ঢাকা রবিবার ২১ জ্যৈষ্ঠ ১৪৩১ সকাল ০২:৩৮:০৫ (21-Jun-2026)
নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের তিন খেলোয়াড়!

নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের তিন খেলোয়াড়!


বিশ্বকাপের দুটি গ্রুপ ম্যাচ খেলা হয়ে গেছে ব্রাজিলের। দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে সেলেসাওরা। কিন্তু স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে উদ্বেগ ব্রাজিলের ক্যাম্পে।আগামী বুধবার স্কটিশদের সঙ্গে ড্র করলেই শীর্ষ দুইয়ে থাকা নিশ্চিত হবে ব্রাজিলের। আর জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া প্রায় নিশ্চিত। কিন্তু এই ম্যাচে তিন খেলোয়াড়কে নিয়ে শঙ্কা থাকছে। আর একটি হলুদ কার্ড পেলে নিষেধাজ্ঞায় কপাল পুড়বে তাদের।মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচ ও হাইতির বিপক্ষে জয়ের পর ইবানেজ, কাসেমিরো ও ডগলাস সান্তোসের প্রত্যেকে একটি করে হলুদ কার্ড দেখেছেন। আরেকবার কার্ড পেলে নিষেধাজ্ঞার শাস্তি পেতে হবে তাদের।বিশ্বকাপে ম্যাচের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে ফিফা হলুদ কার্ড ও শাস্তির নিয়মে একটি বড় পরিবর্তন এনেছে। নতুন নিয়ম অনুযায়ী, খেলোয়াড়দের জমে থাকা হলুদ কার্ড এখন থেকে দুটি ধাপে মুছে ফেলা হবে। গ্রুপ পর্ব শেষ হওয়ার পর যখন নকআউট পর্ব বা দ্বিতীয় পর্ব শুরু হবে, তখন আগের কার্ডগুলো বাতিল হয়ে যাবে। কোয়ার্টার ফাইনাল ম্যাচ শুরু হওয়ার আগেও খেলোয়াড়দের কার্ডের হিসাব আবার নতুন করে শুরু হবে।তবে কোনো খেলোয়াড় যদি গ্রুপের শেষ ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড পান, তবে প্রথম নকআউট রাউন্ডে নিষিদ্ধ থাকবেন তিনি।

৪ ঘন্টা আগে

আর্জেন্টিনা শিবিরে বড় ধাক্কা

আর্জেন্টিনা শিবিরে বড় ধাক্কা


বিশ্বকাপের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচের অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামার আগে বড় ধাক্কা খেয়েছে আর্জেন্টিনা। চোটের কারণে দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার গঞ্জালো মন্তিয়েল আগামী ম্যাচে খেলতে পারবেন না। ডান পায়ের কোয়াড্রিসেপস পেশিতে চোট ধরা পড়েছে, যা আলবিসেলেস্তেদের রক্ষণভাগে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।মেডিকেল টিমের পরীক্ষা-নিরীক্ষার পর তার এই মাংসপেশির চোটের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে তার বেশ কিছুদিন সময় লাগতে পারে। ফলে আগামী সোমবার অনুষ্ঠিতব্য ম্যাচটিতে তার খেলার কোনো সম্ভাবনা নেই। কোচ লিওনেল স্ক্যালোনি অস্ট্রিয়ার বিপক্ষে আসন্ন গুরুত্বপূর্ণ ম্যাচে এই রাইট-ব্যাক পজিশনে শুরু থেকেই নাহুয়েল মলিনাকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন। মলিনাই এখন রক্ষণভাগের ডান প্রান্ত সামলানোর মূল দায়িত্ব পাচ্ছেন।আর্জেন্টিনার পরবর্তী ম্যাচটি অনুষ্ঠিত হবে অস্ট্রিয়ার বিপক্ষে। প্রথম ম্যাচে আলজেরিয়াকে হারিয়ে শুভ সূচনা করলেও জয়ী একাদশে পরিবর্তন আনতে পারেন কোচ। ইনজুরিতে ছিটকে যাওয়া গঞ্জালো মন্তিয়েলের জায়গায় নাহুয়েল মোলিনাকে দেখা যেতে পারে। এছাড়া চোট কাটিয়ে রক্ষণভাগে ফিরতে পারেন নিকোলাস তাগলিয়াফিকো

৪ ঘন্টা আগে

জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার


বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড নিয়েই এবারের আসর শুরু করেছিল ব্রাজিল। যদিও কুরাসাওকে ৭-১ গোলে হারিয়ে সেটি নিজেদের করে নেয় জার্মানি। এবার হাইতির বিপক্ষে ম্যাচের প্রথম ৪৫ মিনিটেই ৩ গোল করে শীর্ষস্থান পুনরুদ্ধার করল ভিনিসিয়‍াস-রাফিনহারা।হাইতির বিপক্ষে ম্যাচে ম্যাথিউস কুনহার জোড়া গোলে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার তালিকায় আবারও শীর্ষস্থান ফিরে পেয়েছে ব্রাজিল। ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ম্যাচে গোলসংখ্যা ২৪১-এ নিয়ে গিয়ে জার্মানিকে ছাড়িয়ে গেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।বিশ্বকাপ চলাকালে ব্রাজিল ও জার্মানির মধ্যে এই রেকর্ড নিয়ে আরও লড়াই চলতে পারে। তবে তৃতীয় স্থানে থাকা আর্জেন্টিনার সঙ্গে দুই দলের ব্যবধান এতটাই বেশি যে চলতি আসরে সেই ব্যবধান ঘোচানোর সম্ভাবনা নেই। আলজেরিয়ার বিপক্ষে লিওনেল মেসির হ্যাটট্রিকের পরও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৫৫।৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধারহাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিলবিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোল করা দলগুলোর তালিকা১. ব্রাজিল — ২৪১ গোল ২. জার্মানি — ২৩৯ গোল ৩. আর্জেন্টিনা — ১৫৫ গোল ৪. ফ্রান্স — ১৩৯ গোল ৫. ইতালি — ১২৮ গোল ৬. স্পেন — ১০৮ গোল ৭. ইংল্যান্ড — ১০৮ গোল ৮. নেদারল্যান্ডস — ৯৮ গোল ৯. উরুগুয়ে — ৯০ গোল ১০. হাঙ্গেরি — ৮৭ গোল

১৭ ঘন্টা আগে

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল


মরক্কোর বিপক্ষে কষ্টার্জিত ড্রয়ের পর তীব্র সমালোচনার শিকার হয়েছিল ব্রাজিল। আজ ফিলাডেলফিয়াতে হাইতির বিপক্ষে সেই সমালোচকদের মুখ যেন বন্ধ করে দিলো সেলেসাওরা। ম্যাথিউস কুনহার জোড়া গোলে প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তারা। দ্বিতীয়ার্ধে কয়েকটি সুযোগ নষ্ট এবং অফসাইডে গোল বাতিলের কারণে ব্যবধান বাড়েনি। হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে উঠে গেল তারা।দুই ম্যাচ শেষে মরক্কোর সমান ৪ পয়েন্ট পেলেও গোলব্যবধানে (+৩) এগিয়ে থেকে সবার উপরে ব্রাজিল। স্কটল্যাান্ডকে আগের ম্যাচে ১-০ গোলে হারানোর পর মরক্কো (+১) শীর্ষে উঠলেও ব্রাজিলের জয়ে নেমে গেছে দুই নম্বরে। হাইতিকে হারিয়ে বিশ্বকাপ শুরু করা স্কটিশরা ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে, শেষ ম্যাচে তারা খেলবে আনচেলত্তির দলের বিপক্ষে।ফিলাডেলফিয়া স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ সকালে শুরু হওয়া ম্যাচে শুরুতে ব্রাজিলের সঙ্গে চোখে চোখ রেখেই খেলা শুরু করেছিল হাইতি। তবে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিতে খুব বেশি সময় নেয়নি ব্রাজিল। এর মধ্যে ম্যাচের ১২ মিনিটে একবার হাইতির জালে বল জড়িয়েছিলেন রাফিনিয়া। তবে বার্সা তারকার সেই গোলটি বৈধতা পায়নি অফসাইডে।২২ মিনিটে আবারও সহজ সুযোগ মিস করেন রাফিনিয়া। হাইতি গোলকিপারকে একা পেয়েও গোল করতে পারেননি। তবে গোলের জন্য খুব বেশি অপেক্ষা করতে হয়নি ব্রাজিলকে। পরের মিনিটেই ব্রাজিল সমর্থকদের আনন্দে ভাসান কুনিয়া।ডান প্রান্ত থেকে বল নিয়ে হাইতি বক্সে ঢুকে শট নিয়েছিলেন ভিনিসিয়ুস। হাইতি গোলকিপার সেটি ঠেকালেও নিজের নিয়ন্ত্রণে রাখতে পারেননি। ফিরতি বলে শট নিয়ে হাইতির জালে বল জড়ান কুনিয়া।৩৬ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় ব্রাজিল। সেলেসাওদের এ গোলটিও এসেছে ভিনিসিয়ুস-কুনিয়া জুটিতে। মধ্যমাঠ থেকে বল পেয়ে কিছুটা এগিয়ে দারুণ এক ডিফেন্সচেরা পাস দেন ভিনিসিয়ুস। সেই পাস নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের শটে স্কোরলাইন দ্বিগুণ করেন কুনিয়া।প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান আরও বাড়ান ভিনিসিয়ুস। লুকাস পাকেতার বাড়ানোর বল নিয়ন্ত্রণে নিয়ে দারুণ ফিনিশিংয়ে স্কোরশিটে নাম লেখান রেয়াল মাদ্রিদ তারকা। তাতে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল।দ্বিতীয়ার্ধেও একই গতিতে খেলতে থাকে সেলেসাওরা। তবে হাইতিও বেশ কয়েকবার আক্রমণে উঠেছিল এর মধ্যে একবার গোলকিপার আলিসন বেকার ও ডিফেন্ডার দানিলোর দক্ষতায় গোল হজমের হাত থেকে রক্ষা পায় ব্রাজিল।অন্যদিকে ৬৯ মিনিটে অল্পের জন্য আরেকটি গোলের দেখা পায়নি ব্রাজিল। বদলি নামা গাব্রিয়েল মার্তিনেল্লির শট পোস্টে লেগে বেরিয়ে যায়। ৯ মিনিট পর জালে বল জড়িয়েছিলেন বদলি নামা এনদ্রিক। কিন্তু সেটাও অফসাইডের কারণে গোল হিসেবে গণ্য হয়নি।ম্যাচের শেষ দিকে চেষ্টা চালালেও আর কোনো গোল পায়নি কোনো দল। তাতে ৩-০ ব্যবধানের জয়েই সন্তুষ্ট থাকতে হয় ব্রাজিলকে। আজকের জয়ে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে উঠল ব্রাজিল। সমান ম্যাচে সমান ৪ পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে মরক্কো। ৩ পয়েন্ট নিয়ে তিনে স্কটল্যান্ড, আর তলানিতে থাকা হাইতি এখনো কোনো পয়েন্ট আদায় করতে পারেনি।

১৭ ঘন্টা আগে

৬ গোল, হ্যাটট্রিক, লাল কার্ড, পা ভাঙাসহ কানাডা-কাতারের নাটকীয় ম্যাচ

৬ গোল, হ্যাটট্রিক, লাল কার্ড, পা ভাঙাসহ কানাডা-কাতারের নাটকীয় ম্যাচ

১৯ জুন ২০২৬ সকাল ১১:৫৭:১৬

যুক্তরাষ্ট্রে আর্জেন্টাইন সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১

যুক্তরাষ্ট্রে আর্জেন্টাইন সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১

১৯ জুন ২০২৬ সকাল ১১:২০:০৬

কোরিয়াকে হারিয়ে সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো

কোরিয়াকে হারিয়ে সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো

১৯ জুন ২০২৬ সকাল ১০:৩৩:০৩

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

১৮ জুন ২০২৬ রাত ০৮:০৬:৪৫

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

১৮ জুন ২০২৬ সকাল ০৮:১৫:২৬

স্বপ্ন ছোঁয়ার মিশনে আজ মাঠে নামছেন রোনালদো

স্বপ্ন ছোঁয়ার মিশনে আজ মাঠে নামছেন রোনালদো

১৭ জুন ২০২৬ রাত ০৭:৫৪:৫০

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

১৭ জুন ২০২৬ সকাল ০৯:৩৩:০১

মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে দিলো আর্জেন্টিনা

মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে দিলো আর্জেন্টিনা

১৭ জুন ২০২৬ সকাল ০৯:১৮:৩২

রাত পোহালেই মাঠে নামবে আর্জেন্টিনা

রাত পোহালেই মাঠে নামবে আর্জেন্টিনা

১৬ জুন ২০২৬ রাত ০৮:৩৪:৪৯

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

১৬ জুন ২০২৬ দুপুর ১২:৫৫:১০

উরুগুয়েকে রুখে দিয়ে সৌদি আরবের চমক

উরুগুয়েকে রুখে দিয়ে সৌদি আরবের চমক

১৬ জুন ২০২৬ সকাল ১১:০০:৩০

1–15 / মোট 59টি সংবাদ  |  পৃষ্ঠা 1 / 4
শিরোনাম
শক্তিশালী বাংলাদেশ গড়তে তরুণদের ডাক প্রধানমন্ত্রীর নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের তিন খেলোয়াড়! আর্জেন্টিনা শিবিরে বড় ধাক্কা আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান দেশের ৪ জেলায় বন্যার আশঙ্কা আজকের পত্রিকায় ক্যারিয়ার গড়ার সুযোগ মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী বিয়ের সাজে বুবলী বিক্ষোভে উত্তাল কাশ্মীর, নিহত ২৪ সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম স্বাদে দেশি টুইস্ট: কেএফসি আনল ‘কারি ক্রাঞ্চ’ টাঙ্গাইলে ছাগল বাঁচাতে গিয়ে ৪ জনের মৃত্যু শক্তিশালী বাংলাদেশ গড়তে তরুণদের ডাক প্রধানমন্ত্রীর নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের তিন খেলোয়াড়! আর্জেন্টিনা শিবিরে বড় ধাক্কা আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান দেশের ৪ জেলায় বন্যার আশঙ্কা আজকের পত্রিকায় ক্যারিয়ার গড়ার সুযোগ মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী বিয়ের সাজে বুবলী বিক্ষোভে উত্তাল কাশ্মীর, নিহত ২৪ সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম স্বাদে দেশি টুইস্ট: কেএফসি আনল ‘কারি ক্রাঞ্চ’ টাঙ্গাইলে ছাগল বাঁচাতে গিয়ে ৪ জনের মৃত্যু