স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬ রাত ০৭:৫৯:০৯
নিউজিল্যান্ডকে হারাল টাইগাররা
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দাপটে জয় দিয়ে শুরু করল বাংলাদেশ। চট্টগ্রামে প্রথম ম্যাচে তারা নিউ নিউজিল্যান্ডকে হারিয়েছে ৬ উইকেটের ব্যবধানে। টস হেরে নিউ জিল্যান্ড আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৮২ রান সংগ্রহ করে। জবাবে হৃদয়ের ফিফটিতে ভর করে ১২ বল ও ৬ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় বাংলাদেশ। হৃদয় ২৭ বলে ৫১ রানে অপরাজিত থাকেন। তার সঙ্গে ১৩ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩১ রানে অপরাজিত থাকেন শামীম হোসেন পাটোয়ারী। এছাড়া পারভেজ হোসেন ইমন ২৮, লিটন দাস ২১, তানজিদ হাসান ২০ ও সাইফ হাসান করেন ১৭ রান। বল হাতে নিউ জিল্যান্ডের ইশ সোধি ৪ ওভারে ৪০ রানে ২টি উইকেট নেন। জশ ক্লার্কসন ৩ ওভারে ২৮ রানে নেন ১টি উইকেট।