ঢাকা বুধবার ০৬ বৈশাখ ১৪৩১ বিকাল ০৫:৫৪:০৩ (06-May-2026)
এবার হোয়াটসঅ্যাপেই হবে রিচার্জ

এবার হোয়াটসঅ্যাপেই হবে রিচার্জ


হোয়াটসঅ্যাপে এবার শুধু চ্যাট বা কল নয়, সরাসরি মোবাইল রিচার্জও করা যাবে, এমন নতুন সুবিধা আনছে মেটা। এর ফলে প্রি-পেইড মোবাইল রিচার্জ করতে আলাদা কোনো অ্যাপে যাওয়ার দরকার পড়বে না। হোয়াটসঅ্যাপ থেকেই কয়েকটি সহজ ধাপে রিচার্জ সম্পন্ন করা যাবে।মেটা দীর্ঘদিন ধরেই ডিজিটাল পেমেন্ট সিস্টেমকে হোয়াটসঅ্যাপের সঙ্গে যুক্ত করার কাজ করছে। এর আগে ইউপিআই (ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস) ভিত্তিক টাকা পাঠানো, গ্রহণ করা এবং বিল পরিশোধের সুবিধা চালু করা হয়েছিল। ব্যবহারকারীদের ভালো সাড়া পাওয়ার পর এবার সেই সেবাকে আরও বিস্তৃত করে মোবাইল রিচার্জ ফিচার যুক্ত করা হচ্ছে।নতুন এই ফিচারের মাধ্যমে অ্যান্ড্রয়েড এবং আইওএস, দুই ধরনের ব্যবহারকারীরাই হোয়াটসঅ্যাপ থেকেই তাদের প্রি-পেইড নম্বরে রিচার্জ করতে পারবেন। এজন্য আলাদা কোনো পেমেন্ট অ্যাপ বা ওয়েবসাইট খোলার প্রয়োজন হবে না।হোয়াটসঅ্যাপে মোবাইল রিচার্জ করবেন?প্রথমেই নিশ্চিত করতে হবে যে আপনার ফোনে হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণ ইনস্টল করা আছে। প্রয়োজন হলে প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে আপডেট করে নিতে হবে। এরপর হোয়াটসঅ্যাপ খুলে পেমেন্ট ফিচার ব্যবহার করে রিচার্জ করা যাবে। সাধারণত দুইভাবে এই অপশন পাওয়া যেতে পারে। য-চ্যাট উইন্ডোতে থাকা ‘অ্যাটাচমেন্ট’ আইকনে ক্লিক করলে সেখানে ‘পেমেন্ট’ অপশন দেখা যাবে। আবার অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের হোম স্ক্রিনে উপরের ডান পাশে থাকা তিন ডট মেনুতে ক্লিক করলেও ‘পেমেন্ট’ অপশন খুঁজে পাবেন।পেমেন্ট সেকশনে ঢোকার পর সেখানে নতুন একটি অপশন হিসেবে ‘মোবাইল রিচার্জ’ দেখা যাবে। এরপর ব্যবহারকারীকে যে নম্বরে রিচার্জ করতে চান, সেই মোবাইল নম্বরটি লিখতে হবে। চাইলে নিজের নম্বর বা অন্য কারও নম্বরও ব্যবহার করা যাবে। তারপর তালিকা থেকে মোবাইল অপারেটর নির্বাচন করতে হবে। বর্তমানে এয়ারটেল, জিও, ভোডাফোন আইডিয়া সহ বিভিন্ন টেলিকম অপারেটর এই সিস্টেমের সঙ্গে যুক্ত হচ্ছে। অপারেটর বেছে নেওয়ার পর বিভিন্ন রিচার্জ প্ল্যান দেখা যাবে। প্রয়োজন অনুযায়ী যেকোনো প্যাকেজ নির্বাচন করা যাবে।টাকা পরিশোধের প্রক্রিয়ারিচার্জ নিশ্চিত করার শেষ ধাপে ইউপিআই-এর মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করতে হবে। ব্যবহারকারীর ব্যাংক অ্যাকাউন্ট যদি আগে থেকেই হোয়াটসঅ্যাপ পেমেন্টের সঙ্গে যুক্ত থাকে, তাহলে সরাসরি টাকা কেটে নেওয়া হবে। যদি ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত না থাকে, তাহলে প্রথমে সেটি যোগ করতে হবে। ‘অ্যাড নিউ পেমেন্ট’ অপশনে গিয়ে ব্যাংক নির্বাচন করতে হবে এবং ইউপিআই সেটআপ সম্পন্ন করতে হবেএরপর একটি ভেরিফিকেশন প্রক্রিয়ার মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট নিশ্চিত করতে হয়। সাধারণত ব্যাংকের সঙ্গে রেজিস্টার্ড মোবাইল নম্বর দিয়েই এই যাচাই সম্পন্ন হয়। সবকিছু সফলভাবে সম্পন্ন হলে হোয়াটসঅ্যাপ থেকেই মোবাইল রিচার্জ করা যাবে খুব সহজে এবং দ্রুত।এই নতুন সুবিধার ফলে ব্যবহারকারীরা একাধিক অ্যাপ ব্যবহার করার ঝামেলা থেকে মুক্তি পাবেন। হোয়াটসঅ্যাপ, যা প্রতিদিন প্রায় সবাই ব্যবহার করেন, সেটিকেই এখন আর্থিক লেনদেন এবং রিচার্জের মতো কাজেও ব্যবহার করা যাবে।

১ সপ্তাহ আগে

জ্বালানি সংকটের বিকল্প সমাধান ‘পোল্যাক্স’ ই–বাইক

জ্বালানি সংকটের বিকল্প সমাধান ‘পোল্যাক্স’ ই–বাইক


দেশের যাতায়াতব্যবস্থায় দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে ইলেকট্রিক বাইক বা ‘ই–বাইক’, যা ক্রমবর্ধমান জ্বালানি তেলের দাম ও পরিবেশ–সচেতনতার প্রেক্ষাপটে নতুন সম্ভাবনার দ্বার খুলছে। বিশেষ করে রাজধানী ঢাকায় এর ব্যবহার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। সংশ্লিষ্ট আমদানিকারকদের তথ্যমতে, গত কয়েক বছরে ই–বাইকের আমদানি কয়েক গুণ বেড়েছে, যা বাজারে এর চাহিদা বৃদ্ধিরই প্রতিফলন।এই ক্রমবর্ধমান চাহিদাকে সামনে রেখে দেশের বাজারে ইউরোপীয় স্ট্যান্ডার্ডের আধুনিক মডেলের ‘পোল্যাক্স’ ই–বাইক সিরিজ নিয়ে এসেছে ম্যাস গ্লোবাল সলিউশনস লিমিটেড। বিশ্বে ই–বাইক প্রযুক্তিতে শীর্ষস্থানীয় চীনের উন্নত প্রযুক্তি ও টেকসই কাঠামোর সমন্বয়ে প্রতিষ্ঠানটি চারটি ভিন্ন মডেলের বাইক বাজারে এনেছে। সংশ্লিষ্টরা জানান, প্রতিটি মডেলই বাংলাদেশের সড়কব্যবস্থা ও গ্রাহকদের প্রয়োজন বিবেচনায় ডিজাইন করা হয়েছে, যা সাশ্রয়ী ও পরিবেশবান্ধব যাতায়াত নিশ্চিত করতে সক্ষম।পোল্যাক্স ‘ডাবল স্টার’ : দীর্ঘ পথ পাড়ি দিতে আগ্রহী ও ব্যাকআপ সুবিধা নিয়ে চিন্তিত ব্যবহারকারীদের জন্য বাজারে এসেছে পোল্যাক্স ‘ডাবল স্টার’ মোটরবাইক। ডুয়াল পাওয়ার ইঞ্জিন (ইলেকট্রিক ও জেনারেটর) সমৃদ্ধ এই বাইকটি একবার চার্জে সর্বোচ্চ ৩০০ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। ১০০০ ওয়াট ক্ষমতার বাইকটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ৮৫ কিলোমিটার। এতে রয়েছে তিনটি মোডের পাওয়ার সিস্টেম, এলসিডি ডিসপ্লে, অ্যান্টি-থিফ অ্যালার্ম এবং ইউএসবি মোবাইল চার্জার সুবিধা। নির্মাতাদের দাবি, কম জ্বালানি খরচ নিশ্চিত করার পাশাপাশি দীর্ঘ ভ্রমণে নির্ভরযোগ্য পারফরম্যান্স দেবে এই মডেল।পোল্যাক্স ‘লোন স্টার’ :শহরের ব্যস্ত রাস্তায় প্রতিদিনের যাতায়াতকে সহজ ও আরামদায়ক করতে বাজারে এসেছে পোল্যাক্স ‘লোন স্টার’ মোটরবাইক। আকর্ষণীয় ডিজাইনের এই বাইকটি সহজেই ব্যবহারকারীদের দৃষ্টি কাড়ে। ১ হাজার ৫০০ ওয়াট ক্ষমতার বাইকটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ৭০ কিলোমিটার। এতে ব্যবহৃত লিথিয়াম ব্যাটারির জন্য দেওয়া হচ্ছে দুই বছরের ওয়ারেন্টি। পার্কিং সহজ করতে এতে সংযোজন করা হয়েছে রিভার্স গিয়ার সুবিধা। পাশাপাশি ওয়াটারপ্রুফ ব্যাটারি থাকায় বৃষ্টিতেও নিরাপদে চলাচল করা সম্ভব। এছাড়া বিল্ট-ইন ও পোর্টেবল চার্জিং মোড ব্যবহারকারীদের জন্য বাড়তি সুবিধা নিশ্চিত করে।পোল্যাক্স ‘স্টার ১২৫’ :গতানুগতিক স্কুটার ডিজাইনের বাইরে স্পোর্টি লুকপ্রেমীদের জন্য বাজারে এনেছে পোল্যাক্স ‘স্টার ১২৫’ মোটরবাইক। সংশ্লিষ্টরা একে ‘চয়েস অব জেন–জি’ হিসেবে আখ্যায়িত করেছেন। হাইপারফরম্যান্স সিজি ১২৫ ইঞ্জিনসমৃদ্ধ এই বাইকটির সামনে ডিস্ক ব্রেক ও পেছনে ড্রাম ব্রেক রয়েছে। ঘণ্টায় সর্বোচ্চ ১১০ কিলোমিটার গতির এই মডেলে থাকছে ১২ লিটার ধারণক্ষমতার ফুয়েল ট্যাংক, ৫ স্পিড গিয়ার সিস্টেম এবং ডিজিটাল এলসিডি ডিসপ্লে। নির্মাতাদের মতে, গতি ও স্টাইলের সমন্বয় খুঁজছেন এমন ব্যবহারকারীদের জন্যই তৈরি করা হয়েছে এই বাইকটি।পোল্যাক্স ‘ট্রাই স্টার’ :যাতায়াতে সর্বোচ্চ ভারসাম্য ও আরাম নিশ্চিত করতে বাজারে এসেছে তিন চাকার ই-বাইক পোল্যাক্স ‘ট্রাই স্টার’। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বয়স্ক ব্যক্তি কিংবা পণ্য ডেলিভারির কাজে এটি কার্যকর সমাধান হতে পারে। ১ হাজার ৫০০ ওয়াট ক্ষমতার এই বাইকটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ৭০ কিলোমিটার। এতে ব্যবহৃত 60V 28AH লিথিয়াম ব্যাটারির জন্য দেওয়া হচ্ছে দুই বছরের ওয়ারেন্টি। বাইকটিতে রয়েছে রিভার্স গিয়ার, ‘থ্রি স্টেপ’ মোড সিস্টেম, ফুল বডিগার্ড ও বড় ফুটরেস্ট, যা চালকের নিরাপত্তা বাড়ায়। এছাড়া রিমোট অন-অফ সুবিধা ও অ্যান্টি-থিফ অ্যালার্ম সংযোজন করা হয়েছে। ওয়াটারপ্রুফ ব্যাটারির কারণে বৃষ্টিতেও নির্বিঘ্নে চালানো সম্ভব বলে জানিয়েছে নির্মাতারা।

১ সপ্তাহ আগে

শিরোনাম
অস্ত্র উদ্ধারে ডিসিদের কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর হজ :অজুতে এড়িয়ে চলবেন যে-সব ভুল দেশে এলো হাম-রুবেলা ও পোলিও টিকা বিজয়ের ড্রাইভারের ছেলেও এখন এমএলএ আইপিএল প্লে-অফের দৌড়ে যারা এগিয়ে চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার, আটক ২ যাদের মাছ খাওয়া মানা সমাজকল্যাণমন্ত্রীর মা আর নেই অনার্স ১ম বর্ষের ফরম পূরণের তারিখ ঘোষণা অস্ত্র উদ্ধারে ডিসিদের কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর হজ :অজুতে এড়িয়ে চলবেন যে-সব ভুল দেশে এলো হাম-রুবেলা ও পোলিও টিকা বিজয়ের ড্রাইভারের ছেলেও এখন এমএলএ আইপিএল প্লে-অফের দৌড়ে যারা এগিয়ে চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার, আটক ২ যাদের মাছ খাওয়া মানা সমাজকল্যাণমন্ত্রীর মা আর নেই অনার্স ১ম বর্ষের ফরম পূরণের তারিখ ঘোষণা