ঢাকা টাইমস টুডে ডেস্ক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬ দুপুর ০২:১৫:০৬
ঢাকার গুলশানে বিদেশি নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ
রাজধানীর গুলশানে এক বিদেশি নারীর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকালে গুলশান-২ এলাকার কন্টিনেন্টাল হাসপাতাল-এ তাকে মৃত অবস্থায় নেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ। গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মোখলেসুর রহমান বলেন, “কন্টিনেন্টাল হাসপাতাল থেকে আমাদের কাছে ফোন করে বিষয়টি জানানো হয়। আমরা শুনেছি একজন বিদেশিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। পুরোটা এখনো জানা যায়নি। আমি ও আমাদের টিম ঘটনাস্থলে যাচ্ছি।”নিহত নারীর নাম শামীম সালিম কাছিম (৬৭)। তিনি গুলশানের বারিধারা এলাকার পার্ক রোডের একটি বাসায় বসবাস করতেন।