নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৬ মে ২০২৬ দুপুর ০১:৪৩:০২
সমাজকল্যাণমন্ত্রীর মা আর নেই
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এম জেড এম জাহিদ হোসেনের মা বেগম জেবুন্নেছা মারা গেছেন। বুধবার (৬ মে) ভোর ৫টা ৩৮ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। জানা গেছে, বেগম জেবুন্নেছা পেশায় একজন শিক্ষক ছিলেন। ১৯৪৪ সালে ময়মনসিংহের গফরগাঁওয়ের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি দুই পুত্র, দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও ছাত্র-ছাত্রী রেখে গেছেন।