ঢাকা রবিবার ২১ জ্যৈষ্ঠ ১৪৩১ সকাল ১২:১৪:৪১ (21-Jun-2026)
স্বাদে দেশি টুইস্ট: কেএফসি আনল ‘কারি ক্রাঞ্চ’

স্বাদে দেশি টুইস্ট: কেএফসি আনল ‘কারি ক্রাঞ্চ’


ভোজনরসিকদের জন্য নতুন ও ভিন্ন স্বাদের অভিজ্ঞতার প্রতিশ্রুতি নিয়ে দেশের বাজারে এসেছে জনপ্রিয় গ্লোবাল ব্র্যান্ড কেএফসির নতুন সংযোজন ‘কারি ক্রাঞ্চ’। বাংলাদেশে কেএফসির একমাত্র ফ্র্যাঞ্চাইজি ‘ট্রান্সকম ফুডস লিমিটেড’। যারা ২০০৬ সাল থেকে কার্যক্রম পরিচালনা করছে, তারা এই নতুন স্বাদের খাবারটি নিয়ে এলো।নতুন এই ‘কারি ক্রাঞ্চ’-এর মূল আকর্ষণ হলো কেএফসির সিগনেচার হট অ্যান্ড ক্রিস্পি চিকেন। এর সাথে যুক্ত হয়েছে সুগন্ধি কারি পাতা এবং বিশেষ ‘চেট্টিনাড’ মশলার মিশ্রণ। এই অনন্য উপাদানের সমন্বয়ে ফ্রাইড চিকেন হয়ে উঠেছে আরও বেশি ফ্লেভারফুল, যা ভোজনরসিকদের জন্য ভিন্নধর্মী এক অভিজ্ঞতার সুযোগ তৈরি করবে।নতুন এই আয়োজন সম্পর্কে ট্রান্সকম ফুডস লিমিটেডের সিইও অমিত দেব থাপা বলেন, যারা দেশীয় চেনা স্বাদের সাথে আধুনিক ফিউশনের মেলবন্ধন পছন্দ করেন, তাদের জন্যই তৈরি করা হয়েছে কেএফসির এই কারি ক্রাঞ্চ। বিভিন্ন স্পাইসি মশলা ও সিজনিংয়ের অনন্য সমন্বয়ে তৈরি এই চিকেনের প্রতিটি কামড়েই অতুলনীয় স্বাদের অভিজ্ঞতা পাওয়া যাবে।বর্তমানে দেশের সকল কেএফসি আউটলেটে এই খাবারটি পাওয়া যাচ্ছে। গ্রাহকরা ডাইন-ইন, টেকঅ্যাওয়ে অথবা হোম ডেলিভারি সুবিধার মাধ্যমে এটি উপভোগ করতে পারবেন। এছাড়া কেএফসির অ্যাপ এবং অনলাইন প্ল্যাটফর্ম (kfcbd.com/menu/curry-crunch) থেকেও সহজে অর্ডার করা যাবে।

৬ ঘন্টা আগে

জাম কী ডায়াবেটিস রোগীদের বন্ধু নাকি শত্রু

জাম কী ডায়াবেটিস রোগীদের বন্ধু নাকি শত্রু


গরমের দিনে আম-লিচুর পাশাপাশি বাজারে এখন জমে উঠেছে রসালো কালচে বেগুনি রঙের জাম। সামান্য কষা, আবার মিষ্টি স্বাদের এই ফল অনেকের কাছেই প্রিয়। বিশেষ করে ডায়াবেটিক রোগীদের জন্য এটি তুলনামূলক উপকারী ফল হিসেবেও পরিচিত। তবে বিশেষজ্ঞরা বলছেন, ভুল নিয়মে জাম খেলে উপকারের বদলে হতে পারে ক্ষতিও।ডায়াবেটিস রোগীদের জন্য জাম কতটা উপকারী?জামের গ্লাইসেমিক ইনডেক্স কম এবং এতে ফাইবারের পরিমাণ বেশি। তাই পরিমিত পরিমাণে খেলে এটি ডায়াবেটিকদের জন্য উপকারী হতে পারে।তবে বেশি খেয়ে ফেললে সমস্যা তৈরি হতে পারে, কারণ ফলের ভেতরে থাকা প্রাকৃতিক ফ্রুকটোজ অতিরিক্ত হলে শরীরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।কারা জাম খেলে ক্ষতির ঝুঁকিতে?বিশেষজ্ঞদের মতে কিছু ক্ষেত্রে জাম খাওয়ার সময় সতর্ক থাকা জরুরি—কিডনির সমস্যা থাকলেজামে থাকা অক্সালেট উপাদান ক্যালসিয়ামের সঙ্গে মিশে কিডনিতে পাথর তৈরি করতে পারে। এছাড়া এতে পটাশিয়ামের মাত্রাও বেশি, যা কিডনি রোগীদের জন্য ঝুঁকিপূর্ণ।জামে প্রচুর ফাইবার থাকে। বেশি খেলে—পেট ফাঁপাগ্যাসকোষ্ঠকাঠিন্যপেটে অস্বস্তিএসব সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে যাদের অন্ত্রের সমস্যা আছে, তাদের সতর্ক থাকা দরকার।লবণ-মশলা দিয়ে খেলেঅনেকে জামের সঙ্গে লবণ ও মরিচগুঁড়ো মিশিয়ে খান। উচ্চ রক্তচাপ থাকলে এই অভ্যাস ক্ষতিকর হতে পারে।জাম খাওয়ার সময় যেসব ভুল এড়িয়ে চলবেনবিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী—জাম খাওয়ার পর সঙ্গে সঙ্গে পানি না খাওয়াখালি পেটে জাম না খাওয়াজাম খাওয়ার পর দুধ, দই বা দুগ্ধজাত খাবার না খাওয়াজাম ও হলুদ একসঙ্গে না খাওয়াজাম স্বাস্থ্যের জন্য উপকারী হলেও তা নির্ভর করে পরিমাণ ও খাওয়ার নিয়মের ওপর। ডায়াবেটিক রোগীরা এটি খেতে পারেন, তবে মাত্রা ও সঠিক নিয়ম মানা অত্যন্ত জরুরি। অন্যথায় উপকারের বদলে শরীরে দেখা দিতে পারে বিভিন্ন জটিলতা।

৩ দিন আগে

সুপারফুড আখরোট খেলে ভাল থাকবে হার্ট

সুপারফুড আখরোট খেলে ভাল থাকবে হার্ট


হার্টের স্বাস্থ্য ভালো রাখতে দৈনন্দিন ডায়েটে বাদামজাতীয় খাবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে আখরোট বর্তমানে স্বাস্থ্যবিশেষজ্ঞদের কাছে অন্যতম সুপারফুড হিসেবে বিবেচিত হচ্ছে। এতে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, অ্যান্টি-অক্সিড্যান্ট, প্রোটিন ও ম্যাগনেশিয়াম হৃদযন্ত্র, মস্তিষ্ক এবং সামগ্রিক বিপাকীয় স্বাস্থ্যের জন্য উপকারী।বিশেষজ্ঞদের মতে, আখরোট শরীরে দীর্ঘস্থায়ী প্রদাহ বা ক্রনিক ইনফ্ল্যামেশন কমাতে সাহায্য করে, যা হৃদরোগ, কোলেস্টেরল বৃদ্ধি, মস্তিষ্কের কার্যক্ষমতা হ্রাস এবং দ্রুত বার্ধক্যের মতো সমস্যার সঙ্গে সম্পর্কিত।চিকিৎসক আলোক চোপড়ার মতে, প্রদাহ কমাতে আখরোট অত্যন্ত কার্যকর। এটি দীর্ঘমেয়াদে হৃদযন্ত্রের স্বাস্থ্য, মস্তিষ্কের কার্যকারিতা এবং অন্ত্রের সুস্থতা বজায় রাখতে সাহায্য করে।কতটা আখরোট খাওয়া উচিত?বিশেষজ্ঞরা জানান, পরিমিত মাত্রায় আখরোট খাওয়া জরুরি।প্রায় ২৮ গ্রাম বা এক মুঠো আখরোটেই শরীর প্রয়োজনীয় উপকার পেতে পারে। এই পরিমাণ আখরোটে প্রায় ২.৫ গ্রাম উদ্ভিজ্জ ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড থাকে, যা প্রদাহ কমাতে সহায়তা করে। তবে এর বেশি নিয়মিত না খাওয়ার পরামর্শই দিচ্ছেন চিকিৎসকেরা। কীভাবে ডায়েটে রাখবেন আখরোট?শুধু কাঁচা আখরোটই নয়, দৈনন্দিন খাবারের বিভিন্ন পদেও এটি যোগ করা যেতে পারে। যেমন,*) ওটমিল বা স্মুদিতে মিশিয়ে*) দই বা ভাতের সঙ্গে*) সালাদ ও স্বাস্থ্যকর চাটে ছড়িয়ে*) স্বাস্থ্যকর ডিপ বা সস তৈরিতেবিশেষজ্ঞদের মতে, আখরোট কেক বা মাফিনে ব্যবহার করা গেলেও স্বাস্থ্যকর উপায়ে গ্রহণ করাই সবচেয়ে ভালো।উল্লেখ্য, নিয়মিত ও পরিমিত আখরোট গ্রহণ হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে। পাশাপাশি এটি মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ানো এবং সামগ্রিক সুস্থতা বজায় রাখার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

৪ দিন আগে

জেনে নিন কাঁঠালের পিঠা তৈরির রেসিপি

জেনে নিন কাঁঠালের পিঠা তৈরির রেসিপি


পাকা কাঁঠালের সুমিষ্ট গন্ধ অনেককেই আকৃষ্ট করে, অনেকের কাছে এটি আবার ততটা প্রিয় ফল নয়। তবে পাকা কাঁঠাল খান বা না খান, এটি দিয়ে তৈরি পিঠা পছন্দ করবেন যে কেউ। আপনার বাড়িতে যদি চালের গুঁড়া, নারিকেল আর অল্প কিছু উপকরণ থাকে, তাহলে আজই কাঁঠাল দিয়ে তৈরি করে নিন সুস্বাদু পিঠা। চলুন জেনে নেওয়া যাক কাঁঠালের পিঠা তৈরির রেসিপি-তৈরি করতে যা লাগবেপাকা কাঁঠাল- ১৫-২০ কোয়াচালের গুঁড়া- এক কাপচিনি অথবা গুড়- আধা কাপনারিকেল- আধা কাপলবণ- সামান্যপানি- প্রয়োজন অনুযায়ীতেল- ভাজার জন্য।যেভাবে তৈরি করবেনপ্রথমে কাঁঠালের বীজ বাদ দিয়ে রস বের করে নিন। এরপর তার সঙ্গে চালের গুঁড়া, চিনি অথবা গুঁড়, নারিকেল, লবণ এবং প্রয়োজনমতো পানি মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। চুলায় একটি কড়াইতে তেল গরম হতে দিন। গরম হয়ে এলে তাতে মিশ্রণটি থেকে অল্প অল্প গোলা তুলে বড়া পিঠার মতো করে ভেজে নিন।

৫ দিন আগে

জেনে নিন কাঁঠালের পিঠা তৈরির রেসিপি

জেনে নিন কাঁঠালের পিঠা তৈরির রেসিপি

১৫ জুন ২০২৬ দুপুর ১২:১২:০৪

ফ্রিজ ছাড়া আম সংরক্ষণের উপায়

ফ্রিজ ছাড়া আম সংরক্ষণের উপায়

১৪ জুন ২০২৬ দুপুর ১২:৫৩:২৩

কোন রাশির সঙ্গে কোন রাশির বিয়ে হওয়া  উচিত নয়

কোন রাশির সঙ্গে কোন রাশির বিয়ে হওয়া উচিত নয়

১৩ জুন ২০২৬ সকাল ১১:১৯:৪৭

হার্টের ওপর চাপ কমাবে যেসব অভ্যাস

হার্টের ওপর চাপ কমাবে যেসব অভ্যাস

১১ জুন ২০২৬ দুপুর ১২:৫৫:৫৯

গরমে ঠান্ডা লাগলে কী করবেন

গরমে ঠান্ডা লাগলে কী করবেন

১০ জুন ২০২৬ সকাল ১০:৫২:২১

লটকনের যত স্বাস্থ্য উপকারিতা

লটকনের যত স্বাস্থ্য উপকারিতা

৯ জুন ২০২৬ সকাল ১১:৪৬:৩৯

এক আমেই বানান ১২ রকম মজাদার ডেজার্ট

এক আমেই বানান ১২ রকম মজাদার ডেজার্ট

৮ জুন ২০২৬ দুপুর ১২:৩৭:২৮

সাবান নাকি বডি ওয়াশ, ত্বকের জন্য কোনটি বেশি ভালো

সাবান নাকি বডি ওয়াশ, ত্বকের জন্য কোনটি বেশি ভালো

৭ জুন ২০২৬ সকাল ১০:১২:১৩

তীব্র গরমে বমির সমস্যা, করণীয় কী?

তীব্র গরমে বমির সমস্যা, করণীয় কী?

৬ জুন ২০২৬ দুপুর ০১:৫৪:৪৮

মাংস খেয়ে ভুঁড়ি বেড়েছে? দ্রুত কমাবেন যেভাবে

মাংস খেয়ে ভুঁড়ি বেড়েছে? দ্রুত কমাবেন যেভাবে

৪ জুন ২০২৬ দুপুর ০১:৩৩:২৮

কোন রাশির মেয়েরা বদরাগী? চিনবেন যেভাবে

কোন রাশির মেয়েরা বদরাগী? চিনবেন যেভাবে

৪ জুন ২০২৬ সকাল ১১:৩৮:১৫

1–15 / মোট 56টি সংবাদ  |  পৃষ্ঠা 1 / 4
শিরোনাম
শক্তিশালী বাংলাদেশ গড়তে তরুণদের ডাক প্রধানমন্ত্রীর নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের তিন খেলোয়াড়! আর্জেন্টিনা শিবিরে বড় ধাক্কা আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান দেশের ৪ জেলায় বন্যার আশঙ্কা আজকের পত্রিকায় ক্যারিয়ার গড়ার সুযোগ মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী বিয়ের সাজে বুবলী বিক্ষোভে উত্তাল কাশ্মীর, নিহত ২৪ সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম স্বাদে দেশি টুইস্ট: কেএফসি আনল ‘কারি ক্রাঞ্চ’ টাঙ্গাইলে ছাগল বাঁচাতে গিয়ে ৪ জনের মৃত্যু শক্তিশালী বাংলাদেশ গড়তে তরুণদের ডাক প্রধানমন্ত্রীর নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের তিন খেলোয়াড়! আর্জেন্টিনা শিবিরে বড় ধাক্কা আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান দেশের ৪ জেলায় বন্যার আশঙ্কা আজকের পত্রিকায় ক্যারিয়ার গড়ার সুযোগ মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী বিয়ের সাজে বুবলী বিক্ষোভে উত্তাল কাশ্মীর, নিহত ২৪ সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম স্বাদে দেশি টুইস্ট: কেএফসি আনল ‘কারি ক্রাঞ্চ’ টাঙ্গাইলে ছাগল বাঁচাতে গিয়ে ৪ জনের মৃত্যু