নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩ মে ২০২৬ সকাল ১১:৪৬:৩১
ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল
জুলাই গণ-অভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুরে ছাত্রদল কর্মী আশিক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় করা হত্যাচেষ্টা মামলায় শেখ হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। অভিযোগের সংশ্লিষ্টতা না পাওয়ায় ১২৭ জনকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে; রোববার (৩ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চার্জশিট দাখিল করেছে পুলিশ। শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক সংসদ সদস্য সাদেক খান, সাবেক কাউন্সিলার আসিফ আহম্মেদ ও তারেকুজ্জামান রাজীব এবং ছাত্রলীগ নেতা নাঈমুল হাসান রাসেল। জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় গুলিতে আহত হওয়ার ঘটনায় ছাত্রদল কর্মী শেখ মোহাম্মদ আশিক বাদী হয়ে মোহাম্মদপুর থানায় এ মামলা করেন। মামলায় শেখ হাসিনাসহ ১২৯ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাতনামা আরও দেড়শো জনকে আসামি করা হয়েছিল।