নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬ সকাল ০৭:৩৭:১১
ভারতের বিপক্ষে বাংলাদেশ টসে জিতেছে
আজ শনিবার বাংলাদেশ সময় বেলা দেড়টায় ম্যাচ শুরু হওয়ার কথা। নিয়ম অনুযায়ী আধঘণ্টা আগে টস হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে কিছুটা বিলম্বিত হয়েছে। সবশেষ খবর, বাংলাদেশ টসে জিতেছে এবং ভারতকে ব্যাটিংয়ে পাঠাল।
দুই দল এনিয়ে বিশ্বকাপে অষ্টমবার মুখোমুখি হচ্ছে। ২০০২ ও ২০২০ সালে বাংলাদেশ জিতেছিল, বাকি পাঁচ ম্যাচে ভারতের জয়। ২০২৪ সালের এশিয়া কাপ ফাইনালে তাদেরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। সেই জয়ের সুখস্মৃতিকে অনুপ্রেরণা হিসেবে নিয়ে মাঠে নামছে আজিজুল হক তামিমের দল।