ঢাকা শুক্রবার ০৭ শ্রাবণ ১৪৩১ সকাল ০৪:১৬:৪৯ (07-Aug-2026)
'সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে'

'সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে'


বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশে গ্যাস, হাম ও ডেঙ্গুসহ সব ধরনের সংকট সমাধানে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করে যাচ্ছেন। তার অঙ্গীকার মোতাবেক জনগণকে প্রাধান্য দিয়ে তিনি কাজ করছেন। কিন্তু সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত চালিয়ে যাচ্ছে।বৃহস্পতিবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়েও তাঁকে ব্যর্থ করতে নানা চক্রান্ত হয়েছে। এখনো তেমন চক্রান্ত হচ্ছে।তিনি বলেন, ভারত শেখ হাসিনাকে বক্তব্য দেয়ার সুযোগ দিয়ে জুলাই শহীদদের অসম্মান করেছে। কারণ শেখ হাসিনা বাংলাদেশের থেকে পলাতক একজন আসামি। তার মৃত্যুদণ্ড হয়েছে, তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে এবং নানা খুনের মামলা, দুর্নীতির মামলায় তার বিচার চলছে। সে একটি দেশে পালিয়ে গেছে।

১৫ ঘন্টা আগে

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক সন্ধ্যায়

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক সন্ধ্যায়


ক্ষমতাসীন দল বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা আজ বৈঠকে বসছেন। সন্ধ্যা ৭টায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে বৈঠকটি হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।শুক্রবার সন্ধ্যায় তিনি জানান, “স্থায়ী কমিটির নিয়মিত বৈঠক ডাকা হয়েছে।“বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি, তেল, গ্যাসের দামসহ নানা বিষয়ে আলোচনা হতে পারে।”রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী নিয়ে স্থায়ী কমিটিতে কোনো আলোচনা হবে? জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজমন্ত্রী টুকু বলেন, “এটা আগে থেকে বলার সুযোগ নেই।”তবে স্থায়ী কমিটির আরেক সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান জানান, “রাষ্ট্রপতি পদ শূন্য হয়েছে। কে ভবিষ্যতে রাষ্ট্রপতি হতে পারেন, এ ব্যাপারে আলোচনা হওয়া খুবই স্বাভাবিক।”“কিন্তু সিদ্ধান্ত যেভাবে হবে, সেটা না হওয়া পর্যন্ত এ বিষয়ে মন্তব্য করার কোনো সুযোগ নাই,” বলেন তিনি। 

৫ দিন আগে

জুলাই নিয়ে ব্যবসা না করার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল

জুলাই নিয়ে ব্যবসা না করার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল


ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।জুলাই শহীদ দিবস স্মরণে বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে তথ্য ভবনে আয়োজিত প্রকাশনার মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।মির্জা ফখরুল বলেন, “যারা ভোল পাল্টিয়েছে তারা এখন বেশি অপকর্মে লিপ্ত। সরকার গঠনের পর গত পাঁচ মাসে সমাজের কিছুই বদলায়নি, আগের মতোই ঘুষ-দুর্নীতি চলছে। পরিবর্তন বলতে কেবল তারেক রহমান, তিনি চেষ্টা করছেন সমাজ পরিবর্তনের। সবাই মিলে তাকে সহযোগিতা করতে হবে।”বিএনপি মহাসচিবের মতে, স্বাধীনতার ৫৫ বছর পরেও দেশের মানুষের জীবনমানের উন্নয়ন না হওয়া দুর্ভাগ্যজনক।তিনি বলেন, “ক্ষমতায় গেলেই ক্ষমতাসীনদের মধ্যে একটি রসায়ন কাজ করে ক্ষমতাকে আঁকড়ে ধরার। এই ব্যবস্থার পরিবর্তনের জন্য জুলাই আন্দোলনে রক্ত দিয়েছে তরুণরা। জুলাইয়ের ত্যাগ ধারণ করে পরিবর্তনের চেষ্টা না করলে এত রক্ত বৃথা যাবে। বিএনপি এই সমাজটাকে পাল্টে দিতে চায়।”এদিকে, জুলাই আন্দোলন নিয়ে কেউ যেন ব্যবসা করতে না পারে, সে ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

১ সপ্তাহ আগে

হবিগঞ্জে বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি,১৪৪ ধারা জারি

হবিগঞ্জে বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি,১৪৪ ধারা জারি


ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পালটাপালটি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি করা হয়েছে।বুধবার (২৯ জুলাই) সকালে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জিএম সরফরাজ স্বাক্ষরিত এক আদেশে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত জেলা প্রশাসক মো. মঈনুল হক বলেন, দুপক্ষের পালটাপালটি কর্মসূচিকে ঘিরে বুধবার সকালে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এ আদেশ জারি করেন।আদেশে বলা হয়, ২৯ জুলাই হবিগঞ্জ পৌর এলাকায় এনসিপি বিক্ষোভ সমাবেশ ও পথসভা আহ্বান করেছে। অন্যদিকে হবিগঞ্জ সদর উপজেলা, হবিগঞ্জ পৌর বিএনপি এবং জেলা ছাত্রদল একই সময়ে ও একই স্থানে পালটা প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। সমাবেশ দুটিতে উভয়দলের বিপুলসংখ্যক নেতাকর্মীর সমাগম ঘটার সম্ভাবনা রয়েছে। এসব কর্মসূচি কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজমান রয়েছে। যে কোনো সময় সংঘর্ষ, জানমালের ক্ষতি, জনশান্তি বিনষ্ট ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। যেহেতু হবিগঞ্জ পৌর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নিমিত্ত অবিলম্বে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা জনস্বার্থে একান্ত প্রয়োজন।সেহেতু ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ১৪৪ ধারার বিধান মোতাবেক হবিগঞ্জ পৌর এলাকায় ৫ বা ততোধিক লোকের সমাবেশ, জনসভা, মাইকিং, মিছিল, স্লোগান, পিকেটিং, কোনো প্রকার যন্ত্র দ্বারা বিকট শব্দ উচ্চারণ এবং পৌর এলাকায় আইনশৃঙ্খলা বিঘ্নকারী যে কোনো কর্মসম্পাদন ইত্যাদির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

১ সপ্তাহ আগে

বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে, তাদের জ্ঞানের অভাব রয়েছে: ফখরুল

বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে, তাদের জ্ঞানের অভাব রয়েছে: ফখরুল

২৭ জুলাই ২০২৬ বিকাল ০৪:২২:৩৩

কে হবেন পরবর্তী রাষ্ট্রপতি, আলোচনায় যারা

কে হবেন পরবর্তী রাষ্ট্রপতি, আলোচনায় যারা

২৪ জুলাই ২০২৬ রাত ০৮:২৩:৩৮

বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে

২৩ জুলাই ২০২৬ রাত ০৭:৫৯:১৮

তৃষ্ণায় ছটফট করলেও ছাত্রদল নেতাকে একফোঁটাও পানি দেয়নি খুনিরা!

তৃষ্ণায় ছটফট করলেও ছাত্রদল নেতাকে একফোঁটাও পানি দেয়নি খুনিরা!

২৩ জুলাই ২০২৬ দুপুর ১২:৫১:২১

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

২০ জুলাই ২০২৬ দুপুর ১২:২৭:১৮

বিএনপির আয় বেড়েছে, ব্যয়ও বেড়ে তিনগুণ

বিএনপির আয় বেড়েছে, ব্যয়ও বেড়ে তিনগুণ

১৯ জুলাই ২০২৬ রাত ০৯:১৮:১৪

জুলাই চেতনা বিক্রি করে বেশিদিন রাজনীতি চলবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই চেতনা বিক্রি করে বেশিদিন রাজনীতি চলবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৯ জুলাই ২০২৬ রাত ০৯:১২:২৮

স্থানীয় নির্বাচন আ.লীগের অংশগ্রহণের প্রশ্নে যা জানালেন রিজভী

স্থানীয় নির্বাচন আ.লীগের অংশগ্রহণের প্রশ্নে যা জানালেন রিজভী

১৯ জুলাই ২০২৬ বিকাল ০৪:১৫:৫৭

ক্ষমা না চাইলে তুষার ও সারজিসকে পাবনায় অবাঞ্ছিত ঘোষণা

ক্ষমা না চাইলে তুষার ও সারজিসকে পাবনায় অবাঞ্ছিত ঘোষণা

১৩ জুলাই ২০২৬ রাত ০৮:২৪:০৫

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

১২ জুলাই ২০২৬ সকাল ১০:০৪:০০

বিএনপির সারোয়ার আলমগীরের শপথে বাধা নেই

বিএনপির সারোয়ার আলমগীরের শপথে বাধা নেই

৯ জুলাই ২০২৬ দুপুর ০১:৩৩:৫৩

1–15 / মোট 59টি সংবাদ  |  পৃষ্ঠা 1 / 4
শিরোনাম
বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ এবার আসামি হচ্ছেন মাকসুদ কামাল-জাফর ইকবাল উত্তর মেরু অভিযানে বাংলাদেশী শিক্ষার্থী প্রত্যয় আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরকে আত্মসমর্পণের নির্দেশ র‍্যাব বিলুপ্ত করে আনা হচ্ছে নতুন বাহিনী, খসড়া আইন প্রকাশ বাংলাদেশের ওমরাহ যাত্রীদের জন্য সৌদির নতুন নিয়ম এসএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরো ৬ শিশুর মৃত্যু স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ ২০ অগাস্ট রাষ্ট্রপতি নির্বাচন: ইসি ২০০ কোটির মাইলফলকে বিজয়ের শেষ সিনেমা বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ এবার আসামি হচ্ছেন মাকসুদ কামাল-জাফর ইকবাল উত্তর মেরু অভিযানে বাংলাদেশী শিক্ষার্থী প্রত্যয় আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরকে আত্মসমর্পণের নির্দেশ র‍্যাব বিলুপ্ত করে আনা হচ্ছে নতুন বাহিনী, খসড়া আইন প্রকাশ বাংলাদেশের ওমরাহ যাত্রীদের জন্য সৌদির নতুন নিয়ম এসএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরো ৬ শিশুর মৃত্যু স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ ২০ অগাস্ট রাষ্ট্রপতি নির্বাচন: ইসি ২০০ কোটির মাইলফলকে বিজয়ের শেষ সিনেমা