ঢাকা মঙ্গলবার ১৮ শ্রাবণ ১৪৩১ সকাল ০৪:২১:৪৭ (18-Aug-2026)
কেক তৈরিতে পচা ডিম,বেকারিকে ৪০ হাজার টাকা জরিমানা

কেক তৈরিতে পচা ডিম,বেকারিকে ৪০ হাজার টাকা জরিমানা


নোয়াখালী সদর উপজেলার দত্তেরহাট এলাকায় কেক তৈরিতে পচা ডিম ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অভিযোগে রুচিকা ফুড ইন্ডাস্ট্রিজকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক (অ‌তি‌রিক্ত দায়িত্ব) মো. আছাদুল ইসলাম।অভিযান সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি বাজার থেকে সংগ্রহ করা ভালো ও পচা ডিম একসঙ্গে মিশিয়ে কেক তৈরি করছে। ভাঙা ডিম থেকে ছড়াচ্ছিল দুর্গন্ধ। এছাড়া স্বাস্থ্যবিধি না মেনে ‘হানিকম্ব’ নামের বান তৈরিতে নোংরা ও অপদ্রব্য মিশ্রিত চিনির শিরা ব্যবহার করা হচ্ছিল। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে পচা ডিম ও অপদ্রব্য মিশ্রিত বিপুল পরিমাণ চিনির শিরা জব্দ করে ধ্বংস করা হয়।ভোক্তা অধিকার নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক (অ‌তি‌রিক্ত দায়িত্ব) মো. আছাদুল ইসলাম আরও বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জেলা ব্যাটালিয়ন আনসারের একটি দল সহযোগিতা করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।  

৮ ঘন্টা আগে

হেফাজতের বিরুদ্ধে অপপ্রচার ও হুমকির অভিযোগ

হেফাজতের বিরুদ্ধে অপপ্রচার ও হুমকির অভিযোগ


হেফাজতে ইসলাম বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার, মিথ্যাচার, গুজব ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলেছেন হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহম্মদ সেলিম।সোমবার (১৭ আগষ্ট) দুপুরে নোয়াখালীর সোনাইমুড়ীর শহীদি জামে মসজিদ কনফারেন্স হলে গণমাধ্যমকর্মীদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই অভিযোগ করেন।এসময় হেযবুত তওহীদের এই শীর্ষ নেতা বলেন, হেফাজতে ইসলামের ব্যানারে সম্প্রতি নোয়াখালী জেলা স্কুলের মাঠে একটি ধর্মীয় সমাবেশের আয়োজন করা হয়। উক্ত সমাবেশে হেযবুত তওহীদের বিরুদ্ধে ব্যাপক মিথ্যাচার, হুমকি, উসকানি, গালাগালি ও বেআইনি বক্তব্য রাখেন বক্তারা। ‘সারা দেশে হেযবুত তওহীদের কবর রচনা করা হবে’, ‘সরকার হেযবুত তওহীদকে নিষিদ্ধ না করলে সারাদেশ অচল করে দেয়া হবে’, ‘হেযবুত তওহীদের আস্তানা গুড়িয়ে দেয়া হবে’, এরকম বহু বক্তব্য সেখানে রাখা হয় যেগুলো সম্পূর্ণরূপে দেশের আইন ও সংবিধানপরিপন্থী।ইমাম সেলিম আরো অভিযোগ করেন, কওমি মাদ্রাসাকেন্দ্রিক এই গোষ্ঠীটি দেশের বিভিন্ন জায়গায় হেযবুত তওহীদের বিরুদ্ধে ব্যাপক অপপ্রচারে লিপ্ত হয়েছে। তারা মিথ্যা হ্যান্ডবিল রচনা করে হাটে-বাজারে, মসজিদে-মাদ্রাসায় বিতরণ করছে এবং জনগণকে বিভ্রান্ত করে যাচ্ছে। তারা সভা-সমাবেশে, মসজিদের মিম্বারে, শুক্রবার খুতবার বয়ানে এবং ওয়াজের মঞ্চে হেযবুত তওহীদের বিরুদ্ধে মিথ্যা বক্তব্য দিয়ে মুসল্লিদেরকে ক্ষিপ্ত করে তোলার চেষ্টা করছে। এই অবস্থায় সংগঠনের নেতা-কর্মীদের জান-মাল, বাড়িঘর, সংগঠনের কার্যালয়, স্থাপনা ও উন্নয়ন প্রকল্পসমূহের উপর যে কোনো সময় হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।এসময় সংগঠনের মতাদর্শ প্রচার ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনার স্বাধীনতা, হুমকিদাতাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ, নেতা-কর্মীদের জানমাল ও স্থাপনার নিরাপত্তা সহ বেশ কিছু দাবি তুলে ধরেন ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম। মতবিনিময় সভায় নোয়াখালী জেলা ও উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও মাল্টিমিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

১১ ঘন্টা আগে

নিখোঁজের একদিন পর কলেজ শিক্ষকের মরদেহ  উদ্ধার

নিখোঁজের একদিন পর কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার


নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর পুকুর থেকে মাহমুদুন নবী ওরফে সম্রাট (৩৯) নামে এক কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  সোমবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাওলানা আলী আহাম্মদের বাড়ির সামনের মসজিদের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত সম্রাট ওই এলাকার মইনুল হক রতনের ছেলে। তিনি স্থানীয় ওয়েস্ট ব্যাংক কলেজের শিক্ষক ছিলেন।  স্থানীয় সূত্রে জানা গেছে,  রবিবার সকালে সম্রাট বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। সোমবার সকালে বাড়ির পাশে  মসজিদের পুকুরে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেন।কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে রয়েছে। স্থানীয়দের তথ্যের ভিতিতে মরদেহ উদ্ধার করা হয়। এরপর ঘটনাস্থলেই মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরী করা হয়। নিহতের শরীরে কোনো আঘাতের চিহৃ দেখা যায়নি। তবে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।  

১৫ ঘন্টা আগে

নানা আয়োজনে সেনবাগে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

নানা আয়োজনে সেনবাগে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন


নানা আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালীর সেনবাগে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেলে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে এ উপলক্ষে র‌্যালি ও পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলামের নেতৃত্বে একটি র‌্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করার মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়।এরপর উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ভারপ্রাপ্ত উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাসুমা আক্তার, উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রেজাউল করিম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আসাদুজ্জামান সওকীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, মৎস্যচাষি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বক্তারা দেশের অর্থনীতি ও পুষ্টি চাহিদা পূরণে মৎস্য খাতের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি আধুনিক ও টেকসই পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে মৎস্য উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।অনুষ্ঠানের শেষে মৎস্য খাতে বিশেষ অবদান রাখার জন্য বিভিন্ন ক্যাটাগরিতে কয়েকজন সফল মৎস্যচাষিকে পুরস্কৃত করা হয়।

১ দিন আগে

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

১৬ আগস্ট ২০২৬ রাত ০৮:২৯:০৪

যৌতুকের টাকা কম হওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার

যৌতুকের টাকা কম হওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার

১৬ আগস্ট ২০২৬ রাত ০৮:২২:১১

নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, শাস্তির দাবি

নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, শাস্তির দাবি

১৬ আগস্ট ২০২৬ রাত ০৮:২১:০৩

নোয়াখালীতে ‘ট্রিপল মার্ডার’ মামলায় ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন

নোয়াখালীতে ‘ট্রিপল মার্ডার’ মামলায় ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন

১৬ আগস্ট ২০২৬ রাত ০৮:১৯:৫০

নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট

নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট

১৬ আগস্ট ২০২৬ দুপুর ০১:৩৮:৫০

রাঙ্গামাটিতে পিকআপ উল্টে ৪ জনের প্রাণহানী

রাঙ্গামাটিতে পিকআপ উল্টে ৪ জনের প্রাণহানী

১৬ আগস্ট ২০২৬ সকাল ১০:৪৬:৫২

কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ

কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ

১৫ আগস্ট ২০২৬ রাত ১০:১৬:২৬

সেনবাগে নবগঠিত ১০ নং ইয়ারপুর ইউনিয়নকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

সেনবাগে নবগঠিত ১০ নং ইয়ারপুর ইউনিয়নকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

১৫ আগস্ট ২০২৬ রাত ০৮:০৫:৫৩

মাকে গলাকেটে হত্যা, ছেলে-শাশুড়ি গ্রেপ্তার

মাকে গলাকেটে হত্যা, ছেলে-শাশুড়ি গ্রেপ্তার

১৫ আগস্ট ২০২৬ রাত ০৮:০১:১১

মাদারীপুরে মহিলা মাদ্রাসার পাশে বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত

মাদারীপুরে মহিলা মাদ্রাসার পাশে বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত

১৫ আগস্ট ২০২৬ দুপুর ০১:৫৮:০১

স্ত্রী-কন্যাসহ বাবুলের দাফন সম্পন্ন

স্ত্রী-কন্যাসহ বাবুলের দাফন সম্পন্ন

১৫ আগস্ট ২০২৬ দুপুর ০১:৩৯:০৪

1–15 / মোট 310টি সংবাদ  |  পৃষ্ঠা 1 / 21
শিরোনাম
সাগরে প্রাণ গেল ১১ বাংলাদেশির কেক তৈরিতে পচা ডিম,বেকারিকে ৪০ হাজার টাকা জরিমানা মাসিক বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে দেন প্রধানমন্ত্রী বৈছাআর মাহদীসহ ৩ নেতা আটক উপসচিব পদে পদোন্নতি পেলেন ২৭৭ কর্মকর্তা হেফাজতের বিরুদ্ধে অপপ্রচার ও হুমকির অভিযোগ 'চলতি অর্থবছরেই শেষ হবে স্থানীয় সরকার নির্বাচন' বাংলাদেশ নিয়ে জাতিসংঘের সতর্কতা প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এক বছরের ওমরা ভিসায়ও সৌদির নতুন শর্ত ক্রাইম রিপোর্টার নিয়োগ দেবে দ্য নিউজ২৪ নারী নাকি পুরুষরা বেশি প্রতারণা করেন? সাগরে প্রাণ গেল ১১ বাংলাদেশির কেক তৈরিতে পচা ডিম,বেকারিকে ৪০ হাজার টাকা জরিমানা মাসিক বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে দেন প্রধানমন্ত্রী বৈছাআর মাহদীসহ ৩ নেতা আটক উপসচিব পদে পদোন্নতি পেলেন ২৭৭ কর্মকর্তা হেফাজতের বিরুদ্ধে অপপ্রচার ও হুমকির অভিযোগ 'চলতি অর্থবছরেই শেষ হবে স্থানীয় সরকার নির্বাচন' বাংলাদেশ নিয়ে জাতিসংঘের সতর্কতা প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এক বছরের ওমরা ভিসায়ও সৌদির নতুন শর্ত ক্রাইম রিপোর্টার নিয়োগ দেবে দ্য নিউজ২৪ নারী নাকি পুরুষরা বেশি প্রতারণা করেন?