ঢাকা বুধবার ০৬ বৈশাখ ১৪৩১ বিকাল ০৫:৪৮:০৬ (06-May-2026)
বিজেপির এগিয়ে থাকার ইঙ্গিত : পশ্চিমবঙ্গে রেকর্ড ভোট

বিজেপির এগিয়ে থাকার ইঙ্গিত : পশ্চিমবঙ্গে রেকর্ড ভোট


ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোটের প্রায় এক সপ্তাহ পর দ্বিতীয় দফার ভোট গ্রহণ হয়েছে বুধবার। ২০১১ সালের রেকর্ড ভেঙে এবার ভোটদানের হার হয়েছে সর্বোচ্চ। ভোটগ্রহণ শেষের একঘণ্টা বাকী থাকতেই ভোট পড়ে ৮৯ দশমিক ৯৯ শতাংশ। প্রথম দফা নির্বাচনে একই সময় পর্যন্ত রাজ্যে ভোট পড়েছিল ৮৯ দশমিক ৯৩ শতাংশ। সেই হিসাবে দ্বিতীয় দফায় পড়া ভোট প্রথম দফাকেও ছাপিয়ে গেছে। বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভোট শেষের পর সবার মনেই ঘুরপাক খাচ্ছে একটি প্রশ্ন। তাহলে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) কি শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দুর্গ ভাঙতে সফল হবে? বুথফেরত জরিপ বলছে, বিজেপি সফল হতেও পারে। ভোট শেষে জরিপ সংস্থাগুলোর সমীক্ষায় তেমন আভাসই মিলছে। ছয়টি জরিপ সংস্থা এরই মধ্যে তাদের সমীক্ষার ফল প্রকাশ করেছে। এর মধ্যে চারটি সংস্থার সমীক্ষাই রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস-কে টপকে প্রথমবারের মতো ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ক্ষমতায় আসীন হওয়ার ইঙ্গিত দিচ্ছে। ওদিকে, মাত্র ২ টি জরিপে তৃণমূল কংগ্রেস জয়ী হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। ‘জনমত পোল’ সংস্থার প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে, তৃণমূল কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে। জরিপ সংস্থাটির পূর্বাভাসে বলা হয়েছে, মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন দল তৃণমূল কংগ্রেস ১৯৫ থেকে ২০৫ টির মতো আসন পাবে। আর বিজেপি পাবে ৮০ থেকে ৯০ আসন। তা ছাড়া, জরিপ সংস্থা ‘পিপলস পাসও তৃণমূল কংগ্রেসের জন্য ১৭৭ থেকে ১৭৮ টি আসন এবং বিজেপি ৮৫ থেকে ১১০ আসন পেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে। অন্যদিকে, বিজেপির বড়ো জয়ের ইঙ্গিত দিয়েছে ‘প্রজা পোল’ জরিপ সংস্থা। তারা বিজেপিকে ১৭৮ থেকে ২০৮টি আসনের মধ্যে জয়ী হওয়ার পূর্বাভাস দিয়েছে। আর তৃণমূল কংগ্রেস এই পোলের তথ্যানুযায়ী, ৮৫ থেকে ১১০টি আসন পেতে পারেনি-মার্ক।‘পলি-মার্ক’ এর সমীক্ষা অনুযায়ী, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপি ১৫০-১৭৫টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আর তৃণমূল ১১৮-১৩৮ টি আসন পেতে পারে, বলা হয়েছে'ম্যাট্রিজ।‘ম্যাট্রিক’ এর জরিপে বিজেপি ১৪৬-১৬১ আসন পেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আর ‘পোল ডায়েরি’ এর সমীক্ষা বলছে, বিজেপি পেতে পারে ১৪২-১৭১ টি আসন। বিপরীতে তৃণমূল যথাক্রমে ১২৫-১৪০ এবং ৯৯-১২৭ আসন পেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে এই দুই সংস্থার সমীক্ষায়।‘চাণক্য স্ট্র্যাটেজিস।’ এর সমীক্ষায় বলা হয়েছে, বিজেপি পেতে পারে ১৫০-১৬০ আসন এবং তৃণমূল পেতে পারে ১৩০-১৪০ আসন। ২৯৪ আসনবিশিষ্ট পশ্চিমবঙ্গ বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জাদু সংখ্যা ১৪৮। অধিকাংশ বুথফেরত জরিপই ইঙ্গিত দিচ্ছে যে, বিজেপিি এবার তৃণমূলের দুর্ভেদ্য দুর্গে বড়ো ধরনের ভাঙন ধরিয়ে সরকার গঠন করতে পারে।বুথ ফেরত জরিপের ফল যদিও প্রায় সময়ই মেলে না। কিন্তু ফল মিলে গেলে তা হবে এই রাজ্যে বিজেপির জন্য এক উল্লেখযোগ্য জয়। ভোটের চূড়ান্ত ফল ঘোষণা করা হবে আগামী ৪ মে।সূত্র : এনডিটিভি

৬ দিন আগে

বাংলাদেশের নির্বাচনের প্রাথমিক মূল্যায়ন জানাল ইইউ পর্যবেক্ষণ মিশন

বাংলাদেশের নির্বাচনের প্রাথমিক মূল্যায়ন জানাল ইইউ পর্যবেক্ষণ মিশন


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক মূল্যায়ন জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশন। আজ শনিবার ১৪ ফেব্রুয়ারি সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে মিশন তাদের মতামত জানায়।মিশনের প্রধান ইভার্স ইজাবস বলেছেন, ২০০৮ সালের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিশ্বাসযোগ্যভাবে অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচনের জন্য নতুন বেঞ্চমার্ক। সত্যিকার অর্থেই দারুণ প্রতিদ্বন্দ্বিতামূলকভাবে নির্বাচন হয়েছে। নির্বাচন কমিশন স্বচ্ছতার সঙ্গে স্বাধীন এবং নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করেছে। অপতথ্য নির্বাচনে নেতিবাচক ভূমিকা রেখেছে বলে তিনি মনে করেন। আরও বলেন, গণঅভ্যুত্থানে নারীরা সামনের সারিতে থাকলেও এবারের নির্বাচনে তারা প্রায় অদৃশ্য হয়ে পড়েছেন। নির্বাচনে নারী প্রার্থী ছিলেন মাত্র চার শতাংশ। এ ছাড়া নির্বাচনের সময় প্রার্থীরা স্বাধীনভাবে প্রচার করতে পারলেও রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ কোন্দল ছিল বলে মনে করে মিশন।বলেন, সদ্য নিযুক্ত নির্বাচন কমিশন জনগণের আস্থা পুনর্গঠনের জন্য একটি সক্রিয় পদক্ষেপ গ্রহণ করেছে। ইউরোপীয় ইউনিয়ন মোট ২০০ জন নির্বাচনী পর্যবেক্ষক পাঠিয়েছে, যার মধ্যে ৯০ জন সংক্ষিপ্তকালীন পর্যবেক্ষক। এবারের একটি নতুন আইনি কাঠামোর অধীনে অনুষ্ঠিত হয়েছে, যা আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং মৌলিক স্বাধীনতাকে যথাযথ মর্যাদা দিয়েছে।

২ মাস আগে

ভারতে ভয়াবহ বিমান দুর্ঘটনায় উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারসহ পাঁচজন নিহত হয়েছেন।

ভারতে ভয়াবহ বিমান দুর্ঘটনায় উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারসহ পাঁচজন নিহত হয়েছেন।


বুধবার ২৮ জানুয়ারি সকালে ভারতের মহারাষ্ট্রের বারামতিতে ভয়াবহ বিমান দুর্ঘটনায় উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। বারামতি বিমানবন্দরে অবতরণের চেষ্টার সময় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।দুর্ঘটনায় বর্ষীয়ান এনসিপি নেতা শরদ পাওয়ারের ভাতিজা ও মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী  অজিত পাওয়ারসহ আরও চারজন নিহত হয়েছেন। তাদের মধ্যে পাইলট ও অজিত পাওয়ারের নিরাপত্তা কর্মকর্তা রয়েছেন। ওই দিন মহারাষ্ট্রের আসন্ন জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে নিজের শহর বারামতিতে রাজনৈতিক কর্মসূচিতে যাচ্ছিলেন তারা।বিমানের নজরদারি করা কয়েকটি সংস্থার তথ্যমতে, ওড়ার ২৪ মিনিটের মাথায় হঠাৎ সংকেত পাঠানো বন্ধ করে দেয় বিমান। পরে অবশ্য কয়েক মিনিটের মধ্যে আবারও সংকেত পাঠানো হয়।ফ্লাইটরাডার ২৪’-এর তথ্যমতে, অজিতের বিমানটি প্রথমবারের চেষ্টায় বারামতির রানওয়েতে নামতে পারেনি। এরপর একবার ঘুরে ফের অবতরণের চেষ্টা করেছিল। পরে ৮টা ৪৩ মিনিট থেকে ওই বিমানের সিগন্যাল পুরোপুরি বন্ধ হয়ে যায়। ধারণা করা হচ্ছে, ওই সময়েই বিমানটি ভেঙে পড়েছে।জানা গেছে, যে জায়গা থেকে বিমানটি সংকেত পাঠানো বন্ধ করেছিল সেটি মূল অবতরণস্থল বারামতি বিমানবন্দর থেকে ২০ কিলোমিটার দূরে। বারামতি বিমানবন্দরের ম্যানেজার শিবাজি তাওয়াড়ে জানান, অবতরণের সময়ে রানওয়ের থেকে কিছুটা দূরে ভেঙে পড়ে বিমানটি। মাটিতে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়।

৩ মাস আগে

শিরোনাম
অস্ত্র উদ্ধারে ডিসিদের কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর হজ :অজুতে এড়িয়ে চলবেন যে-সব ভুল দেশে এলো হাম-রুবেলা ও পোলিও টিকা বিজয়ের ড্রাইভারের ছেলেও এখন এমএলএ আইপিএল প্লে-অফের দৌড়ে যারা এগিয়ে চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার, আটক ২ যাদের মাছ খাওয়া মানা সমাজকল্যাণমন্ত্রীর মা আর নেই অনার্স ১ম বর্ষের ফরম পূরণের তারিখ ঘোষণা অস্ত্র উদ্ধারে ডিসিদের কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর হজ :অজুতে এড়িয়ে চলবেন যে-সব ভুল দেশে এলো হাম-রুবেলা ও পোলিও টিকা বিজয়ের ড্রাইভারের ছেলেও এখন এমএলএ আইপিএল প্লে-অফের দৌড়ে যারা এগিয়ে চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার, আটক ২ যাদের মাছ খাওয়া মানা সমাজকল্যাণমন্ত্রীর মা আর নেই অনার্স ১ম বর্ষের ফরম পূরণের তারিখ ঘোষণা