জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় দৈনিক আজকের পত্রিকা। জুনিয়র এক্সিকিউটিভ (ডিজিটাল কনটেন্ট ম্যানেজমেন্ট) পদে কর্মী নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ২৩ জুন। বিভাগ: ডিজিটাল কনটেন্ট ম্যানেজমেন্টপদের নাম: জুনিয়র নির্বাহীপদ সংখ্যা: নির্ধারিত নয় কাজের ধরন: কোম্পানির ওয়েবসাইটে সংবাদ প্রকাশ করাইপেপার প্রকাশের জন্য প্রস্তুত করাসোশ্যাল মিডিয়ায় সংবাদ, ভিডিও, ছবি বা কার্ড পোস্ট করাশিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক বা সমমান পাসঅভিজ্ঞতা: প্রার্থীকে অনলাইন সংবাদপত্র/সংবাদ পোর্টাল, পত্রিকা/ম্যাগাজিনে ডিজিটাল কনটেন্ট ম্যানেজমেন্ট, ডিজিটাল কনটেন্ট এডিটিং টুলসের বিষয়ে ধারণা ও সংশ্লিষ্ট বিষয়ে কাজ করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবেফ্রেশাররাও আবেদন করতে পারবেনদক্ষতা: প্রার্থীকে বাংলা ও ইংরেজিতে টাইপ করার দক্ষতা থাকতে হবেফটোশপ, ইলাস্ট্রেটর, কোয়ার্ক পেজ নিয়ে কাজের প্রাথমিক ধারণা থাকতে হবেসংবাদ পরিবেশন সম্পর্কে ও সংবাদপত্র ওয়েবসাইটের সঙ্গে প্রাসঙ্গিক খবরের বিষয়ে ধারণা থাকতে হবেকর্মস্থল: বনশ্রী, ঢাকাবেতন: আলোচনা সাপেক্ষেঅন্যান্য সুযোগ-সুবিধা: ভর্তুকিসহ দুপুরের খাবারের ব্যবস্থাবাৎসরিক ইনক্রিমেন্ট উৎসবভাতা- বছরে দুটিআবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা পদের নাম উল্লেখ করে এই ঠিকানায় career@ajkerpatrika.com সিভি পাঠাতে পারবেন আবেদনের সময়সীমা: ২৩ জুন, ২০২৬
৫ ঘন্টা আগে
সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বহুজাতিক শিল্পপ্রতিষ্ঠান ডিবিএল গ্রুপ। ‘অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩০ জুন। বিভাগের নাম: প্রোডাকশনপদের নাম: অফিসারপদ সংখ্যা: ২০টি শিক্ষাগত যোগ্যতা: বিএসসি (টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং)অভিজ্ঞতা: ২ বছরচাকরির ধরন: ফুল টাইমপ্রার্থীর ধরন: নারী-পুরুষবয়সসীমা: সর্বনিম্ন ২৫ বছরকর্মস্থল: গাজীপুর ও ময়মনসিংহবেতন: আলোচনা সাপেক্ষেআবেদনের সময়সীমা: ৩০ জুন, ২০২৬
৩ দিন আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিসোর্স এন্টিগ্রেশন সেন্টার (রিক)। ৬টি ভিন্ন পদে ১ হাজার ৩৪০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ডাকযোগে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ২৮ জুন। পদের বিবরণআবেদন পদ্ধতি: অফলাইনেচাকরির ধরন: অস্থায়ীপ্রার্থীর ধরন: নারী-পুরুষকর্মস্থল: দেশের যেকোনো স্থান বয়সসীমা: ১৪ জুন, ২০২৬ তারিখ অনুযায়ী ১ নং পদের জন্য সর্বোচ্চ ৪৫ বছর২ নং পদের জন্য সর্বোচ্চ ৪০ বছর৩-৫ নং পদের জন্য সর্বোচ্চ ৩৫ বছর এবং ৬ নং পদের জন্য ৩২ বছরযার বরাবর আবেদন করতে হবে: পরিচালক, রিসোর্স এন্টিগ্রেশন সেন্টার (রিক)আবেদনের ঠিকানা: মানবসম্পদ ব্যবস্থাপনা- উন্নয়ন ও প্রশাসনিক ভবন, রিসোর্স এন্টিগ্রেশন সেন্টার (রিক), বাড়ি- ৮৮/এ, সড়ক- ৭/এ, ধানমন্ডি আ/এ, ঢাকা-১২০৯খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবেআবেদনের সময়সীমা: ২৮ জুন, ২০২৬ (বিকেল ৫টা)
৫ দিন আগে
দেশের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক ‘দ্য ডেইলি স্টার’ তাদের ‘স্লো রিডস’ (Slow Reads) টিমের জন্য একজন দক্ষ ফিচার রাইটার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যারা দীর্ঘ বা বিস্তারিত গল্প বলায় পারদর্শী এবং সৃজনশীল পরিবেশে কাজ করতে আগ্রহী, তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ।প্রধান দায়িত্বসমূহ:‘স্লো রিডস’-এর জন্য মানসম্মত দীর্ঘ প্রবন্ধ ও ফিচার কন্টেন্ট নিয়ে গবেষণা, পরিকল্পনা ও তৈরি করা।দ্য ডেইলি স্টারের সম্পাদকীয় মানদণ্ড অনুযায়ী আর্টিকেল লেখা, সম্পাদনা ও পরিমার্জন করা।প্রয়োজনে বিভিন্ন সূত্র থেকে তথ্য সংগ্রহ ও সাক্ষাৎকার গ্রহণ করা।মুদ্রণ ও ডিজিটাল উভয় মাধ্যমে কন্টেন্টের সঠিকতা ও গুণগত মান নিশ্চিত করা।সম্পাদকীয় ও প্রোডাকশন টিমের সাথে সমন্বয় করে কন্টেন্টের উপস্থাপনা উন্নত করা।শিক্ষাগত যোগ্যতা:সমাজবিজ্ঞান, ইংরেজি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, উন্নয়ন অধ্যয়ন, জনপ্রশাসন বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।তবে, যাদের অসাধারণ রাইটিং পোর্টফোলিও রয়েছে, তাদের শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।অভিজ্ঞতা ও অন্যান্য দক্ষতা:কন্টেন্ট রাইটিং, সাংবাদিকতা, সম্পাদনা বা প্রকাশনা খাতে ন্যূনতম দুই বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন।ফিচার রাইটিং বা ম্যাগাজিন পাবলিশিংয়ে অভিজ্ঞতা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।চমৎকার লেখনী, এডিটিং ও প্রুফরিডিং দক্ষতা থাকা জরুরি।আবেদনের প্রক্রিয়া:আগ্রহী প্রার্থীদের ছবিসহ জীবনবৃত্তান্ত জমা দিতে হবে। আবেদনের শেষ সময় ২০ জুন, ২০২৬। বিস্তারিত তথ্যের জন্য এবং আবেদনের জন্য বিজ্ঞাপনে দেওয়া কিউআর কোড স্ক্যান করে আবেদন ফর্মটি পূরণ করতে হবে।
৬ দিন আগে