নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুন ২০২৬ দুপুর ০১:১০:৩৯
জিজ্ঞাসাবাদে মোজাম্মেল বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় একাত্তর টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু এবং সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপাকে জিজ্ঞাসাবাদ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। জিজ্ঞাসাবাদে তারা নিজেদের দায় এড়িয়ে জানিয়েছেন, যা হয়েছে সবকিছু উপরের নির্দেশেই করেছেন।বুধবার (১৭ জুন) তদন্ত সংস্থায় মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে জিজ্ঞাসাবাদ করেন তদন্ত কর্মকর্তারা। এ সময় ৫ আগস্টের আগের সাবেক প্রধানন্ত্রীর বিভিন্ন সংবাদ সম্মেলনের ভিডিও ফুটেজ দেখানো হলে, মোজাম্মেল বাবু দাবি করেছেন এগুলো এআই দ্বারা তৈরি করা হয়েছে।প্রসিকিউশন বলছে, ২০১৩ সালের ৫ মে হেফাজতের সমাবেশ ঘিরে এই দুই সাংবাদিক মিথ্যা তথ্য-প্রচার করে হত্যাযজ্ঞের ঘটনা আড়াল করেছেন।