ঢাকা বৃহস্পতিবার ০৬ শ্রাবণ ১৪৩১ সকাল ০৩:৫৩:৩৬ (06-Aug-2026)
মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারি, ৩ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারি, ৩ বাংলাদেশি নিহত


মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারিতে ৩ বাংলাদেশি নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। দেশটির রাজধানী কুয়ালালামপুরের অদূরে নেগরি সিমবিলান প্রদেশের তামান লিঙ্গিরের একটি বাড়ি থেকে সোমবার বিকেলে লাশ তিনটি উদ্ধার করে স্থানীয় পুলিশ।নেগরি সিমবিলান পুলিশের বরাতে মালয়েশিয়ার সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমস মঙ্গলবার এক খবরে বলেছে, এই ঘটনায় আরো এক বাংলাদেশি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হতাহতদের পরিচয় এখনো জানা যায়নি।নেগরি সেমবিলান পুলিশ প্রধান দাতুক আলজাফনি আহমদ বলেন, মারামারির ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ আনুমানিক ৪০ বছর বয়সি এক বাংলাদেশিকে আটক করেছে। স্থানীয় সময় সোমবার বিকেল সোয়া ৪টার দিকে তামান লিঙ্গিরের ওই বাড়িতে বেশ কয়েকজন বাংলাদেশির মধ্যে মারামারির বিষয়ে পুলিশ স্থানীয় মানুষের কাছ থেকে খবর পায়। লিঙ্গি থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এক বাংলাদেশি পুরুষকে গ্রেপ্তার করে। পরে প্রাথমিক তদন্তের সূত্র ধরে পুলিশ লিঙ্গির সুয়া মাঙ্গিস এস্টেট থেকে দুটি মৃতদেহ উদ্ধার করে। পরে আরো একটি মৃতদেহ উদ্ধার করা হয়। শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত পাওয়ায় ওই ৩ বাংলাদেশির মৃত্যু নিশ্চিত করা হয়েছে। আরেকজন আহত হয়ে রেম্বাউ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।প্রাথমিক তদন্তের বরাত দিয়ে আলজাফনি আহমদ বলেন, মারামরির ঘটনায় জড়িত সবাই সহকর্মী ছিলেন। তারা এক জায়গায় কাজ করতেন, একই বাসায় থাকতেন। ধারণা করা হচ্ছে, ঘটনাটি একাধিক স্থানে ঘটেছে এবং ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে।আটক সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে আগের কোনো অপরাধমূলক রেকর্ড নেই তথ্য দিয়ে পুলিশ বলেছে, তাকে রিমান্ডে নিতে আবেদনের জন্য মঙ্গলবার পোর্ট ডিকসন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।

১ দিন আগে

পর্তুগালে বাড়ছে বাংলাদেশিদের কাজের সুযোগ

পর্তুগালে বাড়ছে বাংলাদেশিদের কাজের সুযোগ


বাংলাদেশ থেকে বিদেশে কর্মসংস্থানের গন্তব্য হিসেবে ইউরোপের দেশ পর্তুগালের গুরুত্ব বাড়ছে। দেশটিতে শ্রমিক সংকট বাড়তে থাকায় বিভিন্ন খাতে বিদেশি কর্মী নিয়োগের সুযোগ তৈরি হয়েছে, যার ফলে দক্ষ বাংলাদেশি কর্মীদের জন্য নতুন সম্ভাবনা উন্মুক্ত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, দেশটিতে বর্তমানে নির্মাণশিল্প, কৃষি, হোটেল-রেস্টুরেন্ট, পরিবহন এবং কারখানা খাতে সবচেয়ে বেশি কর্মীর চাহিদা রয়েছে। এছাড়া তথ্যপ্রযুক্তি, ইঞ্জিনিয়ারিংসহ উচ্চ দক্ষতাসম্পন্ন পেশাতেও বিদেশি কর্মীদের নিয়োগ দেওয়া হচ্ছে। বিশ্লেষকদের মতে, কর্মী সংকট, অর্থনৈতিক উন্নয়ন এবং সরকারের সহায়ক নীতির সমন্বয়ে পর্তুগাল এখন বিদেশি কর্মীদের জন্য আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে। বিশেষ করে দক্ষ বাংলাদেশি কর্মীদের জন্য এটি একটি সম্ভাবনাময় বাজার হিসেবে বিবেচিত হচ্ছে।তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এই সুযোগ কাজে লাগাতে হলে প্রয়োজন সঠিক দক্ষতা, ভাষাজ্ঞান এবং বৈধ প্রক্রিয়ায় অভিবাসনের প্রস্তুতি। দেশটিতে দুটি পদ্ধতিতে বাংলাদেশি প্রবাসী শিক্ষার্থীরা বিশ্বের নামকরা কোম্পানিগুলোতে কাজের জন্য আবেদন করতে পারেন। প্রথমত, বাংলাদেশের সনদকে ইকুইভ্যালেন্সের মাধ্যমে পর্তুগিজ সমমান সনদ নিয়ে কাজের জন্য অনলাইনে আবেদন করতে পারেন। আবেদনকারী শিক্ষার্থীর অবশ্যই রেসিডেন্স পারমিট থাকতে হবে। কারণ, ইউরোপীয় কোম্পানিগুলো যখন চাকরির ইন্টারভিউর জন্য ডাকে, বেশির ভাগ কোম্পানিই পর্তুগালে কাজের অনুমতি আছে কি না, তা যাচাই করে।ইকুইভ্যালেন্স হচ্ছে এমন একটি প্রক্রিয়া, যেখানে Decreto-Lei nr. 238/83 আইন অনুযায়ী একজন পর্তুগিজ কিংবা বিদেশি নাগরিক দেশটিতে বৈধভাবে বসবাসরত সমমান পর্তুগিজ ডিগ্রির জন্য আবেদন করতে পারবেন। মূলত বিদেশিরা ডক্টরেট, মাস্টার্স কিংবা ব্যাচেলরসহ আরও বেশ কিছু নির্দিষ্ট সমমান ডিগ্রির স্বীকৃতির জন্য অনলাইনে ইউনিভার্সিটি লিসবনের [www.ulisboa.pt](http://www.ulisboa.pt) এই লিংকে আবেদনের মাধ্যমে সেবাটি নিতে পারেন।সমমান ডিগ্রির স্বীকৃতির জন্য প্রথমেই বাংলাদেশি নাগরিককে এ দেশের যেকোনো উকিলের মাধ্যমে সার্টিফিকেট পর্তুগিজ ভাষায় ট্রান্সলেট এবং নোটারি করতে হবে। পরবর্তী সময়ে দেশটিতে অবস্থিত নিজ দেশের দূতাবাস কর্তৃক আসল সনদ কি না, তা যাচাই করে ফরেন মিনিস্ট্রি থেকে সত্যায়িত করতে হবে। অনলাইনে আবেদন করার আগে ডক্টরেট ডিগ্রির জন্য ৬০০, মাস্টার্সের জন্য ৫৫০ ও ব্যাচেলরের জন্য ৫০০ ইউরো (অফেরতযোগ্য) ফি পরিশোধ করে আবেদন করতে হবে।পর্তুগালের কোনো নিয়োগকর্তা প্রতিষ্ঠান থেকে অফার লেটার পেলে তবেই কাজের ভিসা প্রক্রিয়া শুরু করা যায়। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানই সাধারণত কর্মীর জন্য ওয়ার্ক পারমিটের আবেদন করে থাকে।ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে- বৈধ পাসপোর্ট, চাকরির চুক্তিপত্র, শিক্ষাগত যোগ্যতার সনদ, কাজের অভিজ্ঞতার প্রমাণ, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবং জীবনবৃত্তান্ত। কিছু ক্ষেত্রে স্বাস্থ্য পরীক্ষা ও থাকার ব্যবস্থার প্রমাণও জমা দিতে হয়। দক্ষতা ও ভাষাগত যোগ্যতাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। অনেক ক্ষেত্রে ইংরেজিতে প্রাথমিক যোগাযোগ দক্ষতা থাকলেই চললেও পর্তুগিজ ভাষা জানলে চাকরি পাওয়া এবং কাজের পরিবেশে মানিয়ে নেওয়া সহজ হয়। বেতন কাঠামোর দিক থেকে দেখা যায়, সাধারণ কাজের ক্ষেত্রে মাসিক আয় ৯২০ থেকে ১০০০ ইউরোর মধ্যে হয়ে থাকে। অন্যদিকে দক্ষ কর্মীদের জন্য এই আয় ১২০০ থেকে ৩০০০ ইউরো বা তারও বেশি হতে পারে।তবে এ ক্ষেত্রে প্রতারণার ঝুঁকিও রয়েছে। ভুয়া দালাল বা অবৈধ এজেন্সির মাধ্যমে চাকরির প্রলোভনে পড়ে অনেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই চাকরিপ্রত্যাশীদের সরাসরি কোম্পানির ওয়েবসাইট বা নির্ভরযোগ্য জব পোর্টালের মাধ্যমে আবেদন করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।সাম্প্রতিক সময়ে পর্তুগালের ভিসা নীতিতেও কিছু পরিবর্তন এসেছে। বিশেষ করে ‘জব সিকার’ ভিসা এখন সীমিত করা হয়েছে এবং আগে থেকেই চাকরি নিশ্চিত করে আবেদন করার প্রবণতা বাড়ছে।সংশ্লিষ্টরা বলছেন, প্রয়োজনীয় দক্ষতা ও সঠিক প্রক্রিয়া অনুসরণ করলে পর্তুগাল বাংলাদেশি কর্মীদের জন্য একটি সম্ভাবনাময় গন্তব্য হয়ে উঠতে পারে।বাংলাদেশি শিক্ষার্থী আফজাল উদ্দিনের সঙ্গে আলাপকালে তিনি জানান, ইউনিভার্সিটি অব নোভায় মাস্টার্সের জন্য পর্তুগালে আসেন। তিনি বলেন, আমার শুরুটা অনেক কঠিন ছিল, কিন্তু ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হতে থাকে। আমি আমার বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের কাছ থেকে অনেক সহযোগিতা পাই। লিংকডইন প্রোফাইলটা গুছানোর পর চাকরি খুঁজতে শুরু করি। অনেকগুলো কোম্পানিতে সাক্ষাৎকার দিই, প্রত্যাখ্যাতও হই, তবে আশা ছাড়িনি। বর্তমানে আমি পড়ালেখার পাশাপাশি একটি প্রাইভেট কোম্পানিতে হিসাবরক্ষক হিসেবে কাজ করছি। 

৩ দিন আগে

সৌদিতে ১৪ হাজার অবৈধ প্রবাসী গ্রেফতার

সৌদিতে ১৪ হাজার অবৈধ প্রবাসী গ্রেফতার


আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে দেশজুড়ে অভিযান চালিয়ে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি প্রবাসীকে গ্রেফতার করেছে সৌদি আরব। এ সময় গ্রেফতার হওয়া ১২ হাজার ৬১৩ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির কর্তৃপক্ষ।শনিবার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, গত ২৩ থেকে ২৯ জুলাই পর্যন্ত পরিচালিত বিশেষ অভিযানে মোট ১৪ হাজার ১৫৪ জন প্রবাসীকে আটক করা হয়।গ্রেফতার হওয়াদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের দায়ে ৭ হাজার ১০৩ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৬৫৪ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৩৯৭ জন রয়েছেন।এ ছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় আরও ১ হাজার ৪১৮ জনকে এবং বেআইনিভাবে দেশ ত্যাগের চেষ্টার সময় ২৩ জনকে আটক করা হয়েছে। একই সঙ্গে আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহন ও আশ্রয় দেওয়ার অভিযোগে ১৭ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে ৩০ হাজার ৬৭৯ জন ব্যক্তি আইনি প্রক্রিয়ার আওতায় রয়েছেন। তাদের মধ্যে ১৭ হাজার ৯০৩ জনকে প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের জন্য নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। এছাড়া ৫ হাজার ৪২৪ জনকে দেশে ফেরার আগে ভ্রমণের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্নের নির্দেশ দেওয়া হয়েছে।মন্ত্রণালয় আরও সতর্ক করে জানিয়েছে, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশে সহায়তা, আশ্রয় বা পরিবহন সুবিধা দিলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।বর্তমানে সৌদি আরবে প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষের বসবাস এবং বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ অভিবাসী শ্রমিক সেখানে কর্মরত রয়েছেন।সূত্র: গালফ নিউজ

৪ দিন আগে

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ


গত বছরের মতো এবারও ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশের চেষ্টাকারী দেশের তালিকায় প্রথম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশের নাম। গত কয়েক বছর ধরেই এই তালিকায় এই শীর্ষ অবস্থানে রয়েছে বাংলাদেশ। তবে ২০২৬ সালে এসে ইতালির পাশাপাশি সাগরপথে গ্রীসে প্রবেশের তালিকাতেও এখন শীর্ষে রয়েছে বাংলাদেশ, যা নতুন রেকর্ড তৈরি করেছে।এ বছরের মার্চে লিবিয়া থেকে গ্রীসে যাওয়ার পথে অন্তত ১৮ জন বাংলাদেশির মৃত্যু হয়, তাদের ১২ জনই সুনামগঞ্জের। ২১ মার্চ লিবিয়ার তোবরুক থেকে ইউরোপের স্বপ্নে বিভোর বাংলাদেশিদের নিয়ে রওনা হয় একটি নৌকা। দিক হারিয়ে ছয় দিন খাদ্য ও পানিশূন্য অবস্থায় ভেসে ছিল নৌকাটি। পরে পাচারকারীদের নির্দেশে মৃতদেহগুলো সাগরে ফেলে দেওয়া হয়। এরপরও এমন মৃত্যুযাত্রা থামেনি।ভূমধ্যসাগর পাড়ি দিয়ে এভাবে ইতালি ও গ্রীসে প্রবেশ করতে গিয়ে লিবিয়ার বিভিন্ন ক্যাম্পে বন্দি থেকে অসংখ্য বাংলাদেশি শারীরিক নির্যাতনের শিকার হচ্ছেন। তাদের জিম্মি করে পরিবারের কাছ থেকে ২৫ থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত আদায় করা হয়েছে। এত কিছুর পরও ইউরোপের স্বপ্নে লিবিয়া যাওয়ার এই প্রবণতা থামছে না।ইউরোপের সীমান্তরক্ষী বাহিনী ফ্রন্টেক্সের তথ্যের বরাত দিয়ে ব্র্যাক জানিয়েছে, ২০২৫ সালে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ২০ হাজার ২৫৯ জন বাংলাদেশি ইউরোপে প্রবেশ করেছেন। ২০২৬ সালের প্রথম ছয় মাসেই ৪ হাজার ২৪৯ জন বাংলাদেশি একইপথে ইতালি প্রবেশ করেছেন। একই সময়ে লিবিয়া থেকে সাগরপথে গ্রীসে গেছেন ৩ হাজার ৬০৮ জন বাংলাদেশি।বেসরকারি সংস্থা ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম বলছে, এভাবে যারা ইউরোপে যাচ্ছে, তাদের বেশিরভাগের বয়স ২৫ থেকে ৪০ বছরের মধ্যে। মাদারীপুর, শরীয়তপুর, সিলেট, সুনামগঞ্জসহ বাংলাদেশের অন্তত ১০-১২টি জেলার মানুষ এভাবে ইউরোপে যেতে মরিয়া। এসব ক্ষেত্রে এখন সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকের বিভিন্ন গ্রুপ ব্যবহার করা হচ্ছে। প্রতারিত বা নির্যাতনের শিকার ব্যক্তিরা দেশে ফিরে মামলা করলেও মূল আসামিরা ধরা-ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে।

১ সপ্তাহ আগে

আরব আমিরাতের ভিসা জটিলতায় বাংলাদেশিরা

আরব আমিরাতের ভিসা জটিলতায় বাংলাদেশিরা

২৯ জুলাই ২০২৬ সকাল ১০:১৯:২৬

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

২৮ জুলাই ২০২৬ রাত ০৮:৫৯:৫৭

সৌদিতে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

সৌদিতে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

২৭ জুলাই ২০২৬ রাত ১২:৪৪:০৩

নিউইয়র্কে গুলিবিদ্ধ বাংলাদেশি ট্যাক্সিচালক

নিউইয়র্কে গুলিবিদ্ধ বাংলাদেশি ট্যাক্সিচালক

২৬ জুলাই ২০২৬ সকাল ১১:৪২:০৫

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল ২ আগস্ট

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল ২ আগস্ট

২৫ জুলাই ২০২৬ বিকাল ০৪:২৩:৫২

লিবিয়ায় জিম্মি ৬ বাংলাদেশি তরুণ

লিবিয়ায় জিম্মি ৬ বাংলাদেশি তরুণ

২৩ জুলাই ২০২৬ বিকাল ০৪:০৬:৫২

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক

২২ জুলাই ২০২৬ রাত ০৯:২১:৩১

আগস্টে আসছে ‘প্রবাসী কার্ড’, মিলবে ১০ বিশেষ সুবিধা

আগস্টে আসছে ‘প্রবাসী কার্ড’, মিলবে ১০ বিশেষ সুবিধা

১৮ জুলাই ২০২৬ রাত ০৯:৪৭:২৯

সৌদিতে সড়ক দুর্ঘটনায় দুই ভাইয়ের প্রাণহানী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় দুই ভাইয়ের প্রাণহানী

১৮ জুলাই ২০২৬ সকাল ১১:০৪:২৩

মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

১৬ জুলাই ২০২৬ দুপুর ০১:১৮:১৩

মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ২৯০ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ২৯০ বাংলাদেশি আটক

১৪ জুলাই ২০২৬ সকাল ১১:৫২:৪৭

1–15 / মোট 52টি সংবাদ  |  পৃষ্ঠা 1 / 4
শিরোনাম
জুলাইয়ের অনুষ্ঠানে তথ্যচিত্র নিয়ে হট্টগোল ‘কমনসেন্স বলে’ শেখ হাসিনা ফিরে আসবেন: রুমিন ফারহানা হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু সেনবাগে১১ দলীয় জোটের সমাবেশ ও বিক্ষোভ মিছিল দাওয়াত না পেয়ে পাবিপ্রবিতে জুলাইয়ের অনুষ্ঠান পণ্ড করে দিল ছাত্রদল আমরা যদি বলি জুলাই কার, জুলাই কার— জুলাই কারোই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই যোদ্ধাদের স্মরণের অনুষ্ঠানে যা দেখলাম, তা দুঃখজনক: রাষ্ট্রপতি বিবাহ বহির্ভূত সম্পর্কের ব্যাপারে ইসলাম যা বলছে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ঘরমুখী মানুষের ঢল, গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ গোপালগঞ্জে ১৫ আগস্ট পর্যন্ত নিরাপত্তা জোরদার জুলাইয়ের অনুষ্ঠানে তথ্যচিত্র নিয়ে হট্টগোল ‘কমনসেন্স বলে’ শেখ হাসিনা ফিরে আসবেন: রুমিন ফারহানা হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু সেনবাগে১১ দলীয় জোটের সমাবেশ ও বিক্ষোভ মিছিল দাওয়াত না পেয়ে পাবিপ্রবিতে জুলাইয়ের অনুষ্ঠান পণ্ড করে দিল ছাত্রদল আমরা যদি বলি জুলাই কার, জুলাই কার— জুলাই কারোই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই যোদ্ধাদের স্মরণের অনুষ্ঠানে যা দেখলাম, তা দুঃখজনক: রাষ্ট্রপতি বিবাহ বহির্ভূত সম্পর্কের ব্যাপারে ইসলাম যা বলছে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ঘরমুখী মানুষের ঢল, গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ গোপালগঞ্জে ১৫ আগস্ট পর্যন্ত নিরাপত্তা জোরদার