ঢাকা শুক্রবার ০৭ শ্রাবণ ১৪৩১ সকাল ০৯:১১:৪৫ (07-Aug-2026)
মাগুরার বাড়িতে হামলার পর প্রতিক্রিয়া জানালেন সাকিব

মাগুরার বাড়িতে হামলার পর প্রতিক্রিয়া জানালেন সাকিব


বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের শহরের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৫ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে মাগুরা শহরের কেশবমোড় এলাকায় সাকিবের পৈতৃক নিবাসে এই ঘটনা ঘটে।দিল্লিতে শেখ হাসিনার সাংবাদিক সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেওয়ার পরপরই এই হামলার ঘটনা ঘটে বলে শ্রীলঙ্কা থেকে ফোনে ডয়চে ভেলেকে জানিয়েছেন সাকিব আল হাসান।  তিনি বলেন, ‘‘প্রেস কনফারেন্সের পরপরই মাগুরায় আমার বাসায় পেট্রোল বোমা মারা হয়েছে৷ আগুন ধরেছে৷ বিস্তারিত এখনও জানতে পারিনি৷ কিছু ককটেলও বোধহয় মেরেছে ওখানে।’’স্থানীয় সূত্রে জানা গেছে, অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা সাকিবের বাড়ির দক্ষিণ পাশের লোহার গেটের ওপরের অংশ লক্ষ্য করে বিস্ফোরকসদৃশ একটি বস্তু নিক্ষেপ করে। বিকট শব্দে বস্তুটি বিস্ফোরিত হলে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। তবে এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।খবর পেয়ে রাত সোয়া ৯টার দিকে মাগুরা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তারা পুরো বাড়ি ও আশপাশের এলাকা পরিদর্শন করে আলামত সংগ্রহের চেষ্টা করেন। তাৎক্ষণিকভাবে এই হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করা সম্ভব হয়নি।মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন গণমাধ্যমকে জানান, ঘটনাটি পুলিশ গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। বাড়ির গেটে যে বস্তুটি নিক্ষেপ করা হয়েছে, সেটি পেট্রোল বোমা কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। বিশেষজ্ঞ ও তদন্ত কর্মকর্তাদের মতামতের ভিত্তিতে নিক্ষিপ্ত বস্তুর ধরন সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।পুলিশ আরও জানিয়েছে, কারা কী উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছে তা উদঘাটনে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। এলাকাটিতে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।এদিন দিল্লিতে অনুষ্ঠিট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে অনলাইনে উপস্থিত ছিলেন সাকিব আল হাসান।২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে অনেক সংসদ সদস্যের বাড়িতে হামলার খবর পাওয়া গেলেও সাকিবের বাড়িতে এই প্রথম এ ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার অভিযোগ উঠল।

২০ ঘন্টা আগে

ওয়ানডে অধিনায়কত্ব হারাচ্ছেন মিরাজ

ওয়ানডে অধিনায়কত্ব হারাচ্ছেন মিরাজ


মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে বাংলাদেশ ওয়ানডেতে প্রায় ৪২ শতাংশ ম্যাচ জিতেছে। রেকর্ডটা একেবারে খারাপ না! তার অধিনায়কত্বেই বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতেছে। কিন্তু এরপরও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হারকে কারণ বানিয়ে কেড়ে নেওয়া হচ্ছে মিরাজের অধিনায়কত্ব!খনও আনুষ্ঠানিক কোন ঘোষণা না আসলেও জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের পর ওয়ানডে অধিনায়ক হিসেবে মিরাজকে সরিয়ে দেওয়ার বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। সবকিছু পরিকল্পনামতো এগোলে বুধবারের (২৯ জুলাই) বোর্ড সভাতেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।যেহেতু আনুষ্ঠানিক ঘোষণাই আসেনি, তাই স্বাভাবিকভাবেই মিরাজকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার ব্যাপারেও বিসিবির কোন মন্তব্যও পাওয়া যায়নি এখনও। তবে ক্রিকেট বিশেষজ্ঞরা মিরাজের অধিনায়কত্বে কোন ধরনের ক্যারিশমা খুঁজে পায়নি। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতেলেও মিরাজের অধিনায়কত্বে ছিল বহু নেতিবাচক দিক। ক্রিকেট পাড়ার ওপেন সিক্রেট হচ্ছে মিরাজ অধিনায়ক হিসেবে যথেষ্ট আগ্রাসী নন। বিশেষজ্ঞদের মতে, বড় দলের বিপক্ষে বাংলাদেশ সিরিজগুলো জিতেছে দলীয় পারফরম্যান্সে দারুণ ভারসাম্য থাকায়।মিরাজকে যদি ওয়ানডের নেতৃত্বে থেকে সরিয়েই দেওয়া হয়, তাহলে সেই দায়িত্ব কার কাঁধে পড়বে? বিসিবি সূত্রে জানা গেছে, নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবে সবচেয়ে এগিয়ে আছেন বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। যদিও বোর্ডের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি, পরিচালকদের মতামতের ভিত্তিতেই নেতৃত্ব পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে।শুরুতে টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ওয়ানডের দায়িত্বও দেওয়ার আলোচনা ছিল। তবে শেষ পর্যন্ত সাদা বলের ক্রিকেটে একই ধরনের পরিকল্পনা ও নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রাখার ভাবনা থেকেই লিটনকে এগিয়ে রাখা হয়েছে বলে জানা গেছে।উল্লেখ্য, গত বছরের এপ্রিলে তৎকালীন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড মেহেদী হাসান মিরাজকে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত ওয়ানডে দলের অধিনায়ক ঘোষণা করেছিল।

১ সপ্তাহ আগে

টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ


জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হারের পর টি-টোয়েন্টিতেও শুরুটা হয়েছিল বিপরর‌্যয় দিয়ে। তবে তিন ম্যাচের সিরিজে শেষ দুইটি জিতে সংক্ষিপ্ত ওভারের সিরিজ ঘরে তুলল টাইগাররা।রোববার (১৯ জুলাই) তৃতীয় টি-টোয়েন্টিতে ৪ উইকেটের জয় পায় তাওহিদ হৃদয়ের দল।হারারের ম্যাচে জিম্বাবুয়ের দেওয়া ১৪৪ রানের লক্ষ্য ১৯.৪ ওভারে টপকে যায় বাংলাদেশ। শেষ ওভার পর্যন্ত গড়ানো উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ২ বল হাতে রেখেই ৪ উইকেটের জয় তুলে নেয় টাইগাররা।প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৪৩ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। দলের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেন ডিওন মায়ার্স। ৫৩ বলে ৭টি চার ও ২টি ছক্কায় সাজানো তার ইনিংসটি ছিল দলের ভরসা। এছাড়া ব্রায়ান বেনেট ৩৮ বলে ৪৭ রান করেন। অধিনায়ক সিকান্দার রাজা ৩, রায়ান বার্ল ৭ ও অন্য ব্যাটাররা উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি।বাংলাদেশের বোলারদের মধ্যে মোহাম্মদ সাইফউদ্দিন ৪ ওভারে ৩৫ রান দিয়ে ২টি উইকেট নেন। মাহেদী হাসান, রিশাদ হোসেন ও আবদুল গাফফার সাকলাইন একটি করে উইকেট শিকার করেন। এছাড়া দুটি গুরুত্বপূর্ণ রানআউটও জিম্বাবুয়ের রান আটকে রাখতে বড় ভূমিকা রাখে।১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই সাইফ হাসানের উইকেট হারায় বাংলাদেশ। তবে তানজিদ হাসান ও পারভেজ হোসেন ইমন দ্বিতীয় উইকেটে ৫৫ রানের জুটি গড়ে দলকে এগিয়ে নেন। ইমন ২২ বলে ২৪ রান করে ফিরলেও তানজিদ ইনিংসের হাল ধরে রাখেন।অধিনায়ক তাওহীদ হৃদয় ১৯ বলে ২৪ রান করেন এবং ইয়াসির আলী যোগ করেন ৯ বলে ১০ রান। শেষদিকে টানা দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়লেও তানজিদ হাসান শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। তিনি ৫৮ বলে ৬৬ রানের ইনিংসে ১টি চার ও ৪টি ছক্কা হাঁকান। শেষ বলে নয়, বরং ১৯.৪ ওভারে মাহেদী হাসানের বাউন্ডারিতে নিশ্চিত হয় বাংলাদেশের জয়।জিম্বাবুয়ের হয়ে রিচার্ড এনগারাভা ও ব্র্যাড ইভান্স দুটি করে উইকেট নেন। সিকান্দার রাজাও শিকার করেন ২টি উইকেট।সংক্ষিপ্ত স্কোর:জিম্বাবুয়ে: ২০ ওভারে ১৪৩/৭ডিওন মায়ার্স ৭৩, ব্রায়ান বেনেট ৪৭।মোহাম্মদ সাইফউদ্দিন ২/৩৫, মাহেদী হাসান ১/৩১, রিশাদ হোসেন ১/২৮, আবদুল গাফফার সাকলাইন ১/৩১।বাংলাদেশ: ১৯.৪ ওভারে ১৪৪/৬তানজিদ হাসান ৬৬*, পারভেজ হোসেন ইমন ২৪, তাওহীদ হৃদয় ২৪।রিচার্ড এনগারাভা ২/২০, ব্র্যাড ইভান্স ২/২৬, সিকান্দার রাজা ২/৩৮।ফল: বাংলাদেশ ৪ উইকেটে জয়ী (২ বল হাতে রেখে)।

২ সপ্তাহ আগে

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ


ব্যাটিংয়ে পুরোপুরি ব্যর্থ ছিল বাংলাদেশের টপ অর্ডার। নিগার সুলতানা জ্যোতি এক প্রান্ত আগলে রাখলেও আরেক প্রান্তে ছিল আসা-যাওয়ার মিছিল। তাতে একশ রানের মাইলফলক ছোঁয়া নিয়েও শঙ্কা জেগেছিল। কিন্তু সাত নম্বরে নেমে ২২ বলে ৩৯ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে লড়াইয়ের পুঁজি দেন স্বর্ণা আক্তার। অল্প পুঁজি নিয়েও শুরু থেকেই পাকিস্তানকে চেপে ধরেন বাংলাদেশি বোলাররা। বিশেষ করে মাঝের ওভারগুলোতে স্পিনাররা বেশ কিছু ডট বল করেছেন। তাতে প্রয়োজনীয় রানরেটের সঙ্গে পাল্লা দিয়ে আর এগোতে পারেনি পাকিস্তান। শেষ পর্যন্ত ২৩ রানে জিতেছে জ্যোতির দল। আসরে এটি বাংলাদেশের দ্বিতীয় জয়। এবারই প্রথম বিশ্বকাপের কোনো আসরে একাধিক ম্যাচ জিতল টাইগ্রেসরা।সাউদাম্পটনে টস জিতে আগে ব্যাট করতে নেমেcri ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৩ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন স্বর্ণা। জবাবে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০০ রান করে পাকিস্তান।বল হাতে বাংলাদেশের শুরুটা দারুণ করেন মারুফা আক্তার। নতুন বলে দুর্দান্ত সুইং আর গতিতে ইনিংসের প্রথম ওভার মেইডেন পান এই পেসার। তবে উইকেট পেতে অষ্টম ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয় বাংলাদেশকে। নাহিদা আক্তার ভাঙেন ৪৯ রানের উদ্বোধনী জুটি।এরপর দুই প্রান্ত থেকেই স্পিন আক্রমণে যান জ্যোতি। তাতে রীতিমতো ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা হয় পাকিস্তানের। রাবেয়া খান-সানজিদা আক্তার মেঘলারা বেশ মিতব্যয়ী ছিলেন। ফলে চাপে পড়ে পাকিস্তান। শেষদিকে প্রয়োজনীয় রানরেট মেটাতে আক্রমণে যায় তারা। তাতে উল্টো দ্রুত উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায়।এর আগে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। ১৩ রানে ৩ উইকেট হারিয়ে বেশ বিপাকে পড়ে টাইগ্রেসরা। সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন জ্যোতি। তিনি এক প্রান্ত আগলে রাখলেও আরেক প্রান্তে ছিল আসা-যাওয়ার মিছিল। শেষ পর্যন্ত ৩৮ বলে ৩৬ রান করেন অধিনায়ক।উপরের সারির ব্যাটারদের ব্যর্থতার দিনে দুর্দান্ত ছিলেন স্বর্ণা। এই তরুণ ব্যাটার রীতিমতো ঝড় তোলেন। ৫ চারে ২২ বলে ৩৯ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি।

১ মাস আগে

হোয়াইটওয়াশ এড়াল অস্ট্রেলিয়া

হোয়াইটওয়াশ এড়াল অস্ট্রেলিয়া

১৪ জুন ২০২৬ রাত ০৯:৩৬:৫৮

ডিবি পরিচয়ে ক্রিকেটার নাঈমকে মারধর ও হেনস্তার অভিযোগ

ডিবি পরিচয়ে ক্রিকেটার নাঈমকে মারধর ও হেনস্তার অভিযোগ

১৩ জুন ২০২৬ সকাল ১০:৫৯:৫৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের

১১ জুন ২০২৬ রাত ১১:০১:২২

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, সিরিজ জয়ের লক্ষ্য টাইগারদের

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, সিরিজ জয়ের লক্ষ্য টাইগারদের

১১ জুন ২০২৬ সকাল ১১:১৫:০৮

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

৯ জুন ২০২৬ রাত ০৮:২৪:৩৫

১১ রানে হারল বাংলাদেশ

১১ রানে হারল বাংলাদেশ

৯ জুন ২০২৬ রাত ০৮:১৯:১৮

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে শুরু,ব্যাটিংয়ে বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে শুরু,ব্যাটিংয়ে বাংলাদেশ

৯ জুন ২০২৬ সকাল ১০:৫৩:৫৩

বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

৭ জুন ২০২৬ রাত ০৮:২৪:৫২

বিসিবি নির্বাচন আজ

বিসিবি নির্বাচন আজ

৭ জুন ২০২৬ সকাল ১০:০৩:৫০

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ

২০ মে ২০২৬ সকাল ১১:৪৮:৫৪

বড় লিড পেল বাংলাদেশ

বড় লিড পেল বাংলাদেশ

১৭ মে ২০২৬ বিকাল ০৩:৫৪:৪৭

1–15 / মোট 44টি সংবাদ  |  পৃষ্ঠা 1 / 3
শিরোনাম
বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ এবার আসামি হচ্ছেন মাকসুদ কামাল-জাফর ইকবাল উত্তর মেরু অভিযানে বাংলাদেশী শিক্ষার্থী প্রত্যয় আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরকে আত্মসমর্পণের নির্দেশ র‍্যাব বিলুপ্ত করে আনা হচ্ছে নতুন বাহিনী, খসড়া আইন প্রকাশ বাংলাদেশের ওমরাহ যাত্রীদের জন্য সৌদির নতুন নিয়ম এসএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরো ৬ শিশুর মৃত্যু স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ ২০ অগাস্ট রাষ্ট্রপতি নির্বাচন: ইসি ২০০ কোটির মাইলফলকে বিজয়ের শেষ সিনেমা বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ এবার আসামি হচ্ছেন মাকসুদ কামাল-জাফর ইকবাল উত্তর মেরু অভিযানে বাংলাদেশী শিক্ষার্থী প্রত্যয় আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরকে আত্মসমর্পণের নির্দেশ র‍্যাব বিলুপ্ত করে আনা হচ্ছে নতুন বাহিনী, খসড়া আইন প্রকাশ বাংলাদেশের ওমরাহ যাত্রীদের জন্য সৌদির নতুন নিয়ম এসএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরো ৬ শিশুর মৃত্যু স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ ২০ অগাস্ট রাষ্ট্রপতি নির্বাচন: ইসি ২০০ কোটির মাইলফলকে বিজয়ের শেষ সিনেমা