নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬ রাত ০৯:৪৩:২৯
এনসিপির ঢাকা মহানগর শাখার আহ্বায়ক হলেন ইসহাক
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র ঢাকা মহানগর শাখার আহ্বায়ক করেছেন বিএনপি থেকে বহিষ্কৃত নেতা ইসহাক সরকারকে।
রোববার (২৬ এপ্রিল) দলের সদস্যসচিব আখতার হোসেন ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটির ঘোষণা দেওয়া হয়।
নতুন কমিটিতে সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ইঞ্জিনিয়ার এস এম শাহরিয়ার।
এর আগে শুক্রবার (২৪ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন ইসহাক সরকার। তিনি ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।