ঢাকা রবিবার ০৬ ভাদ্র ১৪৩১ দুপুর ১২:১৩:৩৫ (06-Sep-2026)

জাতীয় বাজেট ২৬-২৭

ইরানের তিনটি তেলের ট্যাংকারে মার্কিন হামলা

ইরানের তিনটি তেলের ট্যাংকারে মার্কিন হামলা

মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার পাল্টা জবাবে ইরান-সংশ্লিষ্ট তিনটি তেলের ট্যাংকারে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী।বিবিসির প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় শনিবার (৫ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করেছে। খবর বিবিসির।সেন্টকম জানিয়েছে, তারা খার্গ দ্বীপের কাছে একটি ও হরমুজ প্রণালির কাছে আরেকটি ট্যাংকারকে ‘স্থায়ীভাবে অচল’ করে দিয়েছে। এছাড়া ওমান উপসাগরে তৃতীয় আরেকটি ট্যাংকারকে ‘সম্পূর্ণরূপে ধ্বংস’ করা হয়েছে।সেন্টকম আরও জানিয়েছে, একটি মার্কিন বিমানবাহী রণতরী ও একটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ারকে লক্ষ্য করে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) একাধিক হামলা চালিয়েছিল, যা মার্কিন বাহিনী সফলভাবে প্রতিহত করেছে। এসব হামলায় কোনো মার্কিন সেনা হতাহত হয়নি। এর আগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমও খার্গ দ্বীপের উপকূলে তাদের একটি ট্যাংকারে হামলার খবর নিশ্চিত করে। তবে তেহরান মার্কিন জাহাজে আক্রমণের বিষয়টি তাৎক্ষণিকভাবে স্বীকার করেনি।সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার এক বিবৃতিতে আইআরজিসিকে উদ্দেশ্য করে বলেন, তোমরা যদি আমাদের দুটি জাহাজে গুলি চালাও, আমরা তিনটি জাহাজ ধ্বংস করে তোমাদের ওপর তারচেয়েও বড় অর্থনৈতিক চাপ সৃষ্টি করব। আমরা মার্কিন বাহিনীকে রক্ষা করতে দ্বিধা করব না এবং প্রয়োজনে ইরানের সীমিত ও অরক্ষিত তেলবাহী নৌবহর ধ্বংস করে দেব। সেন্টকম দাবি করেছে, ক্ষতিগ্রস্ত ট্যাংকারগুলো আইআরজিসি ও তাদের আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলোর অর্থায়নে ব্যবহৃত বিলিয়ন ডলারের গোপন নেটওয়ার্কের অংশ।সংঘাতের এই নতুন ধাপ শুরু হয় কিছুদিন আগে। যুক্তরাষ্ট্রের রোববারের এক হামলায় হরমুজ প্রণালিতে নৌ-মাইন পাতার কাজে ব্যবহৃত দুটি রকেট লঞ্চার ধ্বংস করার দাবি করা হয়। গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর আরেকটি ‘খুবই তীব্র হামলা’ চালানোর কথা জানিয়ে বলেন, এই নতুন লড়াই খুব বেশিদিন স্থায়ী হবে না। তবে জবাবে ইরানও সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত ও জর্ডানে অবস্থিত মার্কিন লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালিয়েছে।

দেশের বাজারে কমল সোনার দাম

দেশের বাজারে কমল সোনার দাম

দেশের বাজারে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।রোববার (৬ সেপ্টেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতবিবেচনায় ভ্যাটসহ সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়বে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ৫৯০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫৭ হাজার ৫২২ টাকা নির্ধারণ করা হয়েছে।আরও পড়ুনদেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনাবাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য। স্বর্ণালঙ্কার ও রৌপলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে।এর আগে, সবশেষ গত ৩ সেপ্টেম্বর সকালে সোনার দাম সমন্বয় করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। সেদিন ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনারদাম ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা নির্ধারণ করা হয়।এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৬ হাজার ৬৯০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ৬১৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫৮ হাজার ৯৮০ টাকা নির্ধারণ করা হয়। যা কার্যকর হয়েছিল সেদিন সকাল ১০টা থেকেই।এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১১২ বার সমন্বয় করা হয়েছে সোনার দাম। যেখানে দাম ৫৬ দফা বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৫৫ দফা ও ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।সোনার দাম কমানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেটের রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ১৩২ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ২০৮ টাকায় বেচাকেনা হচ্ছে।এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৬৮ দফা সমন্বয় করা হয়েছে রুপার দাম। যেখানে দাম ৩৫ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে বাকি ৩৩ দফা। আর ২০২৫ সালে দেশের বাজারে মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল রুপার দাম। যার মধ্যে বেড়েছিল ১০ বার, আর কমেছিল মাত্র ৩ বার।

  • সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

    সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

  • এমবাপে-রোনালদোকে পেছনে ফেললেন হলান্ড

    এমবাপে-রোনালদোকে পেছনে ফেললেন হলান্ড

  • ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

    ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

  • নায়ক সালমান শাহর ২৯তম মৃত্যুবার্ষিকী আজ

    নায়ক সালমান শাহর ২৯তম মৃত্যুবার্ষিকী আজ

  • ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • অ্যানড্রয়েড ফোনে ব্যক্তিগত তথ্য ও অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার টিপস

    অ্যানড্রয়েড ফোনে ব্যক্তিগত তথ্য ও অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার টিপস

  • বাংলাদেশিদের জন্য আবারও উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার

    বাংলাদেশিদের জন্য আবারও উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার

  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

    বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

    বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

  • আন্তর্জাতিক ফুটবলে মেসির বিদায়!

    আন্তর্জাতিক ফুটবলে মেসির বিদায়!

  • আন্তর্জাতিক ফুটবলে মেসির বিদায়!

    আন্তর্জাতিক ফুটবলে মেসির বিদায়!

  • পাবিপ্রবির পাঁচ শিক্ষকের গবেষণাপত্র প্রত্যাহার

    পাবিপ্রবির পাঁচ শিক্ষকের গবেষণাপত্র প্রত্যাহার

  • পাবিপ্রবির পাঁচ শিক্ষকের গবেষণাপত্র প্রত্যাহার

    পাবিপ্রবির পাঁচ শিক্ষকের গবেষণাপত্র প্রত্যাহার

  • চিকিৎসার মাঝপথেই মানুষের টানে ফিরে এসেছি: মির্জা আব্বাস

    চিকিৎসার মাঝপথেই মানুষের টানে ফিরে এসেছি: মির্জা আব্বাস

  • চিকিৎসার মাঝপথেই মানুষের টানে ফিরে এসেছি: মির্জা আব্বাস

    চিকিৎসার মাঝপথেই মানুষের টানে ফিরে এসেছি: মির্জা আব্বাস

  • ঢাকায় যেসব রুটে চলবে পিংক বাস, পিংক বাসের ভাড়ার তালিকা

    ঢাকায় যেসব রুটে চলবে পিংক বাস, পিংক বাসের ভাড়ার তালিকা

সব খবর

  • ইরানের তিনটি তেলের ট্যাংকারে মার্কিন হামলা

    ইরানের তিনটি তেলের ট্যাংকারে মার্কিন হামলা

  • এমবাপে-রোনালদোকে পেছনে ফেললেন হলান্ড

    এমবাপে-রোনালদোকে পেছনে ফেললেন হলান্ড

  • দেশের বাজারে কমল সোনার দাম

    দেশের বাজারে কমল সোনার দাম

  • নায়ক সালমান শাহর ২৯তম মৃত্যুবার্ষিকী আজ

    নায়ক সালমান শাহর ২৯তম মৃত্যুবার্ষিকী আজ

  • অ্যানড্রয়েড ফোনে ব্যক্তিগত তথ্য ও অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার টিপস

    অ্যানড্রয়েড ফোনে ব্যক্তিগত তথ্য ও অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার টিপস

  • রাজধানীতে ফার্নিচার গোডাউনে ভয়াবহ আগুন

    রাজধানীতে ফার্নিচার গোডাউনে ভয়াবহ আগুন

  • প্রিয়জনের পাশে বসেও ফোনের স্ক্রিনে চোখ- ফাবিংয়ে ভুগছেন না তো?

    প্রিয়জনের পাশে বসেও ফোনের স্ক্রিনে চোখ- ফাবিংয়ে ভুগছেন না তো?

  • সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

    সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

সব খবর

রাজধানীতে ফার্নিচার গোডাউনে ভয়াবহ আগুন

রাজধানীতে ফার্নিচার গোডাউনে ভয়াবহ আগুন

রাজধানীর উত্তর বাড্ডার সাতারকুল এলাকায় একটি আসবাবপত্রের (ফার্নিচার) গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।রোববার (৬ সেপ্টেম্বর) সকালের দিকে এই আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিস।

ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

ভূমি প্রশাসনে বড় রদবদল, প্রজ্ঞাপন জারি

ভূমি প্রশাসনে বড় রদবদল, প্রজ্ঞাপন জারি

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দেশের সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: প্রধানমন্ত্রী

দেশের সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: প্রধানমন্ত্রী

জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মিডিয়ার কল্যাণে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

মিডিয়ার কল্যাণে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

📅 ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
দাবি না মানলে সরকার পতনের আন্দোলন: শফিকুর রহমান

দাবি না মানলে সরকার পতনের আন্দোলন: শফিকুর রহমান

সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে: জামায়াত আমির

সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে: জামায়াত আমির

চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু

চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের উদ্বোধন

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের উদ্বোধন

চিকিৎসার মাঝপথেই মানুষের টানে ফিরে এসেছি: মির্জা আব্বাস

চিকিৎসার মাঝপথেই মানুষের টানে ফিরে এসেছি: মির্জা আব্বাস

নতুন দায়িত্বে আমানউল্লাহ আমান

নতুন দায়িত্বে আমানউল্লাহ আমান

৫ মাস পর আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস

৫ মাস পর আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবীর রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবীর রিজভী

ইরানের তিনটি তেলের ট্যাংকারে মার্কিন হামলা

ইরানের তিনটি তেলের ট্যাংকারে মার্কিন হামলা

নেপালের সুড়ঙ্গ থেকে বন্যার ১০ দিন পর চীনা নাগরিককে জীবিত উদ্ধার

নেপালের সুড়ঙ্গ থেকে বন্যার ১০ দিন পর চীনা নাগরিককে জীবিত উদ্ধার

বাংলাদেশ সীমান্ত ঘেঁষে ‘চিকেনস নেকে’ নতুন মহাসড়ক বানাচ্ছে ভারত

বাংলাদেশ সীমান্ত ঘেঁষে ‘চিকেনস নেকে’ নতুন মহাসড়ক বানাচ্ছে ভারত

মার্কিন হামলায় ইরানে শিশুসহ নিহত ১৮, আরও হামলার হুমকি ট্রাম্পের

মার্কিন হামলায় ইরানে শিশুসহ নিহত ১৮, আরও হামলার হুমকি ট্রাম্পের

নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭

নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭

এমবাপে-রোনালদোকে পেছনে ফেললেন হলান্ড

এমবাপে-রোনালদোকে পেছনে ফেললেন হলান্ড

ফুটবলের ইতিহাসে কিছু মুহূর্ত আছে যেগুলো শুধু স্কোরবোর্ডে সংখ্যা বাড়ায় না, বরং একজন খেলোয়াড়কে কিংবদন্তির কাছাকাছি নিয়ে যায়। শনিবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে ঠিক তেমনই একটা মুহূর্ত তৈরি হলো। ম্যানচেস্টার সিটির জার্সিতে আরলিং হলান্ড যখন কভেন্ট্রি সিটির বিপক্ষে ১-০ গোলে জয়সূচক হেডটি লাগালেন, তখন তিনি শুধু ম্যাচ জিতালেন না; ক্লাব ক্যারিয়ারে ৩০০ গোলের মাইলফলকও স্পর্শ করলেন।ম্যাচের ২৬তম মিনিটে অ্যান্টনি সেমেনিওর দারুণ ক্রস থেকে হলান্ডের সেই হেডটা এসেছিল। গোলকিপারের হাতের নাগালের বাইরে বল জালে গিয়ে ঢোকে। সেটাই হয়ে ওঠে ম্যাচের একমাত্র গোল। এনজো মারেস্কার অধীনে সিটি টানা তিন ম্যাচ জিতে প্রিমিয়ার লিগের শীর্ষে উঠেছে। আর হলান্ড নিজের ক্যারিয়ারে আরেকটি অসাধারণ অধ্যায় যোগ করেছেন।বিজ্ঞাপনমাত্র ৩৮৪ ম্যাচেই এই ৩০০ গোল। লিওনেল মেসি ৩৬৫ ম্যাচে পৌঁছেছিলেন এই সংখ্যায়। কিন্তু কিলিয়ান এমবাপে (৩৯৮ ম্যাচ) আর রোনালদোকে (৪৯৯ ম্যাচ) হলান্ড অনেকটা পিছনে ফেলে দিয়েছেন। মাত্র ২৬ বছর বয়সেই এমন কীর্তি নরওয়েজিয়ান এই স্ট্রাইকারের।ক্যারিয়ারের হিসাবটাও দেখার মতো। মোলদেতে ২০ গোল, রেড বুল সলজবুর্গে ২৯, বরুসিয়া ডর্টমুন্ডে ৮৬। আর ম্যানচেস্টার সিটিতে এসে ইতিমধ্যে ১৬৫ গোল করে ফেলেছেন। চার ক্লাব পেরিয়ে এই উচ্চতায় পৌঁছানো হলান্ডকে এখন বিশ্বের অন্যতম ধারাবাহিক গোলদাতা হিসেবেই দেখা হচ্ছে।

চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা

চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা

এমবাপের পেনাল্টি মিস, বেতিসের মাঠে রেয়াল মাদ্রিদের হার

এমবাপের পেনাল্টি মিস, বেতিসের মাঠে রেয়াল মাদ্রিদের হার

ভারত ছেড়ে কেন লন্ডনে সংসার গড়লেন বিরাট-আনুশকা?

ভারত ছেড়ে কেন লন্ডনে সংসার গড়লেন বিরাট-আনুশকা?

মেসির অবসরের পর পারেদেসের কণ্ঠেও বিদায়ের সুর

মেসির অবসরের পর পারেদেসের কণ্ঠেও বিদায়ের সুর

বিপিএলে ফিক্সিংয়ে অভিযুক্ত ৩ জনকে বহিষ্কার করলো বিসিবি

বিপিএলে ফিক্সিংয়ে অভিযুক্ত ৩ জনকে বহিষ্কার করলো বিসিবি

আন্তর্জাতিক ফুটবলে মেসির বিদায়!

আন্তর্জাতিক ফুটবলে মেসির বিদায়!

শাবনূরকে বিয়ে করা প্রসঙ্গে যা বলেছিলেন সালমান শাহর বাবা

শাবনূরকে বিয়ে করা প্রসঙ্গে যা বলেছিলেন সালমান শাহর বাবা

বাবা-মায়ের নাম বদলে তারকা পরিচিতি পেয়েছেন যেসব অভিনেত্রী

বাবা-মায়ের নাম বদলে তারকা পরিচিতি পেয়েছেন যেসব অভিনেত্রী

নায়ক সালমান শাহর ২৯তম মৃত্যুবার্ষিকী আজ

নায়ক সালমান শাহর ২৯তম মৃত্যুবার্ষিকী আজ

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্রের নাম সালমান শাহ। তিনি যেন আসলেন আর জয় করে নিলেন কোটি ভক্তের হৃদয়। বাংলাদেশি চলচ্চিত্রের বাঁক ঘোরানো তুমুল জনপ্রিয় অভিনেতা ও ফ্যাশন আইকন ছিলেন সালমান শাহ। ঢালিউড সিনেমার অমর নায়কও তিনি।তার অকালপ্রয়াণের তিন দশক পরও সেই ভালোবাসায় এতটুকু ভাটা পড়েনি। বরং সময়ের সঙ্গে সালমান শাহ হয়ে উঠেছেন বাংলা চলচ্চিত্রের নস্টালজিয়ার অন্যতম নাম। তার সিনেমা মানে নব্বইয়ের দশকের রোমান্টিকতা, তারুণ্যের আবেগ আর দর্শকের ভালোবাসায় ভরা এক স্বর্ণালি অধ্যায়।আজ রোববার (৬ সেপ্টেম্বর) এই স্বপ্নের নায়ককে হারানোর ২৯ বছর।মাত্র ২৫ বছর বয়সেই ১৯৯৬ সালের আজকের এই দিনে অসংখ্য ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান সালমান শাহ। তার মৃত্যুবার্ষিকী এলেই যেন বিশেষ শহরের দাড়িয়া পাড়ার নানার বাসাতে তার ভক্তদের আসা যাওয়াটা একটু একটু করে বাড়তেই থাকে। কারণ এই বাসাতেই অর্থাৎ এই ‘সালমান শাহ হাউজ’-এ কেটেছে সালমানের ছোটবেলা।দূরন্ত সময়টা তিনি সেখানেই কাটিয়েছেন। জানালেন তার মামা কুমকুম। বাংলাদেশের সিনেমার ইতিহাস সৃষ্টিকারী নায়ক সালমান শাহ। দেখতে দেখতে তার মৃত্যুর ৩০ বছর পেরিয়ে গেছে। মৃত্যুর এত বছর পরও তিনি এখনো আকাশচুম্বী জনপ্রিয়, এখনো দর্শকের প্রিয় নায়ক তিনিই। এখনো টিভি পর্দায় তার সিনেমা প্রচার হলে দর্শক আগ্রহ নিয়ে দেখেন। এখনো তার অভিনীত সিনেমার গান টিভিতে প্রচার হলে দর্শক তা এড়িয়ে যেতে পারেন না। ডিজিটাল ম্যাপ দেখুনএমনও দেখা গেছে পাশাপাশি দুটি চ্যানেলের একটিতে নতুন কোনো সিনেমা প্রচার হচ্ছে, আবার অন্যটিতে সালমান শাহ’র সিনেমা। তখন দর্শক যেন সালমান শাহ’র সিনেমা দেখার প্রতিই বেশি আগ্রহ প্রকাশ করেন। আবার শুধুমাত্র সালমান শাহ’র সিনেমার ক্ষেত্রেই এমন দেখা গেছে যে, সিনেমা প্রচারের সময় নারী পুরুষ দর্শক শুধু সালমান শাহ’র পারফর্ম্যান্সই বেশি উপভোগ করেন। তার সঙ্গে কে আছেন তা কখনোই জরুরি কোনো বিষয় নয় দর্শকের কাছে।মৃত্যুর এত বছর পরও সালমান শুধুমাত্র তার দুর্দান্ত অভিনয় এবং ফ্যাশনে ভিন্নমাত্রা দিয়েই আজো দর্শকের হৃদয়ে গেঁথে আছেন। সবার প্রিয় নায়ক সালমান শাহ’র জন্ম ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায়। তার পিতার নাম কমর উদ্দিন চৌধুরী ও মাতা নীলা চৌধুরী। সালমানের দাদার বাড়ি সিলেট শহরের শেখঘাটে আর নানার বাড়ি দারিয়া পাড়ায়।যে বাড়ির নাম এখন ‘সালমান শাহ হাউজ’। তার নানা তৎকালিন পূর্ব পাকিস্তানের প্রথম চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এ অভিনয় করেছিলেন। অভিনয়ে সালমানও তাই সেই নানার কারণেই আসা। স্কুলে পড়ার সময় সালমান বন্ধুমহলে সংগীতশিল্পী হিসেবে বেশ পরিচিত ছিলেন। ১৯৮৬ সালে ছায়ানট থেকে পল্লীগীতিতে পাস করেছিলেন তিনি। চলচ্চিত্রে আসার আগেই ১৯৯২ সালের ১২ আগস্ট বিয়ে করেন। স্ত্রী ছিলেন সামিরা হক।যদিও বা সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায় অভিনয় করেই আকাশচুম্বী জনপ্রিয়তা পান সালমান শাহ। কিন্তু তার আগেই তিনি নাটকে অভিনয় করেন। মঈনুল আহসান সাবেরের লেখা ধারাবাহিক ‘পাথর সময়’-এ একটি চরিত্রে অভিনয়ের মাধ্যমে সালমান শাহ’র অভিনয় জীবন শুরু হয়। ওই নাটকের কেন্দ্রীয় চরিত্রে তৌকীর আহমেদ অভিনয় করলেও সালমান শাহ’র চরিত্রটি ছিল যথেষ্ট গুরুত্বপূর্ণ। পরবর্তীতে আরো বেশকিছু নাটকে অভিনয় করেও দারুণ প্রশংসিত হয়েছিলেন সালমান। সিনেমার পাশাপাশি নাটকেও তার উপস্থিতি দর্শকের মধ্যে ভীষণ সাড়া ফেলেছিল। স্মার্ট টিভি বাছুনযদিও বা মৌসুমীর সঙ্গে সিনেমাতে সালমানের অভিষেক হয়। পরবর্তীতে মৌসুমীর সঙ্গে আরো দুটি সিনেমা ‘স্নেহ’, ‘অন্তরে অন্তরে’তে অভিনয় করলেও আর কোনো সিনেমাতে তাদের দেখা যায়নি। শাবনূরের সঙ্গেই বেশি সিনেমাতে অভিনয় করেছেন সালমান শাহ। যে জুটিকে এখনো সিনেমার অন্যতম সেরা জুটি হিসেবে আখ্যা দেওয়া হয়।সালমান শাহের সঙ্গে জুটি হয়ে আরো অভিনয় করেছিলেন শাবনাজ, শাহনাজ, লিমা, শিল্পী, শ্যামা, সোনিয়া, বৃষ্টি, সাবরিনা ও কাঞ্চি।সালমানের মৃত্যুর এত বছর পরও পরবর্তীতে বাংলা সিনেমাতে অনেক নায়কের আবির্ভাব হলেও অভিনয় আর ফ্যাশন দিয়ে আর কোনো নায়ক আজ পর্যন্ত সালমান শাহর জনপ্রিয়তাকে ছাপিয়ে যেতে পারেনি, অনেক চলচ্চিত্র প্রযোজক পরিচালকের ভাষ্যমতে সালমান শাহ ছিলেন ধুমকেতুর মতো, এলেন দেখলেন জয় করলেন আবার চলেও গেলেন।কোনো নায়কের মৃত্যুর এতো বছর পরেও ভক্তদের হৃদয়ে এতটা ভালোবাসা নিয়ে বেঁচে থাকার দৃষ্টান্ত পৃথিবীর আর কোনো দেশের কোনো নায়কের ক্ষেত্রে দেখা যায়নি। যে সময়টাতে সালমান চলে গেলেন, সেই সময়টাতে যারা ছোট ছিলেন, তাদের কাছেও ছোটবেলার গল্পের বিষয় ছিলেন সালমান শাহ। তারাও মনে মনে স্বপ্ন দেখেন, ইস! যদি একবার ফিরে আসতেন সালমান শাহ। কিন্তু মৃত্যুই সত্য, যে চলে যাবার সে চলেই যায় আর ফিরে আসেনা কোনোদিন।

অভিনয় ছেড়ে হেদায়েতের পথে পপি, সমালোচনায় জয়

অভিনয় ছেড়ে হেদায়েতের পথে পপি, সমালোচনায় জয়

শাহরুখের এক সিদ্ধান্তেই ঐশ্বরিয়া-রানীর বন্ধুত্বে ফাটল

শাহরুখের এক সিদ্ধান্তেই ঐশ্বরিয়া-রানীর বন্ধুত্বে ফাটল

শাবনূরের রহস্যময় ৫ শব্দের পোস্ট নিয়ে আলোচনা তুঙ্গে

শাবনূরের রহস্যময় ৫ শব্দের পোস্ট নিয়ে আলোচনা তুঙ্গে

প্রথমবার জুটি বাঁধছেন সাইফ-কিয়ারা!

প্রথমবার জুটি বাঁধছেন সাইফ-কিয়ারা!

ব্যবসায়ীর সঙ্গে পূজা চেরীর বিয়ের গুঞ্জন!

ব্যবসায়ীর সঙ্গে পূজা চেরীর বিয়ের গুঞ্জন!

জনপ্রিয় টিকটক তারকাকে গুলি করে হত্যা

জনপ্রিয় টিকটক তারকাকে গুলি করে হত্যা

বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করল আইসিসি | ICC | BCB | BCCI | t20 world cup 2026

৫ মাস আগে

অভিনেত্রী ঊর্মিলাসহ তিনজনের সম্পদের হিসাব চায় দুদক | Urmila Srabonti Kar | Entertainment | Dudok

৫ মাস আগে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট  চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ | Voter List | bd Election 2026
ক্ষমতায় গেলে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে বিএনপি  | তারেক রহমান | BNP | Tareque Rahman |
নির্বাচনের আগেই একটি দল মানুষ ঠকাচ্ছে এবং শিরক করাচ্ছে : তারেক রহমান সিলেট সমাবেশে |Tarique Rahman
যে মামলায় মৃত্যুদণ্ডের আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁন কামাল এবং মামুনকে ৫ বছরের কারাদণ্ড
কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণার দাবি | এনায়েতুল্লাহ আব্বাসীর | Abbasi
রংপুরের ব্যবসায়ী আশরাফুল হককে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে ১০ লাখ টাকা আদায় করতে চেয়েছিল প্রেমিকা | RAB
কোনো শর্টস পাওয়া যায়নি।
নোয়াখালীতে কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ

নোয়াখালীতে কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ

মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক

মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক

গাজীপুরে সিএনজি-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ৩

গাজীপুরে সিএনজি-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ৩

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩

পথচারীকে বাঁচাতে গিয়ে ধানক্ষেতে গাড়ি, আহত প্রতিমন্ত্রী ও তার স্ত্রী

পথচারীকে বাঁচাতে গিয়ে ধানক্ষেতে গাড়ি, আহত প্রতিমন্ত্রী ও তার স্ত্রী

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীকে আনা হচ্ছে ঢাকায়

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীকে আনা হচ্ছে ঢাকায়

মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ

মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ

পাবনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাবনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৩৪ জন গ্রেফতার

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৩৪ জন গ্রেফতার

শেখ হাসিনা ও রেহানার নামে নতুন মামলা

শেখ হাসিনা ও রেহানার নামে নতুন মামলা

কাদের-সাদ্দামসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে

কাদের-সাদ্দামসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে

সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

আশুলিয়ায় একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

আশুলিয়ায় একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

শাহজালালে বিমানের সিটের নিচে মিলল ২০ কোটি টাকার সোনা

শাহজালালে বিমানের সিটের নিচে মিলল ২০ কোটি টাকার সোনা

দেশের বাজারে কমল সোনার দাম

দেশের বাজারে কমল সোনার দাম

দেশের বাজারে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।রোববার (৬ সেপ্টেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতবিবেচনায় ভ্যাটসহ সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়বে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ৫৯০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫৭ হাজার ৫২২ টাকা নির্ধারণ করা হয়েছে।আরও পড়ুনদেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনাবাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য। স্বর্ণালঙ্কার ও রৌপলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে।এর আগে, সবশেষ গত ৩ সেপ্টেম্বর সকালে সোনার দাম সমন্বয় করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। সেদিন ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনারদাম ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা নির্ধারণ করা হয়।এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৬ হাজার ৬৯০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ৬১৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫৮ হাজার ৯৮০ টাকা নির্ধারণ করা হয়। যা কার্যকর হয়েছিল সেদিন সকাল ১০টা থেকেই।এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১১২ বার সমন্বয় করা হয়েছে সোনার দাম। যেখানে দাম ৫৬ দফা বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৫৫ দফা ও ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।সোনার দাম কমানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেটের রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ১৩২ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ২০৮ টাকায় বেচাকেনা হচ্ছে।এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৬৮ দফা সমন্বয় করা হয়েছে রুপার দাম। যেখানে দাম ৩৫ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে বাকি ৩৩ দফা। আর ২০২৫ সালে দেশের বাজারে মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল রুপার দাম। যার মধ্যে বেড়েছিল ১০ বার, আর কমেছিল মাত্র ৩ বার।

২৩ মিনিট আগে

বিশ্ববাজারে আবারও কমল সোনার দাম

বিশ্ববাজারে আবারও কমল সোনার দাম

দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি

দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি

তিন বছরে বন্ধ ৪০০-এর বেশি গার্মেন্টস বন্ধ হয়েছে: বাণিজ্যমন্ত্রী

তিন বছরে বন্ধ ৪০০-এর বেশি গার্মেন্টস বন্ধ হয়েছে: বাণিজ্যমন্ত্রী

তিন দফা কমার পর বাড়লো সোনার দাম

তিন দফা কমার পর বাড়লো সোনার দাম

লিটারে ৫ টাকা বেড়ে বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা

লিটারে ৫ টাকা বেড়ে বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা

দেশের বাজারে আবারও কমল সোনার দাম

দেশের বাজারে আবারও কমল সোনার দাম

দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে সোনা

দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে সোনা

বাজারে মাছের দামে আগুন, মুরগি-ডিমের দাম ও চড়া

বাজারে মাছের দামে আগুন, মুরগি-ডিমের দাম ও চড়া

সংসারে বরকত আনতে মেনে চলুন ৬ আমল

সংসারে বরকত আনতে মেনে চলুন ৬ আমল

সংসারে শান্তি, স্বস্তি ও কল্যাণ চান সবাই। তবে শুধু অর্থ-সম্পদ বা বাহ্যিক স্বাচ্ছন্দ্যই পারিবারিক সুখের নিশ্চয়তা দেয় না। ইসলামে বরকত বলতে বোঝায়—কোনো নিয়ামতে আল্লাহর পক্ষ থেকে এমন কল্যাণ ও স্থায়িত্ব আসা, যাতে অল্পের মধ্যেও প্রশান্তি ও উপকার পাওয়া যায়। কোরআন-সুন্নাহর আলোকে কিছু আমল ও জীবনাচরণ পরিবারে বরকত ও শান্তি বয়ে আনতে পারে।১. ইমান ও তাকওয়া অবলম্বনপরিবারে বরকতের অন্যতম প্রধান ভিত্তি হলো ইমান ও তাকওয়া। মহান আল্লাহ বলেন—وَلَوْ أَنَّ أَهْلَ الْقُرَىٰ آمَنُوا وَاتَّقَوْا لَفَتَحْنَا عَلَيْهِمْ بَرَكَاتٍ مِّنَ السَّمَاءِ وَالْأَرْضِঅর্থ: ‘আর যদি জনপদের অধিবাসীরা ইমান আনত ও তাকওয়া অবলম্বন করত, তবে আমি তাদের জন্য আকাশ ও জমিনের বরকতসমূহ খুলে দিতাম।’—সুরা আল-আরাফ, আয়াত: ৯৬তাই পরিবারে আল্লাহভীতি, ইমানি পরিবেশ ও ইসলামী জীবনচর্চা গড়ে তোলা বরকতের গুরুত্বপূর্ণ মাধ্যম।২. নামাজ ও কোরআন তিলাওয়াতপরিবারের সদস্যদের নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ে অভ্যস্ত করা এবং ঘরে কোরআন তিলাওয়াতের পরিবেশ তৈরি করা উচিত। বিশেষ করে সুরা বাকারা তিলাওয়াতের ব্যাপারে হাদিসে বিশেষ ফজিলত বর্ণিত হয়েছে।রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানিয়ো না। যে ঘরে সুরা বাকারা পাঠ করা হয়, শয়তান সে ঘর থেকে পালিয়ে যায়।’—সহিহ মুসলিম, হাদিস: ৭৮০৩. ভোরের সময় কাজে লাগানোদিনের শুরুটা ইবাদত ও ভালো কাজে কাটানো বরকতের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। রাসুলুল্লাহ (সা.) তাঁর উম্মতের জন্য ভোরের সময় বরকতের দোয়া করেছেন।সাখর ইবনে গামিদ (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন—اللَّهُمَّ بَارِكْ لِأُمَّتِي فِي بُكُورِهَاঅর্থ: ‘হে আল্লাহ! আমার উম্মতের ভোরবেলায় বরকত দান করুন।’—সুনানে আবু দাউদ, হাদিস: ২৬০৬; জামে তিরমিজি, হাদিস: ১২১২তাই অযথা ঘুমিয়ে সময় নষ্ট না করে ফজরের নামাজ, কোরআন তিলাওয়াত ও প্রয়োজনীয় কাজ দিয়ে দিনের শুরু করা ভালো।৪. হালাল উপার্জন ও সদকাসংসারের বরকতের জন্য উপার্জনের পথ হালাল হওয়া অত্যন্ত জরুরি। হারাম উপার্জন বাহ্যিকভাবে সম্পদ বাড়ালেও তাতে প্রকৃত কল্যাণ থাকে না। অন্যদিকে হালাল উপার্জনের পাশাপাশি নিয়মিত সদকা করা এবং আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা উচিত।মহান আল্লাহ বলেন—لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْঅর্থ: ‘তোমরা কৃতজ্ঞ হলে অবশ্যই আমি তোমাদের আরও বাড়িয়ে দেব।’—সুরা ইবরাহিম, আয়াত: ৭৫. ঘরে সালাম ও একসঙ্গে খাবারঘরে প্রবেশের সময় পরিবারের সদস্যদের সালাম দেওয়া ইসলামের সুন্দর শিক্ষা। একইভাবে খাবার শুরু করার সময় ‘বিসমিল্লাহ’ বলা এবং সম্ভব হলে পরিবারের সবাই মিলে খাবার খাওয়ার মধ্যেও বরকত রয়েছে।রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা একসঙ্গে খাবার খাও এবং আল্লাহর নাম উল্লেখ করো, তাহলে তাতে তোমাদের জন্য বরকত দেওয়া হবে।’—সুনানে আবু দাউদ, হাদিস: ৩৭৬৪তাই পরিবারের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও সৌহার্দ্য বজায় রেখে একসঙ্গে খাবার খাওয়ার অভ্যাস গড়ে তোলা যেতে পারে।৬. আত্মীয়তার সম্পর্ক বজায় রাখাআত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাও জীবনে বরকতের কারণ। রাসুলুল্লাহ (সা.) বলেছেন—مَنْ أَحَبَّ أَنْ يُبْسَطَ لَهُ فِي رِزْقِهِ وَأَنْ يُنْسَأَ لَهُ فِي أَثَرِهِ فَلْيَصِلْ رَحِمَهُঅর্থ: ‘যে ব্যক্তি চায় তার রিজিক প্রশস্ত করা হোক এবং তার আয়ু দীর্ঘ করা হোক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে।’—সহিহ বুখারি, হাদিস: ৫৯৮৬; সহিহ মুসলিম, হাদিস: ২৫৫৭আত্মীয়ের খোঁজ নেওয়া, বিপদে পাশে দাঁড়ানো এবং সম্পর্ক নষ্ট না করা তাই একজন মুসলমানের গুরুত্বপূর্ণ দায়িত্ব।তাই সংসারে বরকত পেতে শুধু বেশি অর্থের পেছনে ছুটলেই হবে না। ইমান ও তাকওয়া, নামাজ-কোরআন, হালাল উপার্জন, সদকা, পারিবারিক সৌহার্দ্য ও আত্মীয়তার সম্পর্ক—এসবের মাধ্যমে ঘরে আল্লাহর রহমত ও কল্যাণের পরিবেশ তৈরি করা সম্ভব।

রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ

রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ

জুমার দিন আগে মসজিদে গেলে মিলবে যে সওয়াব

জুমার দিন আগে মসজিদে গেলে মিলবে যে সওয়াব

২০২৭ সালে ৮ ফেব্রুয়ারি রমজান শুরুর সম্ভাবনা

২০২৭ সালে ৮ ফেব্রুয়ারি রমজান শুরুর সম্ভাবনা

প্রিয়জনের পাশে বসেও ফোনের স্ক্রিনে চোখ- ফাবিংয়ে ভুগছেন না তো?

প্রিয়জনের পাশে বসেও ফোনের স্ক্রিনে চোখ- ফাবিংয়ে ভুগছেন না তো?

মানুষকে আরও সামাজিক করতে যদিও সোশাল মিডিয়ার জন্ম হয়েছিল তবে বাস্তবতা একেবারেই ভিন্ন। সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে মানুষে মানুষে দূরত্ব কমার বদলে যেন আরও বেড়েছে। সঙ্গীর পাশে বসেও মানুষের চোখ থাকে ফোনের স্ক্রিনে, মন থাকে আরও যোজন যোজন দূরে। প্রেমের মিষ্টি মিষ্টি আলাপ ও দুষ্টু দুষ্টু খুনসুটিগুলো যেন কোথাও হারিয়ে গেছে। যে হৃদয় প্রিয়জনের মায়াবী চোখে ডুবে যেতে ব্যাকুল ছিল তা এখন ব্যস্ত স্ক্রলিংয়ে। প্রিয়জনকে উপেক্ষা করে ফোনের স্ক্রিনে ডুবে থাকার এই প্রবণতাকে ফাবিং বলে। কীভাবে ছোট্ট এই ডিভাইসটি আমাদের সুন্দর সম্পর্কগুলোকে নিঃশব্দে ধ্বংস করে দিচ্ছে চলুন জেনে নিই-কেন এমন হয়?ফাবিং: মানুষের এই প্রবণতাকে বলা হয় ফাবিং (Phubbing) যা 'Phone' এবং 'Snubbing' শব্দ দুইটি থেকে এসেছে। ফাবিংয়ে ভোগা মানুষ মূলত প্রিয়জনদের উপেক্ষা করে ফোনে ডুবে থাকেন। এই প্রবণতার পেছনে কয়েকটি গভীর মনস্তাত্ত্বিক ও সামাজিক কারণ রয়েছে-ডোপামিনের নেশা: সামাজিক যোগাযোগমাধ্যম আমাদের ডোপামিন নিঃস্বরণের অন্যতম মাধ্যম হয়ে ওঠেছেছ। আগে মানুষ ‍প্রিয়জনদের সান্নিধ্যে গেলে যে আনন্দ পেতো সেটির জায়গা দখল করে নিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমের নোটিফিকেশন, লাইক বা মেসেজ। এসব আমাদের মস্তিষ্কে ‘ডোপামিন’ নামক হরমোন নিঃসরণের মাত্রা বাড়িয়ে দিয়েছে। এই সাময়িক আনন্দের অনুভূতি মানুষকে বারবার ফোন চেক করতে বাধ্য করে।ফোমো বা হারানোর ভয়: Fear of Missing Out (FOMO) বা হারানোর ভয় থেকেও মানুষ এমন করে থাকে। ভার্চুয়াল জগতের কোনো আপডেট থেকে পিছিয়ে পড়া বা কোনো ট্রেন্ড মিস করে ফেলার ভয় মানুষকে অনলাইনে সক্রিয় রাখতে প্ররোচনা দেয়। এটি এমন এক অভ্যাসে পরিণত হয় কখনো কখনো মানুষ কেন ফোন স্ক্রল করছেন তা নিজেই বুঝে উঠতে পারেন না।এস্কেপিজম বাস্তবতা এড়িয়ে চলা: বাস্তব দুনিয়ার জঞ্জাল থেকে বেরিয়ে নিজেকে সাময়িক আনন্দ দিতেই মানুষ মূলত সোশাল মিডিয়ায় সময় কাটান। সারাদিনের কাজের চাপের পর গভীর কোনো আলাপ বা কথোপকথন এড়িয়ে চলতেই বরং ফোনে এই ডুবে থাকা। এটিকে তারা সহজ উপায় মনে করেন।সহজে মনোযোগ হারানো: প্রযুক্তির এই যুগে মানুষের মনোযোগ ধরে রাখার ক্ষমতা অনেক কমে গেছে। ছোট-বড় প্রায় সবাই এখন মনোযোগ ধরে রাখতে পারেন না। তাই মুখোমুখি বসে দীর্ঘ সময় কথা বলাটা অনেকের কাছে একঘেয়ে লাগে।সম্পর্কে ফাবিংয়ের প্রভাবগুরুত্বহীনতা ও দূরত্ব: সঙ্গীকে উপেক্ষা করে ফোনে ডুবে থাকার ফলে সম্পর্কে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে।  মুখোমুখি বসে কথা বলার সময় অপরজন ফোনে ব্যস্ত থাকলে স্বাভাবিক কথোপকথন ছন্দ হারায়। এতে সঙ্গী নিজেকে অবহেলিত ভাবতে শুরু করেন। তখন জরুরি কোনো কথা বা নিছকই মন খুলে গল্প করার ইচ্ছাটা তার মরে যায়। এরকম চলতে থাকলে একটা পর্যায়ে সম্পর্কে দূরত্ব বাড়ে।আস্থার সংকট ও সন্দেহপ্রবণতা: পাশে বসে সঙ্গী যখন বারবার ফোন চেক করেন বা অনবরত মেসেজ করতে থাকেন তখন অপর সঙ্গীর মনে সন্দেহ বা আস্থার সংকট তৈরি হয়। তিনি ভাবতে থাকেন, তার চেয়ে ভার্চুয়াল জগতের মানুষ সঙ্গীর কাছে বেশি আকর্ষণীয়। এই অনুভূতি তার আত্মসম্মানে আঘাত করে এবং তিনি সন্দেহপ্রবণ হয়ে পড়েন। ফলে সম্পর্কে বড় ধরনের ঝগড়াঝাঁটি বা ভুল বোঝাবুঝি বেড়ে যায়।ঘনিষ্ঠতা কমে যাওয়া: একটি সম্পর্কে শারীরিক ও মানসিক উভয় ধরনের ঘনিষ্ঠতার প্রয়োজন আছে। আর এর জন্য প্রয়োজন হয় একে অপরের প্রতি গভীর ও পূর্ণ মনোযোগ। তবে ফোন যদি সম্পর্কের মাঝখানে দেয়াল হয়ে দাঁড়ায় তবে সম্পর্কের স্পার্ক নষ্ট হয়, পুরনো সেই রোমান্স হারিয়ে যায়।মানসিক বিষণ্ণতা ও একাকীত্ব: গবেষণায় দেখা গেছে, ফাবিংয়ের মাত্রা বেশি এমন সম্পর্কে সঙ্গীরা ভীষণ একা ও বিষণ্ণ বোধ করেন। একসঙ্গে থাকলেও নিজেদের মধ্যে একটি অদৃশ্য দূরত্ব অনুভব করেন।

ব্যাচেলর-কর্মজীবীদের জন্য নো-কুক নাস্তা রেসিপি

ব্যাচেলর-কর্মজীবীদের জন্য নো-কুক নাস্তা রেসিপি

খালি পেটে ব্ল্যাক কফি পান করলে কী হয়?

খালি পেটে ব্ল্যাক কফি পান করলে কী হয়?

সর্দি-কাশি থেকে ডেঙ্গু, শিশুকে যেভাবে রাখবেন সুরক্ষিত

সর্দি-কাশি থেকে ডেঙ্গু, শিশুকে যেভাবে রাখবেন সুরক্ষিত

ভিজিটর ভিসায় সন্তান জন্মদান-চাকরিসহ ৪ কাজ করা যাবে না: মার্কিন দূতাবাস

ভিজিটর ভিসায় সন্তান জন্মদান-চাকরিসহ ৪ কাজ করা যাবে না: মার্কিন দূতাবাস

২২ ঘন্টা আগে
সৌদি প্রবাসীদের জন্য জরুরি বার্তা দূতাবাসের

সৌদি প্রবাসীদের জন্য জরুরি বার্তা দূতাবাসের

২২ ঘন্টা আগে
মালয়েশিয়ায় দুই লাখ বাংলাদেশি নিয়োগের বিষয়ে মিলল নতুন তথ্য

মালয়েশিয়ায় দুই লাখ বাংলাদেশি নিয়োগের বিষয়ে মিলল নতুন তথ্য

২ দিন আগে
অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা

অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা

৩ দিন আগে
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

৪ দিন আগে
কর্মী পাঠাতে পারবে ২৫ বাংলাদেশি এজেন্সি,মালয়েশিয়ার তালিকা প্রকাশ

কর্মী পাঠাতে পারবে ২৫ বাংলাদেশি এজেন্সি,মালয়েশিয়ার তালিকা প্রকাশ

২ সপ্তাহ আগে
মিশরে ভূমধ্যসাগর থেকে উদ্ধার ২৯ বাংলাদেশির পরিচয় মিলেছে

মিশরে ভূমধ্যসাগর থেকে উদ্ধার ২৯ বাংলাদেশির পরিচয় মিলেছে

২ সপ্তাহ আগে
কলকাতার হোটেলে আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু

কলকাতার হোটেলে আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু

২ সপ্তাহ আগে
তাপমাত্রা নিয়ে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ

তাপমাত্রা নিয়ে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ

২০৫০ সালের মধ্যে চরম তাপমাত্রার ঝুঁকিতে থাকা বিশ্বের শীর্ষ ৬টি দেশের তালিকায় উঠে এসেছে বাংলাদেশের নাম। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের নেতৃত্বে পরিচালিত এক আন্তর্জাতিক গবেষণায় এই তথ্য উঠে এসেছে।সোমবার ২৬ জানুয়ারি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বরাতে আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ‘নেচার সাসটেইনেবিলিটি’-তে এই গবেষণাটি প্রকাশ হয়।ওই গবেষণায় বলা হয়েছে, জীবাশ্ম জ্বালানির অনিয়ন্ত্রিত ব্যবহার অব্যাহত থাকলে আগামী ২৫ বছরের মধ্যে চরম তাপপ্রবাহে আক্রান্ত বৈশ্বিক জনসংখ্যার হার প্রায় দ্বিগুণ হতে পারে। শিল্প-পূর্ববর্তী সময়ের তুলনায় যদি বিশ্বের গড় তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায়, তবে চলতি শতাব্দীর মাঝামাঝি নাগাদ বিশ্বের ৪১ শতাংশ মানুষ (প্রায় ৩৭৯ কোটি) অসহনীয় তাপমাত্রার মধ্যে বসবাস করবে। ২০১০ সালে এই পরিস্থিতির শিকার জনগোষ্ঠীর হার ছিল মাত্র ২৩ শতাংশ (১৫৪ কোটি)।

শিগগিরই পৃথিবীতে সর্বোচ্চ তাপমাত্রার সীমা ছাড়াতে পারে

শিগগিরই পৃথিবীতে সর্বোচ্চ তাপমাত্রার সীমা ছাড়াতে পারে

অ্যানড্রয়েড ফোনে ব্যক্তিগত তথ্য ও অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার টিপস

অ্যানড্রয়েড ফোনে ব্যক্তিগত তথ্য ও অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার টিপস

স্মার্টফোন এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনও ব্যক্তিকে ফোন করা থেকে শুরু করে ছবি তোলা, অনলাইন ট্রানজেকশন করা, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যবহার, অফিসের মিটিং—সব কাজই এখন স্মার্টফোনের মাধ্যমে হয়ে থাকে। এমন পরিস্থিতিতে ফোনের নিরাপত্তা অত্যন্ত জরুরি। আপনি সামান্যও অসতর্ক হলে আপনার ব্যক্তিগত তথ্য ঝুঁকির মুখে পড়তে পারে। বিশেষ করে অ্যানড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য কিছু প্রয়োজনীয় সিকিউরিটি সেটিংসের দিকে নজর দেওয়া জরুরি।আপনার ফোনে দীর্ঘদিন ধরে কোনও সিকিউরিটি আপডেট না এসে থাকলে, স্মার্টফোন নির্মাতা সংস্থা ওই মডেলের জন্য আপডেট দেওয়া বন্ধ করে দিয়েছে কি না, তা পরীক্ষা করুন। পাশাপাশি যে কোনও অ্যাপ বিশ্বস্ত সোর্স থেকে ডাউনলোড করুন। Google Play Store-এর বাইরে থেকে APK ফাইল ডাউনলোড করা ক্ষতিকর হতে পারে। কারণ এতে মালওয়্যার বা অন্য কোনও ক্ষতিকর প্রোগ্রামের ঝুঁকি থাকতে পারে।অ্যাপ ইনস্টল করার আগে তার ডেভেলপার, রিভিউ এবং ডাউনলোডসের সংখ্যাও পরীক্ষা করুন। কোনও অপরিচিত অ্যাপ প্রয়োজনের তুলনায় বেশি পারমিশন চাইলে সতর্ক হন। অনেক সময় আমরা না পড়েই কোনও অ্যাপকে ক্যামেরা, মাইক্রোফোন, লোকেশন, কনট্যাক্টস বা ফাইলের অ্যাক্সেস দিয়ে দিই। কিন্তু এটি আপনার প্রাইভেসির জন্য ঝুঁকি তৈরি করতে পারে। সেটিংসে গিয়ে অ্যাপস এবং পারমিশনস সেকশনে দেখুন, কোন অ্যাপ কোন তথ্যের অ্যাক্সেস নিচ্ছে। যে পারমিশনের প্রয়োজন নেই, সেটি বন্ধ করে দেওয়াই ভালো।ফোনে শুধু সাধারণ পিন বা সহজ প্যাটার্ন ব্যবহার করা এড়িয়ে চলুন। শক্তিশালী পিন বা পাসওয়ার্ড ব্যবহার করুন এবং ফোনে এই সুবিধা থাকলে ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আনলকের মতো ফিচার ব্যবহার করতে পারেন। পাশাপাশি লক স্ক্রিনে আসা নোটিফিকেশনে ব্যক্তিগত তথ্য লুকিয়ে রাখার অপশন বেছে নেওয়াও ভালো। এর ফলে ফোন লক থাকা অবস্থায় অন্য কোনও ব্যক্তি আপনার ওটিপি বা ব্যক্তিগত মেসেজ পড়তে পারবেন না।অ্যানড্রয়েডে থাকা গুগল প্লে প্রটেক্ট আপনার ফোনে থাকা অ্যাপ স্ক্যান করে ক্ষতিকর অ্যাপ শনাক্ত করতে সাহায্য করে। তাই এটি বন্ধ করবেন না। সময়ে সময়ে প্লে স্টোরের সিকিউরিটি সেটিংসে গিয়ে এটি অ্যাক্টিভ রয়েছে কি না, তা নিশ্চিত করুন।পাবলিক ওয়াইফাই নেটওয়ার্ক কাজে লাগে। তবে অপরিচিত নেটওয়ার্কে সংবেদনশীল কাজ করা এড়িয়ে চলা উচিত। বিশেষ করে ব্যাংকিং, ইউপিআই বা অন্য কোনও অ্যাকাউন্ট সংক্রান্ত কাজ করার সময় মোবাইল ডেটা অথবা বিশ্বস্ত নেটওয়ার্ক ব্যবহার করুন।শুধু পাসওয়ার্ডের ওপর নির্ভর করে গুগল, ইমেল এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সুরক্ষিত রাখবেন না। যেখানে সম্ভব, টু-ফ্যাক্টর অথেন্টিকেশন অথবা পাসকি-র মতো অতিরিক্ত নিরাপত্তা ফিচার চালু করুন। এর ফলে পাসওয়ার্ড কারও হাতে চলে গেলেও আপনার অ্যাকাউন্ট সহজে ঝুঁকির মুখে পড়বে না।

ফেসবুকের ভেরিফায়েড ব্যাজ এবার মিলবে ফ্রিতে, যেভাবে পাবেন

ফেসবুকের ভেরিফায়েড ব্যাজ এবার মিলবে ফ্রিতে, যেভাবে পাবেন

বাংলাদেশে ভিভোর নতুন ৫জি ফোন

বাংলাদেশে ভিভোর নতুন ৫জি ফোন

এলইডি বাল্ব নাকি টিউবলাইটে বেশি বিদ্যুৎ সাশ্রয় হয়?

এলইডি বাল্ব নাকি টিউবলাইটে বেশি বিদ্যুৎ সাশ্রয় হয়?

আর্কাইভ

অনুসন্ধান

শিরোনাম
ইরানের তিনটি তেলের ট্যাংকারে মার্কিন হামলা এমবাপে-রোনালদোকে পেছনে ফেললেন হলান্ড দেশের বাজারে কমল সোনার দাম নায়ক সালমান শাহর ২৯তম মৃত্যুবার্ষিকী আজ অ্যানড্রয়েড ফোনে ব্যক্তিগত তথ্য ও অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার টিপস রাজধানীতে ফার্নিচার গোডাউনে ভয়াবহ আগুন প্রিয়জনের পাশে বসেও ফোনের স্ক্রিনে চোখ- ফাবিংয়ে ভুগছেন না তো? সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল গণমাধ্যমে নারী সাংবাদিকদের চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যের আহ্বান ভূমি প্রশাসনে বড় রদবদল, প্রজ্ঞাপন জারি দাবি না মানলে সরকার পতনের আন্দোলন: শফিকুর রহমান ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইরানের তিনটি তেলের ট্যাংকারে মার্কিন হামলা এমবাপে-রোনালদোকে পেছনে ফেললেন হলান্ড দেশের বাজারে কমল সোনার দাম নায়ক সালমান শাহর ২৯তম মৃত্যুবার্ষিকী আজ অ্যানড্রয়েড ফোনে ব্যক্তিগত তথ্য ও অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার টিপস রাজধানীতে ফার্নিচার গোডাউনে ভয়াবহ আগুন প্রিয়জনের পাশে বসেও ফোনের স্ক্রিনে চোখ- ফাবিংয়ে ভুগছেন না তো? সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল গণমাধ্যমে নারী সাংবাদিকদের চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যের আহ্বান ভূমি প্রশাসনে বড় রদবদল, প্রজ্ঞাপন জারি দাবি না মানলে সরকার পতনের আন্দোলন: শফিকুর রহমান ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী