ঢাকা টাইমস টুডে ডেস্ক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬ রাত ০৭:৪৭:৩৪
নোয়াখালি সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান
স্মৃতির সোনালি দিনে প্রিয় ক্যাম্পাসে ফিরে আবেগে ভাসলেন প্রাক্তনরা
নোয়াখালী সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মিলনমেলায় যেন ফিরে এলো স্মৃতিমাখা সেই সোনালি দিনগুলো। দীর্ঘদিন পর সহপাঠী, প্রিয় শিক্ষক আর পরিচিত ক্যাম্পাসকে ঘিরে তৈরি হয় এক আবেগঘন পরিবেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ শাহজাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জাকির হোসেন, উপাধ্যক্ষ প্রফেসর এবিএম ছানা উল্যা এবং হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর অনুপম চন্দ্র দাস।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর মোহাম্মদ আবুল বাশার, প্রফেসর স্বপন চন্দ্র রায়, প্রফেসর মোহাম্মদ দেলোয়ার হোসেন সহ বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।
প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এশিয়ান টিভির মার্কেটিং এন্ড সেলস বিভাগের উপ-ব্যবস্থাপক এবং ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য মাহমুদুন নবী জনি, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোঃ গোলাম কবির,ওয়ান ব্যাংকের কর্মকর্তা রাকিব আহমেদ, সরকারি তিতুমীর কলেজের সহকারী অধ্যাপক ইব্রাহিম আহসান জাবেদ, জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মোহাম্মদ লোকমান হোসেন সহ বিভিন্ন ব্যাচের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা ।
১৯৯১-৯২ সাল থেকে শুরু করে বিভিন্ন ব্যাচের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা একত্রিত হয়ে ভাগাভাগি করেন তাদের শিক্ষাজীবনের স্মৃতি, হাসি- আনন্দ, আর না বলা গল্পগুলো। বক্তারা বলেন, এমন পুনর্মিলনী শুধু স্মৃতিচারণ নয়— এটি বন্ধনের নতুন সেতুবন্ধন, ভবিষ্যতের জন্য অনুপ্রেরণার উৎস।
স্মৃতিচারণ, শুভেচ্ছা বিনিময়,মধ্যাহ্নভোজ, রেফেল ড্র, এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিনব্যাপী এই আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
শেষে আবেগঘন মুহূর্তে আবারও একসাথে থাকার অঙ্গীকার নিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।