ঢাকা শুক্রবার ০৭ শ্রাবণ ১৪৩১ সকাল ০৫:১৭:০৮ (07-Aug-2026)
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরো ৬ শিশুর মৃত্যু

সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরো ৬ শিশুর মৃত্যু


দেশে গত এক দিনে হামের উপসর্গ নিয়ে আরো ছয় শিশুর মৃত্যু হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তর বৃহস্পতিবার জানিয়েছে, তাদের মধ্যে চার জন মারা গেছে ঢাকা বিভাগে। বাকি দুজন সিলেট বিভাগের।গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে হামে আক্রান্ত হয়ে ৯৬ জনের মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে প্রাণ গেছে ৭৬৪ জনের। সব মিলিয়ে এ পর্যন্ত ৮৬০ জনের মৃত্যু হয়েছে।হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩৩৪ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১১৭ জন।এছাড়া রাজশাহীতে ৯১, চট্টগ্রামে ৬১, বরিশালে ৪৫, ময়মনসিংহে ৭১, খুলনায় ৩২ ও রংপুর বিভাগে ১৩ জন মারা গেছে।স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৭৩৩ জন দেশের বিভিন্ন হাসপাতালে গেছে। তাদের মধ্যে ভর্তি হয়েছে ৬৪৫ জন।এর মধ্যে ঢাকা বিভাগে ২২৭ জন, রাজশাহীতে ১৬, সিলেটে ৭৪, চট্টগ্রামে ২১১, বরিশালে ৫৬, ময়মনসিংহে ৩৩, খুলনায় ১৮, রংপুরে ১০ জন ভর্তি হয়েছে।গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে গেছে এক লাখ ৩৩ হাজার ৬৩৮ জন। তাদের মধ্যে এক লাখ ১৫ হাজার ৮৭৯ জন হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছে। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে এক লাখ ১১ হাজার ৫৮৭ জন।গত এক দিনে নমুনা পরীক্ষার যেসব ফল এসেছে, তাতে আরো ৮৫ জনের শরীরে হামের সংক্রমণ ধরা পড়েছে। আর ১৫ মার্চের পর থেকে ১৬ হাজার ৭৪০ জনের নমুনা পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে।তবে হামের উপসর্গ নিয়ে যারা হাসপাতালে যাচ্ছে বা যাদের মৃত্যু হচ্ছে, তাদের সবার নমুনা পরীক্ষা করা হয় না। ফলে নমুনা পরীক্ষায় শনাক্ত রোগীর সংখ্যা দিয়ে হামের বিস্তারের প্রকৃত চিত্র পাওয়া সম্ভব নয়।

১৩ ঘন্টা আগে

হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু


দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১২৪ জনের শরীরে রোগটি শনাক্ত করা হয়েছে এবং সন্দেহজনক রোগী হিসেবে চিহ্নিত হয়েছেন ৯৫৯ জন।বুধবার (৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত হামবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ৮টা থেকে ৫ আগস্ট সকাল ৮টা পর্যন্ত এই হিসাব নেওয়া হয়েছে।অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচ শিশুই ঢাকা বিভাগের বাসিন্দা। তবে এই সময়ে নমুনা পরীক্ষায় ল্যাবরেটরিতে কারও হামজনিত মৃত্যু নিশ্চিত হয়নি।চলতি বছরের ১৫ মার্চ থেকে ৫ আগস্ট পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট ৭৫৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৬ জনের।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১২৪ জন নতুন রোগী শনাক্ত হওয়ায় চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৬৫৫। একই সময়ে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৩২ হাজার ৯০৫।গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২৪ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ১ লাখ ১৫ হাজার ২৩৪ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হন। তাদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১১ হাজার ৫ জন।বিভাগভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৩৯৪ জন সন্দেহজনক রোগী পাওয়া গেছে ঢাকা বিভাগে। এ ছাড়া চট্টগ্রামে ১৯৪, সিলেটে ১১৯, বরিশালে ১১৪, খুলনায় ৬০, ময়মনসিংহে ৩৭, রাজশাহীতে ৩১ এবং রংপুর বিভাগে ১০ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে।

১ দিন আগে

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু


দেশে গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫৮০ ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।সোমবার (৩ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে ১২৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৮ জন, ময়মনসিংহ বিভাগে ৩৬ জন, চট্টগ্রাম বিভাগে ৭৯ জন, খুলনা বিভাগে ৬৭ জন, রাজশাহী বিভাগে ২২ জন, রংপুর বিভাগে ৩১ জন, বরিশাল বিভাগে ৮১ জন এবং সিলেট বিভাগে দুইজন রোগী শনাক্ত হয়েছেন।এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৬৮৪ জনে। একই সময়ে ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৫৯ জনের।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৫ হাজার ৩৪৪ জন।গত বছর ২০২৫ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা যান ৪১৩ জন। আর ২০২৪ সালে আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন, যেখানে মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের।

৩ দিন আগে

হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮৪০

হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮৪০


হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একইসঙ্গে নতুন করে আক্রান্ত হয়েছে ৮৭২ জন।শনিবার (১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৭৪৪ শিশু এবং নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৬ শিশুর। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে চলতি বছর মৃত্যু হয়েছে ৮৪০ শিশুর।প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে ১২১ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১৬ হাজার ১৮০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৭৫১ জনের শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। সব মিলিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ১ লাখ ২৯ হাজার ৬১ জন।১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১১ হাজার ৬৭৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৭ হাজার ৩৯৭ জন।

৫ দিন আগে

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২

২৮ জুলাই ২০২৬ রাত ০৭:৫৮:০৬

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

২৭ জুলাই ২০২৬ রাত ০৯:০২:২৮

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর

২৭ জুলাই ২০২৬ বিকাল ০৪:৪২:৩৩

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮

২৬ জুলাই ২০২৬ রাত ০৭:৫১:৪৩

হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু

হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু

২৫ জুলাই ২০২৬ বিকাল ০৪:৫৮:০৭

ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৭২ জন

ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৭২ জন

২০ জুলাই ২০২৬ রাত ০৮:৩৫:৪৮

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৪২

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৪২

১৮ জুলাই ২০২৬ রাত ০৯:৩৬:০৬

হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

১৬ জুলাই ২০২৬ রাত ০৯:০০:৫৯

হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

১৫ জুলাই ২০২৬ বিকাল ০৪:২৬:৩২

প্রয়োজন ছাড়াই অ্যান্টিবায়োটিক খাচ্ছেন?

প্রয়োজন ছাড়াই অ্যান্টিবায়োটিক খাচ্ছেন?

১৫ জুলাই ২০২৬ দুপুর ১২:০৫:৩৪

হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

৬ জুলাই ২০২৬ রাত ০৮:১৯:২৫

1–15 / মোট 81টি সংবাদ  |  পৃষ্ঠা 1 / 6
শিরোনাম
বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ এবার আসামি হচ্ছেন মাকসুদ কামাল-জাফর ইকবাল উত্তর মেরু অভিযানে বাংলাদেশী শিক্ষার্থী প্রত্যয় আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরকে আত্মসমর্পণের নির্দেশ র‍্যাব বিলুপ্ত করে আনা হচ্ছে নতুন বাহিনী, খসড়া আইন প্রকাশ বাংলাদেশের ওমরাহ যাত্রীদের জন্য সৌদির নতুন নিয়ম এসএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরো ৬ শিশুর মৃত্যু স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ ২০ অগাস্ট রাষ্ট্রপতি নির্বাচন: ইসি ২০০ কোটির মাইলফলকে বিজয়ের শেষ সিনেমা বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ এবার আসামি হচ্ছেন মাকসুদ কামাল-জাফর ইকবাল উত্তর মেরু অভিযানে বাংলাদেশী শিক্ষার্থী প্রত্যয় আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরকে আত্মসমর্পণের নির্দেশ র‍্যাব বিলুপ্ত করে আনা হচ্ছে নতুন বাহিনী, খসড়া আইন প্রকাশ বাংলাদেশের ওমরাহ যাত্রীদের জন্য সৌদির নতুন নিয়ম এসএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরো ৬ শিশুর মৃত্যু স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ ২০ অগাস্ট রাষ্ট্রপতি নির্বাচন: ইসি ২০০ কোটির মাইলফলকে বিজয়ের শেষ সিনেমা