ঢাকা বৃহস্পতিবার ০৬ শ্রাবণ ১৪৩১ সকাল ০৩:৪৮:০৬ (06-Aug-2026)
মরক্কোর ফুটবলারের সঙ্গে নোরার প্রেমের গুঞ্জন!

মরক্কোর ফুটবলারের সঙ্গে নোরার প্রেমের গুঞ্জন!


মরক্কোর তারকা ফুটবলার ইয়াসিন বোনোর সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে অবশেষে জল্পনা-কল্পনার অবসান ঘটালেন বলিউড তারকা নোরা ফাতেহি। বেশ কয়েক মাস ধরে ফুটবল ভক্ত ও অনুরাগীদের মধ্যে তাদের প্রেমের সম্পর্ক নিয়ে গুঞ্জন ডালপালা মেললেও সম্প্রতি এক সাক্ষাৎকারে নোরা স্পষ্ট করে জানিয়েছেন, বোনো তার কেবলই এক ‘খুব ভালো বন্ধু’। মরক্কোর বিশ্বখ্যাত এই গোলকিপারের ভূয়সী প্রশংসা করার পাশাপাশি তাদের মধ্যকার সুসম্পর্কের বিষয়টিও তিনি খোলামেলাভাবে প্রকাশ করেন।সম্প্রতি ‘দ্য ক্রিস ফেইড শো’-তে অতিথি হিসেবে উপস্থিত হলে নোরা ফাতেহির কাছে মরক্কোর এই তারকা গোলকিপারের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে সরাসরি প্রশ্ন করা হয়। নোরার কাছে বোনোর কথা জানতে চাওয়া হলে তিনি হেসে জবাব দেন, ‘হ্যাঁ, ও আমার বন্ধু।’ এরপর বোনোর প্রশংসায় পঞ্চমুখ হয়ে নোরা বলেন, ‘সে অত্যন্ত চমৎকার একজন মানুষ এবং বিশ্বের সেরা গোলকিপার।’ একই সঙ্গে তাদের সম্পর্কের গভীরতা নিয়ে পুনরায় জোর দিয়ে নোরা যোগ করেন যে, তারা আসলে ‘খুবই ভালো বন্ধু’।সাক্ষাৎকার চলাকালে নোরাকে বোনো সম্পর্কে কথা বলার সময় কিছুটা লাজুক ভঙ্গিতে হাসতে দেখা যায়, যা শোর সঞ্চালক ও দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে। অনুষ্ঠানের অন্যতম সহ-সঞ্চালক মন্তব্য করে বসেন যে, তাদের দুজনকে একসঙ্গে ‘চমৎকার একটি জুটি’ মনে হবে, যা শুনে নোরা আরও বেশি লজ্জিত ও বিব্রত বোধ করেন। নোরা আরও প্রকাশ করেন যে, তিনি বোনোকে দীর্ঘদিন ধরে চিনলেও মাত্র কয়েক মাস আগে তাদের মধ্যে পুনরায় যোগাযোগের সূত্রপাত ঘটে।উল্লেখ্য, নোরা ও বোনোকে ঘিরে প্রেমের এই গুঞ্জন বেশ কয়েক মাস ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিনোদনজগতে ঘুরপাক খাচ্ছে। মরক্কোর কাসাব্লাংকার আইন দিয়াব এলাকায় তাদের একসঙ্গে দেখা গেছে এমন কিছু খবরের পর এই গুঞ্জন আরও জোরালো রূপ নেয়। তবে প্রতিনিয়ত জল্পনা-কল্পনা চললেও নোরা ফাতেহি বা ইয়াসিন বোনো—কারও পক্ষ থেকেই প্রেমের কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি এতদিন আসেনি।আন্তর্জাতিক অঙ্গনে ‘বোনো’ নামে পরিচিত ইয়াসিন বোনো মরক্কোর অন্যতম জনপ্রিয় ও সফল ফুটবলার। বর্তমানে সৌদি প্রো লিগের ক্লাব আল হিলাল এবং মরক্কো জাতীয় ফুটবল দলের প্রধান গোলকিপার হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। পেনাল্টি ঠেকানোর অসাধারণ দক্ষতার জন্য বিশ্বজুড়ে প্রশংসিত এই ফুটবলার সদ্য সমাপ্ত ফিফা বিশ্বকাপে মরক্কোর হয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।অন্যদিকে, সাম্প্রতিক মাসগুলোতে মরক্কোর স্থানীয় গণমাধ্যমে বোনোর ব্যক্তিগত জীবন ও বৈবাহিক সম্পর্ক নিয়ে রটনা ছড়িয়ে পড়ে। তার স্ত্রী ইমানে খাল্লাদের সঙ্গে তার দূরত্ব ও বিচ্ছেদের বিষয়ে বিভিন্ন সংবাদ প্রকাশিত হলেও সেসব গুজবের বিষয়ে বোনো বা তার পরিবারের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। উল্লেখ্য, ২০১৬ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই দম্পতির ইশাক নামে চার বছর বয়সী একটি পুত্রসন্তান রয়েছে।সূত্র: এনডিটিভি

১৫ ঘন্টা আগে

অবসর নাকি নতুন চুক্তি, যা বললেন নেইমার

অবসর নাকি নতুন চুক্তি, যা বললেন নেইমার


সান্তোসে নিজের চুক্তি শেষ হওয়া এবং ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে আবারও খোলাসা করলেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার জুনিয়র। আগামী ডিসেম্বর পর্যন্ত সান্তোসে থাকার বিষয়টি নিশ্চিত করলেও ২০২৭ সালে মাঠে থাকবেন নাকি ফুটবলকে চিরতরে বিদায় জানাবেন- তা নিয়ে এখনও কিছু চূড়ান্ত করেননি এই ফরোয়ার্ড।সোমবার নিজের দাতব্য সংস্থা ইনস্টিটিউট নেইমার জুনিয়রের ষষ্ঠ বার্ষিক নিলাম অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নেইমার জানান, এখনই তিনি অবসর নিচ্ছেন না, তবে ডিসেম্বরে চুক্তি শেষ হওয়ার পর নিজের পরবর্তী পদক্ষেপ নিয়ে গভীরভাবে ভাববেন।তিনি বলেন, ‘আমি জানি না কতদিন খেলা চালিয়ে যাব। এখনই থামার কথা ভাবছি না, তবে কতদিন পারবো সেটাও নিশ্চিত নয়। সান্তোসের সঙ্গে আগামী ডিসেম্বর পর্যন্ত আমার চুক্তি রয়েছে এবং তা পুরোপুরি সম্মান জানিয়েই পূরণ করতে চাই। এরপর ভেবে দেখব, সান্তোসে থাকব, নাকি ছেড়ে অন্য কোথাও যাব, কিংবা খেলা ছেড়ে দেব কি না। সত্যি বলতে এখনও জানি না কী করব, ডিসেম্বর আসতে অনেক দেরি।’কোপা দো ব্রাজিলের দ্বিতীয় লেগে বুধবার রেমোর মুখোমুখি হবে সান্তোস। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে সান্তোসের মূল দল সোমবারই বিলেমে রওনা হলেও নিজের দাতব্য অনুষ্ঠানের কারণে দলের সঙ্গে যেতে পারেননি নেইমার। তবে তিনি নিশ্চিত করেছেন, মঙ্গলবার নিজের ব্যক্তিগত জেটে চেপে উত্তরাঞ্চলে উড়াল দেবেন এবং কোচের জন্য শতভাগ প্রস্তুত থাকবেন।শারীরিক ফিটনেস নিয়ে আশাবাদ ব্যক্ত করে নেইমার বলেন, ‘শারীরিকভাবে আমি বেশ ভালো অনুভব করছি, দিন দিন মাঠে নিজের সেরাটা ফিরিয়ে আনছি। আগামীকালের ম্যাচটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ফুটবল মাঠের সাফল্যের পাশাপাশি নিজের সমাজসেবামূলক প্রতিষ্ঠানকে জীবনের সবচেয়ে বড় অর্জন মনে করেন ৩৩ বছর বয়সী এই তারকা। প্রতিষ্ঠানটির প্রশংসা করে তিনি আবেগঘন কণ্ঠে বলেন, ‘আমি যা ভালোবাসি, তা অন্তর থেকে করি। আর এই ইনস্টিটিউট গড়ে তোলাটাই আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় গোল।’

১ দিন আগে

বিয়ে করছেন রোনালদো, যা থাকছে আয়োজনে

বিয়ে করছেন রোনালদো, যা থাকছে আয়োজনে


দীর্ঘদিনের সম্পর্ক এবার পূর্ণতা পেতে যাচ্ছে। পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও তার সঙ্গী জর্জিনা রদ্রিগেজ খুব শিগগিরই বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। বহুল আলোচিত এই বিয়ের অনুষ্ঠান ঘিরে সামনে এসেছে বেশ কিছু নতুন তথ্য।ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান এর প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৮ আগস্ট (শনিবার) রোনালদোর জন্মস্থান মাদেইরার ফুনচাল শহরেই অনুষ্ঠিত হতে পারে এই জাঁকজমকপূর্ণ বিয়ের আয়োজন। প্রতিবেদনে দাবি করা হয়েছে, স্থানীয় ঐতিহাসিক ফুনচাল ক্যাথেড্রালে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এরপর অতিথিদের জন্য সংবর্ধনার আয়োজন করা হবে বিলাসবহুল পাঁচতারকা সাভয় প্যালেস হোটেলে। মাদেইরার ফুনচাল শহরেই রোনালদোর জন্ম ও শৈশব কেটেছে। শহরটিতে তার সম্মানে স্থাপন করা হয়েছে ব্রোঞ্জের ভাস্কর্য, রয়েছে তার নামে একটি জাদুঘর ও হোটেলও।এর আগে পর্তুগালের সিন্ত্রার কুইন্টা দা রেগালেইরা এস্টেটে ১ আগস্ট বিয়ে অনুষ্ঠিত হবে বলে গুঞ্জন ছড়িয়েছিল। তবে পরে জানা যায়, ওই সময় এস্টেটটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। এরপরই নতুন করে মাদেইরাকে সম্ভাব্য ভেন্যু হিসেবে সামনে আনে দ্য সান।প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় বিকেল ৩টায় বিয়ের অনুষ্ঠান শুরু হওয়ার কথা। আনুষ্ঠানিকতা শেষে নবদম্পতি ও অতিথিরা সাভয় প্যালেস হোটেলে যাবেন, যেখানে একাধিক রেস্তোরাঁ ও বিশেষ আয়োজন রাখা হয়েছে।একটি সূত্রের বরাত দিয়ে দ্য সান জানিয়েছে, বিয়ের প্রস্তুতির কারণে ৭ ও ৮ আগস্ট হোটেলের দুটি ফ্লোর সাধারণ অতিথিদের জন্য বন্ধ রাখা হবে। একই সঙ্গে হোটেলের কয়েকটি বার ও নির্দিষ্ট এলাকা ওই দুই দিন ব্যবহার করা যাবে না।বিশ্বের অন্যতম ধনী ক্রীড়াবিদ হলেও সংগ্রামময় শৈশব ছিল রোনালদোর। সীমিত সামর্থ্যের একটি পরিবারে বড় হয়েছেন তিনি। ভাইবোনদের সঙ্গে ছোট্ট একটি ঘরে বসবাস করতেন। মাত্র ১১ বছর বয়সে ফুটবলার হওয়ার স্বপ্ন বুকে নিয়ে পরিবার ছেড়ে লিসবনে স্পোর্টিং সিপির একাডেমিতে যোগ দেন। সেই সংগ্রামের শহরেই জীবনের নতুন অধ্যায় শুরু করতে সিদ্ধান্ত নেন তিনি।বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে খেলছেন রোনালদো। ২০১৬ সালে একটি বিলাসবহুল ফ্যাশন স্টোরে কাজ করার সময় জর্জিনার সঙ্গে তার পরিচয় হয়। সেই পরিচয় থেকে শুরু হয় প্রেম। গত বছরের আগস্টে জর্জিনাকে বিয়ের প্রস্তাব দেন রোনালদো।যদিও রোনালদো বা জর্জিনা এখনও বিয়ের তারিখ ও আয়োজন সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। তবু ইউরোপীয় গণমাধ্যমগুলোর দাবি, সবকিছু ঠিক থাকলে আগামী শনিবারই সম্পর্কের নতুন অধ্যায়ে পা রাখবেন এই তারকা জুটি।

২ দিন আগে

আবারও সাফের সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

আবারও সাফের সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন


আবারও সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতি নির্বাচচিত হয়েছে কাজী সালাহউদ্দিন। এই নিয়ে তিনি টানা পঞ্চমবার সাফের সভাপতি নির্বাচিত হয়েছেন।ভুটানের থিম্পুতে আজ অনুষ্ঠিত সাফের কংগ্রেসে সভাপতি পদে একমাত্র প্রার্থী ছিলেন বাংলাদেশের সাবেক এই ফুটবলার। ফলে কংগ্রেসের অনুমোদনের মধ্য দিয়ে টানা পঞ্চম মেয়াদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাফের সভাপতি হিসেবে দায়িত্ব চালিয়ে যাওয়ার পথ সুগম হয়েছে।কংগ্রেসের অন্যতম আলোচ্য বিষয় ছিল সাফের নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচন। তবে সভাপতি পদে সালাহউদ্দিন ছাড়া আর কোনো মনোনয়ন জমা না পড়ায় ভোটের প্রয়োজন হয়নি। সাফের গঠনতন্ত্রের ২৪.২ ধারা অনুযায়ী, কোনো পদের জন্য প্রার্থীর সংখ্যা শূন্যপদের বেশি না হলে সংশ্লিষ্ট প্রার্থীরা সর্বসম্মতিক্রমে নির্বাচিত বলে গণ্য হন। কাজী সালাহউদ্দিন ২০০৯ সাল থেকে সাফের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এ নিয়ে তিনি পঞ্চমবারের মতো নির্বাচিত হলেন। ৭০ বছরের ঊর্ধ্ব কেউ সাফের নির্বাহী কমিটির কোনো পদে প্রার্থী হতে পারবেন না- এত দিন এ কথাই বলা ছিল সাফের গঠনতন্ত্রে। তবে নিয়মটা গত বছর কলম্বোয় সাফের বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে বয়সের সীমা তুলে দেওয়া হয়। তাতে নির্বাচন করতে আর কোনো বাধা হয়নি সালাহউদ্দিনের জন্য।নতুন কার্যনির্বাহী কমিটিতে বাংলাদেশ থেকেও বাড়ছে প্রতিনিধিত্ব। বাফুফের সহ-সভাপতি সাব্বির আহমেদ আরিফ প্রথমবারের মতো সাফের এক্সিকিউটিভ কমিটির সদস্য হতে যাচ্ছেন। সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন শ্রীলঙ্কার জাসওয়ার উমারু লাবে। আর কার্যনির্বাহী কমিটির আরেক সদস্য হিসেবে থাকছেন মালদ্বীপের হুসাইন শাফিউ।

৪ দিন আগে

এমবাপ্পের বিষয়ে মুখ খুললেন স্প্যানিশ অভিনেত্রী

এমবাপ্পের বিষয়ে মুখ খুললেন স্প্যানিশ অভিনেত্রী

১ আগস্ট ২০২৬ দুপুর ০২:২১:৩১

তোপের মুখে পরিকল্পনা বাতিল করল ফিফা

তোপের মুখে পরিকল্পনা বাতিল করল ফিফা

১ আগস্ট ২০২৬ দুপুর ০১:২৪:১৮

অবসরের ঘোষণা নেইমারের

অবসরের ঘোষণা নেইমারের

৩০ জুলাই ২০২৬ রাত ০১:১০:৪৬

মিরাজকে সরিয়ে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক লিটন

মিরাজকে সরিয়ে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক লিটন

২৯ জুলাই ২০২৬ রাত ০৯:৪০:৪৬

নাম বদলাতে বাধ্য হচ্ছেন বিশ্বকাপ কাঁপানো ‘ভোজিনহা’

নাম বদলাতে বাধ্য হচ্ছেন বিশ্বকাপ কাঁপানো ‘ভোজিনহা’

২৯ জুলাই ২০২৬ দুপুর ০১:৪৫:০৭

মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল

মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল

২৬ জুলাই ২০২৬ সকাল ১১:২৮:৪৩

বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে

বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে

২৫ জুলাই ২০২৬ সকাল ১০:৪২:০০

টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা

টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা

২৩ জুলাই ২০২৬ সকাল ১০:৪০:০৪

সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে বিশ্বজয়

সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে বিশ্বজয়

২২ জুলাই ২০২৬ দুপুর ০১:৪০:১৯

ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা

ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা

২২ জুলাই ২০২৬ সকাল ১১:৫১:০০

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

২১ জুলাই ২০২৬ সকাল ১১:৪৮:০৪

1–15 / মোট 171টি সংবাদ  |  পৃষ্ঠা 1 / 12
শিরোনাম
জুলাইয়ের অনুষ্ঠানে তথ্যচিত্র নিয়ে হট্টগোল ‘কমনসেন্স বলে’ শেখ হাসিনা ফিরে আসবেন: রুমিন ফারহানা হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু সেনবাগে১১ দলীয় জোটের সমাবেশ ও বিক্ষোভ মিছিল দাওয়াত না পেয়ে পাবিপ্রবিতে জুলাইয়ের অনুষ্ঠান পণ্ড করে দিল ছাত্রদল আমরা যদি বলি জুলাই কার, জুলাই কার— জুলাই কারোই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই যোদ্ধাদের স্মরণের অনুষ্ঠানে যা দেখলাম, তা দুঃখজনক: রাষ্ট্রপতি বিবাহ বহির্ভূত সম্পর্কের ব্যাপারে ইসলাম যা বলছে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ঘরমুখী মানুষের ঢল, গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ গোপালগঞ্জে ১৫ আগস্ট পর্যন্ত নিরাপত্তা জোরদার জুলাইয়ের অনুষ্ঠানে তথ্যচিত্র নিয়ে হট্টগোল ‘কমনসেন্স বলে’ শেখ হাসিনা ফিরে আসবেন: রুমিন ফারহানা হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু সেনবাগে১১ দলীয় জোটের সমাবেশ ও বিক্ষোভ মিছিল দাওয়াত না পেয়ে পাবিপ্রবিতে জুলাইয়ের অনুষ্ঠান পণ্ড করে দিল ছাত্রদল আমরা যদি বলি জুলাই কার, জুলাই কার— জুলাই কারোই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই যোদ্ধাদের স্মরণের অনুষ্ঠানে যা দেখলাম, তা দুঃখজনক: রাষ্ট্রপতি বিবাহ বহির্ভূত সম্পর্কের ব্যাপারে ইসলাম যা বলছে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ঘরমুখী মানুষের ঢল, গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ গোপালগঞ্জে ১৫ আগস্ট পর্যন্ত নিরাপত্তা জোরদার