পাকিস্তান সরকারের নির্দেশে টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে ভারত ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছিল পিসিবি। শেষ পর্যন্ত উত্তেজনার পারদে চড়ে মাঠে গড়াচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ। সংবাদ সম্মেলনে এসে ভারত অধিনায়ক নানা ইস্যু নিয়ে কথা বললেন। সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে তিনি অভিষেক শর্মাকে নিয়ে অনিশ্চয়তা দূর করে দিলেন। পাকিস্তানের রহস্য-স্পিনার উসমান তারিককে কীভাবে মোকাবিলা করবে তার দল, সেটাও জানালেন। যুক্তরাষ্ট্রের বিপক্ষে গোল্ডেন ডাক মারার পর অসুস্থতার কারণে অভিষেক খেলেননি নামিবিয়ার বিপক্ষে। তার ব্যাপারে সংবাদ সম্মেলনে হালকা রসিকতা করে তিনি আভাস দিয়েছেন, তার দলের ওপেনার সম্ভবত খেলার জন্য ফিট। ভারতীয় অধিনায়ক পাকিস্তানের প্রতিপক্ষ সালমান আগার আগের মন্তব্যের কথা উল্লেখ করেছেন, যেখানে তিনি অভিষেকের মুখোমুখি হওয়ার ইচ্ছা প্রকাশ করেন।
২ সপ্তাহ আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে যুক্তরাষ্ট্র ক্রিকেট দলে বড় ধাক্কা এলো। অভিজ্ঞ ব্যাটার অ্যারন জোন্সকে সব ধরনের ক্রিকেট থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে (আইসিসি)। দুর্নীতিবিরোধী বিধির একাধিক ধারায় অভিযোগ ওঠায় তাকে আপাতত মাঠের বাইরে থাকতে হচ্ছে।আইসিসি জানিয়েছে, জোন্সের বিরুদ্ধে মোট পাঁচটি ধারায় বিধিভঙ্গের অভিযোগ আনা হয়েছে। অভিযোগের জবাব দিতে তাকে ১৪ দিনের সময় দেওয়া হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি কোনো ধরনের ক্রিকেট অংশ নিতে পারবেন না।৩১ বছর বয়সী এই ব্যাটার শ্রীলঙ্কায় অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র দলের বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্পে ছিলেন। ওই ক্যাম্পে থাকা ১৮ জন ক্রিকেটারের মধ্য থেকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য চূড়ান্ত ১৫ সদস্যের দল গঠনের কথা ছিল। সাময়িক নিষেধাজ্ঞার ফলে আপাতত সেই দলে জোন্সের থাকা আর সম্ভব হচ্ছে না।আইসিসির তথ্যমতে, জোন্সের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বড় অংশই ২০২৩–২৪ মৌসুমে বার্বাডোজে অনুষ্ঠিত বিম-১০ টুর্নামেন্টকে ঘিরে, যা ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) অধীনে অনুষ্ঠিত হয়েছিল। পাশাপাশি দুটি অভিযোগ আন্তর্জাতিক ম্যাচ সংশ্লিষ্ট, যা আইসিসির দুর্নীতিবিরোধী কোডের আওতায় পড়েছে।আইসিসি জানিয়েছে, এই মামলা একটি বৃহত্তর তদন্তের অংশ। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে অন্যান্য ব্যক্তি বা পক্ষের বিরুদ্ধেও অতিরিক্ত অভিযোগ আনা হতে পারে।
১ মাস আগে
শেষ মুহূর্তের রোমাঞ্চে সিলেট টাইটান্সকে ৫ রানে হারিয়ে বিপিএলের কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। এই জয়ে ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ দুইয়ে থাকার পথ অনেকটাই নিশ্চিত করল নাজমুল শান্তর দল।১৪৮ রানের লক্ষ্যে খেলতে নেমে সিলেট শেষ ওভার পর্যন্ত লড়াই চালালেও প্রয়োজনীয় রান তুলতে পারেনি। ২০ ওভারে তারা থামে ১৪২ রানে। শেষ ১২ বলে ২৫ রান দরকার থাকলেও মঈন আলীর ঝড়ো ক্যামিও সত্ত্বেও লক্ষ্য ছোঁয়া সম্ভব হয়নি তাদের।
১ মাস আগে
আজ বাংলাদেশ সময় বেলা দেড়টায় ম্যাচ শুরু হওয়ার কথা। নিয়ম অনুযায়ী আধঘণ্টা আগে টস হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে কিছুটা বিলম্বিত হয়েছে। সবশেষ খবর, বাংলাদেশ টসে জিতেছে এবং ভারতকে ব্যাটিংয়ে পাঠাল। যুব বিশ্বকাপের প্রথম ম্যাচেই কঠিন পরীক্ষার মুখোমুখি বাংলাদেশ প্রতিপক্ষ শক্তিশালী ভারত। তবে চ্যালেঞ্জ যত বড়ই হোক, আত্মবিশ্বাসে ভরপুর বাংলাদেশ শিবির। দলের নির্বাচক ও ম্যানেজার এহসানুল হক সিজান দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন—ভারতকে হারিয়েই বিশ্বকাপ যাত্রা শুরু করতে চায় লাল-সবুজের তরুণ দল।
১ মাস আগে