গাজীপুরে কালিয়াকৈর উপজেলায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। রোববার (১০ মে) সকালে উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের বাঘচালা গ্রামে ঘটনাটি ঘটে। এ সময় বিক্ষুব্ধ জনতা একটি ট্রাকে আগুন ধরিয়ে দেন।বিষয়টি নিশ্চিত করে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, নিহতদের পরিচয় এখনও শনাক্ত হয়নি। পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, ওই এলাকায় বেশ কয়েক দিন ধরে গরু চুরির ঘটনা বেড়েছে। রোববার রাতে একদল চোর ট্রাক নিয়ে গরু চুরি করতে আসে বাগমারা এলাকায়। এ সময় এলাকাবাসী জানতে পেরে চারদিক দিয়ে তাদের ঘিরে ফেলে। বেশ কয়েকজন পালিয়ে গেলেও তিনজনকে ঘিরে ধরে মারধর করে এলাকাবাসী। সকালের দিকে ওই তিনজন মারা যান। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, গরু চোর সন্দেহে তিনজনকে গণপিটুনি দেন স্থানীয়রা। মারধরে তারা ঘটনাস্থলে মারা যান। তাদের ট্রাকটিতে আগুন ধরিয়ে দিয়েছে এলাকাবাসী। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
১ মাস আগে
গাজীপুরের কাপাসিয়ায় এক পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা করা হয়েছে। শনিবার (৯ মে) ভোরে উপজেলার রাউৎকোনা গ্রামের ফোরকান মিয়ার বাড়িতে পাঁচজনের লাশ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, আজ ভোরে ঘরের মেঝেতে তিন শিশু, নারী ও এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ঘটনাস্থলে ভিড় করেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (কাপাসিয়া-কালীগঞ্জ সার্কেল) আসাদুজ্জামান। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, গৃহকর্তা ফোরকান মিয়া এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। তিনি তার তিন সন্তান, স্ত্রী ও শ্যালককে গলা কেটে হত্যা করেছেন বলে অভিযোগ। ঘটনার পর থেকে তিনি পলাতক।
১ মাস আগে