ঢাকা রবিবার ২১ জ্যৈষ্ঠ ১৪৩১ সকাল ০২:৪৯:০০ (21-Jun-2026)
আজকের পত্রিকায় ক্যারিয়ার গড়ার সুযোগ

আজকের পত্রিকায় ক্যারিয়ার গড়ার সুযোগ


জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় দৈনিক আজকের পত্রিকা। জুনিয়র এক্সিকিউটিভ (ডিজিটাল কনটেন্ট ম্যানেজমেন্ট) পদে কর্মী নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ২৩ জুন। বিভাগ: ডিজিটাল কনটেন্ট ম্যানেজমেন্টপদের নাম: জুনিয়র নির্বাহীপদ সংখ্যা: নির্ধারিত নয় কাজের ধরন: কোম্পানির ওয়েবসাইটে সংবাদ প্রকাশ করাইপেপার প্রকাশের জন্য প্রস্তুত করাসোশ্যাল মিডিয়ায় সংবাদ, ভিডিও, ছবি বা কার্ড পোস্ট করাশিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক বা সমমান পাসঅভিজ্ঞতা: প্রার্থীকে অনলাইন সংবাদপত্র/সংবাদ পোর্টাল, পত্রিকা/ম্যাগাজিনে ডিজিটাল কনটেন্ট ম্যানেজমেন্ট, ডিজিটাল কনটেন্ট এডিটিং টুলসের বিষয়ে ধারণা ও সংশ্লিষ্ট বিষয়ে কাজ করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবেফ্রেশাররাও আবেদন করতে পারবেনদক্ষতা: প্রার্থীকে বাংলা ও ইংরেজিতে টাইপ করার দক্ষতা থাকতে হবেফটোশপ, ইলাস্ট্রেটর, কোয়ার্ক পেজ নিয়ে কাজের প্রাথমিক ধারণা থাকতে হবেসংবাদ পরিবেশন সম্পর্কে ও সংবাদপত্র ওয়েবসাইটের সঙ্গে প্রাসঙ্গিক খবরের বিষয়ে ধারণা থাকতে হবেকর্মস্থল: বনশ্রী, ঢাকাবেতন: আলোচনা সাপেক্ষেঅন্যান্য সুযোগ-সুবিধা: ভর্তুকিসহ দুপুরের খাবারের ব্যবস্থাবাৎসরিক ইনক্রিমেন্ট উৎসবভাতা- বছরে দুটিআবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা পদের নাম উল্লেখ করে এই ঠিকানায় career@ajkerpatrika.com সিভি পাঠাতে পারবেন আবেদনের সময়সীমা: ২৩ জুন, ২০২৬

৮ ঘন্টা আগে

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম


সুপ্রিম কোর্ট বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের (এসআরএফ) ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের মো. দিদারুল আলম এবং টানা দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ঢাকা পোস্টের বিশেষ প্রতিনিধি মেহেদী হাসান ডালিম।শনিবার (২০ জুন) ঢাকা ক্লাবে অনুষ্ঠিত এসআরএফের বার্ষিক সাধারণ সভা (এজিএম) শেষে নির্বাচন পরিচালনা উপ-কমিটির প্রধান মাজহারুল হক মান্না নবনির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন।নতুন কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন কালবেলার হেড অব নিউজ কবির হোসেন এবং যুগ্ম সম্পাদক হয়েছেন বৈশাখী টেলিভিশনের সিনিয়র রিপোর্টার এজাজুল হক মুকুল।এ ছাড়া কোষাধ্যক্ষ পদে স্টার নিউজের ইমন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক পদে কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার পিয়াস তালুকদার, দপ্তর সম্পাদক পদে যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার মো. রাব্বি হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের স্টাফ রিপোর্টার ইমরান নাফিজ এবং প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক পদে ডেইলি স্টারের সিরাজুল ইসলাম রুবেল নির্বাচিত হয়েছেন।কার্যনির্বাহী কমিটির সদস্য পদে নির্বাচিত হয়েছেন চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি মাজহারুল হক মান্না, চ্যানেল আগামীর সময়ের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ গোলাম রব্বানী, দৈনিক সমাচারের সিনিয়র রিপোর্টার আমিনুল ইসলাম মল্লিক, নাগরিক টিভির স্টাফ রিপোর্টার অলিউল ইসলাম রনি এবং সময় টিভির স্টাফ রিপোর্টার সৈয়দা সাবরিনা মজুমদার।এসআরএফের বিদায়ী সভাপতি মাসউদুর রহমান রানার সভাপতিত্বে অনুষ্ঠিত এজিএমে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

৮ ঘন্টা আগে

মালয়েশিয়ায় ১১৮ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় ১১৮ বাংলাদেশি আটক


অবৈধভাবে বসবাসের অভিযোগে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অভিযান চালিয়ে ১৮৬ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। এদের মধ্যে ১১৮ জন বাংলাদেশি রয়েছে।শুক্রবার (১৯ জুন) মধ্যরাতের পর পুডু মার্কেটের কাছে একটি ভবনে পরিচালিত এইঅভিযানপরিচালনা করা হয়। হারিয়ান মেট্রোর বরাতে ফ্রি মালয়েশিয়া টুডে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।দেশটির ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, ৩২০ বিদেশি নাগরিককে তল্লাশি করা হয়েছে। ভিসার মেয়াদ শেষ হওয়া, বৈধ ভ্রমণ নথি বা পাস না থাকার সন্দেহে ১৮৬ জনকে আটক করা হয়েছে।আটক ব্যক্তিদের মধ্যে ১১৮ জন বাংলাদেশি পুরুষ রয়েছেন। এ ছাড়া ২৮ জন ইন্দোনেশীয় নাগরিককে আটক করা হয়েছে, যাদের মধ্যে সাতজন পুরুষ ও ২১ জন নারী।আটকদের মধ্যে আরো রয়েছেন ২৬ জন মিয়ানমারের নাগরিক, যার মধ্যে ১৩ জন পুরুষ ও ১৩ জন নারী। এ ছাড়া পাঁচজন ভিয়েতনামি, চারজন নেপালি, দুইজন ভারতীয়, দুইজন চীনা এবং একজন পাকিস্তানি নাগরিককে আটক করা হয়েছে।

৯ ঘন্টা আগে

হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু


বিগত তিন মাসেরও বেশি সময় ধরে দেশব্যাপী আতঙ্ক ছড়িয়ে যাচ্ছে হাম। টিকা কার্যক্রম জোরদারের পরও নিয়ন্ত্রণে আসছে রোগটি। প্রতিদিনই প্রাণ হারাচ্ছে একের পর এক শিশু। সবশেষ ২৪ ঘণ্টার হিসাবে সারা দেশে এই হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও ৭ শিশুর। এর মধ্যে ঢাকাতেই মারা গেছে ৬ শিশুর। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৮৮৭ জন।শনিবার (২০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ১৫ মার্চ থেকে হাম এবং হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত সারা দেশে ৬৭৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯৩ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫৮৪ জন।একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ১০ হাজার ৯৪৯ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৯১ হাজার ৭৮৯ জন। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগের হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৩০৪ জন ও আক্রান্ত ৪৯ হাজার ৭৮৩ জন।এই হিসাব গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে ২০ জুন সকাল ৮টা পর্যন্ত সময়ের।

৯ ঘন্টা আগে

দেশে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

দেশে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

২০ জুন ২০২৬ সকাল ০৯:৩৩:৩২

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১৯ জুন ২০২৬ দুপুর ১২:৪৯:৫০

আধাঘন্টার ভারী বৃষ্টিতেই ডুবল চট্টগ্রাম

আধাঘন্টার ভারী বৃষ্টিতেই ডুবল চট্টগ্রাম

১৯ জুন ২০২৬ দুপুর ১২:৪২:০২

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

১৯ জুন ২০২৬ সকাল ১১:৩২:০৭

সময় টিভির সাবেক এমডি কারাগারে

সময় টিভির সাবেক এমডি কারাগারে

১৮ জুন ২০২৬ রাত ০৬:৫১:৪৯

গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে

গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে

১৮ জুন ২০২৬ রাত ০৬:১২:৫৫

হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

১৮ জুন ২০২৬ বিকাল ০৫:৪২:৫৩

হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

১৮ জুন ২০২৬ বিকাল ০৫:৪২:৫৩

দেশে হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু

দেশে হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু

১৭ জুন ২০২৬ রাত ০৮:১৭:৪৮

দেশে হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু

দেশে হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু

১৭ জুন ২০২৬ রাত ০৮:১৭:৪৮

শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

১৭ জুন ২০২৬ দুপুর ০১:১৬:৪২

1–15 / মোট 291টি সংবাদ  |  পৃষ্ঠা 1 / 20
শিরোনাম
শক্তিশালী বাংলাদেশ গড়তে তরুণদের ডাক প্রধানমন্ত্রীর নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের তিন খেলোয়াড়! আর্জেন্টিনা শিবিরে বড় ধাক্কা আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান দেশের ৪ জেলায় বন্যার আশঙ্কা আজকের পত্রিকায় ক্যারিয়ার গড়ার সুযোগ মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী বিয়ের সাজে বুবলী বিক্ষোভে উত্তাল কাশ্মীর, নিহত ২৪ সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম স্বাদে দেশি টুইস্ট: কেএফসি আনল ‘কারি ক্রাঞ্চ’ টাঙ্গাইলে ছাগল বাঁচাতে গিয়ে ৪ জনের মৃত্যু শক্তিশালী বাংলাদেশ গড়তে তরুণদের ডাক প্রধানমন্ত্রীর নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের তিন খেলোয়াড়! আর্জেন্টিনা শিবিরে বড় ধাক্কা আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান দেশের ৪ জেলায় বন্যার আশঙ্কা আজকের পত্রিকায় ক্যারিয়ার গড়ার সুযোগ মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী বিয়ের সাজে বুবলী বিক্ষোভে উত্তাল কাশ্মীর, নিহত ২৪ সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম স্বাদে দেশি টুইস্ট: কেএফসি আনল ‘কারি ক্রাঞ্চ’ টাঙ্গাইলে ছাগল বাঁচাতে গিয়ে ৪ জনের মৃত্যু