ঢাকা রবিবার ২১ জ্যৈষ্ঠ ১৪৩১ সকাল ১২:০৯:৩৯ (21-Jun-2026)
ফের মা হচ্ছেন দীপিকা

ফের মা হচ্ছেন দীপিকা


বলিউডের পাওয়ার কাপল দীপিকা পাড়ুকোন-রণবীর সিং এর ঘরে দ্বিতীয় সন্তান আসছে। খবরটি আগেই জানিয়েন এ দম্পতি। এবার প্রথমবারের মতো ক্যামেরায় ধরা পড়লো দীপিকার বেবিবাম্প—যা এখন ভক্তমহলে আলোচনার কেন্দ্রবিন্দু। পিংকভিলার প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি দীপিকা-রণবীর তাদের নতুন বাড়ির নির্মাণ কাজের অগ্রগতি দেখতে গিয়েছিলেন। আর সেখানেই ক্যামেরাবন্দি হন এই তারকা দম্পতি। ঢিলেঢালা সাদা পোশাকে দীপিকার উপস্থিতি ছিল শান্ত, প্রায় নীরব এক সৌন্দর্যের মতো। নায়িকার বেবিবাম্পসহ ক্যামেরার ফ্রেমে ধরা পড়া মুহূর্তটি স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তা দ্রুত ভাইরাল হয়ে যায়, আর ভক্তদের শুভেচ্ছায় ভরে ওঠে টাইমলাইন।সমুদ্রের দিকে মুখ করা সেই বাড়ির প্রতিটি কোণে যেন নতুন জীবনের প্রস্তুতির ছাপ। পাশে দাঁড়িয়ে রণবীর সিং বারবার দেখছিলেন কাজের অগ্রগতি, আর দীপিকা ছিলেন একেবারে স্বাভাবিক, শান্ত, আত্মস্থ।এই দৃশ্য শুধু একটি তারকা দম্পতির ব্যক্তিগত মুহূর্ত নয়—বরং সময়ের সঙ্গে বদলে যাওয়া এক নতুন অধ্যায়ের ইঙ্গিত। পর্দার আলো, লাল গালিচার ঝলক পেরিয়ে এখানে তারা দাঁড়িয়ে আছেন জীবনের সবচেয়ে ব্যক্তিগত বাস্তবতায়।ভক্তদের জন্য এই মুহূর্ত তাই শুধু একটি ছবি নয়, বরং এক আবেগের নাম—যেখানে তারকারাও হয়ে ওঠেন সাধারণ, আর সাধারণ মুহূর্তই হয়ে ওঠে গল্প।

১ সপ্তাহ আগে

সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া দক্ষিণী সিনেমার ৬ নায়িকা

সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া দক্ষিণী সিনেমার ৬ নায়িকা


সময়ের সঙ্গে ভারতের দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয়তার গ্রাফ ঊর্ধ্বগামী হচ্ছে। মজার ব্যাপার হলো, হিন্দি সিনেমার দর্শকরাও ক্রমান্বয়ে দক্ষিণের দিকেই ঝুঁকছেন। স্বাভাবিক কারণে দক্ষিণী সিনেমার অভিনয়শিল্পীদের পারিশ্রমিকও বৃদ্ধি পাচ্ছে। শুধু তারকা অভিনেতা নন, তারকা অভিনেত্রীরাও পারিশ্রমিক বাড়িয়েছেন। চলতি বছরে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া ছয় নায়িকাকে নিয়ে এই প্রতিবেদন— সাই পল্লবীসাধারণত রোমান্টিক-ড্রামা ঘরানার সিনেমায় বেশি দেখা যায় সাই পল্লবীকে। ভার্সেটাইল অভিনয়শিল্পী হিসেবেও দারুণ খ্যাতি কুড়িয়েছেন। সাই পল্লবী বেছে বেছে কাজ করে থাকেন। ২০১৮ সালে তার অভিনীত ৪টি সিনেমা মুক্তি পেয়েছিল। কিন্তু তারপর আর এমনটা দেখা যায়নি। বলা যায়, বছরে তার অভিনীত একটি সিনেমা মুক্তি পায়। গত বছর মুক্তিপ্রাপ্ত ‘থান্ডেল’ সিনেমার জন্য ৫ কোটি রুপি পারিশ্রমিক নেন সাই পল্লবী। তার পরবর্তী সিনেমা ‘রামায়ণ’। নীতেশ তিওয়ারি পরিচালিত এ সিনেমার জন্য ১৮-২০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন সাই পল্লবী। এ হিসাব অনুযায়ী, দক্ষিণী সিনেমার সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী এখন সাই পল্লবী। রাশমিকা মান্দানাভারতের প্রাক্তন ‘জাতীয় ক্রাশ’ রাশমিকা মান্দানা। গত কয়েক বছরে টানা বক্স অফিসে ঝড় তোলা সিনেমা উপহার দিয়েছেন। ‘অ্যানিমেল’, ‘পুষ্পা টু’ সিনেমার পর তার অভিনীত ‘ছাবা’ সিনেমা বক্স অফিসে ঝড় তুলে। ‘পুষ্পা টু’ সিনেমার জন্য ১০ কোটি রুপি এবং ‘ছাবা’ সিনেমায় অভিনয় করে ৪ কোটি রুপি পারিশ্রমিক নেন এই অভিনেত্রী। পরে ‘সিকান্দার’ সিনেমায় সালমান খানের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হন। এ সিনেমার জন্য ১৩ কোটি রুপি পারিশ্রমিক নেন রাশমিকা। তার পরবর্তী সিনেমা ‘ককটেল টু’। হিন্দি ভাষার এ সিনেমার জন্য ১৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন এই অভিনেত্রী।  তৃষা কৃষ্ণানদক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণান। ৪৩ বছরের এই অভিনেত্রী ক্যারিয়ারে অনেক দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। এখনো দাপটের সঙ্গে কাজ করছেন। প্রতি সিনেমার জন্য ১০-১২ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন। চলতি বছরে তিনটি সিনেমার কাজ হাতে নিয়েছিলেন। এর মধ্যে ‘কারুপ্পু’ সিনেমা মুক্তি পেয়েছে। বাকি দুটো সিনেমার কাজ তার হাতে রয়েছে। এর মধ্যে ‘বিশ্বম্ভর’ সিনেমার জন্য ১২ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন তৃষা। এ অভিনেত্রী ১০ থেকে ১২ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন।  সামান্থা রুথ প্রভুভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। অভিনয় ও শরীরি সৌন্দর্যে মুগ্ধ করেছেন তিনি। দক্ষিণ ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেত্রীদের তালিকায় এক সময় দ্বিতীয় অবস্থানে ছিলেন তেলেগু সিনেমার এই অভিনেত্রী। তবে বিবাহবিচ্ছেদ-শারীরিক অসুস্থতা পিছিয়ে দেয় তাকে। সাধারণত, প্রতিটি সিনেমার জন্য ৩-৮ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন সামান্থা। তবে ‘সিটাডেল: হানি বানি’-এর জন্য ১০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন এই অভিনেত্রী। নয়নতারাদক্ষিণী সিনেমার ‘লেডি সুপাস্টার’ নয়নতারা। কয়েক বছর আগেও দক্ষিণী সিনেমার সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া নায়িকাদের তালিকায় শীর্ষে ছিলেন তিনি। তবে বিয়ে-সন্তান নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় কাজ কমিয়ে দেন। তবে ফের অভিনয়ে সক্রিয় হয়েছেন। ২০২৩ সালে ‘জওয়ান’ সিনেমার মাধ্যমে বলিউডে তার অভিষেক ঘটে। সিনেমাটির জন্য ১০ কোটি রুপি পারিশ্রমিক নেন। বর্তমানে তার হাতে চারটি সিনেমার কাজ রয়েছে। নতুন করে পারিশ্রমিক বৃদ্ধি করেননি, প্রতিটি সিনেমার জন্য এখনো ১০ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন এই তারকা।তামান্না ভাটিয়াদুই দশকের অভিনয় ক্যারিয়ারে অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তামান্না ভাটিয়া। তবে ‘বাহুবলি’ সিনেমা ফ্র্যাঞ্চাইজিতে অভিনয় করে বিশেষভাবে নজর কাড়েন এই অভিনেত্রী। ‘বাহুবলি টু’ সিনেমার জন্য ৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন। তার পরবর্তী সিনেমা ‘ওডেলা টু’। এ সিনেমার জন্য ৫ কোটি রুপি পারিশ্রমিক নেন এই অভিনেত্রী। চলতি বছরে ‘ও রোমিও’ সিনেমার জন্য ৭ কোটি রুপি পারিশ্রমিক নেন তিনি। বর্তমানে তার হাতে ৬টি সিনেমার কাজ রয়েছে।তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া, সিয়াসাত ডটকম 

১ সপ্তাহ আগে

তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান

তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান


তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউড অভিনেতা আমির খান। দীর্ঘদিনের প্রেমিকা গৌরী স্প্র্যাটকে বিয়ে করতে যাচ্ছেন তিনি। আগামী ৫ জুলাই মুম্বাইয়ে নিজের বাসভবনে ঘরোয়া আয়োজনে গৌরী স্প্র্যাটকে রেজিস্ট্রি বিয়ে করবেন আমির খান।ঘনিষ্ঠ সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, সম্প্রতি দুই পরিবারের সম্মতিতে বিয়ের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন আমির ও গৌরী। তবে তাদের এই বিয়ের অনুষ্ঠানটি বড় কোনো আড়ম্বর ছাড়াই একদম ঘরোয়া পরিবেশে সম্পন্ন হবে। যেখানে দুই পরিবারের সদস্য এবং খুবই ঘনিষ্ঠ বন্ধুদের একটি ছোট পরিসরের উপস্থিতি থাকবে।বিয়ের অতিথি তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা না হলেও আমিরের দীর্ঘদিনের বন্ধু বলিউড সুপারস্টার শাহরুখ খান ও সালমান খান সময়-সুযোগ মিললে এই ঘরোয়া অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বলে জোর গুঞ্জন রয়েছে।এর আগে আমির খান দুবার বিয়ে করেছেন। প্রথম স্ত্রী রীনা দত্তের সঙ্গে তার দুই সন্তান—জুনাইদ খান ও ইরা খান। ২০০২ সালে রীনার সঙ্গে বিচ্ছেদের পর চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক কিরণ রাওকে বিয়ে করেন তিনি। তাদের সংসারে রয়েছে ছেলে আজাদ রাও খান। দীর্ঘ ১৬ বছর সংসার করার পর ২০২১ সালে আমির ও কিরণ যৌথভাবে বিচ্ছেদের ঘোষণা দেন।আমিরের হবু স্ত্রী গৌরী স্প্র্যাটের আগের সংসারের সাত বছর বয়সী একটি ছেলে রয়েছে, যার নাম কুইন। গৌরীর পারিবারিক ইতিহাসও বেশ সমৃদ্ধ। তার দাদা ফিলিপ স্প্র্যাট ছিলেন ব্রিটিশ বংশোদ্ভূত এক বিখ্যাত কমিউনিস্ট কর্মী, যিনি ১৯২০-এর দশকে ভারতে এসে দেশটির স্বাধীনতা আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হয়েছিলেন।গত বছর মুম্বাইয়ে নিজের ৬০তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আমির খান প্রথমবারের মতো গৌরী স্প্র্যাটকে গণমাধ্যমের সঙ্গে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন। দীর্ঘদিন বন্ধু থাকার পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এবার দুই বছরেরও বেশি সময় ধরে চলা সেই গভীর সম্পর্কই রেজিস্ট্রি বিয়ের মাধ্যমে নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে।

২ সপ্তাহ আগে

ফোর্বসের ৩০ অনূর্ধ্ব তালিকায় হানিয়া আমির

ফোর্বসের ৩০ অনূর্ধ্ব তালিকায় হানিয়া আমির


পাকিস্তানের জনপ্রিয় জেন-জি তারকা হানিয়া আমির ক্যারিয়ারে আরও একটি বড় সাফল্য অর্জন করেছেন। অভিনয়, নাটক ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তার কারণে তিনি জায়গা করে নিয়েছেন মর্যাদাপূর্ণ ফোর্বস ৩০ অনূর্ধ্বে ৩০ তালিকায়।২০১৬ সালে জানান সিনেমার মাধ্যমে অভিষেকের পর থেকেই আলোচনায় আসেন হানিয়া আমির। পরের বছর থেকেই তিনি নাটক ও অভিনয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। দর্শকপ্রিয় ধারাবাহিক ফির ওহি মোহাব্বতে অভিনয়ের জন্য তিনি হাম অ্যাওয়ার্ডসে সেরা টেলিভিশন সেনসেশন নারী পুরস্কার পান।শিল্প ও বিনোদন খাতে তার প্রভাবের স্বীকৃতি হিসেবে এবার ফোর্বস তাকে এই মর্যাদাপূর্ণ তালিকায় অন্তর্ভুক্ত করেছে। এই অর্জন উদযাপন করতে হানিয়া আমির নিজের স্টাইলে উপস্থিত হন, যেখানে তাকে লাল রঙের ক্যামিসোল টপ ও জিন্স পরিহিত অবস্থায় দেখা যায়।ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে, হানিয়া আমির বর্তমানে ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি অনুসারী থাকা পাকিস্তানি নারী তারকা, যার অনুসারী সংখ্যা প্রায় ২ কোটি।অভিনয়ের পাশাপাশি তিনি আন্তর্জাতিক অঙ্গনেও কাজ করেছেন। তার সাম্প্রতিক ২টি নাটক কাভি ম্যায় কাভি তুম এবং মেরি জিন্দেগি হ্যায় তু ব্যাপক সফলতা পেয়েছে এবং জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছে।এছাড়া ২০২৪ সালে সাং-ই-মাহ নাটকে অভিনয়ের জন্য তিনি হাম অ্যাওয়ার্ডসে সেরা অভিনেত্রীর মনোনয়নও পান। আগের বছর তিনি পান গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড।হানিয়া আমিরের হাতে এখন রয়েছে নতুন বড় প্রজেক্টও। তিনি অভিনয় করবেন জো বাচে হ্যাঁয় সাঙ সামেট লো নামের একটি সিরিজে, যা পরে বিশ্বের অন্যতম বড় স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার কথা রয়েছে এবং এটি একটি ঐতিহাসিক পাকিস্তানি অরিজিনাল সিরিজ হিসেবে বিবেচিত হচ্ছে।ফোর্বসের এই স্বীকৃতি হানিয়া আমিরের ক্যারিয়ারে নতুন আন্তর্জাতিক স্বীকৃতি যোগ করল, যা তাকে আরও বড় পরিসরে পৌঁছে দেবে বলে মনে করা হচ্ছে।

২ সপ্তাহ আগে

অমিতাভ বচ্চন হাসপাতালে!

অমিতাভ বচ্চন হাসপাতালে!

২০ মে ২০২৬ দুপুর ০১:৪০:১৪

থালাপতির ক্ষমতা ও সম্পর্ক নিয়ে জ্যোতিষীর মন্তব্য

থালাপতির ক্ষমতা ও সম্পর্ক নিয়ে জ্যোতিষীর মন্তব্য

১১ মে ২০২৬ সকাল ১১:৩৩:৪১

আটকে গেল বিজয়ের শপথ

আটকে গেল বিজয়ের শপথ

৭ মে ২০২৬ দুপুর ১২:৪২:৩৫

বিজয়ের ড্রাইভারের ছেলেও এখন এমএলএ

বিজয়ের ড্রাইভারের ছেলেও এখন এমএলএ

৬ মে ২০২৬ বিকাল ০৩:১০:১৭

বিধানসভা নির্বাচনে এগিয়ে বিজয়ের দল

বিধানসভা নির্বাচনে এগিয়ে বিজয়ের দল

৪ মে ২০২৬ সকাল ১১:২২:২৭

‘কিং’ নিয়ে নতুন রেকর্ড গড়ার পথে শাহরুখ

‘কিং’ নিয়ে নতুন রেকর্ড গড়ার পথে শাহরুখ

৩ মে ২০২৬ সকাল ১০:০১:৪১

হাজার কোটির ক্লাবে রণবীরের ‘ধুরন্ধর ২’

হাজার কোটির ক্লাবে রণবীরের ‘ধুরন্ধর ২’

১ মে ২০২৬ সকাল ১০:৪৪:৪৭

ফ্লপ হওয়ায় যে সিনেমার পারিশ্রমিক ফিরিয়ে দেন শাহরুখ

ফ্লপ হওয়ায় যে সিনেমার পারিশ্রমিক ফিরিয়ে দেন শাহরুখ

৩০ এপ্রিল ২০২৬ সকাল ০৯:২১:১৭

‘থ্রি ইডিয়টস টু’ নিয়ে কাজ করছেন আমির খান

‘থ্রি ইডিয়টস টু’ নিয়ে কাজ করছেন আমির খান

২৮ এপ্রিল ২০২৬ দুপুর ০১:০৪:৫১

১০০ কোটির মাইলফলকে অক্ষয়ের ‘ভূত বাংলা’

১০০ কোটির মাইলফলকে অক্ষয়ের ‘ভূত বাংলা’

২৭ এপ্রিল ২০২৬ দুপুর ০১:৪৪:১৬

সালমানের জন্য আমিশার আফসোস

সালমানের জন্য আমিশার আফসোস

২৬ এপ্রিল ২০২৬ দুপুর ০১:৪০:১৪

1–15 / মোট 16টি সংবাদ  |  পৃষ্ঠা 1 / 2
শিরোনাম
শক্তিশালী বাংলাদেশ গড়তে তরুণদের ডাক প্রধানমন্ত্রীর নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের তিন খেলোয়াড়! আর্জেন্টিনা শিবিরে বড় ধাক্কা আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান দেশের ৪ জেলায় বন্যার আশঙ্কা আজকের পত্রিকায় ক্যারিয়ার গড়ার সুযোগ মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী বিয়ের সাজে বুবলী বিক্ষোভে উত্তাল কাশ্মীর, নিহত ২৪ সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম স্বাদে দেশি টুইস্ট: কেএফসি আনল ‘কারি ক্রাঞ্চ’ টাঙ্গাইলে ছাগল বাঁচাতে গিয়ে ৪ জনের মৃত্যু শক্তিশালী বাংলাদেশ গড়তে তরুণদের ডাক প্রধানমন্ত্রীর নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের তিন খেলোয়াড়! আর্জেন্টিনা শিবিরে বড় ধাক্কা আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান দেশের ৪ জেলায় বন্যার আশঙ্কা আজকের পত্রিকায় ক্যারিয়ার গড়ার সুযোগ মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী বিয়ের সাজে বুবলী বিক্ষোভে উত্তাল কাশ্মীর, নিহত ২৪ সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম স্বাদে দেশি টুইস্ট: কেএফসি আনল ‘কারি ক্রাঞ্চ’ টাঙ্গাইলে ছাগল বাঁচাতে গিয়ে ৪ জনের মৃত্যু