নভোএয়ার লিমিটেড সিনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে অবশ্যই মার্কেটিং বা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে বিবিএ/এমবিএ ডিগ্রিধারী হতে হবে। নিয়োগপ্রাপ্তদের বেতন ছাড়াও টি/এ, প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ভাতা, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, বিমা, ওভারটাইম ভাতা, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।পদের নাম ও বিবরণপ্রতিষ্ঠানের নাম: নভোএয়ার লিমিটেডবিভাগ: কর্পোরেট অ্যান্ড এজেন্সি সেলসপদের নাম: সিনিয়র এক্সিকিউটিভপদসংখ্যা: ১০শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিং বা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে বিবিএ/এমবিএঅন্যান্য যোগ্যতা: সেলস বিষয়ক প্রশিক্ষণ থাকলে অগ্রাধিকার দেওয়া হবেঅভিজ্ঞতা: কমপক্ষে ২-৩ বছর চাকরির ধরন: বেসরকারি, ফুলটাইমপ্রার্থীর ধরন: নারী-পুরুষবয়সসীমা: ২২-৩৫ বছর কর্মস্থল: চট্টগ্রাম, কক্সবাজার, ঢাকা, নীলফামারী (সৈয়দপুর), সিলেটবেতন: আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা: টি/এ, প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ভাতা, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, বিমা, ওভারটাইম ভাতা, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাসআবেদন যেভাবে: অনলাইনআবেদনের শেষ সময়: ১৮ সেপ্টেম্বর ২০২৬
১ দিন আগে
জাতীয় দৈনিক আজকের পত্রিকা তাদের অনলাইন বিভাগে সংবাদকর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ডিজিটাল কনটেন্ট ম্যানেজমেন্ট টিমে এক্সিকিউটিভ বা জুনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগ দেবে। প্রার্থীকে অবশ্যই কমপক্ষে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। এই পদে ফ্রেশাররাও আবেদন করতে পারবেন। নিয়োগপ্রাপ্তদের বেতনের পাশাপাশি ভর্তুকিসহ দুপুরের খাবারের ব্যবস্থা, বাৎসরিক ইনক্রিমেন্ট এবং বছরে দুটি উৎসবভাতাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে। আগ্রহীদের অনলাইনে আবেদনের আহ্বান জানানো হয়েছে।পদের নাম ও বিবরণপ্রতিষ্ঠানের নাম: আজকের পত্রিকাবিভাগ: ডিজিটাল কনটেন্ট ম্যানেজমেন্টপদের নাম: নির্বাহী বা জুনিয়র নির্বাহীপদসংখ্যা: নির্ধারিত নয়দায়িত্বসমূহপ্রতিষ্ঠানের ওয়েবসাইটে সংবাদ প্রকাশ করা।ই-পেপার প্রকাশের জন্য প্রস্তুত করা।সোশ্যাল মিডিয়ায় সংবাদ, ভিডিও, ছবি বা কার্ড পোস্ট করা।শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে স্নাতকঅন্যান্য যোগ্যতাপ্রার্থীকে বাংলা ও ইংরেজিতে টাইপ করার দক্ষতা থাকতে হবে।ফটোশপ, ইলাস্ট্রেটর, কোয়ার্ক পেজ নিয়ে কাজের প্রাথমিক ধারণা থাকতে হবে।সংবাদ পরিবেশন সম্পর্কে ও সংবাদপত্র ওয়েবসাইটের সঙ্গে প্রাসঙ্গিক খবরের বিষয়ে ধারণা থাকতে হবে।অভিজ্ঞতা: প্রয়োজন নেই, তবে প্রার্থীর অনলাইন সংবাদপত্র/সংবাদ পোর্টাল, পত্রিকা/ম্যাগাজিনে ডিজিটাল কনটেন্ট ম্যানেজমেন্ট, ডিজিটাল কনটেন্ট এডিটিং টুলসের বিষয়ে ধারণা ও সংশ্লিষ্ট বিষয়ে কাজ করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।প্রার্থীর ধরন: নারী-পুরুষবয়সসীমা: নির্ধারিত নয়চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইমবেতন: আলোচনা সাপেক্ষেসুযোগ-সুবিধা: ভর্তুকিসহ দুপুরের খাবারের ব্যবস্থা, বাৎসরিক ইনক্রিমেন্ট এবং বছরে দুটি উৎসবভাতাকর্মস্থল: বনশ্রী, ঢাকাআবেদন যেভাবে: ই-মেইলই-মেইল ঠিকানা: [career@ajkerpatrika.com]আবেদনের সময় অবশ্যই ই-মেইলে পদের নাম উল্লেখ করতে হবে।আবেদনের সময়সীমা: ২০ সেপ্টেম্বর ২০২৬
২ দিন আগে
যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলা সংবাদমাধ্যম সিএসবি নিউজ ইউএসএ তাদের অনলাইন বিভাগে সাংবাদিক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সাব-এডিটর পদে এই নিয়োগ হবে। এই পদে ঘরে বসেই কাজ করার সুযোগ রয়েছে। আলোচনা সাপেক্ষে ফুল টাইম বা পার্ট টাইম ভিত্তিতেও কাজ করতে পারবেন। তবে প্রার্থীকে অবশ্যই স্নাতক ডিগ্রিধারী হতে হবে। সাংবাদিকতায় অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। আগ্রহীরা ই-মেইলে আবেদন করতে পারবেন।পদের নাম ও বিবরণপ্রতিষ্ঠানের নাম: সিএসবি নিউজ ইউএসএপদের নাম: সাব এডিটরপদসংখ্যা: নির্ধারিত নয়দায়িত্বসমূহপ্রতিবেদকদের কাছ থেকে পাওয়া সংবাদ সম্পাদনা ও প্রকাশযোগ্য করে তোলা।সংবাদ প্রকাশের আগে নির্ভরযোগ্য উৎসের সঙ্গে তথ্য মিলিয়ে দেখা।আকর্ষণীয় ও তথ্যনির্ভর শিরোনাম তৈরি।সংবাদকে সহজ, প্রাঞ্জল ও পাঠকবান্ধব বাংলায় উপস্থাপন করা।ব্রেকিং নিউজ দ্রুত সম্পাদনা করে প্রকাশের উপযোগী করা।যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক বিষয়াবলি সম্পর্কে সমক্য ধারণা।শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে স্নাতক, সাংবাদিকতা, গণযোগাযোগ, বাংলা বা ইংরেজি বিষয়ে ডিগ্রিধারীদের অগ্রাধিকারঅন্যান্য যোগ্যতাযুক্তরাষ্ট্রের জাতীয় ও স্থানীয় সংবাদ, রাজনীতি, অভিবাসন, আইন ও আদালত, অপরাধ, শিক্ষা, চাকরি, অর্থনীতি, স্বাস্থ্য, প্রযুক্তি, বিনোদন এবং প্রবাসী বাংলাদেশিদের নিয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে দ্রুত ও নির্ভুলভাবে সংবাদ সম্পাদনা কর হবে।বাংলা ভাষায় শক্তিশালী লেখার দক্ষতা থাকতে হবে।ইংরেজি সংবাদ বুঝে বাংলায় নির্ভুলভাবে উপস্থাপন করার সক্ষমতা থাকতে হবে।দ্রুত সংবাদ পড়া, গুরুত্বপূর্ণ তথ্য শনাক্ত করা ও সম্পাদনা করার দক্ষতা থাকতে হবে।অনলাইন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের সংবাদপ্রবাহ সম্পর্কে ধারণা থাকতে হবে।সময়ের চাপের মধ্যে দায়িত্বশীলভাবে কাজ করার মানসিকতা থাকতে হবে।অভিজ্ঞতা: অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবেপ্রার্থীর ধরন: নারী-পুরুষবয়সসীমা: নির্ধারিত নয়চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম/পার্ট টাইমবেতন ও ভাতা: আলোচনা সাপেক্ষেকর্মস্থল: হোম অফিস/রিমোট জবআবেদন যেভাবে: ই-মেইলই-মেইল ঠিকানা: [info@csbnews.us]আবেদনের সময়সীমা: ২৫ সেপ্টেম্বর ২০২৬নির্দেশনাআবেদনের সময় ই-মেইলের সাবজেক্ট লাইনে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।আবেদনপত্রের সঙ্গে প্রকাশিত সংবাদ বা সম্পাদিত প্রতিবেদনের নমুনা সংযুক্ত করতে হবে।প্রাথমিকভাবে জীবনবৃত্তান্ত যাচাইয়ের পর নির্বাচিতদের ব্যবহারিক পরীক্ষা দিতে হতে পারে।
৩ দিন আগে
ব্যাংক আলফালাহ্ লিমিটেড অফিসার/সিনিয়র অফিসার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে অবশ্যই যেকোনো বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর বা সমমান ডিগ্রিধারী হতে হবে। একইসঙ্গে সংশ্লিষ্ট পদে কমপক্ষে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।পদের নাম ও বিবরণপ্রতিষ্ঠানের নাম: ব্যাংক আলফালাহ্ লিমিটেডপদের নাম: অফিসার/সিনিয়র অফিসারপদসংখ্যা: নির্ধারিত নয়শিক্ষাগত যোগ্যতা: স্নাতক, স্নাতকোত্তর বা সমমান ডিগ্রিঅন্যান্য যোগ্যতাসামষ্টিক অর্থনৈতিক অবস্থা এবং ব্যবসাবাণিজ্য পরিস্থিতি সম্পর্কে সম্যক ধারণা।এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ইত্যাদি বিষয়ে ভালো জ্ঞান।শক্তিশালী বিশ্লেষণাত্মক, উপস্থাপনা এবং যোগাযোগ দক্ষতা।অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছরপ্রার্থীর ধরন: নারী-পুরুষবয়সসীমা: নির্ধারিত নয়চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইমবেতন: আলোচনা সাপেক্ষেঅন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ীকর্মস্থল: ঢাকাআবেদন যেভাবে: অনলাইনআবেদনের সময়সীমা: ১০ সেপ্টেম্বর ২০২৬
৪ দিন আগে