নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৬ মে ২০২৬ রাত ০৮:০০:৩৬
শাপলা চত্বর হত্যা মামলায় রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি
২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যাযজ্ঞের মামলায় রাজসাক্ষী হতে চান পুলিশের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল জলিল মণ্ডল।বুধবার (৬ মে) আদালতে তার জামিন চেয়ে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ আলি হায়দার। এ সময় তিনি আবদুল জলিল মণ্ডলের রাজসাক্ষী হওয়ার আগ্রহের কথা জানান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি অনুষ্ঠিত হয়। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক ইনাম চৌধুরি। শাপলা চত্বরের হত্যাযজ্ঞে সম্পৃক্ততার অভিযোগে ৩০ মার্চ রাতে রাজধানীর সবুজবাগ থেকে আবদুল জলিল মন্ডলকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরদিন তাকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।