ঢাকা রবিবার ০৯ শ্রাবণ ১৪৩১ দুপুর ১২:০৯:২৬ (09-Aug-2026)
বিজয়ের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন স্ত্রী

বিজয়ের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন স্ত্রী


তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এবং তামিলাগা ভেত্রি কাঝাগম (টিভিকে) প্রধান সি. জোসেফ বিজয়ের সঙ্গে তার স্ত্রী সঙ্গীতা সর্নালিঙ্গম বিবাহবিচ্ছেদের মামলা প্রত্যাহার করে নিয়েছেন।শুক্রবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে হাজির হয়ে তিনি মামলা প্রত্যাহারের আনুষ্ঠানিক কারণ জানান। এর মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা এই পারিবারিক আইনি বিরোধের অবসান ঘটল।মামলার প্রেক্ষাপট ও আইনি প্রক্রিয়া:এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে সঙ্গীতা তামিলনাড়ুর চেঙ্গালপাট্টুর একটি পরিবার আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন। আবেদনে তিনি দাম্পত্য জীবনের মতপার্থক্যের কথা উল্লেখ করে সম্পর্কের অবসান, স্থায়ী ভরণপোষণ এবং চেন্নাইয়ের নীলাঙ্কারাইয়ে বৈবাহিক বাড়িতে বসবাস অব্যাহত রাখার দাবি জানিয়েছিলেন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি-এর তথ্য অনুযায়ী, গত ১৫ জুন ও পরবর্তী শুনানিতে ব্যক্তিগতভাবে উপস্থিত না হতে পারলেও সঙ্গীতা মামলা প্রত্যাহারের ইচ্ছার কথা জানান। অবশেষে শুক্রবার আদালতের আদেশের মাধ্যমে মামলাটি আনুষ্ঠানিকভাবে নিষ্পত্তি করা হয়।দীর্ঘ তিন দশকের সম্পর্ক ও রাজনৈতিক পটভূমি:১৯৯৯ সালের ২৫ আগস্ট চেন্নাইয়ে ঐতিহ্যবাহী হিন্দু রীতিতে বিজয় ও সঙ্গীতার আন্তঃধর্মীয় বিয়ে হয়। তাদের ঘরে ২০০০ সালে এক পুত্রসন্তান এবং ২০০৫ সালে এক কন্যাসন্তানের জন্ম হয়। পরবর্তীতে ২০২৩ এবং ২০২৫ সালের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে সঙ্গীতার অনুপস্থিতিকে কেন্দ্র করে তাদের দাম্পত্য কলহ নিয়ে জল্পনা জোরালো হয়েছিল। সম্প্রতি তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে টিভিকে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করার পর বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থনে জোটে সরকার গঠন করে।

১ দিন আগে

বাংলাদেশের খাবারের প্রশংসা করেন আতিফ আসলাম

বাংলাদেশের খাবারের প্রশংসা করেন আতিফ আসলাম


বাংলাদেশের সংগীতপ্রেমীদের মন মাতাতে আবারও ঢাকায় এসেছেন পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে একটি সংবাদ সম্মেলনে অংশ নিয়েছেন তিনি। সেখানে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দিয়েছেন জনপ্রিয় এ গায়ক।সংবাদ সম্মেলনে এক সংবাদকর্মী আতিফ আসলামের কাছে জানতে চান, বাংলাদেশের খাবার তার কেমন লাগে? কোন খাবার বেশি প্রিয়? জবাবে গায়ক বলেন, ‘খিচুড়ি। আর আপনাদের একটা চা আছে, সেটা খুবই মজা। এছাড়া আপনাদের বিরিয়ানিরও তুলনা হয় না।’ আতিফ আসলাম বলেন, ‘আমি পৃথিবীর যেখানেই যাই, বাংলাদেশের খাবারের প্রশংসা করি। যখনই আমাকে মানুষ জিজ্ঞেস করে, চাইনিজ, থাই এসব খাবার প্রিয় কিনা? আমি সোজা বলে দিই, একবার আপনারা বাংলাদেশ গিয়ে সেখানকার খাবার খেয়ে দেখুন। তারপর আমাকে বলুন।’  বহু বছর আগে একটি সংগীত প্রতিযোগিতায় বাংলাদেশের কিংবদন্তি শিল্পী রুনা লায়লার সঙ্গে অংশ নেন আতিফ। সে প্রসঙ্গে জানতে চাওয়া হলে আতিফ বলেন, রুনা লায়লা ম্যামের সঙ্গে একটি প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম। আমরা দুজনেই বিচারকের আসনে ছিলাম। তো, প্রসঙ্গক্রমে তিনি গান ধরেন ‘ও লাল মেরি’, খুবই জনপ্রিয় গান। অবশ্যই তিনি অসাধারণ শিল্পী, একজন কিংবদন্তি। তার সঙ্গে কাজ করতে পেরে দারুণ লেগেছে।  পাকিস্তানের মানুষ আতিফের বাংলাদেশে কোনো আত্মীয় রয়েছেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপনারা সবাই আমার আত্মীয়। আমার কাছে পরিবারের মতোই। তবে হ্যাঁ, আক্ষরিক অর্থে বলতে গেলে এখানে কাজের সুবাদেই টুকটাক পরিচয়। এর বেশি কিছু নেই।’শুক্রবার (২৪ জুলাই) বিকেলে ঢাকার মাদানি এভিনিউর কোর্টসাইডে হবে আতিফ আসলামের কনসার্ট। এতে তিনি ছাড়াও গান পরিবেশনা করবে বাংলাদেশের ব্যান্ড ‘মেঘদল’ ও ‘লেভেল ফাইভ’।

২ সপ্তাহ আগে

আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা

আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা


দিল্লিতে চলমান শিক্ষার্থী আন্দোলন নিয়ে সামাজিক মাধ্যমে উদ্বেগ প্রকাশ করে তীব্র কটাক্ষের মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। সম্প্রতি এক পোস্টে ভারত সরকারের প্রতি আস্থা রাখার আহ্বান জানান তিনি। পোস্টটি প্রকাশের পর নেটিজেনদের একাংশ অভিযোগ করেন, নির্দিষ্ট রাজনৈতিক দলের স্ক্রিপ্ট অনুযায়ী কথা বলেছেন প্রীতি। সমালোচনার মুখে চুপ থাকার পাত্রী নন অভিনেত্রী। সমালোচকদের কড়া ভাষায় জবাব দিয়েছেন এই তারকা।প্রীতি তাঁর পোস্টে লেখেন, ‘শিক্ষার্থীদের সমর্থন করা এবং শিক্ষার সংস্কার দাবি করা অত্যন্ত জরুরি, যা তরুণদের ভবিষ্যতের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। তবে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন যেন কোনো দেশবিরোধী গোষ্ঠী নিজেদের স্বার্থে ব্যবহার করে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, সেদিকেও নজর দেওয়া প্রয়োজন।’শিক্ষার্থীদের ক্ষোভকে কাজে লাগিয়ে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে কি না, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি আরও বলেন, ‘অনলাইনে এত ঘৃণা ও বিভাজন দেখে আমার মনে প্রশ্ন জাগছে— দেশের ভেতরের ও বাইরের কিছু অপশক্তি কি আমাদের শিক্ষার্থীদের ক্ষোভ ও হতাশাকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে কাজ করা শুরু করেছে?’সরকারের প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে প্রীতি লেখেন, ‘আমি সবসময় কঠোর পরিশ্রমে বিশ্বাস করি। পাশাপাশি আমাদের গণতন্ত্র, আইনশৃঙ্খলা এবং সরকারের ওপর আস্থা রাখি। তাই আন্তরিকভাবে আশা করি, উভয় পক্ষ অর্থপূর্ণ ও গঠনমূলক আলোচনায় বসবে। আন্দোলনের মাধ্যমে যেকোনো ধরনের অপশক্তিকে ছেঁটে ফেলতে হবে, যাতে আমাদের যুবসমাজ ও গণতন্ত্রের ভবিষ্যৎ উজ্জ্বল হয়। জয় হিন্দ।’পোস্টটি প্রকাশের পর মন্তব্যের ঘরে ক্ষোভ উগরে দেন নেটিজেনরা। একজন লেখেন, ‘বিজেপির কাছ থেকে কি স্ক্রিপ্ট পেয়েছেন?’ জবাবে কড়া ভাষায় প্রীতি লেখেন, ‘না। আমি আমার স্ক্রিপ্ট নিজেই লিখি। আপনার মন্তব্যে আমি মজা পেতে পারতাম, কিন্তু আপনি তো বানানটাই ঠিকমতো লিখতে পারেননি! তাই আপনি চুপ থাকুন।’অন্য একজন লেখেন, ‘স্ক্রিপ্ট পেয়ে গেছেন?’ পাল্টা জবাবে প্রীতি বলেন, ‘স্ক্রিপ্ট চলচ্চিত্রে পাওয়া যায়, বাস্তব জীবনে নয়! এটা আপনার তথ্যের জন্য জানিয়ে রাখলাম।’দীর্ঘদিন পর শিগগির বড়পর্দায় ফিরছেন প্রীতি। সানি দেওল ও শাবানা আজমির সঙ্গে ‘বাটোয়ারা ১৯৪৭’ সিনেমার মাধ্যমে প্রত্যাবর্তন করবেন তিনি। 

২ সপ্তাহ আগে

‘পারফেক্ট না হওয়া পর্যন্ত ও বিয়ে করেই যাবে’

‘পারফেক্ট না হওয়া পর্যন্ত ও বিয়ে করেই যাবে’


বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানের তৃতীয় বিয়ের পর নতুন করে ভাইরাল হয়েছে সালমান খানের একটি পুরোনো মন্তব্য। কয়েক বছর আগে মজার ছলে বলা সেই কথাই এখন সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে।টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনযায়ী, ঘটনাটি জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘দ্য কপিল শর্মা শো’-এর। সে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালমান খান। একপর্যায়ে সঞ্চালক কপিল শর্মা আমির খানের প্রসঙ্গ টানেন। তখন নিজের স্বভাবসুলভ রসিকতায় সালমান বলেন, ‘আমির একজন পারফেকশনিস্ট। বিয়ে একদম পারফেক্ট না হওয়া পর্যন্ত সে বিয়ে করেই যাবে।’সালমানের এই মন্তব্যে স্টুডিওজুড়ে হাসির রোল পড়ে যায়। পরে ভিডিওটি সামাজিক মাধ্যমেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তবে আমিরের তৃতীয় বিয়ের পর সেই ভিডিও আবারও নতুন করে ভাইরাল হয়েছে। নেটিজেনদের অনেকেই বলছেন, মজার ছলে বলা সালমানের কথাটি যেন সময়ের সঙ্গে নতুন অর্থ পেয়েছে।সম্প্রতি দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছেন আমির খান। মুম্বাইয়ে ঘনিষ্ঠ পরিবার ও স্বজনদের উপস্থিতিতে সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। নবদম্পতির প্রথম ছবি প্রকাশ্যে আসার পর থেকেই অভিনন্দনের পাশাপাশি আলোচনায় উঠে আসে আমিরের ব্যক্তিগত জীবন।আমির প্রথম বিয়ে করেছিলেন রীনা দত্তকে। সেই সংসার ভেঙে যাওয়ার পর ২০০৫ সালে তিনি বিয়ে করেন নির্মাতা কিরণ রাওকে। ২০২১ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর দীর্ঘদিনের বন্ধু গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কে জড়ান আমির। অবশেষে তাকেই জীবনসঙ্গী করলেন এই অভিনেতা।অন্যদিকে, ৬০ বছর বয়সেও সালমান খান বলিউডের ‘চিরকুমার’ হিসেবেই পরিচিত। ব্যক্তিগত জীবনে একাধিক সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও তিনি কখনো বিয়ে করেননি।বিয়ে নিয়ে প্রশ্ন উঠলেই বরাবরের মতো রসিকতাই করেন এই সুপারস্টার। তাই আমিরকে নিয়ে তাঁর সেই পুরোনো মন্তব্য আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।

১ মাস আগে

আজ আমির খানের বিয়ে

আজ আমির খানের বিয়ে

৫ জুলাই ২০২৬ সকাল ১০:৫৬:৫৬

‘দাদাগিরি’তে সৌরভের বিদায়, নতুন সঞ্চালক দেব

‘দাদাগিরি’তে সৌরভের বিদায়, নতুন সঞ্চালক দেব

২৮ জুন ২০২৬ দুপুর ১২:৩৪:০৩

প্রথম সপ্তাহে কত আয় করল ‘ককটেল ২’

প্রথম সপ্তাহে কত আয় করল ‘ককটেল ২’

২৭ জুন ২০২৬ রাত ০৯:৪৮:৫২

পদ্মভূষণ’ পুরস্কার নিলেন অলকা ইয়াগনিক

পদ্মভূষণ’ পুরস্কার নিলেন অলকা ইয়াগনিক

২৪ জুন ২০২৬ সকাল ১১:৪৭:১৯

ফের মা হচ্ছেন দীপিকা

ফের মা হচ্ছেন দীপিকা

১১ জুন ২০২৬ সকাল ১১:২৮:১৫

সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া দক্ষিণী সিনেমার ৬ নায়িকা

সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া দক্ষিণী সিনেমার ৬ নায়িকা

৮ জুন ২০২৬ দুপুর ১২:২০:২০

তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান

তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান

৪ জুন ২০২৬ দুপুর ০১:১০:১৯

ফোর্বসের ৩০ অনূর্ধ্ব তালিকায় হানিয়া আমির

ফোর্বসের ৩০ অনূর্ধ্ব তালিকায় হানিয়া আমির

৩ জুন ২০২৬ দুপুর ১২:২২:৫২

অমিতাভ বচ্চন হাসপাতালে!

অমিতাভ বচ্চন হাসপাতালে!

২০ মে ২০২৬ দুপুর ০১:৪০:১৪

থালাপতির ক্ষমতা ও সম্পর্ক নিয়ে জ্যোতিষীর মন্তব্য

থালাপতির ক্ষমতা ও সম্পর্ক নিয়ে জ্যোতিষীর মন্তব্য

১১ মে ২০২৬ সকাল ১১:৩৩:৪১

আটকে গেল বিজয়ের শপথ

আটকে গেল বিজয়ের শপথ

৭ মে ২০২৬ দুপুর ১২:৪২:৩৫

1–15 / মোট 24টি সংবাদ  |  পৃষ্ঠা 1 / 2
শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি মোজতবা খামেনির ভিডিও প্রকাশ মোবাইলে যেসব অ্যাপ থাকলে সাইবার প্রতারণায় ফাঁসতে পারেন ডিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৪ কক্সবাজার মাতারবাড়ি পৌঁছেছেন প্রধানমন্ত্রী কুমিল্লায় টুকরা করে ১১টি পলিথিনে ভরা হয়েছে নারীর লাশ জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী মেসির বাবা আর নেই! হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নিল নেতাকর্মীরা ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি মোজতবা খামেনির ভিডিও প্রকাশ মোবাইলে যেসব অ্যাপ থাকলে সাইবার প্রতারণায় ফাঁসতে পারেন ডিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৪ কক্সবাজার মাতারবাড়ি পৌঁছেছেন প্রধানমন্ত্রী কুমিল্লায় টুকরা করে ১১টি পলিথিনে ভরা হয়েছে নারীর লাশ জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী মেসির বাবা আর নেই! হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নিল নেতাকর্মীরা ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই