ঢাকা শুক্রবার ০৭ শ্রাবণ ১৪৩১ সকাল ০৮:০০:১১ (07-Aug-2026)
২০০ কোটির মাইলফলকে বিজয়ের শেষ সিনেমা

২০০ কোটির মাইলফলকে বিজয়ের শেষ সিনেমা


থালাপতি বিজয়ের শেষ সিনেমা নিয়ে উন্মাদনা ছিল ব্যাপক। অবশেষে নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘জনা নায়াগান’। দক্ষিণী সুপারস্টারের বিদায়ী সিনেমা মুক্তির দ্বিতীয় সপ্তাহেও বক্স অফিসে ঝড় তুলে চলেছে। এরই মধ্যে দেশের বাজারে ২০০ কোটি রুপি আয়ের মাইলফলকে পৌঁছেছে।স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ১৩তম দিনে সিনেমাটি ভারতে ২.১০ কোটি টাকা ব্যবসা করে নিট ১৮১.৫৫ কোটিতে পৌঁছেছে, যা আন্তর্জাতিক কালেকশনসহ মোট ৩০৩.৭৪ কোটি টাকায় দাঁড়িয়েছে।দীর্ঘদিন ধরেই জটিলতার ঘেরাটোপে বন্দি ছিল থালাপতি বিজয়ের শেষ সিনেমাটি। বারবার আটকে যাচ্ছিল প্যান-ইন্ডিয়ান সিনেমাটির প্রেক্ষাগৃহে মুক্তি। তখন থেকেই দর্শকরা অধীর হয়ে ছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয়ের শেষ সিনেমাটি দেখার। একই সময়ে হলিউডের দুই মেগা মুভি ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’ ও ‘দ্য ওডিসি’ মুক্তি পেয়েছে। তার পরও তীব্র প্রতিযোগিতা সত্ত্বেও বিজয়ের এই রাজনৈতিক অ্যাকশন ড্রামাটি দর্শককে সিনেমাহলে ধরে রাখতে সমর্থ হচ্ছে।১৩তম দিনে তামিল সংস্করণ থেকেই এসেছে সিংহভাগ ১.৮০ কোটি টাকা। আর হিন্দি ও তেলুগু সংস্করণ মিলিয়ে আয় হয়েছে যথাক্রমে ২৮ লাখ ও ২ লাখ টাকা। এ ছাড়া বিদেশে সিনেমাটির আয় ধরে রেখে ৯২ কোটি টাকায় পৌঁছেছে।অভিনয়ে ইতি টেনে পূর্ণাঙ্গ রাজনীতিতে মনোযোগ দিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়া প্রিয় তারকাকে বড় পর্দায় শেষবারের মতো দেখার এই আবেগই ভক্তদের প্রেক্ষাগৃহে টেনে আনছে। পাশাপাশি চমৎকার অভিনয়, টানটান গল্প, আবেগঘন দৃশ্যপট এবং চিরচেনা থালপাতি উপাদানগুলোর যুগলবন্দি সিনেমাপ্রেমীদের দারুণভাবে বিমোহিত করেছে।এইচ বিনোথ পরিচালিত ‘জন নায়গন’ সিনেমাটি গত ২৩ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এ সিনেমাটিতে থালপাতি বিজয়ের বিপরীতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন পূজা হেগড়ে। খলনায়কের চরিত্রে ববি দেওল ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মমিথা বাইজু ও প্রকাশ রাজের মতো জনপ্রিয় সব তারকা। সূত্র: আইডব্লিউএম বাজসব মিলিয়ে বিজয়ের ক্যারিয়ারের এই স্মরণীয় বিদায় পর্ব বিনোদন জগতে বড়সড় আলোড়ন সৃষ্টি করেছে।

১৭ ঘন্টা আগে

রাজধানীতে দুই জায়গায় উন্মুক্ত কনসার্ট আজ

রাজধানীতে দুই জায়গায় উন্মুক্ত কনসার্ট আজ


জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আজ (৫ আগস্ট) রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে দুটি বড় উন্মুক্ত কনসার্ট। জুলাই আন্দোলনের স্মৃতি, গণতন্ত্র, ঐক্য ও প্রতিবাদের বার্তা ছড়িয়ে দিতেই এই আয়োজন করা হয়েছে। দুটি কনসার্টই সবার জন্য উন্মুক্ত।জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে ‘বর্ষা বিপ্লবের গান’। এই আয়োজন করেছে মুনসুন কালচারাল অ্যালায়েন্স।এ অনুষ্ঠানে গান পরিবেশন করবে আর্টসেল, শিরোনামহীন, আর্ক, অ্যাভয়েড রাফা, কুঁড়েঘর ও নাহিদ অ্যান্ড মিউজিশিয়ান। একক শিল্পী হিসেবে মঞ্চে থাকবেন আসিফ আকবর, সেজান, পারশা মাহজাবীন এবং কাজী আহনাফ তাহমীদ।অন্যদিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে ‘গণতন্ত্রের জন্য গান’ শীর্ষক আয়োজন। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে এবং বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এ আয়োজন করা হয়েছে।এই অনুষ্ঠানে গান শোনাবে মাইলস, ওয়ারফেজ, ডিফরেন্ট টাচ, লালন, হাইওয়ে, এসেইস এবং রে রে। বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে অনুষ্ঠান। দর্শকদের জন্য প্রবেশদ্বার খুলে দেওয়া হবে দুপুর ১টায়।আয়োজকদের ভাষ্য, জুলাই আন্দোলনের চেতনা, আত্মত্যাগ ও ঐক্যের বার্তা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এবং গানের মাধ্যমে গণতন্ত্র ও স্বাধীনতার চেতনা ছড়িয়ে দিতেই এই দুটি আয়োজন করা হয়েছে।অনুষ্ঠান দুটি ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।

১ দিন আগে

চলে গেলেন অভিনেত্রী রিনা রহমান

চলে গেলেন অভিনেত্রী রিনা রহমান


ছোট ও বড়পর্দার পরিচিত মুখ অভিনেত্রী রিনা রহমান না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।সোমবার (৩ আগস্ট) রাত ৯টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে দেশের শোবিজ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।অভিনেত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা ও পরিচালক অনুভব মাহবুব। সোমবার দিবাগত রাতে সোশ্যাল মিডিয়া ফেসবুক অ্যাকাউন্টে রিনা রহমানের একটি ছবি পোস্ট করে সেখানে এ তথ্য জানান তিনি।জানা গেছে, দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন রিনা রহমান। অসুস্থতার মধ্যেও অভিনয় চালিয়ে গেলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সম্প্রতি তিনি নিয়মিত কাজ করতে পারছিলেন না।মৃত্যুর আগে তিনি জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘পরম্পরা’-তে অভিনয় করছিলেন। তবে অসুস্থতার কারণে কিছুদিন ধরে ওই নাটকের শুটিংয়ে অনিয়মিত ছিলেন।দীর্ঘ অভিনয়জীবনে টেলিভিশন নাটক, চলচ্চিত্র ও মঞ্চে অসংখ্য বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা অর্জন করেন রিনা রহমান। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘সংশপ্তক’ (১৯৮৭), ‘ঠিকানা’ (১৯৯৪), ‘ঘানি’ (২০০৬) এবং জনপ্রিয় ধারাবাহিক ‘মান অভিমান’।

২ দিন আগে

আবার একসঙ্গে শাকিব-ইধিকা?

আবার একসঙ্গে শাকিব-ইধিকা?


২০২৩ সালে হিমেল আশরাফের ‘প্রিয়তমা’য় প্রথমবার জুটি হয়ে পর্দায় আসেন শাকিব খান ও কলকাতার ইধিকা পাল। সিনেমাটি হয় সুপারহিট। এরপর গত বছর তারা জুটি হন মেহেদী হাসান হৃদয়ের ‘বরবাদ’-এ। সে ছবিও গড়ে ইতিহাস। প্রযোজকের দাবি অনুসারে, ঢাকাই ছবির সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে এটি।সাফল্যের ধারাবাহিকতায় ফের নাকি এক হচ্ছেন শাকিব-ইধিকা। জোরালো গুঞ্জন, হৃদয়ের নতুন সিনেমাতেই দেখা যাবে তাদের। সিনেমাটির প্রাথমিক নাম ‘নিঃস্ব’। এতে শাকিবের অভিনয়ের খবর আগেই নিশ্চিত করেছেন নির্মাতা। এখন বাকি নায়িকা-সংবাদের।গুঞ্জনের বিষয়ে নির্মাতা হৃদয় জানান, চূড়ান্তভাবে কারো সঙ্গে এখনো কথা হয়নি। তবে নায়িকা হিসেবে যাদের নিয়ে ভাবছেন, তার মধ্যে ইধিকাও আছেন। সুতরাং ইধিকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সপ্তাহ খানেকের মধ্যেই এ বিষয়ে নিশ্চিত খবর দেবেন বলেও জানান নির্মাতা।জানা গেছে, বর্তমানে ‘নিঃস্ব’ সিনেমার চিত্রনাট্যের ঘষামাজা চলছে। অক্টোবরে শুরু হবে শুটিং। এখানেও শাকিবকে অ্যাকশন তারকা হিসেবে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন পরিচালক। তবে গল্প আর উপস্থাপনে ভিন্নতা থাকবে। আগামী বছরের রোজার ঈদে সিনেমাটি মুক্তি পাবে।

৩ দিন আগে

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে রাজধানীতে কনসার্ট

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে রাজধানীতে কনসার্ট

২ আগস্ট ২০২৬ দুপুর ০১:৩৯:১১

কোটি টাকায় বিক্রি হলো বিটিএস তারকা জিমিনের সেই শার্ট

কোটি টাকায় বিক্রি হলো বিটিএস তারকা জিমিনের সেই শার্ট

২ আগস্ট ২০২৬ দুপুর ১২:৩৩:০০

কোটি টাকায় বিক্রি হলো বিটিএস তারকা জিমিনের সেই শার্ট

কোটি টাকায় বিক্রি হলো বিটিএস তারকা জিমিনের সেই শার্ট

২ আগস্ট ২০২৬ দুপুর ১২:৩৩:০০

শুটিংয়ে গুরুতর আহত রাশমিকা মান্দানা

শুটিংয়ে গুরুতর আহত রাশমিকা মান্দানা

১ আগস্ট ২০২৬ দুপুর ০২:০৬:২৩

গুলশানের চামেলিতে আইনজীবী বাঁধন

গুলশানের চামেলিতে আইনজীবী বাঁধন

৩০ জুলাই ২০২৬ রাত ১২:৩৪:৩২

সাকিবকে টপকে পরীমনির নতুন রেকর্ড

সাকিবকে টপকে পরীমনির নতুন রেকর্ড

২৯ জুলাই ২০২৬ সকাল ১১:৫৯:২৭

বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান’

বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান’

২৯ জুলাই ২০২৬ সকাল ১১:৪৪:৩৯

ঢাকাই সিনেমায় আসছেন 'পাখি' খ্যাত মধুমিতা!

ঢাকাই সিনেমায় আসছেন 'পাখি' খ্যাত মধুমিতা!

২৮ জুলাই ২০২৬ সকাল ১১:৩৮:৫২

শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ

শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ

২৭ জুলাই ২০২৬ সকাল ০৮:২৩:২৯

অপূর্ণ প্রেম নিয়ে মুখ খুললেন শাকিব খান

অপূর্ণ প্রেম নিয়ে মুখ খুললেন শাকিব খান

২৬ জুলাই ২০২৬ দুপুর ১২:৪৯:০৩

৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

২৫ জুলাই ২০২৬ সকাল ১০:২৪:১৬

1–15 / মোট 162টি সংবাদ  |  পৃষ্ঠা 1 / 11
শিরোনাম
বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ এবার আসামি হচ্ছেন মাকসুদ কামাল-জাফর ইকবাল উত্তর মেরু অভিযানে বাংলাদেশী শিক্ষার্থী প্রত্যয় আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরকে আত্মসমর্পণের নির্দেশ র‍্যাব বিলুপ্ত করে আনা হচ্ছে নতুন বাহিনী, খসড়া আইন প্রকাশ বাংলাদেশের ওমরাহ যাত্রীদের জন্য সৌদির নতুন নিয়ম এসএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরো ৬ শিশুর মৃত্যু স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ ২০ অগাস্ট রাষ্ট্রপতি নির্বাচন: ইসি ২০০ কোটির মাইলফলকে বিজয়ের শেষ সিনেমা বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ এবার আসামি হচ্ছেন মাকসুদ কামাল-জাফর ইকবাল উত্তর মেরু অভিযানে বাংলাদেশী শিক্ষার্থী প্রত্যয় আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরকে আত্মসমর্পণের নির্দেশ র‍্যাব বিলুপ্ত করে আনা হচ্ছে নতুন বাহিনী, খসড়া আইন প্রকাশ বাংলাদেশের ওমরাহ যাত্রীদের জন্য সৌদির নতুন নিয়ম এসএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরো ৬ শিশুর মৃত্যু স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ ২০ অগাস্ট রাষ্ট্রপতি নির্বাচন: ইসি ২০০ কোটির মাইলফলকে বিজয়ের শেষ সিনেমা