চট্টগ্রামে অভিনব কৌশলে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডারের ভেতরে লুকিয়ে রাখা ইয়াবা পাচারের সময় দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় প্রায় ১ লাখ ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (৫ মে) কোতোয়ালি থানার ব্রিকফিল্ড রোডের পাথরঘাটা পুলিশ ফাঁড়ির পাশে একটি কালভার্ট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন, চন্দনাইশ উপজেলার দোহাজারী এলাকার বাসিন্দা অ্যাম্বুলেন্স চালক শহিদুল ইসলাম খান সাগর (২৭) ও মো. আফসার (৩৩)।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি অ্যাম্বুলেন্স (চট্ট মেট্রো-ছ ৭১-১২৬৫) তল্লাশি করা হয়। এ সময় গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষভাবে লুকানো বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।
৩ ঘন্টা আগে

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমকে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত জারি করা এক প্রজ্ঞাপনে তাকে বদলি করা হয়েছে।বাংলাদেশ পুলিশে পেশাদারিত্ব ও মাঠপর্যায়ের দক্ষতার জন্য পরিচিত কর্মকর্তা মাসুদ আলম বিসিএস পুলিশের ২৮তম ব্যাচের সদস্য। তার বাড়ি বগুড়া জেলায়। পুলিশের গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকা এই কর্মকর্তা রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পালনকালে বিশেষভাবে আলোচনায় আসেন।রমনা বিভাগে দায়িত্ব পালনের আগে মাসুদ আলম পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৬) ঝিনাইদহ ক্যাম্পেও কর্মরত ছিলেন, যেখানে আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন অভিযানে অংশ নেন।
২২ ঘন্টা আগে
চট্টগ্রামের রাউজানে নাছির উদ্দীন (৫৫) নামে আরও এক বিএনপি কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৬ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার লেংগা বাইল্যার ঘাটা এলাকায় শিকার হন তিনি। নাছির উদ্দীন ৮ নম্বর কদলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শমসের পাড়ার বাসিন্দা। তার বাবার নাম মৃত দুদু মিয়া (প্রকাশ দুইধ্যা মধু)। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে পুলিশের প্রাথমিক ধারণা । একসময় যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন নাছির। পরবর্তীতে তিনি বিএনপিতে যোগ দেন। নাছির বিএনপি নেতা ও রাউজানের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গুলিবিদ্ধ অবস্থায় নাছিরকে প্রথমে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক নুরুল আলম আশেক বলেন, রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রাউজান থেকে ভুক্তভোগীকে হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার শরীরে একাধিক স্থানে গুলির চিহ্ন রয়েছে। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
১ সপ্তাহ আগে