ঢাকা বুধবার ০৬ বৈশাখ ১৪৩১ বিকাল ০৫:৫৩:০৫ (06-May-2026)
হুজুগে মানসিকতা পুরো জাতির মধ্যেই রয়েছে :কেয়া পায়েল

হুজুগে মানসিকতা পুরো জাতির মধ্যেই রয়েছে :কেয়া পায়েল


অভিনেত্রী কেয়া পায়েলকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে। বিশেষ করে নেটিজেনদের দাবি- সৌন্দর্য বাড়াতে প্লাস্টিক সার্জারির শরণাপন্ন হয়েছেন এই অভিনেত্রী। এতদিন এ বিষয়ে নিশ্চুপ থাকলেও সম্প্রতি এক পডকাস্টে এ বিষয়ে কথা বলেছেন। কেয়া পায়েলের ভাষ্যমতে, ‘আমাদের দেশের মানুষ একটু অতি আবেগি। একজন যদি বলা শুরু করে, তবে অন্যরাও না জেনেই বলা শুরু করবে। তারা জানেই না কী হয়েছে। এমনকি আমার পাঁচ বছর আগের ছবি দেখেও এখন মন্তব্য করে। এই হুজুগে মানসিকতা আমাদের পুরো জাতির মধ্যেই রয়েছে।’জনগণের এমন হুজুগে স্বভাবের উদাহরণ টেনে তিনি আরও বলেন, ‘রাস্তায় কোনো ঘটনা ছাড়াই শুধু ভিড় দেখে মানুষ জড়ো হয়। সেখানে কী হচ্ছে তা না জেনেই মানুষ দাঁড়িয়ে যায়। এই মানসিকতা আসলে অনেক দিন ধরে প্র্যাকটিস হচ্ছে।’পায়েল বলেন, ‘এই প্রথম আমি বিষয়টি নিয়ে কথা বলছি। তবে আমি বলব, প্রত্যেকটি মানুষ জন্মগতভাবেই সুন্দর। আমি ছোটোবেলা থেকেই নিজের সৌন্দর্য নিয়ে প্রশংসা শুনে বড়ো হয়েছি। আমার কাছে প্রাকৃতিক সৌন্দর্যটাই বেশি গুরুত্বপূর্ণ।’অভিনেত্রী আরও বলেন, ‘কখনো আমার মধ্যে এমন উদ্দেশ্য ছিল না যে বাড়তি কিছু করে আমার সৌন্দর্য বাড়াতে হবে। কারণ, আমি যেমন আছি তেমনই খুশি। তবে টুকটাক দুই একটা জিনিস একটু জাস্ট অ্যাড করেছি।'আর তাতেই আমার ভক্তরা এমনভাবে খেপে গেল। তারা এটা কোনোভাবেই মেনে নিতে পারেনি। তাদের এই অবস্থা দেখে আমি মনে মনে বললাম, ভাই মাফ চাই, আর হবে না।’

১ সপ্তাহ আগে

বাবা কারাগারে, মুখ খুললেন পূজা চেরি

বাবা কারাগারে, মুখ খুললেন পূজা চেরি


চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগ উঠেছে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়ের বিরুদ্ধে। এ সংক্রান্ত বিষয়ে ভুক্তভোগী মিজানুর রহমানের করা মামলায় ডিএমপির ক্যান্টনমেন্ট থানা পুলিশ গ্রেফতারের পর তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।আদালত সূত্রে জানা গেছে, রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় দেবু প্রসাদ রায়কে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করা হয়। পরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ১৮ এপ্রিল এ আদেশ দেওয়া হলেও বিষয়টি শনিবার (২৫ এপ্রিল) সামনে আসে।এদিকে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়ায় পূজা চেরি বলেন, ‘আপনারা যে অভিযোগ কিংবা মামলার কথা বলছেন, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমাকে এ বিষয়ে জড়াবেন না। মামলাটি তদন্তাধীন, এটি আমার পারিবারিক বিষয় হলেও এ বিষয়ে আমার কোনো তথ্য জানা নেই। আইনগত প্রক্রিয়া চলমান, সিদ্ধান্ত দেবেন আদালত।’মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী মিজানুর রহমানের কাছ থেকে চলচ্চিত্র প্রযোজনার ব্যবসার কথা বলে ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর দেবু প্রসাদ রায় প্রথমে ৫ কোটি ৫০ লাখ টাকা নেন। এরপর একই ধরনের আশ্বাসে আরও ৫০ লাখ টাকা এবং পরে ২০২৪ সালের ১৫ মে স্ট্যাম্পের মাধ্যমে ৬ কোটি টাকা গ্রহণ করেন।এছাড়া বিভিন্ন সময়ে মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে আরও ১ কোটি ২০ লাখ টাকা লেনদেনের অভিযোগ রয়েছে। সর্বশেষ চলতি বছরের ৩০ মার্চও তার অনুরোধে বিকাশে অতিরিক্ত অর্থ পাঠানো হয়।ভুক্তভোগীর দাবি, দীর্ঘ সময় পার হলেও কোনো অর্থ ফেরত দেওয়া হয়নি। উল্টো টাকা চাইলে নানা অজুহাত দেখানো হয় এবং একপর্যায়ে হুমকিও দেওয়া হয়। এতে প্রতারণার মাধ্যমে মোট ১৩ কোটি ২০ লাখ ১০ হাজার ২০০ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

১ সপ্তাহ আগে

দীর্ঘ বিরতি পর নতুন ওয়েব ফিল্মে অপু বিশ্বাস

দীর্ঘ বিরতি পর নতুন ওয়েব ফিল্মে অপু বিশ্বাস


দীর্ঘ বিরতি ভেঙে বড় পর্দায় ফিরেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। বর্তমানে দুটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত এই নায়িকা। এরই মধ্যে এলো নতুন খবর; নতুন ওয়েব ফিল্ম ‘শিকার’-এ অভিনয় করতে যাচ্ছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস।জানা গেছে ওয়েব ফিল্মটি পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান।  ইতোমধ্যে এই ওয়েব ফিল্মটির প্রি-প্রোডাকশনের কাজ শেষ হয়েছে। খুব শিগগিরই শুরু হবে শুটিং। এক বিজ্ঞপ্তিতে পরিচালক জানান, অপু বিশ্বাসকে নিয়ে ওটিটি প্ল্যাটফর্মের জন্য একটি ভিন্নধর্মী গল্পে কাজ করতে নেমেছি আমরা।শিকার’-এর শুটিং হবে নেপালে। আগামী মার্চ মাসে পুরো টিম নিয়ে সেখানে যাবেন নির্মাতা রোমান। নেপালেই সিনেমার বড় অংশের দৃশ্যধারণ করা হবে বলেন তিনি ।

৩ মাস আগে

শিরোনাম
অস্ত্র উদ্ধারে ডিসিদের কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর হজ :অজুতে এড়িয়ে চলবেন যে-সব ভুল দেশে এলো হাম-রুবেলা ও পোলিও টিকা বিজয়ের ড্রাইভারের ছেলেও এখন এমএলএ আইপিএল প্লে-অফের দৌড়ে যারা এগিয়ে চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার, আটক ২ যাদের মাছ খাওয়া মানা সমাজকল্যাণমন্ত্রীর মা আর নেই অনার্স ১ম বর্ষের ফরম পূরণের তারিখ ঘোষণা অস্ত্র উদ্ধারে ডিসিদের কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর হজ :অজুতে এড়িয়ে চলবেন যে-সব ভুল দেশে এলো হাম-রুবেলা ও পোলিও টিকা বিজয়ের ড্রাইভারের ছেলেও এখন এমএলএ আইপিএল প্লে-অফের দৌড়ে যারা এগিয়ে চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার, আটক ২ যাদের মাছ খাওয়া মানা সমাজকল্যাণমন্ত্রীর মা আর নেই অনার্স ১ম বর্ষের ফরম পূরণের তারিখ ঘোষণা