ঢাকা শুক্রবার ০৭ শ্রাবণ ১৪৩১ সকাল ০৮:১৩:২৮ (07-Aug-2026)
মোটরসাইকেল বিক্রি করতে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের

মোটরসাইকেল বিক্রি করতে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের


পাবনা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বাসের ধাক্কায় নাঈম হোসেন (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। শুক্রবার (০৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে বাস টার্মিনাল এলাকার চেতনের মোড়ে এই দূর্ঘটনা ঘটে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন  নিহত নাঈম পাবনা শহরের মধ্য শালগাড়িয়া এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে। সে শহরের আরএম একাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। পুলিশ জানায়, শুক্রবার দুপুরে নাঈম বাসা থেকে শহরের অদূরে ক্যালিকো কটন মিল এলাকায় মোটর সাইকেলের হাটে মোটর সাইকেল বিক্রি করতে যাচ্ছিল। দুপুর সাড়ে ১২টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার চেতনের মোড়ে পৌঁছালে বাসের ধাক্কায় ঘটনাস্থলেই নাঈমের মৃত্যু হয়।এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মদেব উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

১ মাস আগে

শিরোনাম
বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ এবার আসামি হচ্ছেন মাকসুদ কামাল-জাফর ইকবাল উত্তর মেরু অভিযানে বাংলাদেশী শিক্ষার্থী প্রত্যয় আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরকে আত্মসমর্পণের নির্দেশ র‍্যাব বিলুপ্ত করে আনা হচ্ছে নতুন বাহিনী, খসড়া আইন প্রকাশ বাংলাদেশের ওমরাহ যাত্রীদের জন্য সৌদির নতুন নিয়ম এসএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরো ৬ শিশুর মৃত্যু স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ ২০ অগাস্ট রাষ্ট্রপতি নির্বাচন: ইসি ২০০ কোটির মাইলফলকে বিজয়ের শেষ সিনেমা বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ এবার আসামি হচ্ছেন মাকসুদ কামাল-জাফর ইকবাল উত্তর মেরু অভিযানে বাংলাদেশী শিক্ষার্থী প্রত্যয় আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরকে আত্মসমর্পণের নির্দেশ র‍্যাব বিলুপ্ত করে আনা হচ্ছে নতুন বাহিনী, খসড়া আইন প্রকাশ বাংলাদেশের ওমরাহ যাত্রীদের জন্য সৌদির নতুন নিয়ম এসএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরো ৬ শিশুর মৃত্যু স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ ২০ অগাস্ট রাষ্ট্রপতি নির্বাচন: ইসি ২০০ কোটির মাইলফলকে বিজয়ের শেষ সিনেমা