ঢাকা বুধবার ০৬ বৈশাখ ১৪৩১ বিকাল ০৪:৫৩:৩৯ (06-May-2026)
'গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করবেন নারী সংসদ সদস্যরা'

'গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করবেন নারী সংসদ সদস্যরা'


গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং সংসদকে প্রাণবন্ত করতে নতুন নারী সংসদ সদস্যরা কাজ করবেন বলে মন্তব্য করেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। সোমবার (৪ মে) রাজধানীর শেরে বাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে সরকার দলীয় জোটের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের সাথে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই মন্তব্য করেন। মির্জা ফখরুল ইসলাম বলেন, নারী সদস্যরা শপথ নিয়েছেন যে, তারা বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে, জাতীয় সংসদকে কার্যকর করতে এবং সংসদকে সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে ভূমিকা পালন করবেন। তিনি আরও বলেন, দেশ ও গণতন্ত্রের পক্ষে ভূমিকা রাখবেন নতুন নারী সংসদ সদস্যরা। 

২১ ঘন্টা আগে

'ভারতে যে দলই ক্ষমতায় আসুক, সম্পর্কে প্রভাব পড়বে না'

'ভারতে যে দলই ক্ষমতায় আসুক, সম্পর্কে প্রভাব পড়বে না'


ভারতে কোন দল ক্ষমতায় এলো, তা নিয়ে এখনই প্রতিক্রিয়া দেখানোর সময় আসেনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হলেও বাংলাদেশ-ভারত সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলেও মন্তব্য করেন তিনি। মঙ্গলবার (৫ মে) সকালে রাজধানীর জিয়া উদ্যানে ঢাকা জেলা বিএনপির নেতাকর্মীদের নিয়ে শহিদ, রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। পশ্চিমবঙ্গের জনগণ তাদের সরকার নির্বাচিত করেছে, তাদের অভ্যন্তরীণ বিষয়ে কোনো মন্তব্য না করে নিজ দেশের স্বার্থকেই গুরুত্ব দেওয়ার কথা জানান গয়েশ্বর চন্দ্র রায়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, সরকার নানা সংকটের মধ্যে দেশের দায়িত্ব নিয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশে সুদিন ফিরিয়ে আনা হবে বলে আশ্বাস দেন তিনি। এ সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরি বলেন, দেশের পররাষ্ট্রনীতি হবে দেশের মানুষের স্বার্থের কথা বিবেচনা নিয়ে।

১ দিন আগে

ছাত্রদলের ২২ ইউনিটে নতুন কমিটি, পূর্ণাঙ্গ হলো ২৩টি

ছাত্রদলের ২২ ইউনিটে নতুন কমিটি, পূর্ণাঙ্গ হলো ২৩টি


বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্তে ২২টি ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সেইসঙ্গে ২৩টি কমিটিকে পূর্ণাঙ্গ করা হয়েছে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ কমিটিগুলো অনুমোদন করেন। রোববার (৩ মে) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক (সও-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।নতুন ঘোষিত ২২টি কমিটিবাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স), বরিশাল জেলা ছাত্রদল, বরিশাল মহানগর ছাত্রদল, ভোলা জেলা ছাত্রদল, ঝালকাঠি জেলা ছাত্রদল, পাবনা জেলা ছাত্রদল, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদল, রাজশাহী মহানগর ছাত্রদল, নওগাঁ জেলা ছাত্রদল, জয়পুরহাট জেলা ছাত্রদল, কুড়িগ্রাম জেলা ছাত্রদল, দিনাজপুর জেলা ছাত্রদল, লক্ষ্মীপুর জেলা ছাত্রদল, কক্সবাজার জেলা ছাত্রদল, চাঁদপুর জেলা ছাত্রদল, যশোর জেলা ছাত্রদল, বান্দরবান জেলা ছাত্রদল, নোয়াখালী জেলা ছাত্রদল, রাঙামাটি জেলা ছাত্রদল, সুনামগঞ্জ জেলা ছাত্রদল, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল এবং কিশোরগঞ্জ জেলা ছাত্রদল।পূর্ণাঙ্গ করা ২৩টি কমিটিঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণ, ঢাকা মহানগর পূর্ব, ঢাকা মহানগর পশ্চিম, কুমিল্লা মহানগর, ময়মনসিংহ মহানগর, ময়মনসিংহ উত্তর জেলা, ময়মনসিংহ দক্ষিণ জেলা, জামালপুর জেলা, নেত্রকোণা জেলা, মানিকগঞ্জ জেলা, নরসিংদী জেলা, হবিগঞ্জ জেলা, খাগড়াছড়ি জেলা, কুমিল্লা মহানগর, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জামালপুর মেডিকেল, সিরাজগঞ্জ মেডিকেল এবং ময়মনসিংহ মেডিকেল।

২ দিন আগে

ছাত্রদলের ২৯ কমিটি ঘোষণা

ছাত্রদলের ২৯ কমিটি ঘোষণা


সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার লক্ষ্যে দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ, মেডিক্যাল কলেজসহ জেলা ও মহানগরে একযোগে ২৯টি কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এসব কমিটির মধ্যে কয়েকটি নতুন এবং বাকিগুলো পূর্ণাঙ্গ, আংশিক পূর্ণাঙ্গ ও বর্ধিত করা হয়েছে। শনিবার (২ মে) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের সই করা আলাদা বিজ্ঞপ্তিতে এসব কমিটি অনুমোদন করা হয়। বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজ কমিটি সাতটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, ওই রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়েছে। এছাড়া বরিশাল বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় ও পুণ্ড্র ইউনিভার্সিটিতে আংশিক এবং জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্ধিত কমিটি অনুমোদন করা হয়েছে। মেডিক্যাল কলেজের মধ্যে ময়মনসিংহ, সিরাজগঞ্জ ও জামালপুর মেডিক্যাল কলেজে আংশিক কমিটি দেওয়া হয়েছে। মহানগর ও জেলা কমিটি নয়টি মহানগরের মধ্যে ঢাকা মহানগর উত্তর, পশ্চিম, দক্ষিণ ও পূর্ব ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ময়মনসিংহ মহানগর, ময়মনসিংহ দক্ষিণ জেলা, ময়মনসিংহ উত্তর জেলা এবং জামালপুর মহানগরে পূর্ণাঙ্গ ও কুমিল্লা মহানগরে আংশিক পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়েছে। এছাড়া নেত্রকোণা, নরসিংদী, হবিগঞ্জ, খাগড়াছড়ি ও মানিকগঞ্জ জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। কলেজ কমিটি পাঁচটি কলেজের মধ্যে আনন্দমোহন কলেজে পূর্ণাঙ্গ এবং জয়পুরহাট সরকারি কলেজ, হাজি মিছির আলি ডিগ্রি কলেজ ও নারায়ণগঞ্জ কলেজে আংশিক পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়েছে। ঢাকা কলেজে দেওয়া হয়েছে বর্ধিত কমিটি।

৩ দিন আগে

ঢাকায় তারেক রহমানের প্রথম জনসভা আজ।

ঢাকায় তারেক রহমানের প্রথম জনসভা আজ।

১ মে ২০২৬ সকাল ১০:৪৭:৪১

ঢাকায় মে দিবসে বিএনপির সমাবেশ

ঢাকায় মে দিবসে বিএনপির সমাবেশ

৩০ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:৪২:১৫

যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তি সংসদে তোলার দাবি রুমিন ফারহানার

যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তি সংসদে তোলার দাবি রুমিন ফারহানার

২৯ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:০১:১৯

ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে বিএনপির বৈঠক

ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে বিএনপির বৈঠক

২৮ এপ্রিল ২০২৬ রাত ০৭:৫৭:২৮

স্থানীয় সরকার নির্বাচনের ইঙ্গিত দিলেন ফখরুল

স্থানীয় সরকার নির্বাচনের ইঙ্গিত দিলেন ফখরুল

২৭ এপ্রিল ২০২৬ রাত ০৮:১৯:৫৬

এনসিপির ঢাকা মহানগর শাখার আহ্বায়ক হলেন ইসহাক

এনসিপির ঢাকা মহানগর শাখার আহ্বায়ক হলেন ইসহাক

২৬ এপ্রিল ২০২৬ রাত ০৯:৪৩:২৯

গুলশানে প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদল নেতাদের বৈঠক

গুলশানে প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদল নেতাদের বৈঠক

২৬ এপ্রিল ২০২৬ সকাল ১০:৫০:০০

জামায়াত আমির ও তার দল কখনোই সুষ্ঠু চিন্তা করেন না: ফখরুল

জামায়াত আমির ও তার দল কখনোই সুষ্ঠু চিন্তা করেন না: ফখরুল

২৫ এপ্রিল ২০২৬ রাত ০৮:২১:৫০

আজ থেকে আমরা স্বাধীন এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় বাংলাদেশের : তারেক রহমান

আজ থেকে আমরা স্বাধীন এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় বাংলাদেশের : তারেক রহমান

১৪ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৫১:৪৪

বিএনপির কাইয়ুমের নির্বাচনে বাধা নেই, নাহিদের রিট খারিজ

বিএনপির কাইয়ুমের নির্বাচনে বাধা নেই, নাহিদের রিট খারিজ

৩ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:০৭:৫৪

একটি দল নির্বাচনের আগেই মুসলমানদের শিরক করাচ্ছে, বিএনপি চেয়ারম্যান

একটি দল নির্বাচনের আগেই মুসলমানদের শিরক করাচ্ছে, বিএনপি চেয়ারম্যান

২২ জানুয়ারি ২০২৬ বিকাল ০৩:১২:১৯

1–15 / মোট 29টি সংবাদ  |  পৃষ্ঠা 1 / 2
শিরোনাম
অস্ত্র উদ্ধারে ডিসিদের কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর হজ :অজুতে এড়িয়ে চলবেন যে-সব ভুল দেশে এলো হাম-রুবেলা ও পোলিও টিকা বিজয়ের ড্রাইভারের ছেলেও এখন এমএলএ আইপিএল প্লে-অফের দৌড়ে যারা এগিয়ে চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার, আটক ২ যাদের মাছ খাওয়া মানা সমাজকল্যাণমন্ত্রীর মা আর নেই অনার্স ১ম বর্ষের ফরম পূরণের তারিখ ঘোষণা অস্ত্র উদ্ধারে ডিসিদের কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর হজ :অজুতে এড়িয়ে চলবেন যে-সব ভুল দেশে এলো হাম-রুবেলা ও পোলিও টিকা বিজয়ের ড্রাইভারের ছেলেও এখন এমএলএ আইপিএল প্লে-অফের দৌড়ে যারা এগিয়ে চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার, আটক ২ যাদের মাছ খাওয়া মানা সমাজকল্যাণমন্ত্রীর মা আর নেই অনার্স ১ম বর্ষের ফরম পূরণের তারিখ ঘোষণা