ঢাকা রবিবার ২১ জ্যৈষ্ঠ ১৪৩১ সকাল ০১:২৫:৪৯ (21-Jun-2026)
যুক্তরাষ্ট্রের মাঝ-আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষ

যুক্তরাষ্ট্রের মাঝ-আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষ


যুক্তরাষ্ট্রের আইডাহোতে একটি এয়ার শো চলাকালে মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েছে মার্কিন নৌবাহিনীর দুটি যুদ্ধবিমান। সংঘর্ষের পর বিমান দুটি মাটিতে আছড়ে পড়ে বিস্ফোরিত হলেও, বিমানে থাকা চারজন ক্রু প্যারাশুটের মাধ্যমে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। রোববার (১৭ মে) আইডাহোর মাউন্টেন হোম এয়ার ফোর্স বেসে অনুষ্ঠিত ‘গানফাইটার স্কাইজ এয়ার শো’-তবে এ দুর্ঘটনা ঘটে। আয়োজকদের প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, ঘাঁটির উত্তর-পশ্চিমে প্রায় দুই মাইল দূরে বিমান দুর্ঘটনার ঘটনা ঘটে। খবর পেয়ে জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। মার্কিন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সংঘর্ষে জড়ানো বিমান দুটি ছিল মার্কিন নৌবাহিনীর যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুটি ইএ-১৮ জি গ্রাউলার যুদ্ধবিমান। বিমান দুটিতে থাকা চারজন ক্রুই সময়মতো ইজেক্ট করতে সক্ষম হন।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আকাশে সংঘর্ষের পর যুদ্ধবিমান দুটি নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত নিচে পড়ে যায়। মাটিতে আঘাত হানার সঙ্গে সঙ্গে বড় ধরনের বিস্ফোরণ ঘটে এবং আকাশে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী ছড়িয়ে পড়ে। একই সময় চারটি প্যারাশুট ধীরে ধীরে নিচে নামতে দেখা যায়।মার্কিন নৌবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মুখপাত্র কমান্ডার অ্যামেলিয়া উমায়াম জানান, দুর্ঘটনাকবলিত যুদ্ধবিমান দুটি ওয়াশিংটনের হুইডবি আইল্যান্ড ঘাঁটিভিত্তিক ছিল।

১ মাস আগে

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি এখন লাইফ সাপোর্টে' : ট্রাম্প

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি এখন লাইফ সাপোর্টে' : ট্রাম্প


ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতি ‘লাইফ সাপোর্টে’ আছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধ বন্ধের প্রস্তাবের জবাব দেওয়ার পর ট্রাম্প সেটি প্রত্যাখ্যান করে একথা বলেন। তার এ কথার মধ্য দিয়ে ইরানের সংঘে সংঘাত আবার উস্কে ওঠার আশঙ্কা সৃষ্টি হয়েছে। গত ৮ই এপ্রিল দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল যুক্তরাষ্ট্র ও ইরান। তারপর পাকিস্তানের অনুরোধে এই যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ান ট্রাম্প। এই যুদ্ধবিরতি চলার মধ্যেই মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে যুদ্ধ বন্ধের একটি প্রস্তাব ইরানকে পাঠায় যুক্তরাষ্ট্র। রোববার সেই প্রস্তাবেরই জবাব দিয়েছে ইরান। এতে তারা লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের ওপর জোর দেওয়ার পাশাপাশি যুদ্ধ ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ চেয়েছে, হরমুজ প্রণালিতে সার্বভৌমত্ব দাবি করেছে, যুক্তরাষ্ট্রকে নৌ অবরোধ তুলে নিতে বলেছে, আর কোনও হামলা না হওয়ার নিশ্চয়তা চেয়েছে এবং ইরানি তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে বলেছে। ট্রাম্প তাৎক্ষণিকভাবেই ইরানের এই জবাবকে আবর্জনা বলে প্রত্যাখ্যান করেছেন। এমন পরিস্থিতিতে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি এখন কোথায় দাঁড়িয়ে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সোমবার ট্রাম্প বলেন, “তারা (ইরান) আমাদের কাছে যে আবর্জনা (জবাব) পাঠিয়েছে, সেটি পড়ার পর আমি বলব, - যুদ্ধবিরতি এখন সবচেয়ে দুর্বল অবস্থানে রয়েছে। আমি তাদের পুরো জবাবটি ।"।”“আমি বলব যুদ্ধবিরতি এখন বিশাল লাইফ সাপোর্টে। যেখানে চিকিৎসক এসে বলবে, বলব, আপনার প্রিয়জনের বাঁচার সম্ভাবনা মাত্র ১ শতাংশ।”তবে যুদ্ধবিরতি নিয়ে এমন মন্তব্য করার পর ট্রাম্প একথাও বলেছেন যে, তার প্রশাসন এখনও স্যার,একটা

১ মাস আগে

‘প্রোজেক্ট ফ্রিডম’ স্থগিত ঘোষণা ট্রাম্পের

‘প্রোজেক্ট ফ্রিডম’ স্থগিত ঘোষণা ট্রাম্পের


ইরানের অবরোধের কারণে হরমুজ প্রণালিতে আটকা পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে মার্কিন নৌবাহিনীর প্রহরায় নিরাপদে প্রণালি পেরোতে সহায়তা করতে ‘প্রোজেক্ট ফ্রিডম’ নামের যে প্রকল্প শুরু করেছিল যুক্তরাষ্ট্র, তা স্থগিত করা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে এ তথ্য নিশ্চিত করেছেন। এই বিরতি ‘স্বল্প সময়ের জন্য’ উল্লেখ করে গতকাল মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় ট্রাম্প বলেন, “আমরা পারস্পরিকভাবে সম্মত হয়েছি যে, অবরোধ পূর্ণমাত্রায় কার্যকর থাকলেও, চুক্তিটি চূড়ান্ত ও স্বাক্ষরিত হতে পারে কি না তা খতিয়ে দেখতে স্বল্প সময়ের জন্য ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত রাখা হবে।”ট্রুথ সোশ্যাল পোস্টে ডোনাল্ড ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের অনুরোধে প্রোজেক্ট ফ্রিডম স্থগিত রাখার এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সেই সঙ্গে তিনি বলেছেন, প্রজেক্ট ফ্রিডম স্থগিত হলেও ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ অব্যাহত থাকবে।

১ মাস আগে

হরমুজে নতুন প্রকল্প ঘোষণা করলেন ট্রাম্প

হরমুজে নতুন প্রকল্প ঘোষণা করলেন ট্রাম্প


ইরানের অবরোধের কারণে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য জলপথ, হরমুজ প্রণালিতে আটকা পড়া বাণিজ্যিক জাহাজগুলো লক্ষ্য করে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামের নতুন একটি প্রকল্প শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। গতকাল রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় এ ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।আরব উপসাগর ও পারস্য উপসাগরকে সংযুক্তকারী ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য জলপথ। বিশ্বের এক পঞ্চমাংশ তেল-গ্যাস ও জ্বালানি পণ্য এই প্রণালি দিয়ে পরিবহন করা হয়। গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালিতে অবরোধ জারি করে ইরান। ফলে প্রণালি, আরব উপসাগর ও পারস্য উপসাগরে আটকা পড়ে শতাধিক জাহাজ।রোববারের পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ‘প্রোজেক্ট ফ্রিডম’-এর মূল উদ্দেশ্য হবে হরমুজ প্রণালি ও তার আশপাশে আটকা পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপদে প্রণালি পার হতে সহায়তা করা; অর্থাৎ হরমুজ পেরোতে বাণিজ্যিক জাহাজগুলোকে প্রহরা দেবে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী।ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প বলেছেন, “বিশ্বের অনেক দেশের বাণিজ্যিক জাহাজ হরমুজে আটকা পড়েছে। এসব দেশের অধিকাংশই মধ্যপ্রাচ্যে চলমান আঞ্চলিক সংঘাতের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট নয় এবং তারা আমাদের কাছে অনুরোধ জানিয়েছে যে, আমাদের নৌবাহিনী যেন আটকা পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে প্রণালি থেকে বের হতে সহযোগিতা করে।”“আমরা তাদের অনুরোধে ইতিবাচক সাড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আটকা পড়া বাণিজ্যিক জাহাজগুলো যেন নিশ্চিন্তে তাদের গন্তব্য রওনা হতে পারে— তা নিশ্চিত করতে এবং সেসব জাহাজের নিরপেক্ষ-নিরপরাধ ক্রুদের মুক্ত করতে হরমুজ প্রণালিতে শিগ্‌গিরই প্রজেক্ট ফ্রিডম প্রকল্প শুরু হচ্ছে।”যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার সকাল, অর্থাৎ বাংলাদেশ স্থানীয় সময় সোমবার রাত থেকে হরমুজে ‘প্রোজেক্ট ফ্রিডম’ শুরু হচ্ছে বলে ট্রুথ সোশ্যাল পোস্টে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।রোববারের পোস্টে ট্রাম্প হরমুজের নতুন এই প্রকল্পকে ‘মানবিক সহায়তা প্রচেষ্টা’ উল্লেখ করে বলেছেন, দিনের পর দিন আটকে থাকার কারণে অনেক জাহাজে ক্রুদের খাদ্য ও জরুরি সরবরাহের সংকট দেখা দিয়েছেন। ‘প্রোজেক্ট ফ্রিডম।’ কার্যকর হলে এই প্রকল্প থেকে সবপক্ষ লাভবান হবে বলেও দাবি করেছেন তিনি।“আমি আমার সব প্রতিনিধিকে এই মর্মে নির্দেশ দিয়েছি যে, তারা যেন বিভিন্ন দেশকে জানায় যে, তাদের জাহাজ এবং ক্রুদের নিরাপদে হরমুজ থেকে বের করতে আমরা আমাদের সেরা প্রচেষ্টা চালাব।”যদি নতুন এই প্রকল্প কার্যকরের পথে কোনো প্রকার ‘হস্তক্ষেপ’ ঘটে— তাহলে যুক্তরাষ্ট্র ‘শক্তির সঙ্গে’ তার বিরুদ্ধে সাড়া দেবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।সূত্র : এএফপি, ইন্ডিয়া টুডে।

১ মাস আগে

ইরান যুদ্ধ ‘সমাপ্ত’ ঘোষণা ট্রাম্পের

ইরান যুদ্ধ ‘সমাপ্ত’ ঘোষণা ট্রাম্পের

২ মে ২০২৬ সকাল ০৯:৩২:২২

ইরান যুদ্ধ ‘শেষ’, জানালো ট্রাম্প প্রশাসন

ইরান যুদ্ধ ‘শেষ’, জানালো ট্রাম্প প্রশাসন

১ মে ২০২৬ সকাল ১১:৩২:০৪

‘মার্কিন নাগরিকত্বের আবেদন যাচাইয়ে স্থগিতাদেশ’ অবৈধ'

‘মার্কিন নাগরিকত্বের আবেদন যাচাইয়ে স্থগিতাদেশ’ অবৈধ'

১ মে ২০২৬ সকাল ০৯:৫৭:০৫

যুদ্ধ বন্ধ এবং পরমাণু ইস্যুতে ইরানের নতুন প্রস্তাবে খুশি হননি ট্রাম্প

যুদ্ধ বন্ধ এবং পরমাণু ইস্যুতে ইরানের নতুন প্রস্তাবে খুশি হননি ট্রাম্প

২৮ এপ্রিল ২০২৬ দুপুর ১২:১০:১৬

গুলির ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীকে গ্রেপ্তার

গুলির ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীকে গ্রেপ্তার

২৬ এপ্রিল ২০২৬ সকাল ১১:৫৪:১০

হামলাকারীর কাছে একাধিক অস্ত্র ছিল: ট্রাম্প

হামলাকারীর কাছে একাধিক অস্ত্র ছিল: ট্রাম্প

২৬ এপ্রিল ২০২৬ সকাল ১১:১০:৩৬

সাংবাদিকদের সঙ্গে ট্রাম্পের নৈশভোজে গুলির শব্দ

সাংবাদিকদের সঙ্গে ট্রাম্পের নৈশভোজে গুলির শব্দ

২৬ এপ্রিল ২০২৬ সকাল ১০:৪২:২৪

শিরোনাম
শক্তিশালী বাংলাদেশ গড়তে তরুণদের ডাক প্রধানমন্ত্রীর নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের তিন খেলোয়াড়! আর্জেন্টিনা শিবিরে বড় ধাক্কা আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান দেশের ৪ জেলায় বন্যার আশঙ্কা আজকের পত্রিকায় ক্যারিয়ার গড়ার সুযোগ মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী বিয়ের সাজে বুবলী বিক্ষোভে উত্তাল কাশ্মীর, নিহত ২৪ সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম স্বাদে দেশি টুইস্ট: কেএফসি আনল ‘কারি ক্রাঞ্চ’ টাঙ্গাইলে ছাগল বাঁচাতে গিয়ে ৪ জনের মৃত্যু শক্তিশালী বাংলাদেশ গড়তে তরুণদের ডাক প্রধানমন্ত্রীর নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের তিন খেলোয়াড়! আর্জেন্টিনা শিবিরে বড় ধাক্কা আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান দেশের ৪ জেলায় বন্যার আশঙ্কা আজকের পত্রিকায় ক্যারিয়ার গড়ার সুযোগ মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী বিয়ের সাজে বুবলী বিক্ষোভে উত্তাল কাশ্মীর, নিহত ২৪ সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম স্বাদে দেশি টুইস্ট: কেএফসি আনল ‘কারি ক্রাঞ্চ’ টাঙ্গাইলে ছাগল বাঁচাতে গিয়ে ৪ জনের মৃত্যু