দেশের বৃহৎ বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স সেফটি অফিসার পদে জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ০৩ আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইন্সপদের নাম: সেফটি অফিসারইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, সপ্তাহে ২দিন ছুটিপদসংখ্যা: নির্ধারিত নয়অভিজ্ঞতা ছাড়াই চাকরি দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্সশিক্ষাগত যোগ্যতা: যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।অন্যান্য যোগ্যতা: মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের ওপর ভালো জ্ঞান।অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করা যাবে।চাকরির ধরন: ফুলটাইমকর্মক্ষেত্র: অফিসেপ্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)কর্মস্থল: ঢাকাবেতন: আলোচনা সাপেক্ষেঅন্যান্য সুবিধা: সপ্তাহে ছুটি দুই দিন, বিমা, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস।আবেদনের শেষ সময়: ১০ আগস্ট, ২০২৬।সূত্র: বিডিজবস ডট কম
১ দিন আগে
ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) তাদের কার্ডস অ্যাকুইজিশন (কার্ডস সেলস) বিভাগে ট্রেইনি অফিসার নিয়োগ দেবে। অস্থায়ী ভিত্তিতে এই নিয়োগ হচ্ছে। ফ্রেশাররা আবেদন করতে পারবেন। ট্রেইনি পিরিয়ড শেষে চাকরি স্থায়ী হওয়ার সুযোগ রয়েছে। নির্বাচিতদের উৎসব বোনাস, চিকিৎসা ও মাতৃত্বকালীন ভাতাসহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে। আগ্রহীদের অনলাইনে আবেদনের আহ্বান জানানো হয়েছে।পদের নাম ও বিবরণপ্রতিষ্ঠানের নাম: ইস্টার্ন ব্যাংক পিএলসিবিভাগ: কার্ডস অ্যাকুইজিশন (কার্ডস সেলস)পদের নাম: ট্রেইনি অফিসারপদসংখ্যা: নির্ধারিত নয়চাকরির ধরন: বেসরকারি, অস্থায়ীসফলভাবে ট্রেইনি পিরিয়ড শেষ করার পর স্থায়ী পদে জুনিয়র অফিসার হিসেবে নিয়োগের সুযোগ রয়েছে।শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতকঅন্যান্য যোগ্যতাসংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতাসম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে।নম্বরভিত্তিক ব্যাংকিং ক্যারিয়ার গড়তে আগ্রহী হতে হবে।সেলস নলেজ, কাস্টমার সার্ভিস কৌশল এবং নেগোশিয়েশনে দক্ষতা থাকবে।অনলাইন প্ল্যাটফর্ম ও মাইক্রোসফট অফিস ব্যবহারে পারদর্শী হতে হবে।অভিজ্ঞতা: বাধ্যতামূলক নয়, তবে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবেদায়িত্বসমূহক্রেডিট কার্ড বিক্রয়ের জন্য সম্ভাব্য গ্রাহকদের চিহ্নিত করে তাদের সঙ্গে যোগাযোগ করা।গ্রাহকদের বিভিন্ন ক্রেডিট কার্ডের ফিচার ও সুবিধাসমূহ বোঝানো এবং আবেদনপত্র পূরণে সহায়তা।স্বল্পতম সময়ের মধ্যে কার্ডের অনুমোদন ও ডেলিভারি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সমন্বয়।কার্ডের সঠিক অ্যাক্টিভেশন নিশ্চিত করা এবং সাপ্লিমেন্টারি কার্ড ব্যবহারে উৎসাহিত করা।দৈনিক ও সাপ্তাহিক সেলস রিপোর্ট তৈরি করে লাইন ম্যানেজারের সাথে শেয়ার করা।প্রার্থীর ধরন: নারী-পুরুষবয়সসীমা: নির্ধারিত নয়বেতন: ৩১,০০০ টাকাঅন্যান্য সুবিধা: উৎসব বোনাস, চিকিৎসা ও মাতৃত্বকালীন খরচ বহনের সুযোগসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে। কর্মস্থল: ঢাকাআবেদন যেভাবে: অনলাইন। আবেদনের সময়সীমা: ৮ আগস্ট ২০২৬
৩ দিন আগে
ব্র্যাক তাদের এডুকেশন প্রোগ্রামে উপজেলা ম্যানেজার পদে নিয়োগ দেবে। প্রার্থীকে অবশ্যই যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। শিক্ষা খাতে ৩-৪ বছরের অভিজ্ঞতাসম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীর অবশ্যই মাঠপর্যায়ে ঘনঘন বিভিন্ন উপজেলায় ভ্রমণের মানসিকতা থাকতে হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।পদের নাম ও বিবরণপ্রতিষ্ঠানের নাম: ব্র্যাকবিভাগ: ব্র্যাক এডুকেশন প্রোগ্রামপদের নাম: উপজেলা ম্যানেজারপদসংখ্যা: নির্ধারিত নয়চাকরির ধরন: বেসরকারি, চুক্তিভিত্তিক (প্রজেক্ট)শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিঅন্যান্য যোগ্যতাআর্লি চাইল্ডহুড এডুকেশন, প্যাডাগোজি ও চাইল্ড ডেভেলপমেন্ট সম্পর্কে ধারণা থাকতে হবে।কমিউনিটি ডেভেলপমেন্ট ও স্টেকহোল্ডার এনগেজমেন্টের অভিজ্ঞতা থাকতে হবে।উৎকৃষ্ট তদারকি, টিম ম্যানেজমেন্ট, যোগাযোগ ও প্রবলেম সলভিং দক্ষতা থাকতে হবে।অভিজ্ঞতা: ৩-৪ বছরদায়িত্বসমূহপ্রোগ্রাম অর্গানাইজারদের কাজের তদারকি ও নির্দেশনা প্রদান নিশ্চিত করা।রিসোর্স সেন্টার/ব্র্যাক স্কুলের কার্যক্রম, ভর্তি ও উপস্থিতি নিবিড়ভাবে মনিটর করা।শিক্ষক ও কেয়ারগিভারদের মেন্টরিং এবং মানসম্মত শিক্ষাদান নিশ্চিত করা।প্রোগ্রাম অর্গানাইজারদের জমা দেওয়া রিপোর্ট ও ডকুমেন্টেশন পর্যালোচনা করা।কমিউনিটি, অভিভাবক, সরকারি কর্তৃপক্ষ ও এনজিওদের সাথে যোগাযোগ রক্ষা করা।প্রার্থীর ধরন: নারী-পুরুষআরও পড়ুন: স্নাতক পাসেই ব্র্যাকে চাকরি, এডুকেশন প্রোগ্রামে নিয়োগবয়সসীমা: নির্ধারিত নয়বেতন: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ীঅন্যান্য সুবিধা: উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বীমা এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা।কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানেআবেদন যেভাবে: অনলাইনআবেদন শুরু: ৩০ জুলাই ২০২৬আবেদনের সময়সীমা: ৫ আগস্ট ২০২৬
৪ দিন আগে
অন্তর্বর্তী সরকারের সময় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে সুপারিশ পাওয়া ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থী আগামী ২৯ অক্টোবর থেকে যোগ দেবেন বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।শনিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে মন্ত্রণালয়।সভা শেষে প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াৎ হোসেন বলেন, “প্রাথমিকের জন্য সুপারিশ করা ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের বিষয়টি গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। তদন্ত ও প্রক্রিয়াগত দীর্ঘসূত্রিতায় তা বিলম্বিত হয়েছে। আশা করি, আসন্ন ২৯ অক্টোবরে তাদের যোগদান করা হবে।”এর আগে বিজ্ঞপ্তি প্রকাশের পর দ্রুত আবেদন, লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে ১৪ হাজারের বেশি প্রার্থীকে চূড়ান্তভাবে সুপারিশ করে অন্তর্বর্তী সরকার।তবে চূড়ান্ত ফল প্রকাশের দুই মাসের বেশি সময় পার হলেও যোগদান না হওয়ায় হতাশ হয়ে পড়েন সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা।তারা জানান, চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ হয়ে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও দীর্ঘদিন যোগদান না হওয়ায় তারা অনিশ্চয়তায় পড়েছেন। গোপনে যাচাই-বাছাই এবং বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ায় তাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।দ্রুত যোগদানের ব্যবস্থা করার দাবিতে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে স্মারকলিপিও দেন।স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, গত ৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। এরপর তারা স্বাস্থ্য পরীক্ষা, কাগজপত্র যাচাইসহ প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন। কিন্তু দীর্ঘ সময় পার হলেও যোগদানের বিষয়ে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় অনেকে আর্থিক ও মানসিক সংকটে পড়েছেন।প্রার্থীদের কেউ কেউ আগের চাকরি ছেড়ে বর্তমানে বেকার রয়েছেন। আবার অনেকের বয়সসীমা শেষ হয়ে যাওয়ায় অন্য সরকারি চাকরির সুযোগও সীমিত হয়ে গেছে।জানা গেছে, পার্বত্য তিন জেলা ছাড়া দেশের ৬১ জেলায় গত ৯ জানুয়ারি একযোগে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়।গত ৮ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়।নির্বাচিত প্রার্থীদের ২২ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনের দেওয়া স্বাস্থ্যগত উপযুক্ততার সনদ, ডোপ টেস্ট রিপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে বলা হয়।এছাড়া ১ মার্চের মধ্যে পরিচয় যাচাই ও সব নথি যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়। প্রার্থীরা এসব কার্যক্রম সম্পন্ন করলেও চূড়ান্ত নিয়োগপত্র না পাওয়ায় এতদিন যোগদান করতে পারেননি।
৫ দিন আগে