুলাই কার, জুলাই কার— জুলাই কারোই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই যোদ্ধাদের স্মরণের অনুষ্ঠানে যা দেখলাম, তা দুঃখজনক: রাষ্ট্রপতি বিবাহ বহির্ভূত সম্পর্কের ব্যাপারে ইসলাম যা বলছে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ঘরমুখী মানুষের ঢল, গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ গোপালগঞ্জে ১৫ আগস্ট পর্যন্ত নিরাপত্তা জোরদার জুলাইয়ের অনুষ্ঠানে তথ্যচিত্র নিয়ে হট্টগোল ‘কমনসেন্স বলে’ শেখ হাসিনা ফিরে আসবেন: রুমিন ফারহানা হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু সেনবাগে১১ দলীয় জোটের সমাবেশ ও বিক্ষোভ মিছিল দাওয়াত না পেয়ে পাবিপ্রবিতে জুলাইয়ের অনুষ্ঠান পণ্ড করে দিল ছাত্রদল আমরা যদি বলি জুলাই কার, জুলাই কার— জুলাই কারোই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই যোদ্ধাদের স্মরণের অনুষ্ঠানে যা দেখলাম, তা দুঃখজনক: রাষ্ট্রপতি বিবাহ বহির্ভূত সম্পর্কের ব্যাপারে ইসলাম যা বলছে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ঘরমুখী মানুষের ঢল, গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ গোপালগঞ্জে ১৫ আগস্ট পর্যন্ত নিরাপত্তা জোরদার