ঢাকা টাইমস টুডে ডেস্ক
প্রকাশ : ৭ মে ২০২৬ সকাল ১১:৩২:৫৪
ফ্লোরিডায় বৃষ্টির জানাজা সম্পন্ন
বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির জানাজা ফ্লোরিডার ট্যাম্পায় সম্পন্ন হয়েছে। জানাজায় অংশ নেন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয় বাংলাদেশি কমিউনিটির বিপুলসংখ্যক মানুষ। ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুর ২টায় ফ্লোরিডার ট্যাম্পায় বৃষ্টির জানাজা হয়। মায়ামির বাংলাদেশ কনস্যুলেটের একজন প্রতিনিধিও জানাজায় উপস্থিত ছিলেন। জানাজার পর বৃষ্টির মরদেহ একটি ফিউনারেল সংস্থার কাছে হস্তান্তর করা হয়। তারা বৃহস্পতিবার ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকায় পাঠাবে বৃষ্টির কফিন। মরদেহ পাঠানোর সময় মায়ামির বাংলাদেশ কনস্যুলেটের প্রতিনিধি অরল্যান্ডো বিমানবন্দরে উপস্থিত থাকবেন। আগামী শনিবার সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছাবে বৃষ্টির মরদেহ।