রাজধানী ঢাকায় বিদ্যুতের লোড কমাতে সব বাসায় সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী বিদ্যুৎ, জ্বালানি ও নির্মাণ সরঞ্জাম বিষয়ক বিআইআইডি এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এ কথা জানান।মন্ত্রী বলেন, বিদ্যুতের ব্যাকআপ ব্যবস্থা তৈরি করতে সোলার পাওয়ারকে সহজলভ্য করা হবে। আগামী জুন মাসের মধ্যে সরকারি আদেশ জারির মাধ্যমে এ বিষয়ে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে।
৩ ঘন্টা আগে
সিদ্ধ ডিম। সহজলভ্য, সাশ্রয়ী এবং পুষ্টিগুণে ভরপুর এই খাবারটি সব বয়সের মানুষের জন্যই উপকারী। পুষ্টিবিদদের মতে, দুধের পাশাপাশি ডিমকেও ধরা হয় উচ্চমানের প্রোটিনের ‘গোল্ড স্ট্যান্ডার্ড’ হিসেবে।পুষ্টির দিক থেকে কতটা সমৃদ্ধ?একটি বড়ো সিদ্ধ ডিমে থাকে প্রায় ৭৭ ক্যালোরি, ৬.৩ গ্রাম উচ্চমানের প্রোটিন, ৫.৩ গ্রাম ফ্যাট এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিটামিন ও খনিজ উপাদান। এছাড়াও এতে রয়েছে আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ভিটামিন এ ও ডি। বিশেষভাবে উল্লেখযোগ্য হলো : লুটেইন ও জিয়াজ্যানথিন নামের অ্যান্টিঅক্সিডেন্ট, যা চোখের সুস্থতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।কেন খাবেন সিদ্ধ ডিম?ওজন নিয়ন্ত্রণে বড়ো হলো :গর্ভাবস্থায় উপকারী : প্রোটিন ও ভিটামিন ডি ভ্রূণের হাড় ও দাঁতের গঠন এবং সার্বিক বিকাশে সহায়তা করে।মস্তিষ্কের কার্যকারিতা সহায়ক : ডিমে থাকা কোলিন মস্তিষ্কের বিকাশ ও স্মৃতিশক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।চোখের সুরক্ষায় উপকারী : ডিমের অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান বয়সজনিত চোখের সমস্যা কমাতে সাহায্য করে।সহজ ও পুষ্টিকর বিধায় : ব্যস্ত জীবনে দ্রুত পুষ্টি পেতে সিদ্ধ ডিম হতে পারে আদর্শ খাবার।কিছু সতর্কতা :ডিমে স্যাচুরেটেড ফ্যাট থাকায় অতিরিক্ত খেলে ‘খারাপ’ কোলেস্টেরল বাড়তে পারে। তাই পরিমিত খাওয়াই উত্তম। বিশেষ করে যাদের কার্যকর : বা উচ্চ কোলেস্টেরল আছে, তাদের ক্ষেত্রে নিয়ন্ত্রণ
৩ ঘন্টা আগে
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় অবহেলার অভিযোগ তুলে, সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলার আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম আরিফুল ইসলামের আদালতে এ আবেদন করেন নিহত শিক্ষার্থী উক্য ছাইং মারমার বাবা উসাইমং মারমা। বাদীপক্ষের আইনজীবী এস কে এম শরীফ উদ্দিন জানান, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ পরে দেবে বলে জানিয়েছে। আরও যাদের আসামি করার আবেদন করা হয়েছে, তারা হলেন— ইউনূস সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, সাবেক শিক্ষা সচিব সিদ্দিক জুবায়ের, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, এয়ার ভাইস মার্শাল মোরশেদ মোহাম্মদ খায়ের উল আফসার, গ্রুপ ক্যাপ্টেন রিফাত আক্তার জিকু, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিংবডির উপদেষ্টা অবসরপ্রাপ্ত কর্নেল নুরনবী, অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম, প্রিন্সিপাল (প্রশাসন) মাসুদ আলম, স্কুল শাখার প্রিন্সিপাল রিফাত নবি, রাজউক চেয়ারম্যান, রাজউকের ফিল্ড সুপার ভাইয়ের (উত্তরা)।
৩ ঘন্টা আগে
শাকিব খান অভিনীত ‘প্রিন্স : ওয়ান্স আপন এই টাইম ইন ঢাকা’ সিনেমার সার্টিফিকেশন সনদ স্থগিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। একই সঙ্গে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সিনেমাটি দেশের কোনো প্রেক্ষাগৃহে প্রদর্শন করা যাবে না বলে জানানো হয়েছে। তথ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। সেখানে উল্লেখ করা হয়, সার্টিফিকেশনবিহীন গান ও দৃশ্য সংযোজন করে সিনেমাটি প্রদর্শনের অভিযোগের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বোর্ডের পক্ষ থেকে আরও বলা হয়, সার্টিফিকেটপ্রাপ্ত কপিতে থাকা ধূমপান ও মাদক সেবনের সতর্কবার্তা পরিবর্তন করে মুদ্রণ যোগ্য ফন্টে প্রদর্শনের অভিযোগও পাওয়া গেছে। অভিযোগে আরও উল্লেখ করা হয়, সিনেমাটিতে ‘তোমাকে ছাড়া’ নামের একক গান সিরিজের অংশ হিসেবে ব্যবহার করা হয়েছে এবং ভারতের একটি মরুভূমিতে রামদা দিয়ে নির্বিচারে মানুষ হত্যার দৃশ্য প্রদর্শন করা হয়েছে। এছাড়া বোর্ড কর্তৃক পূর্বে কর্তন করা কিছু দৃশ্য পুনরায় সংযোজন করার অভিযোগও আনা হয়েছে। এর মধ্যে রয়েছে চাপাতি দিয়ে হাত কর্তন, গলার রগ কেটে ফেলার মতো সহিংস দৃশ্য এবং নারীদের অশালীন পোশাক ও অরুচিকর অঙ্গভঙ্গির দৃশ্য। এসব অনিয়মের কারণেই চলচ্চিত্রটির সার্টিফিকেশন সনদ স্থগিত করা হয়েছে বলে জানানো হয়েছে।
৪ ঘন্টা আগে