ঢাকা রবিবার ২১ জ্যৈষ্ঠ ১৪৩১ সকাল ০১:৪০:০৬ (21-Jun-2026)
'জামায়াত গণতন্ত্রে বিশ্বাস করে না'

'জামায়াত গণতন্ত্রে বিশ্বাস করে না'


বিএনপি জনগণের সমর্থনে দুই-তৃতীয়াংশ ভোটে নির্বাচিত হয়েছে উল্লেখ করে দলটির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির গণতন্ত্র নিয়ে প্রশ্ন তোলা সমীচীন নয়। জামায়াত একটি রেজিমেন্টেড রাজনৈতিক দল, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না।শনিবার (২০ জুন) দুপুরে মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকায় কাঠেরপুল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।মির্জা ফখরুল বলেন, বিএনপি কখনও একদলীয় শাসন ব্যবস্থায় বিশ্বাস করে না। গত ৫০ বছর ধরে দলটি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে আসছে।তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের কারণে বিদেশে নির্বাসিত অবস্থায় রয়েছিলেন।এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে। দুই দেশের স্বার্থ ও মর্যাদা রক্ষা করে নতুন চুক্তি সম্পন্ন করা হবে। বন্ধ হয়ে যাওয়া শ্রমবাজার পুনরায় চালুর বিষয়েও আলোচনা চলছে।এর আগে স্থানীয়দের উদ্দেশে বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, সরকারের মাত্র তিন মাস সময়ে ইতোমধ্যে অনেক কার্যক্রম শুরু হয়েছে। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু করা হয়েছে। ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টদের ভাতার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি দেশব্যাপী খাল খনন কর্মসূচিও শুরু হয়েছে।এ সময় স্থানীয়দের দাবির প্রেক্ষিতে তিনি মুন্সীগঞ্জের কালীদাস নদীর উপর নির্মিত উত্তর ইসলামপুর-মোল্লারচর কাঠের পুলের পরিবর্তে একটি স্থায়ী সেতু নির্মাণের আশ্বাস দেন এবং সংশ্লিষ্টদের এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।এর আগে মন্ত্রী উত্তর ইসলামপুর এলাকায় পৌঁছে স্থানীয়দের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও দুর্ভোগের খোঁজ নেন। পরে তিনি উত্তর ইসলামপুর সামাজিক কবরস্থানে জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত করেন। 

৮ ঘন্টা আগে

বিএনপি নেতার মাথা ফাটালেন আরেক নেতা

বিএনপি নেতার মাথা ফাটালেন আরেক নেতা


জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানাকে পিটিয়ে মাথা ফাটালেন একই ওয়ার্ডের সাধারণ সম্পাদক সবুজ মিয়া।মঙ্গলবার (৯ জুন) বিকেলে ইউনিয়নের লোন্দহ গ্রামে এ ঘটনা ঘটে। আহত সোহেল রানাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা বলেন, আমি লোন্দহ গ্রামে আমার মাছের প্রজেক্টে গেলে সবুজ মিয়া আমাকে ফেসবুক পোস্টের বিষয়ে প্রশ্ন করে। এ নিয়ে কিছু বলার আগেই হঠাৎ এলোপাতাড়ি মারধর শুরু করে সবুজ মিয়া। মারধরের এক পর্যায়ে লোহার পাইপ দিয়ে মাথায় আঘাত করে। আশপাশের লোকজন ও স্থানীয় বিএনপি নেতারা আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।জানতে চাইলে অভিযুক্ত ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সবুজ মিয়া বলেন, ফেসবুকে আমার নামে অপপ্রচার চালায় সোহেল। বিষয়টি নিয়ে তার সঙ্গে কথা কাটাকাটি হয়েছে, আমি তাকে মারিনি।জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান শফি বলেন, ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিযুক্ত সবুজ মিয়ার পদ স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে।জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব বলেন, মারামারির কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

১ সপ্তাহ আগে

বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি

বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি


দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগে সতর্কবার্তা দিয়েছে বিএনপির মিডিয়া সেল। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির মিডিয়া সেলের নামে পরিচালিত বিভিন্ন ভুয়া পেজ, গ্রুপ ও কমিউনিটি সম্পর্কে নেতাকর্মী এবং সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।সোমবার বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো যাচ্ছে, সম্প্রতি কিছু জেলায় বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি ঘোষণা ও প্রচারের তথ্য আমাদের নজরে এসেছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি মিডিয়া সেলের নামে বিভিন্ন ভুয়া পেজ, গ্রুপ, কমিউনিটি সক্রিয় রয়েছে। এই পরিপ্রেক্ষিতে পরিষ্কার করে বলা যাচ্ছে, বিএনপি মিডিয়া সেলের কেন্দ্রীয় কমিটি ছাড়া সারা দেশে জেলা বা মহানগর পর্যায়ে এ নামে কোনো কমিটি গঠন করা হয়নি। যেসব ব্যক্তি বা গোষ্ঠী নিজেদের মিডিয়া সেলের অনুমোদিত কমিটি দাবি করছে, তাদের সঙ্গে বিএনপি মিডিয়া সেলের কোনো সম্পৃক্ততা নেই।অনুরূপভাবে, অননুমোদিত ও ভুয়া কমিটি প্রদানকারীদের বিরুদ্ধে দলের শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হবে বলে সতর্ক করা যাচ্ছে। সাধারণ নেতাকর্মী ও সাংবাদিকদের এসব বিভ্রান্তিকর তথ্য ও তালিকা থেকে সতর্ক থাকার অনুরোধ জানানো হচ্ছে।

১ সপ্তাহ আগে

যুবদলের নতুন নেতৃত্বে কে এই মুন্না ও নয়ন

যুবদলের নতুন নেতৃত্বে কে এই মুন্না ও নয়ন


জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বৃহস্পতিবার (০৪ জুন) এই কমিটি ঘোষণা করা হয়।নতুন এই কমিটিতে শীর্ষ নেতৃত্বে এসেছেন দীর্ঘদিনের পরীক্ষিত ও মাঠপর্যায়ের দুই নেতা। যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।বিএনপির ওয়ান-ইলেভেন পরবর্তী সংকটকাল থেকে শুরু করে সাম্প্রতিক আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় ভূমিকা রেখে দলীয় হাইকমান্ডের আস্থা অর্জন করেছেন এই দুই তরুণ নেতা।যুবদলের নতুন সভাপতি আবদুল মোনায়েম মুন্না এর আগে সংগঠনটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ঢাকা মহানগর ছাত্রদলের রাজনীতি থেকে উঠে আসা মুন্না তৃণমূলের নেতাকর্মীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় যুবদলকে পুনর্গঠনে তিনি দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে কাজ করছেন। আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় থাকার কারণে একাধিকবার কারাবরণও করতে হয়েছে তাকে।নতুন সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এর আগে যুবদলের সিনিয়র সহ-সভাপতি এবং ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের গুরুত্বপূর্ণ পদে ছিলেন। সুবক্তা ও দক্ষ সংগঠক হিসেবে পরিচিত নয়ন কেন্দ্রের পাশাপাশি মাঠপর্যায়ের রাজনীতিতেও সমানভাবে সক্রিয়। বিএনপির সাম্প্রতিক আন্দোলনগুলোতে ঢাকার রাজপথে তার বলিষ্ঠ নেতৃত্ব নেতাকর্মীদের নজর কেড়েছে।ঘোষিত এই পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও ৩০ জন সহ-সভাপতি, ৩০ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ২৩ জন সহ-সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. কামরুজ্জামান জুয়েলসহ বিভিন্ন সম্পাদকীয় ও সদস্য পদে মোট ১৫১ জনকে স্থান দেওয়া হয়েছে।বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, দলের গতিশীলতা বাড়াতে যুবদলের এই নতুন কমিটিকে দ্রুত পূর্ণাঙ্গ রূপ দেওয়া হয়েছে এবং ত্যাগী ও রাজপথের সক্রিয় নেতাদেরই এখানে মূল্যায়ন করা হয়েছে। নতুন কমিটির শীর্ষ নেতৃবৃন্দকে ইতিমধ্যে দল ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে শুরু করেছেন। 

২ সপ্তাহ আগে

অনেক গুপ্ত চাঁদাবাজ জামায়াতে আশ্রয় নিয়েছে : রিজভী

অনেক গুপ্ত চাঁদাবাজ জামায়াতে আশ্রয় নিয়েছে : রিজভী

৩১ মে ২০২৬ রাত ০৮:৩৭:৪০

বৈষম্যহীন দেশ গড়ার আহবান জানালেন মির্জা ফখরুল

বৈষম্যহীন দেশ গড়ার আহবান জানালেন মির্জা ফখরুল

২৮ মে ২০২৬ বিকাল ০৪:৩৭:৪৩

যুবদল-ছাত্রদলের যে ২০ নেতা যাচ্ছেন চীনে

যুবদল-ছাত্রদলের যে ২০ নেতা যাচ্ছেন চীনে

২৬ মে ২০২৬ দুপুর ০১:৪৬:২৯

সুখবর পেলেন ছাত্রদলের হামিম

সুখবর পেলেন ছাত্রদলের হামিম

২১ মে ২০২৬ দুপুর ০১:০৬:০৩

বিএনপির ৭ দিনের কর্মসূচি ঘোষণা

বিএনপির ৭ দিনের কর্মসূচি ঘোষণা

১৮ মে ২০২৬ দুপুর ০১:৫২:১৫

সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা আর নেই

সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা আর নেই

১৬ মে ২০২৬ দুপুর ১২:০৬:০৩

আজ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান

আজ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান

৯ মে ২০২৬ সকাল ১০:৫২:৫৬

'গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করবেন নারী সংসদ সদস্যরা'

'গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করবেন নারী সংসদ সদস্যরা'

৫ মে ২০২৬ রাত ০৭:২৬:৪৩

'ভারতে যে দলই ক্ষমতায় আসুক, সম্পর্কে প্রভাব পড়বে না'

'ভারতে যে দলই ক্ষমতায় আসুক, সম্পর্কে প্রভাব পড়বে না'

৫ মে ২০২৬ দুপুর ০১:০২:৩১

ছাত্রদলের ২২ ইউনিটে নতুন কমিটি, পূর্ণাঙ্গ হলো ২৩টি

ছাত্রদলের ২২ ইউনিটে নতুন কমিটি, পূর্ণাঙ্গ হলো ২৩টি

৪ মে ২০২৬ দুপুর ১২:১৬:০২

ছাত্রদলের ২৯ কমিটি ঘোষণা

ছাত্রদলের ২৯ কমিটি ঘোষণা

৩ মে ২০২৬ সকাল ০৯:৩৭:৫৭

1–15 / মোট 40টি সংবাদ  |  পৃষ্ঠা 1 / 3
শিরোনাম
শক্তিশালী বাংলাদেশ গড়তে তরুণদের ডাক প্রধানমন্ত্রীর নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের তিন খেলোয়াড়! আর্জেন্টিনা শিবিরে বড় ধাক্কা আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান দেশের ৪ জেলায় বন্যার আশঙ্কা আজকের পত্রিকায় ক্যারিয়ার গড়ার সুযোগ মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী বিয়ের সাজে বুবলী বিক্ষোভে উত্তাল কাশ্মীর, নিহত ২৪ সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম স্বাদে দেশি টুইস্ট: কেএফসি আনল ‘কারি ক্রাঞ্চ’ টাঙ্গাইলে ছাগল বাঁচাতে গিয়ে ৪ জনের মৃত্যু শক্তিশালী বাংলাদেশ গড়তে তরুণদের ডাক প্রধানমন্ত্রীর নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের তিন খেলোয়াড়! আর্জেন্টিনা শিবিরে বড় ধাক্কা আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান দেশের ৪ জেলায় বন্যার আশঙ্কা আজকের পত্রিকায় ক্যারিয়ার গড়ার সুযোগ মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী বিয়ের সাজে বুবলী বিক্ষোভে উত্তাল কাশ্মীর, নিহত ২৪ সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম স্বাদে দেশি টুইস্ট: কেএফসি আনল ‘কারি ক্রাঞ্চ’ টাঙ্গাইলে ছাগল বাঁচাতে গিয়ে ৪ জনের মৃত্যু