বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৬ রাত ০৯:৪৮:৫২
প্রথম সপ্তাহে কত আয় করল ‘ককটেল ২’
মুক্তির প্রথম সপ্তাহে বক্স অফিসে বাজিমাত করল বলিউড অভিনেতা শাহিদ কাপুর, কৃতি শ্যানন ও রাশমিকা মান্দানা অভিনীত নতুন সিনেমা ‘ককটেল ২’। দর্শক ও সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে যাত্রা শুরু করলেও প্রেক্ষাগৃহে দারুণ ব্যবসা করছে সিনেমাটি।চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক সংস্থাগুলোর সূত্রমতে, মুক্তির সপ্তম দিনে (গতকাল বৃহস্পতিবার) ছবিটির আয় আগের দিনের তুলনায় ২১ শতাংশ কমেছে। এদিন বিশ্বজুড়ে ৮ হাজার ৪৬৯টি শো থেকে আয় করেছে ৪ কোটি ১৫ লাখ রুপি। প্রথম সপ্তাহ শেষে ভারতের বাজারে ছবিটির নেট কালেকশন দাঁড়িয়েছে ৭০ কোটি ৪০ লাখ রুপি। গ্রস আয় দাঁড়িয়েছে ৮৩ কোটি ৯৫ লাখ রুপি।দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও বেশ ভালো সাড়া ফেলছে ‘ককটেল ২’। আন্তর্জাতিক বাজারে সাত দিনে ছবিটির খাতায় যোগ হয়েছে ১ কোটি রুপি। ফলে বিদেশের বাজারের মোট গ্রস আয় দাঁড়িয়েছে ২৫ কোটি রুপি। সব মিলিয়ে প্রথম সপ্তাহ শেষে বিশ্বজুড়ে ছবিটির মোট গ্রস কালেকশন এখন ১০৮ কোটি ৯৫ লাখ রুপি। মুক্তির মাত্র সাত দিনেই ১০০ কোটি রুপির ক্লাব পার করেছে।