ঢাকা রবিবার ২১ জ্যৈষ্ঠ ১৪৩১ সকাল ০১:২২:১২ (21-Jun-2026)
অভিনেতা আলভী কারাগারে

অভিনেতা আলভী কারাগারে


স্ত্রী আফরা ইভনাত ইকরা আত্মহত্যার প্ররোচনার অভিযোগে করা মামলায় ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভী ওরফে মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত ।বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীদের মাধ্যমে জামিন আবেদন করেন আলভী। আদালত শুনানি শেষে দুপুর আড়াইটার দিকে আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।এদিন দুপুর দেড়টার দিকে আদালতে আসেন জাহের আলভী। পরে দুপুর ১টা ৫৬ মিনিটে শুনানি শুরু হলে কাঠগড়ায় দাঁড়ান এ অভিনেতা।শুনানিতে জাহের আলভীর পক্ষে আইনজীবী ঢাকা বারের সভাপতি আনোয়ার জাহিদ ভূইয়া সহ অনেকেই শুনানি করেন। অপরদিকে বাদীপক্ষের আইনজীবীরা তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আবেদেনের শুনানি করেন।আলভীর জামিন আবেদনে উল্লেখ করা হয়, আসামি এই ঘটনার সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নয়। প্রেমের বিয়ে করার কারণে বাদী শুধুমাত্র ব্যক্তিগত জিদ ও প্রতিহিংসার বশবর্তী হয়ে হয়রানিমূলকভাবে মামলাটির দায়ের করেন। মামলার এজাহারে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন অভিযোগ নেই। আসামি ঈদ উপলক্ষে নাটক নির্মাণের জন্য গত ২৫ ফেব্রুয়ারি নেপালে অবস্থানকালে তার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি মিরপুরের ডিওএইচএসে বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ইকরাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা। পরে বাসার মালিকসহ স্বজনরা মিলে তাকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওইদিন রাতেই মামলা করেন ইকরার বাবা কবির হায়াত খান। দীর্ঘদিনের ‘পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণেই’ ইকরা আত্মহত্যা করতে ‘বাধ্য হয়েছেন’ বলে মামলায় অভিযোগ করেন তিনি।আলভী ও ইকরা বিয়ে করেন ২০১০ সালে; তাদের সংসারে একটি ছেলে সন্তান রয়েছে। এই মামলায় গত ৪ জুন জাহের আলভীর মা নাসরিন সুলতানা শিউলি আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।

২ দিন আগে

আদাবরে বিকাশ এজেন্টকে কুপিয়ে ছিনতাই, গ্রেফতার ৫

আদাবরে বিকাশ এজেন্টকে কুপিয়ে ছিনতাই, গ্রেফতার ৫


‎রাজধানীর আদাবরে বিকাশের দোকানে ঢুকে কুপিয়ে ছিনতাইয়ের ঘটনায় কব্জি কাটা গ্রুপের ৫ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-২)। এ সময় কব্জি কাটা গ্রুপের সেকেন্ড ইন কমান্ড আবু সাইদ নামে সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়।‎মঙ্গলবার (১৬ জুন) দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুর ও পীরেরবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।‎গ্রেফতারকৃতরা হলেন- আবু সাইদ, রাশেদ খন্দকার, লিটন, তৌসিফ ও তরিকুল ইসলাম।‎স্থানীয় সূত্রে জানা গেছে, আদাবরে ছিনতাই, লুটপাট এখন নিয়মিত ঘটনা। সোমবার (১৫ জুন) রাতে আদাবর ১০ নম্বর বালুর মাঠে কয়েকটি গ্যারেজে লুটপাট চালানো হয়েছে। পরদিন সকালে একই গ্রুপের সদস্যরা অস্ত্র হাতে কুপিয়ে বিকাশ দোকানের টাকা ছিনতাই ঘটিয়েছে।‎স্থানীয় সূত্রে আরও জানা যায়, এই গ্রুপটির নেতৃত্ব দিতেন আনোয়ার ওরফে পানি আনোয়ার। সে কারাগারে থাকায় গ্রুপটির নেতৃত্ব দিচ্ছেন আবু সাঈদ। তিনিও দীর্ঘদিন কারাগারে ছিলেন। আবু সাঈদ কব্জি কাটা আনোয়ারের বাল্যবন্ধু। বর্তমানে এই গ্রুপের ১৫ থেকে ২০ জন সদস্য সক্রিয় রয়েছে। এরমধ্যে- কব্জি কাটা আনোয়ারের ভাই দেলোয়ার, চোরা রুবেল, টানা আমীর, শাহিন, পিকআপ রুবেল, মাওরা সোহেল, রানা, আরিফ, লিটন, পুলিশের সোর্স আপন, মেহেদী ও সুজন।‎কব্জি কাটা গ্যাং বাহিনী আদাবর ১০, ১৭, শ্যামলী হাউজিং, তুরাগ হাউজিং, এবং মোহাম্মদপুর থানার ঢাকা উদ্যান, নবীনগর, চন্দ্রিমা হাউজিংসহ আশেপাশের বিভিন্ন এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও দখলের সঙ্গে জড়িত রয়েছে।‎বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-২ এর সিপিএসসির অতিরিক্ত পুলিশ সুপার (এডিসি) মুহতারিম হাসান জানান, কব্জি কাটা গ্রুপের সেকেন্ড ইন কমান্ড আবু সাঈদসহ পাঁচজনকে রাজধানীর মোহাম্মদপুর ও পীরেরবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।‎এর আগে, গতকাল (মঙ্গলবার) আদাবরে বিকাশের দোকানে ঢুকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বিকাশ দোকানে থাকা তিন লাখ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে যায় কব্জি কাটা আনোয়ার গ্রুপের সদস্যরা। পরে ওই বিকাশ দোকানদার শফিকুলকে গুরুতর আহত অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।‎এই ঘটনায় আসামিদের গ্রেফতার করতে মোহাম্মদপুরের তুরাগ হাউসিং এ অভিযান চালায় আদাবর থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে কব্জি কাটা আনোয়ার গ্রুপের টানা আমির, চোরা রুবেল, আবুল কাশেম ও আরিফ হোসেন জয় আদাবর থানার ওসি ও এসআইকে চাপাতি দিয়ে অতর্কিত হামলা চালিয়ে আহত করে। এসময় পুলিশ আত্মরক্ষায় চার রাউন্ড গুলি করে। এতে টানা আমির ও চোরা রুবেল গুলিবিদ্ধ হয়। ঘটনা স্থল থেকে গুলিবিদ্ধ সহ চারজনকে আটক করে আদাবর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

৩ দিন আগে

ছিনতাইকারী ধরতে গিয়ে হামলায় আদাবর থানার ওসি আহত

ছিনতাইকারী ধরতে গিয়ে হামলায় আদাবর থানার ওসি আহত


রাজধানীর আদাবরে ছিনতাইকারী ধরতে গিয়ে হামলার মুখে পড়ার কথা জানিয়েছে পুলিশ। তাদের ভাষ্য, এ সময় ছিনতাইকারীদের হামলায় আদাবর থানার ওসি ও এক এসআই আহত হয়েছেন। এমন পরিস্থিতিতে পুলিশের ছোড়া গুলিতে দুই ছিনতাইকারী আহত হয়েছে।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে আদাবরের ডেল্টা গার্মেন্টসের পেছনে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে আহত দুজনসহ চারজনকে আটক করার কথাও জানিয়েছে পুলিশ।পুলিশ জানায়, আজ বেলা ১১টার দিকে আদাবরের শেখেরটেক এলাকায় বিকাশ এজেন্ট শফিকুল ইসলামকে কুপিয়ে তিন লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনার পর পুলিশ অভিযান শুরু করে। এর অংশ হিসেবে ঢাকা উদ্যানের কাছে ডেল্টা গার্মেন্টসের পেছনে যায় পুলিশ। এ সময় পুলিশের ওপর ছিনতাইকারীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।মোহাম্মদপুর অঞ্চলের সহকারী কমিশনার আবদুল্লাহ আল মামুন গণমাধ্যমকে বলেন, কর্তব্যরত অবস্থায় হামলার শিকার হয়ে আহত হয়েছেন আদাবর থানার ওসি এবং উপপরিদর্শক (এসআই) তরুন। হামলাকারীরা ওসির মাথায় আঘাত করার চেষ্টা করলে তিনি হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করেন। এতে তার হাতে কোপ লাগে। একই ঘটনায় এসআই তরুণও আহত হয়েছেন। তাঁর হাতের সামনের অংশে জখম হয়েছে। আহত দুই পুলিশ কর্মকর্তা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাদের পুলিশ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।ডিএমপির মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জুয়েল রানা বলেন, ছিনতাইকারী ধরতে অভিযানে গেলে পুলিশের ওপর হামলার চেষ্টা করে ছিনতাইকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালায়। এতে রুবেল ও আমির নামে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হন। পরে তাদের আটক করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। ঘটনাস্থল থেকে কাশেম ও জয় নামে আরও দুজনকে আটক করা হয়েছে। হামলার সময় আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম সামান্য আহত হন।পুলিশের দাবি, আটক ব্যক্তিরা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য। সকালে সংঘটিত ছিনতাইয়ের ঘটনায় তাঁদের সম্পৃক্ততার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্টের পর ২২ মাসে দেশে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে ১ হাজার ৬১টি। এই হিসেবে প্রতি মাসে গড়ে পুলিশের ওপর ৪৮টি হামলার ঘটনা ঘটেছে।এর মধ্যে ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী পাঁচ মাসে পুলিশের ওপর ১৯২টি হামলার ঘটনা ঘটে। গত বছর ১২ মাসে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে ৬০১টি। আর এ বছর প্রথম পাঁচ মাসে (জানুয়ারি থেকে মে) এ সংখ্যা ২৬৮।

৪ দিন আগে

খুলনায় মসজিদে ঢুকে গুলি, আহত ২

খুলনায় মসজিদে ঢুকে গুলি, আহত ২


খুলনায় ফজরের নামাজ চলাকালে মসজিদের ভেতরে ঢুকে মুসল্লিদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়েছে একদল সশস্ত্র দুর্বৃত্ত। এ ঘটনায় মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদকসহ (সেক্রেটারি) দুই মুসল্লি গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।রোববার (১৪ জুন) ভোর সাড়ে ৫টার দিকে মহানগরীর দৌলতপুর থানার পশ্চিম কাশীপুর বিদ্যুৎকেন্দ্র জামে মসজিদে এই নৃশংস হামলার ঘটনা ঘটে।গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন- মসজিদ কমিটির সেক্রেটারি লোকমান হাকিম (৪৫) এবং স্থানীয় মুসল্লি আলম শেখ (৫৫)।পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো ভোর সাড়ে ৫টার দিকে মসজিদে ফজরের জামাত চলছিল। নামাজ চলাকালীন আকস্মিকভাবে কয়েকজন সশস্ত্র দুর্বৃত্ত মসজিদের ভেতরে প্রবেশ করে। তারা সরাসরি মসজিদ কমিটির সেক্রেটারি লোকমান হাকিমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পাশে থাকা আলম শেখ নামের আরেক মুসল্লিও গুলিবিদ্ধ হন। গুলিতে রক্তাক্ত অবস্থায় দুজনেই মসজিদের মেঝেতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।পবিত্র উপাসনালয়ের ভেতরে গুলির শব্দ শুনে আশপাশের বাসিন্দা ও অন্য মুসল্লিরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তারা রক্তাক্ত অবস্থায় আহত দুজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে লোকমান হাকিমের শারীরিক অবস্থার আশঙ্কাজনক অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে ঢাকায় পাঠানো হয়।খুলনা মহানগর পুলিশের (কেএমপি) সহকারী পুলিশ কমিশনার (দৌলতপুর জোন) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সেখান থেকে গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করেছে। অপরাধীদের শনাক্ত করতে সংলগ্ন এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। এই হামলার সুনির্দিষ্ট কারণ এবং জড়িতদের পরিচয় উদ্ঘাটনে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে।পুলিশের এই কর্মকর্তা আরও জানান, গুলিবিদ্ধ লোকমান হাকিম ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) একজন তালিকাভুক্ত ঠিকাদার এবং জ্বালানি তেল ব্যবসায়ী। ব্যবসায়িক দ্বন্দ্ব কিংবা পূর্বশত্রুতার জেরে এই পরিকল্পিত হামলার ঘটনা ঘটেছে কি না, তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

৬ দিন আগে

চট্টগ্রামে ঘরে ঢুকে মা–মেয়েকে কুপিয়ে হত্যা

চট্টগ্রামে ঘরে ঢুকে মা–মেয়েকে কুপিয়ে হত্যা

১৪ জুন ২০২৬ দুপুর ১২:২১:২৮

প্রকাশ্য দিবালোকে যুবদল নেতার মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যা

প্রকাশ্য দিবালোকে যুবদল নেতার মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যা

১৩ জুন ২০২৬ রাত ০৮:৪১:২২

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

১৩ জুন ২০২৬ বিকাল ০৩:৫৯:১৯

মিরপুরে ইট ছুঁড়ে চলন্ত বাইক ছিনতাইের চেষ্টা

মিরপুরে ইট ছুঁড়ে চলন্ত বাইক ছিনতাইের চেষ্টা

১১ জুন ২০২৬ দুপুর ১২:২৬:৩০

চট্টগ্রামে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত

চট্টগ্রামে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত

১০ জুন ২০২৬ দুপুর ১২:১১:২৭

রাজধানীতে ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

৯ জুন ২০২৬ সকাল ১০:২৪:৫৯

খুলনায় ‘গণপিটুনিতে’ যুবক নিহত

খুলনায় ‘গণপিটুনিতে’ যুবক নিহত

৮ জুন ২০২৬ সকাল ১১:৫১:৫২

রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই

রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই

৭ জুন ২০২৬ রাত ০৮:৩৫:২০

এবার মিরপুরে মিলল আরেক নারীর গলিত মরদেহ

এবার মিরপুরে মিলল আরেক নারীর গলিত মরদেহ

৪ জুন ২০২৬ দুপুর ১২:০২:৪৬

বরগুনায় ডাকবাংলো থেকে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধার

বরগুনায় ডাকবাংলো থেকে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধার

৪ জুন ২০২৬ সকাল ১১:০৮:০৫

রাজধানীতে ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার

রাজধানীতে ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার

৩ জুন ২০২৬ সকাল ১১:৪৫:১২

1–15 / মোট 58টি সংবাদ  |  পৃষ্ঠা 1 / 4
শিরোনাম
শক্তিশালী বাংলাদেশ গড়তে তরুণদের ডাক প্রধানমন্ত্রীর নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের তিন খেলোয়াড়! আর্জেন্টিনা শিবিরে বড় ধাক্কা আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান দেশের ৪ জেলায় বন্যার আশঙ্কা আজকের পত্রিকায় ক্যারিয়ার গড়ার সুযোগ মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী বিয়ের সাজে বুবলী বিক্ষোভে উত্তাল কাশ্মীর, নিহত ২৪ সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম স্বাদে দেশি টুইস্ট: কেএফসি আনল ‘কারি ক্রাঞ্চ’ টাঙ্গাইলে ছাগল বাঁচাতে গিয়ে ৪ জনের মৃত্যু শক্তিশালী বাংলাদেশ গড়তে তরুণদের ডাক প্রধানমন্ত্রীর নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের তিন খেলোয়াড়! আর্জেন্টিনা শিবিরে বড় ধাক্কা আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান দেশের ৪ জেলায় বন্যার আশঙ্কা আজকের পত্রিকায় ক্যারিয়ার গড়ার সুযোগ মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী বিয়ের সাজে বুবলী বিক্ষোভে উত্তাল কাশ্মীর, নিহত ২৪ সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম স্বাদে দেশি টুইস্ট: কেএফসি আনল ‘কারি ক্রাঞ্চ’ টাঙ্গাইলে ছাগল বাঁচাতে গিয়ে ৪ জনের মৃত্যু