বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের শহরের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৫ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে মাগুরা শহরের কেশবমোড় এলাকায় সাকিবের পৈতৃক নিবাসে এই ঘটনা ঘটে।দিল্লিতে শেখ হাসিনার সাংবাদিক সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেওয়ার পরপরই এই হামলার ঘটনা ঘটে বলে শ্রীলঙ্কা থেকে ফোনে ডয়চে ভেলেকে জানিয়েছেন সাকিব আল হাসান। তিনি বলেন, ‘‘প্রেস কনফারেন্সের পরপরই মাগুরায় আমার বাসায় পেট্রোল বোমা মারা হয়েছে৷ আগুন ধরেছে৷ বিস্তারিত এখনও জানতে পারিনি৷ কিছু ককটেলও বোধহয় মেরেছে ওখানে।’’স্থানীয় সূত্রে জানা গেছে, অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা সাকিবের বাড়ির দক্ষিণ পাশের লোহার গেটের ওপরের অংশ লক্ষ্য করে বিস্ফোরকসদৃশ একটি বস্তু নিক্ষেপ করে। বিকট শব্দে বস্তুটি বিস্ফোরিত হলে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। তবে এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।খবর পেয়ে রাত সোয়া ৯টার দিকে মাগুরা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তারা পুরো বাড়ি ও আশপাশের এলাকা পরিদর্শন করে আলামত সংগ্রহের চেষ্টা করেন। তাৎক্ষণিকভাবে এই হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করা সম্ভব হয়নি।মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন গণমাধ্যমকে জানান, ঘটনাটি পুলিশ গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। বাড়ির গেটে যে বস্তুটি নিক্ষেপ করা হয়েছে, সেটি পেট্রোল বোমা কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। বিশেষজ্ঞ ও তদন্ত কর্মকর্তাদের মতামতের ভিত্তিতে নিক্ষিপ্ত বস্তুর ধরন সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।পুলিশ আরও জানিয়েছে, কারা কী উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছে তা উদঘাটনে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। এলাকাটিতে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।এদিন দিল্লিতে অনুষ্ঠিট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে অনলাইনে উপস্থিত ছিলেন সাকিব আল হাসান।২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে অনেক সংসদ সদস্যের বাড়িতে হামলার খবর পাওয়া গেলেও সাকিবের বাড়িতে এই প্রথম এ ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার অভিযোগ উঠল।
১৯ ঘন্টা আগে

মরক্কোর তারকা ফুটবলার ইয়াসিন বোনোর সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে অবশেষে জল্পনা-কল্পনার অবসান ঘটালেন বলিউড তারকা নোরা ফাতেহি। বেশ কয়েক মাস ধরে ফুটবল ভক্ত ও অনুরাগীদের মধ্যে তাদের প্রেমের সম্পর্ক নিয়ে গুঞ্জন ডালপালা মেললেও সম্প্রতি এক সাক্ষাৎকারে নোরা স্পষ্ট করে জানিয়েছেন, বোনো তার কেবলই এক ‘খুব ভালো বন্ধু’। মরক্কোর বিশ্বখ্যাত এই গোলকিপারের ভূয়সী প্রশংসা করার পাশাপাশি তাদের মধ্যকার সুসম্পর্কের বিষয়টিও তিনি খোলামেলাভাবে প্রকাশ করেন।সম্প্রতি ‘দ্য ক্রিস ফেইড শো’-তে অতিথি হিসেবে উপস্থিত হলে নোরা ফাতেহির কাছে মরক্কোর এই তারকা গোলকিপারের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে সরাসরি প্রশ্ন করা হয়। নোরার কাছে বোনোর কথা জানতে চাওয়া হলে তিনি হেসে জবাব দেন, ‘হ্যাঁ, ও আমার বন্ধু।’ এরপর বোনোর প্রশংসায় পঞ্চমুখ হয়ে নোরা বলেন, ‘সে অত্যন্ত চমৎকার একজন মানুষ এবং বিশ্বের সেরা গোলকিপার।’ একই সঙ্গে তাদের সম্পর্কের গভীরতা নিয়ে পুনরায় জোর দিয়ে নোরা যোগ করেন যে, তারা আসলে ‘খুবই ভালো বন্ধু’।সাক্ষাৎকার চলাকালে নোরাকে বোনো সম্পর্কে কথা বলার সময় কিছুটা লাজুক ভঙ্গিতে হাসতে দেখা যায়, যা শোর সঞ্চালক ও দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে। অনুষ্ঠানের অন্যতম সহ-সঞ্চালক মন্তব্য করে বসেন যে, তাদের দুজনকে একসঙ্গে ‘চমৎকার একটি জুটি’ মনে হবে, যা শুনে নোরা আরও বেশি লজ্জিত ও বিব্রত বোধ করেন। নোরা আরও প্রকাশ করেন যে, তিনি বোনোকে দীর্ঘদিন ধরে চিনলেও মাত্র কয়েক মাস আগে তাদের মধ্যে পুনরায় যোগাযোগের সূত্রপাত ঘটে।উল্লেখ্য, নোরা ও বোনোকে ঘিরে প্রেমের এই গুঞ্জন বেশ কয়েক মাস ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিনোদনজগতে ঘুরপাক খাচ্ছে। মরক্কোর কাসাব্লাংকার আইন দিয়াব এলাকায় তাদের একসঙ্গে দেখা গেছে এমন কিছু খবরের পর এই গুঞ্জন আরও জোরালো রূপ নেয়। তবে প্রতিনিয়ত জল্পনা-কল্পনা চললেও নোরা ফাতেহি বা ইয়াসিন বোনো—কারও পক্ষ থেকেই প্রেমের কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি এতদিন আসেনি।আন্তর্জাতিক অঙ্গনে ‘বোনো’ নামে পরিচিত ইয়াসিন বোনো মরক্কোর অন্যতম জনপ্রিয় ও সফল ফুটবলার। বর্তমানে সৌদি প্রো লিগের ক্লাব আল হিলাল এবং মরক্কো জাতীয় ফুটবল দলের প্রধান গোলকিপার হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। পেনাল্টি ঠেকানোর অসাধারণ দক্ষতার জন্য বিশ্বজুড়ে প্রশংসিত এই ফুটবলার সদ্য সমাপ্ত ফিফা বিশ্বকাপে মরক্কোর হয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।অন্যদিকে, সাম্প্রতিক মাসগুলোতে মরক্কোর স্থানীয় গণমাধ্যমে বোনোর ব্যক্তিগত জীবন ও বৈবাহিক সম্পর্ক নিয়ে রটনা ছড়িয়ে পড়ে। তার স্ত্রী ইমানে খাল্লাদের সঙ্গে তার দূরত্ব ও বিচ্ছেদের বিষয়ে বিভিন্ন সংবাদ প্রকাশিত হলেও সেসব গুজবের বিষয়ে বোনো বা তার পরিবারের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। উল্লেখ্য, ২০১৬ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই দম্পতির ইশাক নামে চার বছর বয়সী একটি পুত্রসন্তান রয়েছে।সূত্র: এনডিটিভি
১ দিন আগে