ঢাকা বুধবার ০৬ বৈশাখ ১৪৩১ বিকাল ০৫:৪৮:০৬ (06-May-2026)
হঠাৎ কী কারণে ঢাকায় আসছেন হামজা

হঠাৎ কী কারণে ঢাকায় আসছেন হামজা


ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা দেওয়ান চৌধুরি আকস্মিক সফরে ঢাকায় আসছেন। মঙ্গলবার (৫মে) তিনি ঢাকায় পৌঁছাবেন এবং প্রায় চার থেকে পাঁচ দিন অবস্থান করবেন বলে জানা গেছে।  জানা গেছে, এই সফরটি কোনো ফুটবল-সংক্রান্তি কার্যক্রম নয়, বরং ব্যক্তিগত ও বাণিজ্যিক (কমার্সিয়াল) কাজে তিনি বাংলাদেশে আসছেন। ইংল্যান্ডে চলমান ফুটবল মৌসুম শেষ হওয়ায় সাময়িক বিরতির সুযোগে তিনি এই সফরের সময় বের করেছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ফাহাদ করিম জানিয়েছেন, হামজার এই সফর মূলত ব্যক্তিগত। ফেডারেশন আনুষ্ঠানিকভাবে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানে না, তবে ধারণা করা হচ্ছে তিনি কমার্সিয়াল কাজে কয়েকদিন ঢাকায় থাকবেন। এদিকে, আগামী ৫ জুন সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জাতীয় দলের একটি ম্যাচ রয়েছে। ওই ম্যাচের জন্য ২৪ মে থেকে দলের অনুশীলন ক্যাম্প শুরু হওয়ার কথা। আগে সিদ্ধান্ত ছিল হামজা সরাসরি সান মারিনোতে দলের সঙ্গে যোগ দেবেন। তবে আকস্মিক এই ঢাকায় আগমনের কারণে বাফুফে কর্মকর্তারা তার সঙ্গে আসন্ন ম্যাচসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করতে পারেন।

১ দিন আগে

মেসিদের অবিশ্বাস্য হার

মেসিদের অবিশ্বাস্য হার


মেজর লিগ সকারে এক অবিশ্বাস্য ফুটবল নাটকের সাক্ষী হলো ভক্তরা। ইন্টার মায়ামি ৩–০ ব্যবধানে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৪-৩ গোলে ম্যাচ হেরে মাঠ ছেড়েছে। অরল্যান্ডো সিটির এই অভাবনীয় প্রত্যাবর্তনের রূপকার ছিলেন আর্জেন্টাইন মিডফিল্ডার মার্টিন ওজেদা, যিনি হ্যাটট্রিক করে মায়ামির জয় কেড়ে নেন।  রোববার (৩ মে) অনুষ্ঠিত এই ম্যাচে লিওনেল মেসির দাপটে পারফরম্যান্স সত্ত্বেও রক্ষণভাগের ব্যর্থতায় পরাজয় বরণ করতে হয়েছে ইন্টার মায়ামিকেম্যাচের শুরুটা ছিল মায়ামির জন্য স্বপ্নের মতো। খেলা শুরুর মাত্র তিন মিনিটের মাথায় টেলাস্কো সেগোভিয়ার নিখুঁত ক্রস থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন মিকায়েল। এরপর ম্যাচের ২৫তম মিনিটে লুইস সুয়ারেজ ও মেসির চমৎকার বোঝাপড়ায় দ্বিতীয় গোলটি করেন সেগোভিয়া। ম্যাচের নিয়ন্ত্রণ যখন পুরোপুরি মায়ামির হাতে, ঠিক তখনই দূরপাল্লার এক দুর্দান্ত শটে ব্যবধান ৩-০ করেন অধিনায়ক লিওনেল মেসি। গ্যালারিতে তখন উল্লাসের জোয়ার, কিন্তু কেউই জানত না সামনে কী নাটক অপেক্ষা করছে। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে ওজেদা একটি গোল শোধ করে অরল্যান্ডোর প্রত্যাবর্তনের সুর বাঁধেন।  দ্বিতীয়ার্ধে খেলার চিত্র পুরোপুরি বদলে যায়। ইন্টার মায়ামি মাঝমাঠের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং প্রতিপক্ষের রেখে যাওয়া জায়গায় পালটা আক্রমণ করার কৌশল নেয়। কিন্তু ফিনিশিংয়ে নিখুঁত না হওয়ায় তারা গোল করতে ব্যর্থ হয় এবং অরল্যান্ডোর চাপের মুখে রক্ষণভাগ ভেঙে পড়ে। এই পরিস্থিতিতে ম্যাচের ভাগ্য নির্ধারণী খেলোয়াড় হয়ে ওঠেন ওজেদা। এই আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডার দুর্দান্তভাবে দলকে নেতৃত্ব দিয়ে আরও দুটি গোল করেন, ফলে ম্যাচ ৩-৩ সমতায় ফেরে। এরপর ইনজুরি টাইমে টাইরিস স্পাইসার অরল্যান্ডোর হয়ে জয়সূচক গোলটি করেন। এই হারের ফলে ডার্বি জেতার বড়ো সুযোগ হাতছাড়া করল ইন্টার মায়ামি। সেই সাথে এপ্রিলের শুরুতে চালু হওয়া তাদের নতুন 'নু স্টেডিয়ামে' টানা চার ম্যাচ জয়হীন থাকার রেকর্ড গড়ল তারা।

৩ দিন আগে

বিশ্বকাপের আগে আবার চোটে এমবাপ্পে

বিশ্বকাপের আগে আবার চোটে এমবাপ্পে


হাঁটুর ইনজুরি কাটিয়ে ফেরার সপ্তাহ না পেরোতেই আবারও চোটে পড়লেন কিলিয়ান এমবাপ্পে। এবার হ্যামস্ট্রিং ইনজুরিতে রিয়াল মাদ্রিদের এই ফরাসি তারকার মৌসুম শেষ হওয়ার শঙ্কা জেগেছে। সোমবার (২৭ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ ক্লাব কর্তৃপক্ষ। বিশ্বকাপ শুরুর মাত্র কয়েক সপ্তাহ আগে এই চোট পেলেন ফরাসি তারকা। স্প্যানিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, মৌসুমের বাকি ম্যাচগুলোতে এমবাপ্পের খেলার সম্ভাবনা নেই বললেই চলে। গত শুক্রবার রিয়াল বেটিসের বিপক্ষে ম্যাচটি ১-১ গোলে ড্র করে রিয়াল মাদ্রিদ। সেদিনই ইনজুরিতে মাঠ ছাড়েন এমবাপ্পে। আগামী ১১ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে এই চোট বড়ো ধাক্কা দিদিয়ের দেশমের দলের জন্য। ১৬ জুন সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের শিরোপা পুনরুদ্ধারের মিশন। গ্রুপ 'আইতে ফরাসিদের অন্য দুই প্রতিপক্ষ ইরাক ও নরওয়ে।

১ সপ্তাহ আগে

আয়ের রেকর্ড গড়ে ফুটবল দুনিয়াকে চমকে দেওয়া কে এই নারী?

আয়ের রেকর্ড গড়ে ফুটবল দুনিয়াকে চমকে দেওয়া কে এই নারী?


মাত্র ২৩ বয়স। কিছুদিন আগেও কোনো দলে ছিলেন না ট্রিনিটি রডম্যান। অথচ সেই রডম্যানই এবার নতুন এক চুক্তি করে রীতিমতো গোটা ফুটবল দুনিয়াকেই চমকে দিলেন। এমন এক চুক্তিস্বাক্ষর করলেন যার মাধ্যমে নারী ফুটবলে বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ফুটবলার এখন তিনি।গত ৩১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের জাতীয় নারী সুপার লিগের (এনডব্লুএসএল) ওয়াশিংটন স্পিরিটের সঙ্গে রডম্যানের আগের চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। তখন থেকেই হয়ে যান ফ্রি এজেন্ট।এরপর গতকাল শুক্রবারই ব্রেকিং খবর দেন তিনি। তার সঙ্গে এদিন ওয়াশিংটন স্পিরিট তিন বছরের নতুন চুক্তি করে। তবে কত আয় করবেন, সে ব্যাপারে স্পষ্ট কিছু না জানালেও ইএসপিএন, দ্য অ্যাথলেটিক, আল জাজিরাসহ বিভিন্ন সংবাদমাধ্যমে জানা গেছে, নতুন চুক্তিতে বোনাসসহ প্রত্যেক বছর ২০ লাখ ডলার পাবেন ট্রিনিটি। যা বাংলাদেশি মুদ্রায় ২৪ কোটি ৪৬ লাখ টাকা। নতুন চুক্তি অনুযায়ী ২০২৮ সাল পর্যন্ত ওয়াশিংটন স্পিরিটের হয়ে খেলবেন তিনি।শৈশবের ক্লাবের সঙ্গে নতুন চুক্তির পর ট্রিনিটি বেশ উচ্ছ্বসিত। বিশ্বের সর্বোচ্চ আয় করা নারী ফুটবলার বলেন, ‘আমি অনেক সৌভাগ্যবান। এটা অনেক বড় ঘটনা। আগের সবকিছু বদলে যাবে।’ ট্রিনিটি সাবেক বাস্কেটবল তারকা ডেনিস রডম্যানের মেয়ে। ক্যারিয়ারের শুরু থেকেই ওয়াশিংটন স্পিরিটের হয়ে খেলছেন তিনি

৩ মাস আগে

শিরোনাম
অস্ত্র উদ্ধারে ডিসিদের কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর হজ :অজুতে এড়িয়ে চলবেন যে-সব ভুল দেশে এলো হাম-রুবেলা ও পোলিও টিকা বিজয়ের ড্রাইভারের ছেলেও এখন এমএলএ আইপিএল প্লে-অফের দৌড়ে যারা এগিয়ে চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার, আটক ২ যাদের মাছ খাওয়া মানা সমাজকল্যাণমন্ত্রীর মা আর নেই অনার্স ১ম বর্ষের ফরম পূরণের তারিখ ঘোষণা অস্ত্র উদ্ধারে ডিসিদের কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর হজ :অজুতে এড়িয়ে চলবেন যে-সব ভুল দেশে এলো হাম-রুবেলা ও পোলিও টিকা বিজয়ের ড্রাইভারের ছেলেও এখন এমএলএ আইপিএল প্লে-অফের দৌড়ে যারা এগিয়ে চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার, আটক ২ যাদের মাছ খাওয়া মানা সমাজকল্যাণমন্ত্রীর মা আর নেই অনার্স ১ম বর্ষের ফরম পূরণের তারিখ ঘোষণা