নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ মে ২০২৬ দুপুর ০১:২৮:৪৮
শিক্ষকদের জন্য সতর্কবার্তা
সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সতর্ক করা হয়েছে। নেতিবাচক পোস্টদাতা শিক্ষকদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার এমন নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। নির্দেশনায় বলা হয়েছে, সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত কতিপয় শিক্ষক সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক পোস্ট করছেন। তারা সরকার, সরকারি দপ্তর ও সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে কটূক্তি, অপপ্রচার ও আপত্তিকর পোস্ট করছেন কিংবা পোস্ট শেয়ার করছেন। এর ফলে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে জানিয়েছে অধিদপ্তর।