মাহবুব হোসেন মেজর, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
প্রকাশ : ৪ জুলাই ২০২৬ সকাল ০৯:৩৮:১০
জয়পুরহাটর স্বর্ণ পাচারকারী গ্রেফতার
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরন্জী ইউনিয়নের হাটখোলা সীমান্তে অভিযান চালিয়ে স্বর্ণসহ ১জন চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বিজিবি জয়পুরহাট।
৩ জুলাই সকালে উপজেলার রতনপুর গ্রামের জালাল হোসেনের পুত্র মামুনুর রশিদ সালুয়ার সীমান্ত দিয়ে ভারতে ১০টি স্বর্ণের বার পাচারের চেষ্টা করলে বিজিবির সদস্যরা তাকে হাতেনাতে আটক করেন। এ সময় তার দেহ তল্লাশি করে ১০টি স্বর্ণের বার উদ্ধার করে বিজিবি সদস্যরা।
জয়পুরহাট ২০ বিজিবি সূত্রে জানা যায়, ভারতে স্বর্ণ পাচারের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে
স্বর্ণ সহ আসামীকে হাতেনাতে আটক করা হয়।
জয়পুরহাট-২০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী আজ এক প্রেস বিফিং এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
মাদক চোরাচালান ও আসামি গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।