কবি সুফিয়া কামালের ছেলে, সাংবাদিক ও শিক্ষক শাহেদ কামাল মারা গেছেন। শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় রাজধানীর জেড এইচ শিকদার হাসপাতালে তার মৃত্যু হয় বলে ছোট বোন সুলতানা কামাল জানিয়েছেন।মানবাধিকার কর্মী সুলতানা কামাল গণমাধ্যমকে বলেন, আমার বড় ভাই কিছুক্ষণ আগে মারা গেছেন। পারিবারিক সিদ্ধান্ত আমার ছোট বোন জানাবেন। আমি লন্ডনে।১৯৫৭ সাল থেকে সাংবাদিকতা শুরু করা শাহেদ কামাল দীর্ঘদিন সরকারি বার্তা সংস্থা বিএসএসে কাজ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ১৯৭৬ সাল থেকে শিক্ষকতাও করেন।
৩ ঘন্টা আগে
পাকিস্তানের অন্যতম বৃহৎ বেসরকারি টেলিভিশন চ্যানেল জিও নিউজের সম্প্রচার লাইসেন্স ১৫ দিনের জন্য স্থগিত করা হয়েছে। মহররম উপলক্ষে প্রচারিত একটি অনুষ্ঠানে ‘আপত্তিকর’ ধর্মীয় দৃশ্য প্রচারের অভিযোগে দেশটির গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা এই পদক্ষেপ নেয়। তবে সম্প্রচারিত ওই কন্টেন্টের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছে জিও নিউজ। রোববার (২৮ জুন) রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।পাকিস্তানের গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থার অভিযোগ, গত ২৬ জুন প্রচারিত ওই অনুষ্ঠানে জিও নিউজ এমন কিছু ‘ধর্মীয় দৃশ্যায়ন’ সম্প্রচার করেছে, যা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে, ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে পারে এবং জনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি করতে পারে।তবে এ ঘটনার জন্য ক্ষমা চেয়ে রোববার (২৮ জুন) এক বিবৃতিতে জিও নিউজ জানিয়েছে, সংশ্লিষ্ট বিষয়বস্তু অনিচ্ছাকৃতভাবে সম্প্রচারিত হয়েছে। এটি চ্যানেলটির সম্পাদকীয় অবস্থান বা বিশ্বাসের প্রতিফলন নয়।পাকিস্তানে মহানবী হজরত মুহাম্মদ (সা.) এবং ইসলামের অন্যান্য সম্মানিত ব্যক্তিত্বের চিত্র বা প্রতিকৃতি প্রদর্শন অত্যন্ত স্পর্শকাতর বিষয়। অতীতে পশ্চিমা দেশগুলোতে প্রকাশিত ব্যঙ্গচিত্রকে কেন্দ্র করে দেশটিতে ব্যাপক বিক্ষোভও হয়েছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানে ধর্মীয় বিরোধ খুব দ্রুত জনরোষের সৃষ্টি করতে পারে। এ কারণে মহররম উপলক্ষে দেশটির কর্তৃপক্ষ সাধারণত অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।পাকিস্তানের অন্যতম বৃহৎ বেসরকারি টেলিভিশন চ্যানেল জিও নিউজ জানিয়েছে, বিতর্কিত বিষয়বস্তু তাদের সব প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলা হয়েছে। চ্যানেলটির দাবি, সম্প্রচারিত ফুটেজে ইরাক ও মধ্যপ্রাচ্যের কিছু মানুষের পালন করা ধর্মীয় আচার-অনুষ্ঠান দেখানো হয়েছিল। এর উদ্দেশ্য ছিল স্থানীয় রীতিনীতি তুলে ধরা, কোনও ধর্মীয় মতাদর্শের প্রতি সমর্থন জানানো নয়।পাকিস্তানের গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা বলেছে, সম্পাদকীয় পর্যায়ে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে ব্যর্থ হয়েছে জিও নিউজ। তাই চ্যানেলটিকে অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিষয়টি নিয়ন্ত্রক সংস্থার কাউন্সিল অব কমপ্লেইন্টসের কাছেও পাঠানো হয়েছে।পাকিস্তানে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে দীর্ঘদিন ধরেই সমালোচনা রয়েছে। দেশটিতে বিভিন্ন সময় টেলিভিশন চ্যানেলগুলোর বিরুদ্ধে নিয়ন্ত্রক সংস্থার ব্যবস্থা, সম্প্রচার স্থগিত এবং সম্প্রচার-সংক্রান্ত বিধিনিষেধ আরোপ করা হয়েছে।২০২৬ সালের বিশ্ব সংবাদমাধ্যম স্বাধীনতা সূচকে ১৮০টি দেশের মধ্যে পাকিস্তানের অবস্থান ১৫৩তম বলে জানিয়েছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স।
৬ দিন আগে
দেশের ৬০০ জেলা ও উপজেলা হাসপাতালের বাথরুম পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা. সৈয়দ আবু আহাম্মদ শাফী। এ বিষয়ে আন্তঃমন্ত্রণালয় পর্যায়ে আলোচনা প্রয়োজন বলেও তিনি মত দেন।বুধবার (২৪ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব মন্তব্য করেন।তবে স্ট্যাটাসটি সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হলে স্ট্যাটাসটি মুছে ফেলেন তিনি।ফেসবুক পোস্টে স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা বলেন, আন্তঃমন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের আলোচনা করে তথ্য মন্ত্রণালয় ও তাদের অধীনস্ত সাংবাদিকদেরকে বাংলাদেশের ৬০০ জেলা ও উপজেলা হাসপাতালের বাথরুম, টয়লেটসহ হাসপাতাল বিল্ডিংয়ের অভ্যন্তরীণ পরিষ্কার, পরিচ্ছন্নতার দায়িত্ব দেওয়া উচিত, অন্তত এক অর্থবছরের জন্য।তিনি আরও বলেন, যদি তারা সফল হোন, তাহলে তাদেরকে স্থায়ীভাবে এ দায়িত্ব দেওয়া যেতে পারে। রাষ্ট্রের কাজ, রাষ্ট্রের জনগণের কল্যাণের কাজ, যে ভালো পারবে, তাকেই দেওয়া উচিত বলে আমি মনে করি।এ বিষয়ে মন্তব্য নিতে যোগাযোগ করা হলে ডা. আহমদ শাফী বলেন, যেহেতু আমরা পারছি না, এরকম একটা আলোচনার জায়গা হতে পারে কিনা সেটা বলেছি। বাথরুমগুলো কেন এ রকম, কোথাও থেকে কেউ তুলে ধরছে না। দায়টা শুধু স্বাস্থ্য বিভাগের না হলেও চাপিয়ে দেওয়া হচ্ছে।অবস্থাপনার দায় সাংবাদিকদের কিনা জানতে চাইলে এই কর্মকর্তা বলেন, ভবন সম্প্রসারিত হয় না, কিন্তু সব দায় স্বাস্থ্য বিভাগের একার না। সাংবাদিকরা পুরো তথ্যটা তুলে ধরে না। ডাক্তাররা, ব্যবস্থাপকরাই দায়ী বলে তুলে ধরা হচ্ছে।সরকারি পদে থেকে এই ধরনের মন্তব্য করতে পারেন কিনা জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জাহিদ রায়হান বলেন, সরকারি পদে থেকে এই ধরনের মন্তব্য করার কোনো সুযোগ নেই। বিষয়টি খতিয়ে দেখে সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।এ বিষয়ে কথা বলতে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসের মুঠোফোনে একাধিকবার কল দিয়েও পাওয়া যায়নি।
১ সপ্তাহ আগে
শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় একাত্তর টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু এবং সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপাকে জিজ্ঞাসাবাদ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। জিজ্ঞাসাবাদে তারা নিজেদের দায় এড়িয়ে জানিয়েছেন, যা হয়েছে সবকিছু উপরের নির্দেশেই করেছেন।বুধবার (১৭ জুন) তদন্ত সংস্থায় মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে জিজ্ঞাসাবাদ করেন তদন্ত কর্মকর্তারা। এ সময় ৫ আগস্টের আগের সাবেক প্রধানন্ত্রীর বিভিন্ন সংবাদ সম্মেলনের ভিডিও ফুটেজ দেখানো হলে, মোজাম্মেল বাবু দাবি করেছেন এগুলো এআই দ্বারা তৈরি করা হয়েছে।প্রসিকিউশন বলছে, ২০১৩ সালের ৫ মে হেফাজতের সমাবেশ ঘিরে এই দুই সাংবাদিক মিথ্যা তথ্য-প্রচার করে হত্যাযজ্ঞের ঘটনা আড়াল করেছেন।
২ সপ্তাহ আগে