ঢাকা বুধবার ০৬ বৈশাখ ১৪৩১ বিকাল ০৪:৫৫:২৬ (06-May-2026)
বিজয়ের ড্রাইভারের ছেলেও এখন এমএলএ

বিজয়ের ড্রাইভারের ছেলেও এখন এমএলএ


চেন্নাইয়ের গুরুত্বপূর্ণ বিরুগামবাক্কম আসন থেকে জয় পেয়েছেন তামিলরা ভেট্রি কাজাগাম (টিভিকে) বিজয়ের দলের ৩০ বছর বয়সি সাবারিনাথন। তিনি থালাপতি বিজয়ের ব্যক্তিগত ড্রাইভারের ছেলে হিসেবে পরিচিত। প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই বড়ো ব্যবধানে জয় পেয়ে আলোচনায় উঠে এসেছেন তিনি। জানা গেছে, এই আসনে সাবারিনাথন প্রায় ২২ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেছেন দ্রাবিড় মুন্নেত্রা কাজাগামের প্রার্থী প্রভাকারা রাজা এবং অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুন্নেত্রা কাজাগামের প্রার্থী বিরুগাই রভিকে। তার এই জয় টিভিকের তরুণ নেতৃত্বের উত্থানকেও সামনে এনেছে। এবারের নির্বাচনে ২৩৪ আসনের মধ্যে ১০৭টি আসন পেয়ে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে টিভিকে। নির্বাচনে বড়ো ধাক্কা খেয়েছে ডিএমকে। মুখ্যমন্ত্রী এমকে স্টালিন কোলাথুর আসনে টিভিকের ভিএস বাবুর কাছে পরাজিত হয়েছেন। তবে তার ছেলে উধয়নিধি স্টালিন চেপক-থিরুভাল্লিকেনি আসনে জয় ধরে রাখতে সক্ষম হয়েছেন। ড্রাইভারের ছেলে থেকে এমএলএ হয়ে ওঠা সাবারিনাথনের এই সাফল্য তামিলনাড়ুর রাজনীতিতে এক নতুন বার্তা দিচ্ছে।

১ ঘন্টা আগে

বিধানসভা নির্বাচনে এগিয়ে বিজয়ের দল

বিধানসভা নির্বাচনে এগিয়ে বিজয়ের দল


তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের প্রাথমিক ভোট গণনার শুরুতেই চমক দেখাচ্ছেন অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়। সোমবার (৪ মে) স্থানীয় সময় সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হয়। সবশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, তামিলনাড়ুতে তামিলরা ভেত্রি কাঝাগম (টিভিকে) এগিয়ে থেকে দ্রাবিড় মুন্নেত্র কা ঝা গমকে (ডিএমকে) পিছনে ফেলেছে। এবারের নির্বাচনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতাসীন ডিএমকে, বিজেপি জোট (এআইএডিএমকে) ও টিভিকে মুখোমুখি লড়াই করছে। বিজয় পেরাম্বুর আসনে এগিয়ে থাকলেও তিরুচিরাপল্লী ইস্ট আসনে এখনও পিছিয়ে। বিভিন্ন কেন্দ্রে দেখা যাচ্ছে টিভিকে এআইএডিএমকে তৃতীয় স্থানে ঠেলে দিয়েছে, যদিও এখন পর্যন্ত অনেক জায়গায় ডিএমকে এগিয়ে রয়েছে। তামিলনাড়ুতে চলচ্চিত্র জগতের তারকাদের রাজনীতিতে প্রবেশের দীর্ঘ ইতিহাস রয়েছে। এই প্রেক্ষাপটে বিজয়ের উত্থানে নতুন করে আলোচনায় এসেছে এম জি আর ফ্যাক্টর। তিনি এই অবস্থান ধরে রাখতে পারলে এম জি রামাচন্দ্র এবং জে জয়ললিতার পর তৃতীয় বড়ো অভিনেতা ও রাজনীতিবিদ হিসেবে রাজ্যে গভীর প্রভাব ফেলতে পারেন।

২ দিন আগে

‘কিং’ নিয়ে নতুন রেকর্ড গড়ার পথে শাহরুখ

‘কিং’ নিয়ে নতুন রেকর্ড গড়ার পথে শাহরুখ


বলিউডে সিনেমা মুক্তির আগেই আয় নতুন কিছু নয়, তবে কিং-কে ঘিরে তা এবার নতুন মাত্রা পেয়েছে। শাহরুখ খান অভিনীত সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবিটি মুক্তির আগেই প্রায় ২৫০ কোটি রুপি আয় করে ফেলেছে, যা চলতি বছরের অন্যতম বড়ো প্রি-রিলিজ সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। পরিচালক সিদ্ধার্থ আনন্দের এই বহুল প্রতীক্ষিত ছবিটি এখনো প্রেক্ষাগৃহে আসেনি, কিন্তু ব্যাবসায়িকভাবে ইতোমধ্যেই শক্ত অবস্থান তৈরি করেছে। জানা গেছে, ভারতের ডিস্ট্রিবিউশন কোম্পানি পেন মাধুর ছবিটির অল-ইন্ডিয়া থিয়েট্রিক্যাল রাইটস কিনেছে প্রায় ২৫০ কোটি রুপিতে। ছবিটির সম্ভাব্য বাজেট ধরা হচ্ছে প্রায় ৪০০ কোটি রুপি। অর্থাৎ মুক্তির আগেই বাজেটের অর্ধেকের বেশি উঠে এসেছে। বিশ্লেষকদের মতে, এ ধরনের বড়ো অঙ্কের চুক্তি সাধারণত সুপারস্টারকেন্দ্রিক প্রজেক্টেই দেখা যায়— এ ক্ষেত্রে যার কেন্দ্রে রয়েছেন শাহরুখ খান। এই বিশাল চুক্তির পেছনে কেবল নির্মাণ বা গল্প নয়, বড়ো ভূমিকা রেখেছে শাহরুখের ব্র্যান্ড ভ্যালু। তার প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট-এর সঙ্গে পেন মারধরের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। এর আগে তারা ‘জওয়ান’, ‘ডানকি’, ‘জিরো’ ও ‘বদলা’র মতো সিনেমা বিতরণ করেছে, যা ডিস্ট্রিবিউটরদের আস্থা আরও বাড়িয়েছে।‘কিং’এ শাহরুখ খান। এক্স থেকে জানা গেছে, যশ রাজ ফিল্মস ও ধর্মা প্রোডাকশনস-এর মতো বড়ো ব্যানারও ছবিটির রাইটস পেতে আগ্রহ দেখিয়েছিল। শুধু ব্যাবসা নয়, গল্প ও কাস্টিংয়েও আগ্রহ তৈরি করেছে ‘কিং’। ছবিতে একজন মেন্টর ও তার শিষ্যের দ্বন্দ্বের গল্প তুলে ধরা হবে। এতে দুই ভিন্ন টাইমলাইনে একই চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে— তরুণ ও পরিণত দুই বয়সে। ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি, অভিষেক বচ্চন, অনিল কাপুর ও আরশাদ ওয়ার্সি। সবচেয়ে বড়ো চমক হিসেবে এই ছবির মাধ্যমেই বড়ো পর্দায় অভিষেক হচ্ছে সুহানা খান-এর, যিনি এর আগে ‘দ্য আর্চিজ’ দিয়ে ওটিটিতে আত্মপ্রকাশ করেছিলেন।

৩ দিন আগে

হাজার কোটির ক্লাবে রণবীরের ‘ধুরন্ধর ২’

হাজার কোটির ক্লাবে রণবীরের ‘ধুরন্ধর ২’


বক্স অফিসে ঝড় তুলেছে রণবীর সিং অভিনীত অ্যাকশন থ্রিলার ‘ধুরন্ধর : দ্য রিভেঞ্জ’ (ধুরন্ধর ২)। মুক্তির পর থেকেই দর্শক ও সমালোচকদের প্রশংসায় ভাসছে ছবিটি, ইতোমধ্যেই ছাড়িয়ে গেছে হাজার কোটি রুপির মাইলফলক। তবে এই সাফল্যের নেপথ্যে রয়েছে পরিচালক আদিত্য ধরের এক সাহসী ও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত। সম্প্রতি জানা গেছে, ছবিটির অ্যাকশন দৃশ্যে কৃত্রিম প্রযুক্তির (ভিএফএক্স) পরিবর্তে ব্যবহার করা হয়েছে জ্যান্ত সব উপাদান। অ্যাকশন ডিরেক্টর প্রকাশের দেওয়া তথ্যমতে, ছবির ক্লাইম্যাক্সে রণবীর সিং ও অর্জুন রামপালের লড়াইয়ের সময় বাস্তবতা ফুটিয়ে তুলতে ব্যবহার করা হয়েছে ৫০০ লিটার পেট্রোল এবং ২৫ কেজি বিস্ফোরক। বড়ো বড়ো তেলের ট্যাঙ্কার ও কন্টেইনার উড়িয়ে দেওয়ার দৃশ্যগুলো গ্রাফিক্স ছাড়াই বাস্তবে ধারণ করা হয়েছে। বিপজ্জনক এই শুটিং চলাকালে রণবীর সিং ও অর্জুন রামপাল সরাসরি সেটে উপস্থিত ছিলেন। জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও দুই অভিনেতা দৃশ্যটি নিখুঁত করতে সাহসিকতার পরিচয় দিয়েছেন। মূলত টানটান উত্তেজনা আর পাকিস্তান-বিরোধী পটভূমিই ছবিটিকে বর্তমান সময়ের অন্যতম সেরা ব্লকবাস্টারে পরিণত করেছে। এদিকে ‘ধুরন্ধর ২’-এর অভাবনীয় সাফল্যের পর পরিচালক আদিত্য ধর তার পরবর্তী প্রজেক্টের প্রস্তুতি শুরু করেছেন। গুঞ্জন রয়েছে, ২০২৭ সালের মার্চে শুরু হতে যাওয়া সেই সিনেমাতেও কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে রণবীর সিংকে। বর্তমানে বড়ো পর্দার রাজত্ব শেষে ছবিটি এখন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির অপেক্ষায় প্রহর গুনছে।

৫ দিন আগে

ফ্লপ হওয়ায় যে সিনেমার পারিশ্রমিক ফিরিয়ে দেন শাহরুখ

ফ্লপ হওয়ায় যে সিনেমার পারিশ্রমিক ফিরিয়ে দেন শাহরুখ

৩০ এপ্রিল ২০২৬ সকাল ০৯:২১:১৭

‘থ্রি ইডিয়টস টু’ নিয়ে কাজ করছেন আমির খান

‘থ্রি ইডিয়টস টু’ নিয়ে কাজ করছেন আমির খান

২৮ এপ্রিল ২০২৬ দুপুর ০১:০৪:৫১

১০০ কোটির মাইলফলকে অক্ষয়ের ‘ভূত বাংলা’

১০০ কোটির মাইলফলকে অক্ষয়ের ‘ভূত বাংলা’

২৭ এপ্রিল ২০২৬ দুপুর ০১:৪৪:১৬

সালমানের জন্য আমিশার আফসোস

সালমানের জন্য আমিশার আফসোস

২৬ এপ্রিল ২০২৬ দুপুর ০১:৪০:১৪

৪১ বছর বয়সে কত সম্পত্তির মালিক সিদ্ধার্থ

৪১ বছর বয়সে কত সম্পত্তির মালিক সিদ্ধার্থ

১৭ জানুয়ারি ২০২৬ সকাল ০৭:২৫:৩৮

শিরোনাম
অস্ত্র উদ্ধারে ডিসিদের কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর হজ :অজুতে এড়িয়ে চলবেন যে-সব ভুল দেশে এলো হাম-রুবেলা ও পোলিও টিকা বিজয়ের ড্রাইভারের ছেলেও এখন এমএলএ আইপিএল প্লে-অফের দৌড়ে যারা এগিয়ে চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার, আটক ২ যাদের মাছ খাওয়া মানা সমাজকল্যাণমন্ত্রীর মা আর নেই অনার্স ১ম বর্ষের ফরম পূরণের তারিখ ঘোষণা অস্ত্র উদ্ধারে ডিসিদের কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর হজ :অজুতে এড়িয়ে চলবেন যে-সব ভুল দেশে এলো হাম-রুবেলা ও পোলিও টিকা বিজয়ের ড্রাইভারের ছেলেও এখন এমএলএ আইপিএল প্লে-অফের দৌড়ে যারা এগিয়ে চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার, আটক ২ যাদের মাছ খাওয়া মানা সমাজকল্যাণমন্ত্রীর মা আর নেই অনার্স ১ম বর্ষের ফরম পূরণের তারিখ ঘোষণা