স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব এলদেন্সের মালিকানা নিতে যাচ্ছেন ইন্টার মায়ামির ফরোয়ার্ড লিওনেল মেসি। এই বিষয়ে একটি প্রাথমিক চুক্তি হয়েছে বলে ইএসপিএনকে নিশ্চিত করেছে একটি সূত্র।এলদেন্সের বর্তমান মালিক কলম্বিয়ার বিনিয়োগ সংস্থা গ্রুপো টিএইচ। কলম্বিয়া ও সুইজারল্যান্ডেও তাদের ক্লাব রয়েছে।তবে এই চুক্তি এখনো চূড়ান্ত হয়নি। এর জন্য প্রয়োজন যথাযথ যাচাই-বাছাই এবং স্পেনের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের (সিএসডি) অনুমোদন।চুক্তি চূড়ান্ত হলে স্পেনে মেসির মালিকানাধীন দ্বিতীয় ক্লাব হবে এলদেন্স। বার্সেলোনা ও আর্জেন্টিনার কিংবদন্তি এই ফুটবলার এ বছরের শুরুতেই কিনেছিলেন পঞ্চম বিভাগের ক্লাব কর্নেইয়া। বার্সেলোনা শহরভিত্তিক এই ক্লাবটির মালিকানা তখন নিশ্চিত হয়।তবে কর্নেইয়া এখনো আধা-পেশাদার পর্যায়ের ক্লাব। এলদেন্সই হবে স্পেনে মেসির বিনিয়োগ করা প্রথম পেশাদার ক্লাব।৩৯ বছর বয়সী মেসি তার ইন্টার মায়ামি সতীর্থ লুইস সুয়ারেজের সঙ্গে উরুগুয়ের ক্লাব দেপোর্তিভো এলএসএমেরও আংশিক মালিক।এলদেন্স ও কর্নেইয়া বর্তমানে তিন ধাপ ব্যবধানে আলাদা লিগে খেলছে। তাই আপাতত মালিকানা নিয়ে বড় কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। তবে ভবিষ্যতে প্রশ্ন উঠতে পারে কর্নেইয়ার উচ্চাভিলাষ নিয়ে। কারণ, মেসি যদি দুই ক্লাবেরই সংখ্যাগরিষ্ঠ শেয়ারের মালিক হন, তাহলে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) দুই ক্লাবকে একই লিগে খেলার অনুমতি দেবে না বলেই মনে করা হচ্ছে।১৯২১ সালে প্রতিষ্ঠিত এলদেন্স তাদের ইতিহাসের বেশিরভাগ সময় শীর্ষ দুই বিভাগের বাইরেই কাটিয়েছে। ১৯৬৪ সালের পর প্রথমবারের মতো তারা দ্বিতীয় বিভাগে ওঠে ২০২৩ সালে। এরপর ২০২৫ সালে অবনমিত হয়। তবে এই গ্রীষ্মে আবার দ্বিতীয় বিভাগে ফেরে ক্লাবটি।এই মৌসুমে চার ম্যাচের একটিতেও জিততে পারেনি এলদেন্স। এই ব্যর্থতার কারণে সপ্তাহের শুরুতেই কোচ ক্লদিও বারাগানকে বরখাস্ত করা হয়। এখন কোনো কোচ ছাড়াই আছে ক্লাবটি।এলদা শহরের নুয়েভো পেপিকো আমাত স্টেডিয়ামে ঘরের মাঠের ম্যাচ খেলে এলদেন্স। মাত্র ৫ হাজার ৭৭৬ জন দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়াম বেশ ছোট।
৬ ঘন্টা আগে

চীনের ইনার মঙ্গোলিয়ায় জুনিয়র এশিয়া কাপ হকিতে দুর্দান্ত ছন্দে রয়েছে বাংলাদেশের মেয়েরা। মঙ্গলবার টুর্নামেন্টের ‘চ্যালেঞ্জার পুল’- এর ম্যাচে কাজাখস্তানকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল।এর আগে বাংলাদেশ প্রথম ম্যাচে চাইনিজ তাইপে ও দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে পরাজিত করে। টানা তিন জয়ের ফলে এক ম্যাচ হাতে রেখেই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ। একই সাথে টুর্নামেন্টে ১০ দলের মধ্যে সেরা ছয়ে নিজেদের স্থান নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশের মেয়েরা। প্রথমা কোয়ার্টরেই ২-০ গোলে এগিয়ে যায় তারা। ম্যাচের ৩ মিনিটেই পেনাল্টি কর্নার (পিসি) থেকে গোল করে দলকে দারুণ সূচনা এনে দেন অধিনায়ক শারিকা রিমন। ১৪ মিনিটে ফিল্ড গোল থেকে ব্যবধান দ্বিগুণ করেন লিজা আক্তার। বিরতির পর ফিরেও আক্রমণের ধার কমেনি বাংলাদেশের।৪৬ মিনিটে জাকিয়া আফরোজ লিমা চমৎকার এক ফিল্ড গোল করে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে নেন। এরপর ৫১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে নিজের দ্বিতীয় ও দলের হয়ে চতুর্থ গোলটি করেন অধিনায়ক শারিকা। শক্তিশালী রক্ষণ ও আক্রমণভাগের দুর্দান্ত নৈপুণ্যে পুরো ম্যাচে কাজাখস্তানকে কোনো সুযোগই দেয়নি বাংলাদেশ।এর আগে নিজেদের প্রথম দুই ম্যাচে চাইনিজ তাইপেই ও পাকিস্তানকে হারিয়েছিল তারা। ফলে টানা তিন জয়ে অপরাজিত থেকেই চ্যালেঞ্জার পুলের শীর্ষস্থান নিশ্চিত করল লাল-সবুজের দল। আগামীকাল বুধবার গ্রুপ পর্বের নিয়ম রক্ষার শেষ ম্যাচে হংকং চায়নার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়।
১ দিন আগে
আসন্ন এশিয়ান গেমসের পুরুষ ও নারী ক্রিকেট প্রতিযোগিতার সূচি ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে ক্রিকেটের ম্যাচগুলো। সব ম্যাচই টি-টোয়েন্টি ফরম্যাটে জাপানের নাগোয়ার পালোমা মিজুহো স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।নারী ক্রিকেটের খেলা শুরু হবে ১৭ সেপ্টেম্বর। এই বিভাগের সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ২০ সেপ্টেম্বর। এরপর ২২ সেপ্টেম্বর হবে ব্রোঞ্জ পদকের ম্যাচ ও ফাইনাল। অন্যদিকে পুরুষ ক্রিকেটের গ্রুপ পর্ব চলবে ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর। বাছাই করা দল হিসেবে পাকিস্তান, ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কা সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে প্রতিযোগিতা শুরু করবে।সূচি অনুযায়ী, ২৮ সেপ্টেম্বর কোয়ার্টার ফাইনালে পাকিস্তান মুখোমুখি হবে ‘বি’ গ্রুপের দ্বিতীয় সেরা দলের। একই দিনে ভারত খেলবে ‘এ’ গ্রুপের রানার্সআপের বিপক্ষে।ড্র অনুযায়ী, এবারের প্রতিযোগিতায় ভারত ও পাকিস্তান একে অপরের মুখোমুখি হতে পারে কেবল সোনার পদকের ফাইনাল অথবা ব্রোঞ্জ পদকের ম্যাচে। দুই ম্যাচই অনুষ্ঠিত হবে ৩ অক্টোবর। পুরুষ বিভাগের সেমিফাইনাল হবে ১ অক্টোবর।এর আগে ২০২৩ সালে চীনে অনুষ্ঠিত এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে সোনা জিতেছিল ভারত। আফগানিস্তানের বিপক্ষে ফাইনাল ম্যাচটি কোনো ফল ছাড়াই শেষ হওয়ায় বাছাইয়ের ভিত্তিতে ভারতকে স্বর্ণপদক দেওয়া হয়। আফগানিস্তান পায় রৌপ্য। ব্রোঞ্জ পদকের ম্যাচে বাংলাদেশের কাছে ছয় উইকেটে হেরে তৃতীয় স্থান অর্জনে ব্যর্থ হয় পাকিস্তান। বাংলাদেশ জিতে নেয় ব্রোঞ্জ।নারী ক্রিকেটেও ২০২৩ এশিয়ান গেমসে একইভাবে ভারত স্বর্ণপদক জেতে। শ্রীলঙ্কা রৌপ্য এবং দুইবারের স্বর্ণজয়ী পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ ব্রোঞ্জপদক অর্জন করে।পুরুষ ক্রিকেটের সূচিগ্রুপ পর্ব (২৪-২৬ সেপ্টেম্বর) কোয়ার্টার ফাইনাল-২৮ সেপ্টেম্বর সকাল ৯টা-পাকিস্তান বনাম বি-২ দুপুর ২টা-ভারত বনাম এ-২কোয়ার্টার ফাইনাল-২৯ সেপ্টেম্বর সকাল ৯টা-শ্রীলঙ্কা বনাম এ-১ দুপুর ২টা-বাংলাদেশ বনাম বি-১ সেমিফাইনাল-১ অক্টোবর সকাল ৯টা-সেমিফাইনাল ১ দুপুর ২টা-সেমিফাইনাল ২ ৩ অক্টোবরসকাল ৯টা-ব্রোঞ্জ পদকের ম্যাচ দুপুর ২টা-ফাইনালনারী ক্রিকেটের সূচিকোয়ার্টার ফাইনাল ১৭ সেপ্টেম্বর সকাল ৯টা-বাংলাদেশ বনাম চীন দুপুর ২টা-পাকিস্তান বনাম থাইল্যান্ড ১৮ সেপ্টেম্বর সকাল ৯টা-শ্রীলঙ্কা বনাম মালয়েশিয়া দুপুর ২টা-ভারত বনাম জাপানসেমিফাইনাল-২০ সেপ্টেম্বর সকাল ৯টা-সেমিফাইনাল ১ দুপুর ২টা-সেমিফাইনাল ২২২ সেপ্টেম্বরসকাল ৯টা-ব্রোঞ্জ পদকের ম্যাচ দুপুর ২টা -ফাইনাল
১ দিন আগে